ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী বুদ্ধিমান প্রজাপতি ও দুষ্টু ফড়িং নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ষষ্ঠ শ্রেণিতে চালুর উদ্যোগ ‘লার্নিং উইথ হ্যাপিনেস’নামে নতুন বই জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে বিশ্বকাপ ফুটবলের সোনার কাপের  ইতিহাস রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ধামরাইয়ে দুই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা সিলেট সীমান্ত থেকে ডেটোনেটর, এক্সপ্লোসিভ ও ওয়ান শুটার জব্দ চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র প্রিমিয়ার ব্যাংকের ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬’ অনুষ্ঠিত পাবনায় অস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার অবসর সুবিধার অপেক্ষায় ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন রাজশাহীতে বিএমডির অরক্ষিত কূপে এবার মহিষের মৃত্যু জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল টয়লেটের সামনে খাবার তৈরি, তেঁতুলিয়ার শাপলা হোটেলকে জরিমানা ভাইরালের নেশায় নারী বাইক আরোহীদের ধাক্কা, ইউটিউবার গ্রেপ্তার মোহনপুরে ইটের আঘাতে ব্যবসায়ী নিহত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন বিএআইডি ২০২৫

অবসর সুবিধার অপেক্ষায় ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১২:০৭ পিএম
অবসর সুবিধার অপেক্ষায় ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার প্রায় ৬৭ হাজার আবেদন এখনো অনিষ্পন্ন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

তিনি বলেন, এসব আবেদন নিষ্পত্তিতে প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও অবসর তহবিলে বর্তমানে রয়েছে মাত্র ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার অর্থঘাটতি রয়েছে।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৬তম দিনে প্রশ্নোত্তর পর্বে লিখিত উত্তরে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশ্নে সংসদ সদস্য বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অবসরের পর দীর্ঘদিন অবসরকালীন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অবসর গ্রহণের তিন থেকে ছয় মাসের মধ্যে ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে সরকার আন্তরিক। বর্তমানে একজন শিক্ষক বা কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পান। তবে অর্থসংকটের কারণে আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।

তিনি আরও জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে আগস্ট ২০২৩ থেকে ২১ জুন ২০২৬ পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন।

শিক্ষামন্ত্রী বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সফটওয়্যার পুনরায় চালু, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং আইবাসের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে বর্তমান অনিষ্পন্ন আবেদন ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এলিস/অন্তরা/

সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:২২ পিএম
সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট নিরসনে সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট ও ভাড়াভিত্তিক আবাসনের ব্যবস্থা করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

জাকারিয়া তাহের বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ অনুযায়ী নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পৌর এলাকার প্রায় ৩৭টি বস্তিতে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে একটি প্রকল্প গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্ত্রী আরও জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকার ৫৭৮ নম্বর প্লটে ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। একইভাবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা শহরের হরিণটানা মৌজায় প্রায় আট একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

এ ছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন সল্টগোলা এলাকায় প্রায় ৮৩ কাঠা জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য মাসিক ভাড়াভিত্তিক আবাসনের ব্যবস্থা করতে স্ব-অর্থায়ন অথবা সরকারি বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে একটি প্রকল্প গ্রহণের প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলে সংসদকে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।

এলিস/খাদিজা রুমি/

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:১৮ পিএম
নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

রবিবার (২৮ জুন) সংসদ অধিবেশনের ১৭তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে ছিন্নমূল অবস্থায় থাকা হাজার হাজার নেতাকর্মীর পুনর্বাসনে সরকারের দায়িত্বশীল উদ্যোগ প্রয়োজন।’

শামা ওবায়েদ ইসলাম বলেন, 'বিগত ১৭ বছরে আমাদের তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী, বিশেষ করে গ্রামের দরিদ্র নেতাকর্মীরা রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। তাদের অনেকেই এখনো ছিন্নমূল অবস্থায় রয়েছেন। তাদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন।'

