ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
নাঈম হাসানকে থানায় হেনস্তা: এসআই ও দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পানিসম্পদ মন্ত্রী হোন্ডার নতুন সাশ্রয়ী বৈদ্যুতিক হ্যাচব্যাক গাড়ি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দরে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন প্রাণী কি মৃত্যু বুঝতে পারে? যেভাবে তৈরি হয়েছিল গিজার গ্রেট পিরামিড ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ আঁতুড়ঘর থেকে বিশ্বমঞ্চে তরুণ ফুটবলার গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন দক্ষিণ আফ্রিকার কাছে হেরে লক্ষ্য পূরণ হলো না জ্যোতিদের অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব ডেইলি স্টার হামলা মামলায় এনসিপির আনোয়ার রিমান্ডে প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের শক্তি নিয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না: বিরোধীদলীয় নেতা আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী দুধকুমার নদীতে ৩ ঘণ্টায় ৫৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে পানি প্রবেশ অপতথ্যের ভিড়ে ‘খবরের ভেতরের খবর’ খুঁজে বের করুন: তথ্য সচিব শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী কোনো বিষয়ে ভয় অনুভব করলে যে আমলটি করবেন সৌদি আরবে তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহী সবাই নিহত নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা মানবস্বাস্থ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’ ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্তে প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১ তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা

অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব
খবরের কাগজ ইনফোগ্রাফ

বাংলাদেশ পুলিশে ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এ তালিকায় অতিরিক্ত আইজির পাশাপাশি ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

রবিবার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি-পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি, ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র‌্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর, মো. জাহিদুর রহমানকে বিপিএ সারদা, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএন/

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট, নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে চীনের পূর্ণ কারিগরি সহযোগিতা ও সমর্থন পাওয়া গেছে এবং চলতি অর্থবছরেই এর বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নদীভাঙন, পানির সংকট ও বন্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে দেশের লাখো মানুষ। তিস্তা, পদ্মা, যমুনা, মেঘনা ও ব্রহ্মপুত্রসহ প্রায় চার হাজার কিলোমিটার নদীভাঙনপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষের স্থায়ী সমাধান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তিস্তা প্রকল্প সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রকল্প বাস্তবায়ন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। চীন প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ বিশেষজ্ঞ দল গঠন করেছে এবং সমীক্ষার কাজ শুরু হয়েছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ প্রকল্প পদ্মা ব্যারেজ বাস্তবায়নের সিদ্ধান্তও সরকার নিয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে সেচ সংকট দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং সংশ্লিষ্ট নদী-খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, গত চার মাসে জরুরি ভিত্তিতে প্রায় ৫০০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে, যা প্রয়োজন হলে ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, নদীভাঙন প্রতিরোধ ও খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি, সেচ, নৌ-যোগাযোগ এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে।

এলিসা/এসএন

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ‘নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে সই করেছি।’ 

বিস্তারিত আসছে...

অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব
খবরের কাগজ ইনফোগ্রাফ

বাংলাদেশ পুলিশে ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এ তালিকায় অতিরিক্ত আইজির পাশাপাশি ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

রবিবার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি-পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি, ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র‌্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর, মো. জাহিদুর রহমানকে বিপিএ সারদা, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএন/

দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  ছবি: সংগৃহীত

দেশব্যাপী শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

একই সঙ্গে তিনি জানিয়েছেন, অর্থমন্ত্রীর আশ্বাস অনুযায়ী আগামী জুলাই মাসেই মাদরাসা শিক্ষকদের সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

রবিবার (২৮ জুন) প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষককে ট্যাব দেওয়া হবে। এর মাধ্যমে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হবে, যেখানে শিক্ষকরা পাঠদান, পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের অগ্রগতি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে আরও ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে।’ 

তিনি জানান, ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ম্যাপিংয়ের মাধ্যমে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দেওয়া হয়েছে এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য ইউনিক এডুকেশন আইডি চালুর কাজ চলছে। এছাড়া ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ প্রকল্পের আওতায় ৩০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিও বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানান তিনি।

মাদরাসা শিক্ষকদের বেতন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় ১৭ হাজার শিক্ষকের বেতন দিতে প্রতি মাসে ৫০১ কোটি টাকা প্রয়োজন হলেও অর্থের সংস্থান না থাকায় চলতি মাসে বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে অর্থমন্ত্রী ইতোমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং জুলাই মাসে বাকি অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আগামী মাসেই সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

এ সময় শিক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরভাতা দ্রুত পরিশোধে অর্থমন্ত্রীর সহযোগিতার কথাও উল্লেখ করেন। তবে বক্তব্যের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার তার মাইক বন্ধ করে দেন।

এলিস/রিফাত/

আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৭:৪২ পিএম
আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা এমন অনৈতিক পর্যায়ে পৌঁছেছিল যে, একটি পূর্ণাঙ্গ হাসপাতালের ভেতরেই বেকারি কারখানা স্থাপন করা হয়েছিল। পাশাপাশি সেখানে বিপজ্জনক প্লাস্টিক বর্জ্যের স্তূপ ও জলাবদ্ধ পরিবেশ সৃষ্টি করে রোগী, চিকিৎসক, শিক্ষার্থী এবং স্বজনদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলা হয়েছিল।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বেকারি কারখানার বর্জ্য, প্লাস্টিকের স্তূপ এবং দূষিত পরিবেশ থেকে নির্গত গ্যাস হাসপাতালের পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল, যা শিশু মৃত্যুর ঘটনাতেও ভূমিকা রেখে থাকতে পারে।

তিনি বলেন, ‘গত মে মাসে হাসপাতালটিতে চিকিৎসকদের গাফিলতি, সেন্ট্রাল এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাবের কারণে একই দিনে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। হাইপারক্যাপনিয়ায় আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদেরও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।’ 

মন্ত্রী জানান, ঘটনার পরদিন তিনি নিজে হাসপাতাল পরিদর্শন করে গুরুতর অব্যবস্থাপনার প্রমাণ পান। তবে এত বড় ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবারের পাশে দাঁড়ায়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘হাসপাতাল প্রাঙ্গণে যেভাবে দাহ্য প্লাস্টিক বর্জ্য ফেলে রাখা হয়েছিল, তাতে যেকোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারত। এসব অনিয়ম ও লাইসেন্সের শর্ত লঙ্ঘনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স স্থগিত করেছে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সরকারি তদারকিতে নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়েছে।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা খাতে কোনো ধরনের অবহেলা, বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। রোগীদের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।’ 

এলিস/এএফ