ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের শক্তি নিয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না: বিরোধীদলীয় নেতা আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী দুধকুমার নদীতে ৬ ঘণ্টায় ৫৫ সেন্টিমিটার পানি বেড়েছে অপতথ্যের ভিড়ে ‘খবরের ভেতরের খবর’ খুঁজে বের করুন: তথ্য সচিব শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী কোনো বিষয়ে ভয় অনুভব করলে যে আমলটি করবেন সৌদি আরবে তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহী সবাই নিহত নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা মানবস্বাস্থ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’ ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্তে প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১ তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা সোনারগাঁ মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ প্রাথমিক বৃত্তির ফল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী রূপচর্চায় পাকা আম মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন গোপালগঞ্জে ১৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার শিশুকে নিরাপদ রাখতে অভিভাবকের করণীয় ৩ জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন আয়নাতে ওই ঘর দেখবে যখন সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

মানবস্বাস্থ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
মানবস্বাস্থ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক
প্লাস্টিক পোড়ানোর ফলে বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ছবি: রাকিব হাসান রিফাত

প্লাস্টিকের ব্যাগের অতিরিক্ত ব্যবহার বর্তমানে মানবস্বাস্থ্য, প্রাণিকুল এবং পরিবেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে

সহজলভ্যতা কম খরচের কারণে প্রতিদিন বিপুল পরিমাণে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হলেও এর ক্ষতিকর প্রভাব দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে

পরিবেশবিদদের মতে, প্লাস্টিকের ব্যাগ মাটিতে সহজে পচে না একটি প্লাস্টিকের ব্যাগ সম্পূর্ণভাবে মিশে যেতে কয়েক শ বছর পর্যন্ত সময় লাগতে পারে ফলে মাটির উর্বরতা কমে যায় এবং কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ে এ ছাড়া ড্রেন নালা-নর্দমায় প্লাস্টিক জমে জলাবদ্ধতার সৃষ্টি করে, যা নগরজীবনে নানা ধরনের দুর্ভোগ ডেকে আনে

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্লাস্টিকের বর্জ্য নদী, খাল সমুদ্রে গিয়ে জলজ প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে মাছ, কচ্ছপ, পাখি অন্যান্য প্রাণী খাবার ভেবে প্লাস্টিক গিলে ফেলায় অনেক সময় তাদের মৃত্যু ঘটছে এর ফলে জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে

মানবস্বাস্থ্যের ক্ষেত্রেও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক প্লাস্টিকের ব্যাগ অন্যান্য প্লাস্টিকজাতসামগ্রী থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক খাদ্য পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে গবেষকদের মতে, এসব কণা দীর্ঘ মেয়াদে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে

এ ছাড়াপ্লাস্টিক  পোড়ানোর ফলে বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে

পরিবেশ রক্ষায় সচেতন মহল প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিরুৎসাহিত করছে এবং বিকল্প হিসেবে কাপড়, পাট বা কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্টরা মনে করেন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে প্লাস্টিকদূষণ অনেকাংশে কমানো সম্ভব

বিশেষজ্ঞদের মতে, পরিবেশ মানবস্বাস্থ্য রক্ষায় এখনই প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমানোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় পরিবেশগত সংকটের মুখোমুখি হতে হবে

আতিয়া সুলতানা/

ময়মনসিংহে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম
ময়মনসিংহে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন
ময়মনসিংহে খবরের কাগজের স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন "বন্ধুজন" কমিটি গঠন। ছবি: খবরের কাগজ

মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে ১৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু'র উদ্যোগে ‘খবরের কাগজ বন্ধুজন’ ময়মনসিংহ জেলা কমিটি গঠনের লক্ষ্যে সভার আয়োজন করা হয়।

সভায় ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তার সভাপতিত্বে ও 'খবরের কাগজ’-এর বিভাগীয় প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু'র সঞ্চালনায় দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম, ডেইলি স্টারের ময়মনসিংহ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, ময়মনসিংহের সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সভায় অংশ নেওয়া ফাহমিদা সরকার সায়মা ও মো. হাসিবুল হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ১৩ সদস্যের জেলা কমিটি চূড়ান্ত করা হয়। ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা নবগঠিত ‘খবরের কাগজ বন্ধুজন’ জেলা কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি ফাহমিদা সরকার সায়মা এবং সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাহাত, দপ্তর সম্পাদক অলি উল্লাহ, অর্থ সম্পাদক মিজানুর রহমান শান্তনু, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শিহাব শারার নিরব, নারী বিষয়ক সম্পাদক ইলা আক্তার, যোগাযোগ ও প্রচার সম্পাদক এ.কে.এম. সাজিদ, সাংস্কৃতিক সম্পাদক ইয়ানূর আছাদ পৃথ্বী, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আলফি শাহরিন আশা, সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া পারভীন জুঁই এবং ক্রিড়া সম্পাদক সানজিদা জাহান ফারিয়া।

আলোচনার মাধ্যমে কমিটিতে পাঁচজন উপদেষ্টা মনোনীত হয়েছেন। তারা হলেন- ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম, ডেইলি স্টারের ময়মনসিংহ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, ময়মনসিংহের সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ এবং 'খবরের কাগজ’-এর বিভাগীয় প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু।

পরে অনুষ্ঠানে যোগ দিয়ে 'বন্ধুজন'- এর ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

