স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ ফল প্রকাশ হবে। এর মধ্যে অধিদপ্তরের আইপিইএমআইএস সিস্টেমে (লাইভ সার্ভার) ফল দেখার লিংকও উন্মুক্ত করা হয়েছে।
রবিবার (২৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটা নিয়ে আমরাও এখনো পুরোপুরি বলতে পারছি না। তবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে অগ্রগতি হয়েছে। এটা জুলাইয়ের মাঝামাঝি, দ্বিতীয় সপ্তাহে সমূহ সম্ভাবনা আছে। এখনো মন্ত্রণালয়ে যায়নি। মন্ত্রণালয়ে গেলে আর বেশি দেরি হবে না।
প্রসঙ্গত, দেশের ৬১ জেলায় গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্যদিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়।
এ ছাড়াও রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৭, ১৮, ১৯ এবং ২০ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।
এএফ/