ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
তাপপ্রবাহে ইউরোপে অতিরিক্ত ১৩০০ জনের বেশি মৃত্যুর রেকর্ড : ডব্লিউএইচও আফ্রিকার জয়জয়কার, হতাশ এশিয়া খবরের কাগজের মহিউদ্দিন পলাশ রানারআপ ঘুষ ছাড়া মিলছে না ধান বিক্রির সুযোগ, বিপাকে কৃষকরা স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই: ত্রাণমন্ত্রী নক্ষত্রের পতন হয়নি জিম্বাবুয়েতে বাংলাদেশের ব্যাটিং বিধ্বস্ত রোনালদোকে নিয়ে বেশি ঝুঁকি নিচ্ছে পর্তুগাল? নাঈম হাসানকে থানায় হেনস্তা: তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পানিসম্পদ মন্ত্রী হোন্ডার নতুন সাশ্রয়ী বৈদ্যুতিক হ্যাচব্যাক গাড়ি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দরে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন প্রাণী কি মৃত্যু বুঝতে পারে? যেভাবে তৈরি হয়েছিল গিজার গ্রেট পিরামিড ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ আঁতুড়ঘর থেকে বিশ্বমঞ্চে তরুণ ফুটবলার গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন দক্ষিণ আফ্রিকার কাছে হেরে লক্ষ্য পূরণ হলো না জ্যোতিদের অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব ডেইলি স্টার হামলা মামলায় এনসিপির আনোয়ার রিমান্ডে প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের শক্তি নিয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না: বিরোধীদলীয় নেতা আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী দুধকুমার নদীতে ৩ ঘণ্টায় ৫৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে পানি প্রবেশ অপতথ্যের ভিড়ে ‘খবরের ভেতরের খবর’ খুঁজে বের করুন: তথ্য সচিব শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১০:৩১ পিএম
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনে বর্তমান সময়েও উচ্চমাত্রার দুর্নীতির কথা উঠে এসেছে। তাই অন্তর্বর্তী সরকারের পুরো সময়কালে কোথায়, কীভাবে এবং কারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তা দুদকের মাধ্যমে অনুসন্ধান করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকারের ভিত্তি স্বচ্ছতা ও জবাবদিহি। ফলে যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’ 

বক্তব্যে তিনি ২০০৯ থেকে ২০২৪ সালের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ‘ওই সময়ে গণতান্ত্রিক জবাবদিহির অভাবে দেশে ‘লুটেরা অর্থনীতি’ ও ‘ক্রনি ক্যাপিটালিজম’ গড়ে ওঠে। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, ওই সময়ে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি, রাজনৈতিক প্রভাবে ব্যাংক নিয়ন্ত্রণ, মেগা প্রকল্পে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং আইনের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার সংস্কৃতি দেশের অর্থনীতিকে দুর্বল করেছে।’ 

জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় নানা সংকটের মধ্যেও জাতীয় স্বার্থ ও নির্বাচনকে সামনে রেখে সমঝোতার ভিত্তিতে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের উপস্থাপিত ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার বাজেট একটি ‘নিউ ইকোনমিক অর্ডার’-এর বাজেট। রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’ 

রিফাত/

স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই: ত্রাণমন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৪২ পিএম
স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই: ত্রাণমন্ত্রী
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ ছিল একটি রাষ্ট্র অর্জনের সংগ্রাম, আর জুলাই আন্দোলন ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।’

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বলেন, ‘শুধু কঠোর আইন প্রয়োগ করে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। মাদক, জুয়া ও ধর্ষণসহ সামাজিক অপরাধ মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। তিনি জানান, লালমনিরহাটে ‘আলোকিত লালমনি’ নামে পাঁচটি সামাজিক অপরাধবিরোধী আন্দোলন শুরু হচ্ছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৪ জুলাই।’

তিনি আরও বলেন, ‘তিনি একজন শহিদের সন্তান; তার বাবা স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছেন। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের অবদানও স্বীকার করেন। তবে গত ১৭ বছরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান তিনি।
ত্রাণমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহিদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। জুলাই আন্দোলন একটি গণতান্ত্রিক আন্দোলন হলেও এটিকে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে এক করে দেখা ঠিক নয়। তবে এ আন্দোলনের প্রতি সম্মান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের গেজেটভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত, যাতে কোনো বৈষম্য না থাকে। পাশাপাশি আন্দোলন-পরবর্তী সময়ের শালীন রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।’

