ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের শক্তি নিয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না: বিরোধীদলীয় নেতা আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী দুধকুমার নদীতে ৬ ঘণ্টায় ৫৫ সেন্টিমিটার পানি বেড়েছে অপতথ্যের ভিড়ে ‘খবরের ভেতরের খবর’ খুঁজে বের করুন: তথ্য সচিব শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী কোনো বিষয়ে ভয় অনুভব করলে যে আমলটি করবেন সৌদি আরবে তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহী সবাই নিহত নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা মানবস্বাস্থ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’ ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্তে প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১ তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা সোনারগাঁ মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ প্রাথমিক বৃত্তির ফল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী রূপচর্চায় পাকা আম মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন গোপালগঞ্জে ১৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার শিশুকে নিরাপদ রাখতে অভিভাবকের করণীয় ৩ জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন আয়নাতে ওই ঘর দেখবে যখন সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা
ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী কিংবা সংগীতশিল্পী খোঁজার রিয়েলিটি শো বাংলাদেশে আজ থেকে দুই দশকেরও বেশি সময় আগে থেকে শুরু হয়েছে। একটা সময় এই রিয়েলিটি শোগুলো সত্যিকার অর্থেই শিল্পী খোঁজার গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম হিসেবে বিবেচিত হতো। কিন্তু সময়ের ধারাবাহিকতায় বিগত কয়েক বছরে এখন অনেক ধরনের প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো বাংলাদেশে হচ্ছে। এসব রিয়েলিটি শোর বিচারক যারা হন, তাদের মধ্যে অনেকেই আবার নিজেরাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি। কিন্তু তার পরও তারা বিচরক। সেই ক্ষেত্রে অভিনেত্রী ড. নাজনীন হাসান চুমকি ও জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ব্যতিক্রম। দুজনই অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। চুমকি সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। 
রিচি সোলায়মান নিজের নামকে ব্র্যান্ডে পরিণত করেছেন। দুজন এবারই প্রথম নায়ক-নায়িকা খোঁজার একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন। এই রিয়েলিটি শোর চার হাজার জন প্রতিযোগিতা থেক ৪০০ জনকে বাছাই করা হয়েছে। এই ৪০০ জন থেকে নাজনীন চুমকি, রিচি সোলায়মান ও পরিচালক অনিমেষ আইচ খুঁজে বের করেছেন মেধাবী ও অভিনয় জানা বিশজনকে। সেখান থেকে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন জুটি, প্রথম রানার্সআপ জুটি ও দ্বিতীয় রানার্সআপ জুটি খুঁজে বের করা হবে। 
নাজনীন হাসান চুমকি বলেন, ‘এ ধরনের বড় কোনো রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে এবারই আমার প্রথম কাজ করা। আমার কাছে এই কাজটি করতে খুউব ভালো লেগেছে।’ 
রিচি সোলায়মান বলেন, ‘এর আগে লাক্সের এবং রান্নাবিষয়ক এক্সপার্ট রাধুনী খুঁজে বের করার জন্য বিচারক হিসেবে কাজ করেছি। তাই এবার অভিনয়শিল্পী খুঁজে বের করার জন্য যে রিয়েলিটি শোর প্রধান একজন বিচারক হিসেবে কাজ করেছি, এটা একটু বেশি দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালন করতে হয়েছে। এরই মধ্যে শীর্ষ বিশজনের বাছাইয়ের কাজ শেষ। এখন একটি নির্দিষ্ট তারিখে গ্র্যান্ড ফিনালে হলে আমরা চূড়ান্ত রায় দেব।’
এদিকে রিচি এরই মধ্যে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। চুমকি অভিনীত ‘ঘরে বাইরে’ ধারাবাহিক এনটিভিতে এবং ‘রূপনগর’ বাংলাভিশনে প্রচার হচ্ছে।

তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৪২ পিএম
তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’
ছবি: সংগৃহীত

