ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ বিবিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র গৃহশান্তি বজায় রাখতে বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচন দিয়ে উদ্‌যাপন শুরু সরকারি স্বাস্থ্যসেবায় আসবে দেশের সব প্রতিবন্ধী শিশু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে, মূল্যস্ফীতি কমতে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছি: খাদ্য প্রতিমন্ত্রী জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসুর সংস্কৃতি সম্পাদক The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র এই গরমে চুলের খুশকি দূর করতে চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু রাত জেগে খেলা দেখার সময় যা খাবেন এবং যা এড়িয়ে চলবেন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি: প্রধানমন্ত্রী রাজশাহীতে আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প সংসদকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত মানা হবে না: বিরোধীদলীয় নেতা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু দেশের অর্থনৈতিক উন্নয়নে চীন-মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী

ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ২৪

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৫০ পিএম
ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ২৪
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের পর, পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করেছে। এই তথ্য জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

শুক্রবারর (২৬ জুন) প্রায় ১০০ জনের মতো বিক্ষোভকারী একটি সরকারি ভবনের কাছে জড়ো হয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও প্রেসিডেন্ট প্রাবোওর বহুল আলোচিত ‘ফ্রি মিলস’ বা বিনামূল্যে খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে ও সড়কের মাঝখানে আবর্জনায় আগুন ধরিয়ে দেন। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মানবাধিকার সংগঠন কনত্রাস সুরাবায়ার সমন্বয়ক ফাতকুল খইর শনিবার (২৭ জুন) এ তথ্য জানান। মোট ২৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, পুলিশ শনিবার ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

সুরাবায়ার পুলিশ প্রধান লুথফি সুলিস্তিয়াওয়ান শুক্রবার রাতে সাংবাদিকদের জানান, কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে কিছু বস্তু নিক্ষেপ করার পর, পুলিশ তাদেরকে প্রতিহত করতে ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে প্রাবোওর প্রশাসন ভর্তুকিবিহীন পেট্রোলের দাম প্রায় ৩০ শতাংশ বাড়ানোর পর, এই মাসে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

রাজধানী জাকার্তায় হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরকারের বহু বিলিয়ন ডলারের ফ্রি মিলস কর্মসূচির বিরুদ্ধেও প্রতিবাদ জানায়।

এএফ/

নাইজেরিয়ায় ভবনধসে শিশুসহ নিহত ৯

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
নাইজেরিয়ায় ভবনধসে শিশুসহ নিহত ৯
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় লাগোসে একটি তিনতলা আবাসিক ভবনধসে শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ জুন) রাজ্যের তথ্য কমিশনার জানান, আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। এখন পর্যন্ত তাদের উদ্ধার করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২৫ জুন)  এ ভবনধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি।

তবে নাইজেরিয়ার এ অঞ্চলে এমন ঘটনা সাধারণ কোন ঘটনার মতই। কেননা দ্রুত নগরায়ন এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার খুব সাধারণ বিষয়, যার ফলে এমন ভবনধস হয়।

তাৎক্ষণিকভাবে একাধিক সংস্থার সমন্বয়ে জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়। লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সি এবং লাগোস স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে কাজ করেছে।

শুক্রবার (২৬ জুন) সকালে লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সি বলেছে, উদ্ধার অভিযান শেষ হয়েছে। নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুই বছরের একটি শিশুও রয়েছে। সূত্র: আল জাজিরা

এএফ/

এবার ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০২ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১২:৩১ পিএম
এবার ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স/ ছবি: সংগৃহীত

ইরানকে উত্তেজনা না বাড়ানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে।’

তিনি বলেছেন যে, এ ধরনের যেকোনো হামলার জবাব দেয়া হবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা তা মেনে চলেছি। সমঝোতা স্মারকটি কিভাবে প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে যদি তাদের কোনো মতবিরোধ থাকে, তবে তারা ফোন করতে পারে।’

এর আগে,পারস্য উপসাগরে একটি জাহাজে ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। এরপর এই মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ওয়াশিংটন ওই হামলার জন্য তেহরানকে দায়ী করেছে। সূত্র: মিডল ইস্ট আই

আমান/

ভেনেজুয়েলায় কুকুরসহ ২৫০ সদস্যের উদ্ধার দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫২ এএম
ভেনেজুয়েলায় কুকুরসহ ২৫০ সদস্যের উদ্ধার দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে জরুরি উদ্ধার অভিযান চালাতে ২৫০ জনেরও বেশি সদস্যের একটি বিশাল দুর্যোগ মোকাবিলা দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৬ জুন) মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশেষ এই উদ্ধারকারী দলে তিনটি অত্যাধুনিক অনুসন্ধান ও উদ্ধার ইউনিট (সার্চ অ্যান্ড রেসকিউ) এবং বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মূল কাজ হবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত মানুষদের দ্রুত খুঁজে বের করা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এই তিনটি বিশেষ উদ্ধার ইউনিটে দমকলকর্মী, চিকিৎসক, প্যারামেডিক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষিত কুকুরসহ অনুসন্ধান বিশেষজ্ঞরা রয়েছেন। মোট ১৮টি প্রশিক্ষিত কুকুর রয়েছে, যেগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ শনাক্ত করতে সক্ষম।

মিয়ামি, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির পশ্চিমে অবস্থিত ফেয়ারফ্যাক্স কাউন্টি থেকে এসব দল পাঠানো হয়েছে। তারা বর্তমানে ভেনেজুয়েলার উদ্দেশে পথে রয়েছে এবং ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতিতে স্থানীয় জরুরি উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এই ভূমিকম্পে অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে।

মার্কিন বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্ধার ও ত্রাণ মিশনে দলগুলো প্রায় ২ লাখ পাউন্ড সমমূল্যের বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধজাহাজ, পরিবহন বিমান ও হেলিকপ্টার পাঠানোর পাশাপাশি ভেনেজুয়েলায় ১৫০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

এএফ/

পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:৫৪ এএম
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুন) পাকিস্তানে সকালে ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ করছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল, গভীরতা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও বিস্তারিত তথ্য প্রকাশ করলে পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর এটি ঘটল।

 এক্সে এক পোস্টে এনসিএস জানায়, শুক্রবারের ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/অমিয়/