ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন

ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:১৭ এএম
ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

প্রথমে দাপুটে ব্যাটিং। এরপর দুর্দান্ত বোলিং। এভাবেই ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড এবং তুলে নেয় জয়।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে ৩৪ রান ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তুলে স্বাগতিকরা্ জবাবে ১৮.৫ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয় ভারত।

আইরিশদের জয়ের নায়ক ম্যাথু হোলার্ড। ৪ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তিনি। তার সতীর্থ ম্যাথু হামফ্রেইসও ৩টি উইকেট পান। দুজনের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শক্তিশালী ভারতের ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে অভিষেক শর্মার ব্যাট থেকে।

এর আগে আয়ারল্যান্ডের বড় পুঁজির নেপথ্যে ছিলেন লরকান টাকার এবং গ্যারেথ ডেলানি। টাকার ৩৬ বলে ৫০ রানের এবং ডেলানি ৩২ বলে ৪৯ রানের মারমুখী ইনিংস খেলেন।

অনিক/

ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:২৫ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:২৭ এএম
ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল
ছবি: সংগৃহীত

ম্যাচের চতুর্থ মিনিটেই আসে গোল। সেই গোলের লিড ধরেই ১০ জনের ইরাকের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে সেনেগাল। 

শুক্রবার (২৬ জুন) টরন্টোতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।  

ম্যাচের চতুর্থ মিনিটে সেনেগালকে লিড এনে দেন আবদুলায়ে সেক। কর্নার থেকে ভেসে আসা বল নিখুঁত হেডে জালে পাঠিয়ে দেন তিনি। ম্যাচের শুরুতেই গুরুত্বপূর্ণ গোল পেয়ে যায় তার দল।

গোল হজমের পর ম্যাচের ১৩ মিনিটে লাল কার্ড দেখেন ইরাকের রেবিন সুলাকা। সাদিও মানেকে ফাউল করে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ১০ জনের দলের পরিণত হয়ে আরও চাপে পড়ে ইরাক। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি সেনেগাল। তাতে ১-০ গোলে এগিয়ে শেষ করেছে প্রথমার্ধ।

সালমান/

দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৫৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:১৬ এএম
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও নরওয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের শুরুটা স্বপ্নের মতোই হতে পারত ফ্রান্সের। খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মধ্যেই নরওয়ের ভুলে বল পেয়ে দ্রুত ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান কিলিয়ান এমবাপ্পে। এরপর শক্তিশালী শট নিলেও সেটি প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিক। তার আঙুল ছুঁইয়ে বল লাগে ক্রসবারে। ফলে ম্যাচের শুরুতেই নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স। 

তবে ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড কিলিয়ান এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। তবে এক মিনিট পরেই গোল শোধ করে নরওয়ে।

কিক অফের পর বল নিয়ে আক্রমণে উঠেন শেলডেরাপ। তার বাড়ানো পাসে ডি-বক্সে খালি জায়গা পেয়ে শট নেন থেলো আসগার্ড। তার নেওয়া শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এতে ব্যবধান ২-১ করে নরওয়ে। 

তবে নরওয়ের জালে আবারও বল জড়াতে বেশি দেরি করেনি ফ্রান্স। গোলের নায়ক সেই দেম্বেলে। ৩২ মিনিটে বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তাতেই চলতি বিশ্বকাপে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই তারকা। 

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়াতে পারত ফ্রান্স। ৪২ মিনিটে গোলরক্ষক সেলভিক নরওয়েকে আরেকটি গোল হজম করা থেকে রক্ষা করেন। দেজিরে দুয়ে তাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। এরপর আবারও এমন সুযোগ হাতছাড়া করেন জুলস কুন্ডে। তাতে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।  

সালমান/

৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৩৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:০২ এএম
৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দেখা মিলল দ্বিতীয় হ্যাটট্রিকের। লিওনেল মেসির পর হ্যাটট্রিকের দেখা পেলেন উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।  