বলিউডের তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সময়টা এখন তার দখলে। কারণ একের পর এক চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই তারকা। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর এবার তিনি রুপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন মহারাষ্ট্রের কিংবদন্তি লাবণি নৃত্যশিল্পী ও লোকশিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের বায়োপিক নিয়ে। এই সিনেমায় কাজের শুরু থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন শ্রদ্ধা। কারণ এমন এক ঐতিহাসিক বায়োপিকে কাজ করার খবরে শ্রদ্ধাভক্তরা ভীষণ আনন্দিত। 
ইতোমধ্যেই সিনেমাটির প্রথম টিজার প্রকাশ্যে এসেছে। আর এতেই বেঁধেছে বিপত্তি। প্রথম টিজার প্রকাশ্যে আসতেই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সিনেমাটির নাম ‘ইথা’ রাখা নিয়ে সরাসরি আপত্তি তুলেছে বিঠাবাইয়ের পরিবার এবং রাজনৈতিক দল এনসিপি।
একটি মারাঠি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির চলচ্চিত্র ও সাংস্কৃতিক শাখা এই ‘ইথা’ নামটির তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, মহারাষ্ট্রের অন্যতম সম্মানিত লোকশিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের গৌরবময় জীবন ও অবদানকে এই নামটির মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব নয়।
দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, সিনেমাটির নাম সরাসরি ‘বিঠাবাই’ বা ‘বিঠা’ কেন রাখা হলো না? দলের এই দাবিতে সমর্থন জানিয়েছেন বিঠাবাইয়ের দুই ছেলে—কৈলাস ও রাজেশ নারায়ণগাঁওকর এবং তার নাতি মোহিত নারায়ণগাঁওকর। এ কারণে আরও বেশি বিপাকে পড়েছেন সিনেমাসংশ্লিষ্টরা।
এদিকে এনসিপির রাজ্য সভাপতি বাবাসাহেব পাতিল ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘বিঠাবাইয়ের জীবনকে পর্দায় মর্যাদা ও সম্মানের সঙ্গে ফুটিয়ে তোলা আমাদের দায়িত্ব। সিনেমার নামেও সেই সম্মান বহন করা উচিত।’
তবে এই বিতর্ক নিয়ে সিনেমার পরিচালক লক্ষ্মণ উটেকর বা প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’ এখনো কোনো মন্তব্য করেনি।
টিজারে দেখা যায়, শ্রদ্ধা কাপুর একদম শেষ মুহূর্তের অন্তঃসত্ত্বা অবস্থায় মঞ্চে নাচছেন। নাচের মাঝেই তার প্রসববেদনা ওঠে। তিনি ব্যাকস্টেজে গিয়ে সন্তান জন্ম দেন, একটি পাথর দিয়ে নিজেই বাচ্চার নাড়ি কাটেন এবং পরক্ষণেই আবার মঞ্চে ফিরে এসে তার নাচ শেষ করেন! জানা যায়, এটি কাল্পনিক দৃশ্য নয়, বিঠাবাইয়ের জীবনের বাস্তব ঘটনা এটি। 
সিনেমাটিতে শ্রদ্ধা কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইথা’।

আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:০৭ পিএম
আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘ দুই সপ্তাহ ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। 

কয়েক দিন আগে ভেন্টিলেটর খুলে নেওয়ায় তার শারীরিক অবস্থার উন্নতির আশা জেগেছিল। তবে সেই আশায় ভাটা পড়েছে। আবারও তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার। 

তিনি গণমাধ্যমে বলেন, ‘ভেন্টিলেটর খুলে নেওয়ার দুই দিন পর আবারও তাঁকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। বর্তমানে বেশ ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে। ওঁনার ফুসফুস মারাত্মকভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দোয়া করবেন।’

এর আগে তার অসুস্থতা নিয়ে মেরী মনোয়ার বলেছিলেন, ‘১৪ জুন ওঁনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওঁনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাঁকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। গত চার দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’

দীর্ঘ কর্মজীবনে শিল্প, সংস্কৃতি ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। শিল্পকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

/এসএল

বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:২৬ পিএম
বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফতেহির গাওয়া অফিশিয়াল গান ‘সির সির’ নিয়ে আলোচনা যেনো থামছেই না। উদ্বোধনী মঞ্চে এই গানের পারফর্মও করেন সঞ্জয় ও নোরা। গানটির তালে মেতেছেন ফুটবল ও সংগীতপ্রেমীরা। এবার সেই গানের রেশ কাটতে না কাটতেই নতুন ধামাকা নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। এবার তাদের নতুন গানের শিরোনাম ‘চ্যাম্পিয়ান’। আগামী ২৯ জুন প্রকাশিত হবে নতুন এই গানটি।
সঞ্জয় গণমাধ্যমকে বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। “চ্যাম্পিয়ান’’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয়। 
জানা গেছে, গানটির ভিডিওর শুটিং করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। শুটিংয়ের জন্য মাত্র দুদিনের জন্য সেখানে যান সঞ্জয় ও নোরা। 
‘চ্যাম্পিয়ান’ প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন সঞ্জয় ও নোরা। সবশেষ ফেসবুক পোস্টে নোরা লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই “চ্যাম্পিয়ান”-এর জন্য প্রস্তুত তো?’ 

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’। ভালোবাসা, বসন্ত আর উৎসবের রঙে সাজানো নতুন গানটি অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন এ প্রজন্মের আলোচিত মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী।
গানটির কথা লিখেছেন রনক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন।  ‘বসন্তের কোকিল’ প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘প্রথমবার গানটি শোনার পরই মনে হয়েছিল এটি শ্রোতাদের ভালো লাগবে। প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি কৃতজ্ঞ।’
অলংকার চৌধুরী বলেন, ‘আমরা একটি আনন্দময়, রঙিন ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। দর্শকদের ইতিবাচক মন্তব্য ও ভালোবাসা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।’
ভিডিওটিতে আরও অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। নির্মাতাদের আশা, উৎসবের আবহে নির্মিত এই গানটি চলতি সময়ের অন্যতম জনপ্রিয় মিউজিক ভিডিও হিসেবে জায়গা করে নেবে।