ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে লক্ষ্য পূরণ হলো না জ্যোতিদের অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব ডেইলি স্টার হামলা মামলায় এনসিপির আনোয়ার রিমান্ডে প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের শক্তি নিয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না: বিরোধীদলীয় নেতা আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী দুধকুমার নদীতে ৬ ঘণ্টায় ৫৫ সেন্টিমিটার পানি বেড়েছে অপতথ্যের ভিড়ে ‘খবরের ভেতরের খবর’ খুঁজে বের করুন: তথ্য সচিব শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী কোনো বিষয়ে ভয় অনুভব করলে যে আমলটি করবেন সৌদি আরবে তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহী সবাই নিহত নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা মানবস্বাস্থ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’ ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্তে প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১ তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা সোনারগাঁ মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ প্রাথমিক বৃত্তির ফল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী রূপচর্চায় পাকা আম মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন গোপালগঞ্জে ১৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার শিশুকে নিরাপদ রাখতে অভিভাবকের করণীয় ৩ জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র

একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না: বিরোধীদলীয় নেতা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৮:০১ পিএম
একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না:  বিরোধীদলীয় নেতা
বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ছবি: সংগৃহীত

একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের নায়ক অথবা ‘মাস্টারমাইন্ড’ কে- এ প্রশ্নকে কেন্দ্র করে জাতীয় সংসদে সরকারি দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হয়েছে।

সরকারি দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে জুলাই আন্দোলনের প্রধান নায়ক হিসেবে দাবি করা হয়।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘এ আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই; এর প্রকৃত শক্তি ছিল বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবং দেশের তরুণ প্রজন্ম।’

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনের সাধারণ আলোচনায় বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়।

প্রথমে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘দূরে অবস্থান করেও তারেক রহমান বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত নেতৃত্ব দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানকে সফল করেছেন।’ 

তিনি আরও উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা অতীতে তারেক রহমানকে আন্দোলনের প্রধান নায়ক হিসেবে অভিহিত করেছিলেন।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘তার বক্তব্যের সময়কাল সঠিকভাবে তুলে ধরা হয়নি।’

তিনি জানান, ওই মন্তব্য তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে করেছিলেন। কিন্তু ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হয়। গণ-অভ্যুত্থান সফল হওয়ার পর যাদের নেতৃত্বে আন্দোলন বিজয়ে পৌঁছেছে, তাদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

দুপুরে অধিবেশন পুনরায় শুরু হলে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক বিষয়টি আবারও উত্থাপন করে বলেন, ‘বিরোধীদলীয় নেতা নিজেই একসময় প্রকাশ্যে তারেক রহমানকে জুলাই আন্দোলনের মহানায়ক ও প্রধান নায়ক হিসেবে উল্লেখ করেছিলেন। তাই এম রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্য সঠিক এবং তা সংসদের কার্যবিবরণীতে সংরক্ষণ করা উচিত।’ 

পাল্টা বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতের বক্তব্য তিনি অস্বীকার করছেন না। তবে সেটি ছিল ভিন্ন সময় ও ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর আন্দোলনের চরিত্র ও বাস্তবতা নতুন মাত্রা পায়। তাই জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা নেতৃত্বের নয়; এটি গণমানুষের সম্মিলিত সংগ্রামের ফল।’ 

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশ সফরের সময় একজনকে (মাহফুজ আলম) জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন। তখন তিনিই প্রথম এর প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের গণ-অভ্যুত্থানকে কোনো একক ব্যক্তির কৃতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের যুবসমাজকে কৃতিত্ব দিতে চাই। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের ১৮ কোটি মানুষ। একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না, আগেও বলেছি, এখনও বলছি।’ 

এলিস/এএফ

জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৪১ এএম
জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদ

রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৭ জুন) রাতে তাকে আটক করা হয়। 

ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গুলশান থেকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।

গত ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার একটি আদালত।

নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও সে সময় পরাজিত হয়েছিলেন। 

অমিয়/

১০ দফা দাবিতে সিলেটে জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:১৬ পিএম
১০ দফা দাবিতে সিলেটে জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশ
ছবি: সংগৃহীত

কৃষি ও জলাশয়ের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে সিলেটে সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। সমাবেশে বক্তারা কৃষিজমি ও জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

শনিবার (২৭ জুন)  জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার সমন্বয়ক নুরুল ইসলাম মকবুলের  সভাপতিত্বে ও ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম আহবায়ক মিনহাজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয়  সমন্বয়ক ফয়জুল হাকিম। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সভাপতি খালেদ উদ্দিন৷ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন  ফেডারেশন  সিলেট জেলা শাখার সদস্য  হারুন উর রশিদ, সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ জসিম উদ্দিন,  সমন্বয়ক মোহাম্মদ সাহেব আলী, সমন্বয়ক ফয়জুল খান, সংগঠক  খালিক মিয়া,  জুনায়েদ আহমেদ, জাকির হোসেন প্রমূখ।

 উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সংগঠক সত্যজিৎ আচার্য্য।   

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক ফয়জুল হাকিম  বলেন, কৃষক মজুর মেহনতি জনগণের স্বার্থে বাজেট প্রণয়ন করতে হবে।  বাজেটে কোন খাতে কত খরচ হচ্ছে তার পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।  কৃষি, শিক্ষা, ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দে সরকারকে গুরুত্ব দিতে হবে।  কৃষিকে বাদ দিয়ে শিল্প খাতকে গুরুত্ব দিলে চলবে না। গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে, কৃষিকে গুরুত্ব দিতে হবে।  কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি আজ অনুৎপাদনশীল খাজনাখোরদের হাতে জিম্মি রয়েছে।  উৎপাদক কৃষক ও মতস্যজীবীরা ফসল ও মাছ চাষ করে  লাভবান হতে পারছেন না। উৎপাদন করতে গিয়ে নিজেদের সম্বল হারিয়ে কৃষকরা আজ শহরে মজুরি শ্রমিকে পরিণত হচ্ছে।  হাওর অঞ্চলে পানি উন্নয়ন বোর্ড  এর  পিআইসি  বাঁধ নির্মাণে  দুর্নীতি,  হারভেস্টার নিয়োগে দুর্নীতি,  কৃষকের কাছ থেকে ধান না কিনে মধ্যস্বত্ব ভোগীদের কাছ থেকে ধান কেনা, সার- বীজ -কীটনাশক  ডিলারের মাধ্যমে   অতিরিক্ত মূল্যে কৃষকের কাছে বিক্রি করার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।  সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে । ১০ দফা দাবি আদায়ের আন্দোলন কৃষকদের কৃষির উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা পালন করবে। 

সভায় বক্তারা ১০ দফা দাবি আদায়ে কৃষক মজুর জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান করেন।

এসএন/

বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে তৃতীয় শক্তির নতুন জোটের ইঙ্গিত মান্নার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:০০ পিএম
বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে তৃতীয় শক্তির নতুন জোটের ইঙ্গিত মান্নার
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

বিএনপি ও জামায়াতের বাইরে একটি নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 

শনিবার (২৭ জুন) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে নাগরিক ঐক্যের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলনমেলায় মান্না স্পষ্ট জানিয়েছেন, আগামী দিনে ছোট দলগুলোকে নিয়ে একটি কার্যকর ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’ গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুর রহমান মান্না। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা যারা তথাকথিত বড় দুই ধারার বাইরে রয়েছি, আমাদের কি করার আছে? আগামী দিনগুলোতে কি আমরা আবার কোনো বড় দলের লেজুড়বৃত্তি করব, নাকি নিজস্ব শক্তি নিয়ে এগোব? আমি মনে করি, এখন সময় এসেছে সমমনা দলগুলোকে নিয়ে একটি শক্তিশালী তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার।’

নাগরিক ঐক্য, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণসংহতির মতো দলগুলোকে নিজেদের সাংগঠনিক ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন মান্না। তিনি বলেন, ‘বড় দলগুলো যখন ক্ষমতার কাছাকাছি থাকে, তখন তারা ছোটদের গুরুত্ব দেয় না। তাই জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করাই এখন সময়ের দাবি।’

পাঁচ বছর পর বা বড় কোনো অভ্যুত্থান পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মান্না তার দলীয় সহকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা যেন এমন জায়গায় না থাকি যেখানে জেতার কোনো সম্ভাবনা নেই। বড় দলের জোটে থেকে নির্বাচন করার চেয়ে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্ত করে মানুষের কাছে যাওয়া বেশি জরুরি। আমরা জনগণের কল্যাণে নিবেদিত একটি বিকল্প শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে চাই।’

তিনি উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, ‘আমি চাই, আগামীতে আমরা যারা একই চিন্তা করি, তারা এক ছাতার নিচে আসি। নিজেদের বাহুতে জোর থাকলে কোনো বড় শক্তির মুখাপেক্ষী হতে হবে না। নিজের পায়ে দাঁড়িয়েই আমরা আগামী দিনের বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারব।’

মান্না তার বক্তব্যে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘জনগণ এখন আর রাজনৈতিক কৌশলের চেয়ে জীবনযাত্রার মান ও নিরাপত্তার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা কোনো দলের অন্ধ অনুসারী হতে আসিনি। নাগরিক ঐক্যের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা নিশ্চিত করা। যদি কোনো রাজনৈতিক দল জনগণের এই আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে আমরা তাদের সঙ্গে থাকব না।’

জয়ন্ত সাহা/রিফাত/

ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
জোবায়ের হোসেন পারভেজ। ছবি: খবরের কাগজ

ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদরের বিরুদ্ধে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জোবায়ের হোসেন পারভেজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্ত শাহাদাত ও মামুন একই এলাকার বাসিন্দা। ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।

নিহতের ছোট ভাই সাব্বির হাসান শীতল বলেন, ‘শুক্রবার পারভেজ তার দোকানে কাজের জন্য শাহাদাত ও মামুনের এক ছোট ভাইকে প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মামুন তার ছোট ভাইকে মারধর করেন। পরে রাত ১২টার দিকে মোবাইল ফোন দেওয়ার বিষয়টি নিয়ে পারভেজের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজের হাতে থাকা চার্জলাইটের আঘাতে মামুন আহত হন।’

নিহতের বাবা আবু তাহের বলেন, ‘২৪-এর অভ্যুত্থানের পর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে পারভেজ ও মামুন দীর্ঘদিন ফেনী কারাগারে ছিলেন। ওই সময়ে নানা ধরনের ব্যয় পারভেজ বহন করলেও মামুন কোনো টাকা দেননি। কারাগার থেকে মুক্তির পর স্থানীয় একটি দোকানকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়। সর্বশেষ শুক্রবার রাত ২টার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকা মামুন ও শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করেন। সকালে স্থানীয়রা বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করেন।’

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

নিলয়/রিফাত/

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
খবরের কাগজ ইনফোগ্রাফ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার( ২৭ জুন)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানায় ১ জন, মিরপুর থানায় ১ জন ও বনানী থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএফ/