বিশ্বকাপের নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দেকে পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গ্রুপ ‘এইচ’-এ টানা তৃতীয় ড্র করে রানার্সআপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্বে চমক দেখিয়েছে দলটি। স্পেন, উরুগুয়ে ও শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ড্র করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিল দলটি।
অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-তে প্রথম দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে জর্ডানের।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সালমান/