নবগঠিত কমিটির উপদেষ্টা প্রবীণ সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তরুণদের দিকে তাকিয়ে আছে এই সমাজ। বর্তমানে দেশ অপসংস্কৃতিতে ভরে গেছে। এ থেকে উত্তরণের জন্য তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। যারা সমাজে মানবিক কাজ করে, সমাজ তাদের স্মরণ রাখে। সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ তাকে আলাদা চোখে দেখে। তরুণরা ভালো কাজে অংশগ্রহণ করতে 'বন্ধুজন'-এ অংশগ্রহণ করেছে, এটি সমাজের জন্য অত্যন্ত সুখবর। তাদের ভালো কাজ দেখে নিশ্চয়ই আরও অনেক তরুণ ভালো কাজে উৎসাহিত হবে। আমি আশা করি- 'বন্ধুজন- এর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সামাজিক কর্মকাণ্ড আরও বেশি বেশি দেখতে পারবো।

উপদেষ্টা আব্দুল হাসিম বলেন, ভালো কাজের ইচ্ছা থেকেই খবরের কাগজের 'বন্ধুজন' গঠিত হয়েছে। এজন্য পত্রিকা কর্তৃপক্ষ নিঃসন্দেহে প্রশংসা পাবে। কারণ, যাদের ভালো মন আছে, তারাই ভালো কাজ করতে এগিয়ে আসে। যুগ যুগ ধরে খবরের কাগজ টিকে থাকুক, 'বন্ধুজন' টিকে থাকুক সেটাই চাই। কারণ, পত্রিকা টিকে থাকলে বন্ধুজন টিকে থাকবে। আশা করছি, এটিই কমিটির মাধ্যমে ভালো কিছু হবে।

উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বলেন, সামাজিক কাজে প্রতিনিয়ত তরুণ- তরুণীদের আগ্রহ বাড়ছে। একজনকে ভালো কাজে দেখে আরেকজন উৎসাহ পাচ্ছে। ভালো কাজ করলে বন্ধুজন কখনোই হারিয়ে যাবে না। একে অন্যের পাশে থেকে সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে। আশা করছি, ভালো কাজের মাধ্যমে যুগ যুগ ধরে টিকে থাকবে বন্ধুজন।

আরেক উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। সমাজের জন্য ভালো কিছু করতে এরকম (বন্ধুজন) সংগঠনের প্রয়োজন আছে। আমি মনে করি, মানবিক- সামাজিক কাজই আসল কাজ। এজন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। প্রথমে ছোট ছোট মানবিক- সামাজিক কাজ করতে হবে। এসব কাজে আমি সর্বদা প্রস্তুত।

কমিটির সভাপতি ফাহমিদা সরকার সায়মা বলেন, ভালো কাজ করার মানসিকতা নিয়েই 'বন্ধুজন'- এ এসেছি। আমাকে সবাই মিলে সভাপতি নির্বাচিত করেছে। আমি আমার কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করবো। সবাই মিলে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করবো। পাশাপাশি সমাজের ভালো কাজগুলোতে অংশগ্রহণ করতে চেষ্টা করবো। কীভাবে কোন কাজে অংশগ্রহণ করা যায়, তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েই করা হবে।

সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান বলেন, অনেক আগে থেকেই সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। অনেকেই একসাথে ভালো কাজ করতে ভালো লাগে। এই মুহূর্তে 'বন্ধুজন' ময়মনসিংহের কমিটি নতুন। তবে ধীরে ধীরে পুরাতন হবে। আমাদের চেষ্টায় কমিটি পুরাতন হওয়ার সঙ্গে সঙ্গে 'বন্ধুজন'-এর জনপ্রিয়তাও বাড়বে। কারণ, আমরা সেভাবেই কর্মকাণ্ড পরিচালনা করবো।

‘বন্ধুজন’ সূত্রে জানা যায়, 'খবরের কাগজ বন্ধুজন' পাঠকদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি কেবল একটি সংগঠন নয়, সমাজ ও রাষ্ট্রের সৃষ্টিশীল একটি প্রতিষ্ঠান। সাহিত্য, শিল্প-সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে কমিটির সদস্যরা মূল্যবোধে উজ্জীবিত হয়ে মানবতার কল্যাণে কাজ করার একটি প্ল্যাটফর্‌ম সৃষ্টি করবে। নতুন কমিটি মানবিক কর্মকাণ্ড, সামাজিক ব্যাধি প্রতিরোধ, পরিবেশ সচেতনতা এবং শিক্ষামূলক কার্যক্রমে জোর দেবে। 

কামরুজ্জামান মিন্টু/এসএন

খবরের কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর উদ্যোগে ইফতার বিতরণ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম
খবরের কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর উদ্যোগে ইফতার বিতরণ
ছবি: খবরের কাগজ

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়, গরিব ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে খবরের কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর গরিব উল্ল্যাহ শাহ (র.) মাজার প্রাঙ্গনে মানবিক এই উদ্যোগে এলাকার অসংখ্য দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক জাহেদ বিন রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস হলো সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নেওয়ার মাস। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। মানুষ মানুষের জন্য। সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে না পারছে এ জীবন স্বার্থক হবে না। মানবিক মানুষ হিসেবে আমরা নিজেরে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি খবরের কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে এখনও অনেক মানুষ আছেন যারা প্রতিদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খান। বিশেষ করে রমজান মাসে তাদের জন্য ইফতার আয়োজন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ বিষয়টি বিবেচনায় রেখে ‘বন্ধুজন’-এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দরিদ্র মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়।

খবরের কাগজ চট্টগ্রামের ব্যুরো প্রধান এসএম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মাজেদ সুলতান, খবরের কাগজের চট্টগ্রাম অফিসের বিজ্ঞাপন ম্যানেজার নুরুল আজাদ, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ ফারুক সিকদার, চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরামের মুখপাত্র মোহাম্মদ খুরশেদ আলম, সাদেক বাচচু, নাইমুল ইসলাম প্রমুখ। এ সময় পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। 

এসএন/