তিনি বলেন, প্রস্তাবিত বাজেট কোনো ‘দিবাস্বপ্ন’ নয়; এটি একটি বাস্তবভিত্তিক, জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাজেট। বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং রাষ্ট্রীয় ব্যবস্থার পুনরুদ্ধারে বর্তমান সরকার একটি বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং সেই লক্ষ্যেই বাজেট প্রণয়ন করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একটি বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, বরং সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। তিনি বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, যুব ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং ওয়ান স্টপ সার্ভিস সম্প্রসারণের উদ্যোগের প্রশংসা করেন।’

এ ছাড়া কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, পরিবহন এবং স্থানীয় সরকার খাতে বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এসব কর্মসূচি দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের যোদ্ধাদের জন্য বাজেটে বরাদ্দ রাখার উদ্যোগকে স্বাগত জানান।

 এলিস/আজহার/

ষষ্ঠ শ্রেণিতে চালুর উদ্যোগ ‘লার্নিং উইথ হ্যাপিনেস’নামে নতুন বই

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:০৮ পিএম
ষষ্ঠ শ্রেণিতে চালুর উদ্যোগ ‘লার্নিং উইথ হ্যাপিনেস’নামে নতুন বই
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আনন্দময় ও তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোক্তার আলীর এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মো. মোক্তার আলী জানতে চান, মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার নতুন কোনো কার্যক্রম গ্রহণ করবে কি না এবং করলে তা কী ধরনের হবে।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ইতোমধ্যে শিক্ষার্থীদের সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শুরু করা হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন পাঠ্যপুস্তকটি এমনভাবে প্রস্তুত করা হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে এবং শ্রেণিকক্ষের পাঠদান আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক হয়ে ওঠে। একই সঙ্গে তাদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল চিন্তার বিকাশ এবং আত্মপ্রকাশের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগকে শিক্ষার্থীকেন্দ্রিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, নতুন পাঠ্যপুস্তক চালুর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়বে এবং তাদের সামগ্রিক ব্যক্তিত্ব ও সক্ষমতা বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।

এলিস/অন্তরা/

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
ছবি: সংগৃহীত

প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলে জাতীয় সংসদে প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। 

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের সময় দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, মানিলন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার প্রবাহ কমাতে এ উদ্যোগ নেওয়া যেতে পারে।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বর্তমানে অনেকেই ব্যাংকের বাইরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। আবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। সরকার যদি এক থেকে দুই মাসের মধ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেয়, তাহলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।

তিনি আরও বলেন, যাদের অর্থের বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তারা নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর দিয়ে সেই অর্থ বৈধ করতে পারবেন। এতে ব্যাংকে তারল্য বাড়বে, বিনিয়োগে গতি আসবে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে।

অর্থ পাচারের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, শুধু পাচার হওয়া অর্থ ফেরানোর চেষ্টা করলেই হবে না দেশে এমন আর্থিক ও আইনি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ দেশের মধ্যেই অর্থ রাখতে আস্থা পায়। তার ভাষায়, ‘অর্থ যেখানে নিরাপদ মনে হয়, সেখানেই চলে যায়।’

এ সময় তিনি দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে বলেও মন্তব্য করেন। দুর্বল ব্যাংক টিকিয়ে রাখতে জনগণের অর্থ ব্যয় না করে ব্যাংকের সংখ্যা কমিয়ে খাতটিকে আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।

এলিস/অন্তরা/

কমলো ঢাকার বায়ুদূষণ, শীর্ষে কঙ্গোর কিনশাসা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২২ এএম
কমলো ঢাকার বায়ুদূষণ, শীর্ষে কঙ্গোর কিনশাসা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষে থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী ৬০ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন 'মাঝারি' বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ৫৩ নম্বরে নেমে এসেছে রাজধানী ঢাকা।

রবিবার (২৮ জুন) সকাল ৯টা ৫০মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৬১, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৫৯, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ শহরের দূষণ স্কোর ১৩৯, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরও রয়েছে, চীনের চেংডু, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইসরায়েলের রাজধানী তেল আবিব-ইয়াফো, ইসরায়েলের জেরুজালেম, চীনের উহান, চীনের সাংহাই, সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

অন্তরা/