ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
কোনো বিষয়ে ভয় অনুভব করলে যে আমলটি করবেন সৌদি আরবে তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহী সবাই নিহত নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা মানবস্বাস্থ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’ ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্তে প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১ তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা সোনারগাঁ মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ প্রাথমিক বৃত্তির ফল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী রূপচর্চায় পাকা আম মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন গোপালগঞ্জে ১৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার শিশুকে নিরাপদ রাখতে অভিভাবকের করণীয় ৩ জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন আয়নাতে ওই ঘর দেখবে যখন সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ক্লিন ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চাইলেন ইবি ভিসি রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু রমনা পার্কটি বাঁচান বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত সাংবাদিকতার রূপ ও রূপান্তর দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম
মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন
মেটলাইফ বাংলাদেশ-এর ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি

মেটলাইফ বাংলাদেশ আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা তৃতীয় বারের মতো মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল প্রতিষ্ঠানটি।

‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলা, কর্মীদের পেশাগত বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য সুপরিচিত।

দেশের একমাত্র বিমা প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জনকারী মেটলাইফ বাংলাদেশ। কর্মীদের জন্য নির্ভরযোগ্য, বৈচিত্র্যময় এবং দক্ষতা বিকাশে সহায়ক কর্মপরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার প্রতিফলন এ অর্জন।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি কর্মপরিবেশ তৈরি করা যেখানে কর্মীরা সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেন। গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের বিকাশে সহায়ক যে কর্মসংস্কৃতি আমরা গড়ে তুলেছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন। ভবিষ্যতেও কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ এবং দেশের কর্মক্ষেত্রে উৎকর্ষতার নতুন মানদণ্ড স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মেটলাইফের সার্বিক কর্মপরিবেশ, নেতৃত্ব, কর্মজীবনে উন্নয়ন নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান কর্মীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়।  

এই স্বীকৃতির মূলে রয়েছে মেটলাইফ বাংলাদেশের এমন একটি কর্মপরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা, যেখানে কর্মীরা পেশাগত ও ব্যক্তিগত- উভয় ক্ষেত্রেই উন্নতি করতে পারেন। প্রতিষ্ঠানটি এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক কর্মসংস্কৃতি তৈরিতে সচেষ্ট, যা বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গিকে মূল্য দেয় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ, সুস্থতা-বিষয়ক উদ্যোগ এবং স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে কর্মীদের সমর্থন করে। আস্থা, পারস্পরিক শ্রদ্ধা এবং উদ্দেশ্যনির্ভর কর্মপরিবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের আরও দক্ষ করে তুলছে, যাতে তাঁরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে পারেন।

বিগত ৭৪ বছর ধরে দেশের জীবন বিমা খাতে বিশ্বস্ততা ধরে রেখেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের প্রায় ৪০০ কর্মী এবং ১৫ হাজার বিমা প্রতিনিধির দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক ও ৯০০ করপোরেট গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।

বিজ্ঞপ্তি/

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা
তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে ডিনার অনুষ্ঠানে আনন্দঘন সময় কাটান ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ জন ক্রেতা/ ছবি: বিজ্ঞপ্তি

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের ২৪ জন ক্রেতা।

দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এই সুবিধা পান তারা। উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৪ এ ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতাদের জন্য রয়েছে মিলিয়নিয়ার বা নগদ ১০ লাখ টাকা পাওয়ার সুবিধা।

এছাড়াও রয়েছে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন এবং জনপ্রিয় অভিনেত্রী মিমের সঙ্গে ডিনার করার সুবিধা। এরই ধারাবাহিকতায় সিজন-২৪ এ ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে এই সুবিধা পেয়েছেন ২৪ জন ক্রেতা। তাদের মধ্যে ২ জন পেয়েছেন থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল কুপন।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৪ জন গ্রাহকের সম্মানে এক জমকালো ডিনার অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে গ্রাহকেরা ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন। পাশাপাশি অভিনেত্রী মিমের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং সিনিয়র এডিশনাল এক্সিকিউটভি ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

