ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
কক্সবাজারসহ কয়েকটি জেলায় ভূমিকম্পের কম্পন ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল জার্মানি-প্যারাগুয়ে ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিশ্বকাপ থেকে বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ এনসিটি পরিচালনায় বিশ্বমানের অপারেটর 'ডিপি ওয়ার্ল্ড': কৌশলগত অংশীদারিত্বের নতুন সমীকরণ তাপপ্রবাহে ইউরোপে অতিরিক্ত ১৩০০ জনের বেশি মৃত্যুর রেকর্ড : ডব্লিউএইচও আফ্রিকার জয়জয়কার, হতাশ এশিয়া খবরের কাগজের মহিউদ্দিন পলাশ রানারআপ ঘুষ ছাড়া মিলছে না ধান বিক্রির সুযোগ, বিপাকে কৃষকরা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলনের তুলনার সুযোগ নেই: ত্রাণমন্ত্রী নক্ষত্রের পতন হয়নি জিম্বাবুয়েতে বাংলাদেশের ব্যাটিং বিধ্বস্ত রোনালদোকে নিয়ে বেশি ঝুঁকি নিচ্ছে পর্তুগাল? নাঈম হাসানকে থানায় হেনস্তা: তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পানিসম্পদ মন্ত্রী হোন্ডার নতুন সাশ্রয়ী বৈদ্যুতিক হ্যাচব্যাক গাড়ি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দরে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন প্রাণী কি মৃত্যু বুঝতে পারে? যেভাবে তৈরি হয়েছিল গিজার গ্রেট পিরামিড ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ আঁতুড়ঘর থেকে বিশ্বমঞ্চে তরুণ ফুটবলার গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন দক্ষিণ আফ্রিকার কাছে হেরে লক্ষ্য পূরণ হলো না জ্যোতিদের অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব ডেইলি স্টার হামলা মামলায় এনসিপির আনোয়ার রিমান্ডে প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের শক্তি নিয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

রোনালদোকে নিয়ে বেশি ঝুঁকি নিচ্ছে পর্তুগাল?

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২০ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১০:২০ পিএম
রোনালদোকে নিয়ে বেশি ঝুঁকি নিচ্ছে পর্তুগাল?
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হচ্ছিল, শরীর যেন আর সাড়া দিচ্ছে না। ফ্লোরিডার প্রচণ্ড গরম ও আর্দ্রতায় গোলশূন্য ড্রয়ের শেষ বাঁশি পর্যন্ত মাঠে ছিলেন ৪১ বছর বয়সী এই তারকা। ম্যাচ গোলশূন্য ড্র। আর সেখান থেকেই উঠছে প্রশ্ন; বিশ্বকাপে কি রোনালদোকে অতিরিক্ত খেলিয়ে ঝুঁকি নিচ্ছে পর্তুগাল?

ম্যাচের শেষ আধাঘণ্টায় রোনালদো কার্যত আক্রমণে প্রভাব ফেলতে পারেননি। তার সম্ভাব্য গোলের মান ছিল মাত্র ০.১৭, সম্ভাব্য সহায়তাকারী পাস ০.০৩। অথচ বদলি না হয়ে পুরো ম্যাচ খেলেছেন তিনি। গ্রুপ পর্বে পর্তুগালের তিন ম্যাচের ২৭০ মিনিটই খেলেছেন রোনালদো। অতিরিক্ত সময় যোগ করলে সংখ্যাটা প্রায় ৩০০ মিনিট। সামনে আবার শেষ ৩২-এর ম্যাচে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

রোনালদোর ফিটনেস নিয়ে সন্দেহ নেই। বয়স চল্লিশ পার হলেও কঠোর অনুশীলন, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শারীরিক যত্ন তাকে এখনো প্রতিযোগিতামূলক পর্যায়ে রেখেছে। কিন্তু বয়সের বাস্তবতাও আছে। তাই ম্যাচের সময় বণ্টন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস এ নিয়ে উদ্বিগ্ন নন। তার মতে, রোনালদো মানসিক ও শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী এবং নব্বই মিনিট খেলা তার জন্য সমস্যা নয়।

বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো। কলম্বিয়ার বিপক্ষেও প্রথমার্ধে সক্রিয় ছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ক্লান্ত দেখানোর পরও তাকে মাঠে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন ২৫ বছর বয়সী গনসালো রামোস পুরো ম্যাচ বেঞ্চেই ছিলেন।

অন্যদিকে বিশ্বকাপের অন্য বড় দলগুলো তারকাদের সময় বণ্টনে বেশ সতর্ক। নরওয়ে শেষ ৩২-এর কথা ভেবে আর্লিং হালান্ডকে বিশ্রাম দিয়েছে। আর্জেন্টিনাও জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখেনি।