এলিস/রিফাত/

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট, নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে চীনের পূর্ণ কারিগরি সহযোগিতা ও সমর্থন পাওয়া গেছে এবং চলতি অর্থবছরেই এর বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নদীভাঙন, পানির সংকট ও বন্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে দেশের লাখো মানুষ। তিস্তা, পদ্মা, যমুনা, মেঘনা ও ব্রহ্মপুত্রসহ প্রায় চার হাজার কিলোমিটার নদীভাঙনপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষের স্থায়ী সমাধান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তিস্তা প্রকল্প সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রকল্প বাস্তবায়ন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। চীন প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ বিশেষজ্ঞ দল গঠন করেছে এবং সমীক্ষার কাজ শুরু হয়েছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ প্রকল্প পদ্মা ব্যারেজ বাস্তবায়নের সিদ্ধান্তও সরকার নিয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে সেচ সংকট দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং সংশ্লিষ্ট নদী-খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, গত চার মাসে জরুরি ভিত্তিতে প্রায় ৫০০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে, যা প্রয়োজন হলে ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, নদীভাঙন প্রতিরোধ ও খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি, সেচ, নৌ-যোগাযোগ এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে।

এলিসা/এসএন

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১০:৩১ পিএম
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনে বর্তমান সময়েও উচ্চমাত্রার দুর্নীতির কথা উঠে এসেছে। তাই অন্তর্বর্তী সরকারের পুরো সময়কালে কোথায়, কীভাবে এবং কারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তা দুদকের মাধ্যমে অনুসন্ধান করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকারের ভিত্তি স্বচ্ছতা ও জবাবদিহি। ফলে যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’ 

বক্তব্যে তিনি ২০০৯ থেকে ২০২৪ সালের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ‘ওই সময়ে গণতান্ত্রিক জবাবদিহির অভাবে দেশে ‘লুটেরা অর্থনীতি’ ও ‘ক্রনি ক্যাপিটালিজম’ গড়ে ওঠে। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, ওই সময়ে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি, রাজনৈতিক প্রভাবে ব্যাংক নিয়ন্ত্রণ, মেগা প্রকল্পে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং আইনের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার সংস্কৃতি দেশের অর্থনীতিকে দুর্বল করেছে।’ 

জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় নানা সংকটের মধ্যেও জাতীয় স্বার্থ ও নির্বাচনকে সামনে রেখে সমঝোতার ভিত্তিতে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের উপস্থাপিত ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার বাজেট একটি ‘নিউ ইকোনমিক অর্ডার’-এর বাজেট। রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’ 

রিফাত/

অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব
খবরের কাগজ ইনফোগ্রাফ

বাংলাদেশ পুলিশে ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এ তালিকায় অতিরিক্ত আইজির পাশাপাশি ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

রবিবার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি-পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি, ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র‌্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর, মো. জাহিদুর রহমানকে বিপিএ সারদা, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএন/

প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের নবম বা দশম গ্রেডে উন্নীত করার কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় হবে এবং সেই অর্থের সংস্থান ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে প্রাথমিক শিক্ষা খাতে ৪৬ হাজার ৭২৯ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এই বাজেটের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের প্রশংসা করে ববি হাজ্জাজ বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং চীনের সঙ্গে তিস্তা প্রকল্পে অগ্রগতি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

এ সময় তিনি আগের দিন বাজেট প্রসঙ্গে সংসদে এক এমপির বক্তব্যের কঠোর সমালোচনা করেন। ববি হাজ্জাজ বলেন, ’প্রস্তাবিত বাজেটকে ‘ফ্যাসিস্টদের বাজেট’ আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে, মামলা-হামলা ও কারাবরণ করেছে, তাদের দেওয়া প্রথম বাজেটকে এভাবে খাটো করা উচিত নয়।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না; বরং সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিত সংগ্রাম। তিনি জানান, আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় থাকলেও ইচ্ছাকৃতভাবে দলীয় পরিচয় সামনে আনা হয়নি, যাতে আন্দোলন দলীয় রূপ না পায়। সংসদেও সেই ঐক্যের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ’নিখুঁত বাজেট বলে কিছু নেই, তবে বর্তমান বাস্তবতায় এটি একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত বাজেট।’

এলিস/এসএন