ডিনার অনুষ্ঠানে চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ব্যবসার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডের টার্গেট থাকে গ্রাহকদের বাড়তি সুবিধা ও আনন্দ দেয়া। বাড়তি সুবিধা দেয়ার কারণে ওয়ালটন ও তার গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা আরো সুদৃঢ় হচ্ছে। ক্রেতাদের এই আস্থায় ভর করেই ওয়ালটন আজ এতো বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে ডিনারসহ আনন্দঘন এই মুহুর্তটি গ্রাহকরা জীবনে একটি সুখস্মৃতি হয়ে থাকবে। ওয়ালটন পণ্যের গ্রাহকদের জন্য এমন আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।

চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর মেয়াদ শেষ হবে ৩০ জুন, ২০২৬। ক্যাম্পেইনের এই সিজনে ইতোমধ্যে দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ এবং এসি কিনে মিলিয়নিয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পেয়েছেন ৬ জন ক্রেতা।

তারা হলেন: ভালুকার খোকন মিয়া, রাজধানীর মাহমুদুল হাসান, নাটোরের গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

মিলিয়নিয়ারের পাশাপাশি তাসকিন এবং মিমের সঙ্গে ডিনারের সুযোগ পেয়েছে ২৪ জন। এছাড়াও এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচারসহ আর্জেন্টিনার ফ্যান জার্সি ফ্রি পেয়েছেন অসংখ্য ক্রেতা।

বিজ্ঞপ্তি/

বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:১১ পিএম
বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রেমিট্যান্স আরও সহজে ও দ্রুততার সঙ্গে প্রবাসীর স্বজনের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে দেশের বৃহত্তম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, মাস্টারকার্ড চুক্তি স্বাক্ষর করেছে।

ফলে, মাস্টারকার্ড মুভ (Mastercard Move)-এর মাধ্যমে বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি রেমিট্যান্স পৌঁছে যাবে। এই অংশীদারিত্বের আওতায় মাস্টারকার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাংক ও অনুমোদিত মানি ট্রান্সফার অপারেটরগুলোর মাধ্যমে পাঠানো অর্থ সরাসরি বিকাশ ওয়ালেটে গ্রহণ করা যাবে।

রেমিট্যান্সের অর্থ ব্যবহার করে গ্রাহকরা বিকাশ-এর মাধ্যমেই বিভিন্ন পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ এবং বিকাশ সেভিংস অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের সেবা ঘরে বসেই নিতে পারবেন।

পাশাপাশি, দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লাখ ৫০ হাজারেরও বেশি বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে সহজেই ক্যাশ আউট সুবিধা নিতে পারবেন। এর ফলে বাংলাদেশের লাখো গ্রাহকের জন্য রেমিট্যান্স গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে। এই উদ্যোগ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকে আরও সহজলভ্য এবং নির্বিঘ্ন করার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক সেবার ব্যবহারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ‘নিরাপদ, তাৎক্ষণিক এবং নিরবচ্ছিন্ন রেমিট্যান্স সেবার মাধ্যমে বিকাশ প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের আস্থা অর্জন করেছে। এ ধারাবাহিক প্রচেষ্টার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বিকাশ লাখো প্রবাসী বাংলাদেশির কাছে রেমিট্যান্স গ্রহণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  রেমিট্যান্স উপার্জনকারী ও তাদের পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন হিসেবে কাজ করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখতে বিকাশ প্রতিশ্রুতিবদ্ধ।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘মাস্টারকার্ডে আমরা এমন একটি পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছি, যা দ্রুত, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক। বিকাশের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষ সরাসরি মোবাইল ওয়ালেটে কিংবা বিভিন্ন ক্যাশ পিক-আপ পয়েন্টের মাধ্যমে এখন আরও সহজে বিদেশ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। একসঙ্গে আমরা ক্রস-বর্ডার পেমেন্টের সুযোগ সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে কাজ করছি।’

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স গ্রহণকারী দেশগুলোর একটি। একইসঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিস্তৃত ব্যবহার দেশের মানুষের জন্য রেমিট্যান্স গ্রহণকে আরও সহজলভ্য করে তুলছে। বর্তমানে দেশে ২৩ কোটি ৭০ লাখেরও বেশি নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট রয়েছে, এবং ডিজিটাল চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণের প্রবণতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

এই সহযোগিতা নিরাপদ ও আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেলের ব্যবহার উৎসাহিত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চলমান প্রচেষ্টাকেও সমর্থন করে। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী পরিবারগুলোর জন্য বিদেশ থেকে পাঠানো অর্থ গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।

বিজ্ঞপ্তি/

ঢাকায় শেষ হলো দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার’

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৫২ পিএম
ঢাকায় শেষ হলো দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার’
ছবি: সংগৃহীত

সবুজ পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহারের প্রসার ঘটানোর লক্ষ্যে রাজধানীর হোটেল লেকশোরে আয়োজন করা হয় দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার-২০২৬’। বিশ্বজুড়ে চলমান পরিবেশবান্ধব আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই মেলা গত ২৬ জুন শুরু হয়ে ২৭ জুন শেষ হয়েছে।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত এই মেলায় কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী এবং সাতক্ষীরার শ্যামনগরের ১৮ জন উদ্যোক্তা অংশ নেন। মেলায় নকশিকাঁথা, হাতে বোনা শাড়ি, হারবাল পণ্য, রাখাইন সম্প্রদায়ের হস্তশিল্প, খেজুর পাতার তৈরি বিভিন্ন সামগ্রী, সুন্দরবনের মধু ও কেওড়ার আচারসহ নানা ধরনের পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফাম বাংলাদেশের আর্থিক সহায়তায় ‘বিডফরসিজে’ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেবী রানী কর্মকার। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে কোডেকের নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম বলেন, “এই সবুজ উদ্যোগের পরিধি আরও বিস্তৃত করতে হবে। সেই সঙ্গে প্রকল্পের কাজের স্থায়িত্ব নিশ্চিত করতে প্রকল্পভিত্তিক কাজের চেয়ে দীর্ঘমেয়াদী কর্মসূচি বা প্রোগ্রাম অ্যাপ্রোচে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

কোডেকের পরিচালক কাজী ওয়াফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে, অক্সফামের হেড অব ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস ফাতেমা তুজ জোহরা ও কোডেকের পরিচালক ড. শীতল কুমার নাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন কোডেকের সিনিয়র ম্যানেজার কাজী নহিদ আলম।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং সবুজ পণ্যের প্রসার ঘটাতে ২০২৩ সাল থেকে কক্সবাজার, খুলনা ও সাতক্ষীরা জেলায় ‘বিডফরসিজে’ প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে।

/আবরার জাহিন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএসএল কমার্জের মধ্যে চুক্তি সই

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএসএল কমার্জের মধ্যে চুক্তি সই
ছবি: বিজ্ঞপ্তি

বেঙ্গল ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ তিন বছর মেয়াদ পর্যন্ত ইএমআই সুবিধা। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল কমার্জ)-এর মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এই চুক্তির আওতায় বেঙ্গল ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এসএসএল কমার্জ নেটওয়ার্কের আওতাধীন ১৫,০০০-এরও বেশি মার্চেন্টের যেকোনো পণ্যে এই ইএমআই সুবিধা নিতে পারবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ এবং এসএসএল কমার্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আলম ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ও সিবিও কে. এম. আওলাদ হোসেন এবং এএমডি নাসিম সিকান্দারসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

অন্তরা/

প্রিমিয়ার ব্যাংকের ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১২:১৪ পিএম
প্রিমিয়ার ব্যাংকের ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬’ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

প্রিমিয়ার ব্যাংক-এর সাব-ব্রাঞ্চগুলোর ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন এবং নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬’ অনুষ্ঠিত হয়। 

শনিবার (২৭ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই  মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশের বিভিন্ন অঞ্চলের ৬৭ জন সাব-ব্রাঞ্চ ইন-চার্জ অংশগ্রহণ করেন। সাব-ব্রাঞ্চগুলোর কার্যক্রম পর্যালোচনা, ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর সম্মানিত চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, এস এম ওয়ালি উল মোর্শেদ, অমলেন্দু রায়, মোহাম্মদ আল-আমীনসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে এসইভিপি ও রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ শামীম মুর্শেদ, এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং, কার্ড ও এডিসি বিভাগ প্রধান মোহাম্মদ এহসান উল আলম এবং এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগ প্রধান আসিফ খান সাব-ব্রাঞ্চগুলোর ব্যবসায়িক পারফরম্যান্স বিষয়ে নতুন পরিকল্পনা উপস্থাপন করেন।