মার্তিনেস অবশ্য বলেন, ‘অন্য দলের সঙ্গে তুলনা করা ঠিক নয়।’ কিন্তু প্রশ্নটা রোনালদো খেলবেন কিনা, সেটা নয়; বরং কতক্ষণ খেলবেন। কারণ অতিরিক্ত চাপের মূল্য শেষ পর্যন্ত শুধু রোনালদো নয়, দিতে হতে পারে পুরো পর্তুগালকে। সামনে ক্রোয়েশিয়া, আর এরপর সম্ভাব্য প্রতিপক্ষ ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। সেখানে সতেজ রোনালদো আর ক্লান্ত রোনালদোর পার্থক্যই হয়তো গড়ে দিতে পারে ভাগ্য।

জার্মানি-প্যারাগুয়ে ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৪২ পিএম
জার্মানি-প্যারাগুয়ে ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে সোমবার (২৯ জুন) রাতে বোস্টন স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে জার্মানি। ২০১৪ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলতে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল হিসেবে নকআউট নিশ্চিত করলেও পুরোপুরি ছন্দে ছিল না জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিলেও আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হারে জার্মানি। তবে ২০১৮ ও ২০২২ সালের মতো গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়নি।

জার্মানির সর্বশেষ নকআউট ম্যাচ ছিল ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচে মারিও গোটজের অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এরপর এবারই প্রথম নকআউটে উঠেছে দলটি।

অন্যদিকে, সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে। দ্বিতীয় ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও তুরস্ককে ১-০ গোলে হারায় তারা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটে জায়গা নিশ্চিত করে।

ইতিহাস অবশ্য প্যারাগুয়ের পক্ষে কথা বলছে না। পাঁচবার নকআউটে উঠলেও মাত্র একবার পরের রাউন্ডে যেতে পেরেছে তারা। বিশ্বকাপের নকআউট ইতিহাসে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেনি প্যারাগুয়ে, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গোলখরার রেকর্ড।

জার্মানি ও প্যারাগুয়ে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোতে অলিভার নয়ভিলের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল জার্মানি। তবে সর্বশেষ মুখোমুখিতে কেউ জেতেনি। ২০১৩ সালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ শেষ হয়েছিল ৩-৩ সমতায়। 

এদিকে নকআউট ম্যাচে জার্মানিকেই এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে জার্মানির জয়ের সম্ভাবনা ৫৪.৭ শতাংশ, প্যারাগুয়ের ২৩.১ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২২.৩ শতাংশ।

শুধু এই ম্যাচ নয়, বিশ্বকাপ জয়ের সম্ভাবনাতেও এগিয়ে জার্মানি। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪.৪ শতাংশ, যা অবশিষ্ট ৩২ দলের মধ্যে অষ্টম সর্বোচ্চ। অন্যদিকে প্যারাগুয়ের পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা ২১.৪ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ০.১ শতাংশ।

এসজি/

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:২৮ পিএম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ
হং মিয়ং-বো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর পদত্যাগ করেছেন দলটির প্রধান কোচ হং মিয়ং-বো। শনিবার নকআউটে ওঠার শেষ সম্ভাবনাও শেষ হয়ে যাওয়ার পরদিন রবিবার (২৮ জুন) দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।

৫৭ বছর বয়সী সাবেক অধিনায়ক হং মিয়ং-বো দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্বে ছিলেন। তবে ২০১৪ সালের পর এবারও তার অধীনেই বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হলো দক্ষিণ কোরিয়াকে।

বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রকে নিয়ে গঠিত ‘এ’ গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়া সহজেই পরের রাউন্ডে উঠবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর কাছে ১-০ ব্যবধানে হেরে যায় তারা। গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট পেলেও সেটি নকআউট নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না।

গ্রুপে তৃতীয় হয়ে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার আশা ছিল দক্ষিণ কোরিয়ার। তবে শনিবার অন্য ম্যাচগুলোর ফল তাদের সেই সম্ভাবনাও শেষ করে দেয়।

এরপর রবিবার দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন হং মিয়ং-বো। তবে তার দ্বিতীয় মেয়াদ শুরুর আগেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। ২০২৪ সালে তাকে পুনরায় কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে সমালোচনা হয়েছিল ফুটবল মহলে। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স সেই চাপ আরও বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও হং মিয়ং-বোর অধীনে কোনো ম্যাচ জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। সেই আসরেও গ্রুপপর্ব থেকে বিদায়ের পর পদত্যাগ করেছিলেন তিনি।

এসজি/

আফ্রিকার জয়জয়কার, হতাশ এশিয়া

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
আফ্রিকার জয়জয়কার, হতাশ এশিয়া
ছবি: সংগৃহীত

