ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক খবরের কাগজ ও ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান।
এছাড়া লুৎফর রহমান মিঠু সভাপতি ও তানভীর হাসান তানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও নির্বাচনে সহসভাপতি আব্দুল লতিফ,সহ-সাধারণ সম্পাদক আল ফারাবী হাসান নবীন, অর্থ সম্পাদক আহসান হাবীব বুলবুল, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, সাহিত্য সাংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক আসদুজ্জামান শামীম নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মনসুর আলী, ফিরোজ আমিন সরকার ও এসএম জসিম উদ্দিন।
নবীন হাসান এর আগে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০০ সাল থেকে তিনি এ পেশায় সম্পৃক্ত। তার সাংবাদিকতার হাতেখড়ি হয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ পত্রিকার মাধ্যমে। এরপর তিনি ধারাবাহিকভাবে দৈনিক পত্রালাপ, সোনালী সংবাদ, মানবকণ্ঠ, দৈনিক জনতা, এশিয়ান টেলিভিশন, রেডিও ধ্বনি, স্থানীয় দৈনিক লোকায়ন, দ্য রিপোর্ট, ডেইলি বাংলাদেশ এবং বর্তমানে ডিবিসি টেলিভিশন ও দৈনিক খবরের কাগজ ও দ্যা ফিনাল্সিয়াল পোস্টে দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিকতার পাশাপাশি নবীন হাসান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত।
নির্বাচিত হওয়ার পর নবীন হাসান বলেন, এই বিজয় আমার একার নয়, এটি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সব সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি ভোটার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রেসক্লাবকে আরও আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
এর আগে সকাল ১০টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে দুপুর ৩টা থেকে হওয়া এ নির্বাচন চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচেন ১১টি পদের মধ্যে চারটি পদে আটজন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৫ জন।
অমিয়/