এক সময় বিশ্বকাপ মানেই ছিল এশিয়া ও আফ্রিকার দলগুলোর জন্য মাঝে মধ্যে অঘটন ঘটানোর মঞ্চ। তবে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে চিত্রটা বদলেছে। আফ্রিকা নিজেদের সামর্থ্যের দারুণ প্রমাণ দিলেও এশিয়ার জন্য এবারের অভিযান ছিল অনেকটাই হতাশার। বিশ্বকাপের সম্প্রসারিত আসরে অংশ নেওয়া আফ্রিকার ১০ দলের মধ্যে রেকর্ড ৯টি দলই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। বিপরীতে এশিয়ার প্রতিনিধিদের মধ্যে মাত্র দুটি দল রাউন্ড ৩২-এ উঠতে পেরেছে।

আফ্রিকা অঞ্চল থেকে নকআউট নিশ্চিত করেছে আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, মিসর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা। বাদ পড়েছে তিউনিসিয়া। এশিয়া অঞ্চল থেকে পরের রাউন্ড নিশ্চিত করতে পেরেছে জাপান এবং অস্ট্রেলিয়া। বাদ পড়েছে ৭ দল– ইরান, ইরাক, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান। অভিষেক রাঙাতে পারেনি দুই অভিষিক্ত দল–জর্ডান এবং উজবেকিস্তান।

সবচেয়ে বড় চমক দেখিয়েছে নবাগত কেপ ভার্দে। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই তারা স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে, উরুগুয়েকেও ভুগিয়েছে এবং দুর্দান্ত পারফরম্যান্সে নকআউট নিশ্চিত করেছে। বলা বাহুল্য, আফ্রিকা উপভোগ করছে তাদের ইতিহাসের সেরা সম্মিলিত বিশ্বকাপ, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৪ ও ২০২২–উভয় বিশ্বকাপেই আফ্রিকার সর্বোচ্চ দুটি দল নকআউট পর্বে উঠতে পেরেছিল।

এবারের আসরে কনকাকাফ অঞ্চলের ৬টি দল অংশ নিয়েছিল। যার মধ্যে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে তিন সহ-আয়োজক– কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার এই অঞ্চলের তিনটি দল এক সঙ্গে  নকআউট পর্বে পা রাখল। কানাডা তাদের তৃতীয় বিশ্বকাপে এসে ৮ গোল করে নতুন সম্ভাবনার জানান দেয়। মেক্সিকো ৩ ম্যাচের সব ক’টি জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। হজম করেনি কোনো গোল।

যুক্তরাষ্ট্রও নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম দুই ম্যাচ জিতে শক্ত অবস্থান তৈরি করে। চার দলের গ্রুপে তারা সর্বোচ্চ ৮ গোল করে আক্রমণভাগের সক্ষমতা প্রমাণ করে।

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব কল ব্রিজ খবরের কাগজের মহিউদ্দিন পলাশ রানারআপ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
খবরের কাগজের মহিউদ্দিন পলাশ রানারআপ
সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সঙ্গে আরাফাত দাড়িয়া, মহিউদ্দিন পলাশ এবং জাহিদুজ্জামান ছবি: সংগৃহীত

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের কল ব্রিজ প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন দৈনিক খবরের কাগজের মহিউদ্দিন পলাশ। চ্যাম্পিয়ান হয়েছেন দৈনিক প্রভাতের আরাফাত দাড়িয়া। তৃতীয় হয়েছেন দেশ টিভির জাহিদুজ্জামান।

রবিবার (২৮ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় খেলা উপভোগ করেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

এসএন/

নক্ষত্রের পতন হয়নি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২৮ পিএম
নক্ষত্রের পতন হয়নি
ছবি: সংগৃহীত

সৌভাগ্য যেন সেনেগালের পক্ষেই ছিল। মাত্র ৩ পয়েন্ট নিয়েও ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। সমান পয়েন্ট নিয়েও ভাগ্য খোলেনি দক্ষিণ কোরিয়ার। সন হিয়াং-মিনের দলও গ্রুপপর্ব শেষ করেছিল ৩ পয়েন্ট নিয়ে, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় থেমে যেতে হয়েছে তৃতীয় স্থানেই। 

অন্যদিকে, ১২টি গ্রুপের মধ্যে সাতটি দল ৪ পয়েন্ট নিয়েও তৃতীয় স্থান থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে। সেই বিবেচনায় ৩ পয়েন্ট নিয়ে সেনেগালের নকআউটে ওঠা নিঃসন্দেহে বিরল এক ঘটনা।

ফুটবলে সন হিয়াং-মিন নিঃসন্দেহে পরিচিত এক নাম। কিন্তু লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা নেইমারদের মতো সর্বজনস্বীকৃত মহাতারকাদের কাতারে তাকে রাখা কঠিন। তাই ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে একটি বিষয় নিশ্চিতভাবেই বলা যায়– প্রথম পর্বেই কোনো নক্ষত্রের পতন ঘটেনি।

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, উসমান দেম্বেলে কিংবা মোহাম্মদ সালাহ–যাদের ঘিরে এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি আলোচনার জন্ম হয়েছিল, তাদের প্রায় সবাই নিজেদের দলকে নিয়ে পৌঁছে গেছেন নকআউট পর্বে।