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।

এরপর ৩২ মিনিটে হ্যাটট্রিকের দেখা পান ডি’অর জয়ী তারকা। বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন দেম্বেলে, যেখানে নরওয়ের রক্ষণ বা গোলরক্ষকের কিছুই করার ছিল না। 

সালমান/

নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:২৫ এএম
নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দুই জয় তুলে নিয়ে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর এখন কোচ লিওনেল স্কালোনির মূল লক্ষ্য, নকআউটের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সতেজ রাখা এবং স্কোয়াডের অন্যদেরও ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া।

এ পর্যন্ত টুর্নামেন্টে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটেননি স্কালোনি। প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে তিনি মাত্র একটি পরিবর্তন এনেছিলেন। তবে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।

মেসিকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আলোচনায়। গত বুধবার ৩৯ বছরে পা রাখা আর্জেন্টিনা অধিনায়ক এখন পর্যন্ত দলের পাঁচটি গোলই করেছেন। সম্প্রতি পেশির চোট কাটিয়ে ফেরা এই তারকাকে ঝুঁকিমুক্ত রাখতে বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় সুযোগ পেতে পারেন কোমোর তরুণ মিডফিল্ডার নিকো পাজ। আক্রমণে লাউতারো মার্টিনেজের সঙ্গে শুরু করতে পারেন হুলিয়ান আলভারেজ।

মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি। সে ক্ষেত্রে লিয়ান্দ্রো পারেদেস ও এক্সেকিয়েল পালাসিওসের খেলার সম্ভাবনা রয়েছে। ডানদিকে জুলিয়ানো সিমিওনে এবং বাঁ প্রান্তে থিয়াগো আলমাদাও একাদশে থাকতে পারেন।

রক্ষণভাগেও পরিবর্তনের আভাস রয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া ক্রিস্তিয়ান রোমেরোকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে মার্কোস সেনেসির খেলার সম্ভাবনা রয়েছে।

অনিক/

ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৪৫ এএম
ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা
ছবি: সংগৃহীত

ফ্লোরিডার বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটলেও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই পর্তুগাল শিবিরে। শনিবার মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ রবার্তো মার্তিনেজ।

মার্তিনেজ জানান, মার্চ মাস থেকেই এই ম্যাচকে সামনে রেখে পরিকল্পনা শুরু করা হয়েছিল। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দল ইতোমধ্যে মায়ামিতে ১৩টি অনুশীলন সেশন সম্পন্ন করেছে। তার মতে, ইউরোপের চেয়ে ভিন্ন ধরনের মাঠ ও টার্ফে খেলার জন্যও খেলোয়াড়রা পুরোপুরি প্রস্তুত।

মায়ামিতে বিপুলসংখ্যক কলম্বিয়ান সমর্থকের উপস্থিতির কারণে ম্যাচটি কার্যত পর্তুগালের জন্য অ্যাওয়ে ম্যাচে পরিণত হবে বলেও স্বীকার করেছেন তিনি। এমনকি টিকিটের চাহিদা এতটাই বেশি ছিল যে পরিবারের জন্য নভেম্বরেই টিকিট কিনে রাখতে হয়েছিল বলে রসিকতা করেন পর্তুগাল কোচ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ম্যাচ শেষে জয় হবে ফুটবলেরই।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে কলম্বিয়া ইতোমধ্যে নকআউট নিশ্চিত করেছে। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালেরও পরের পর্বে ওঠা প্রায় নিশ্চিত। তবে রানার্সআপ হিসেবে শেষ করলে নকআউটে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সম্ভাব্য নকআউট পথ নিয়ে মোটেও ভাবছেন না মার্তিনেজ। তার মতে, বিশ্বকাপ জিততে চাইলে শেষ পর্যন্ত সবাইকেই হারাতে হবে। তাই ভবিষ্যৎ নয়, বর্তমান ম্যাচেই পুরো মনোযোগ দিতে চান তিনি।

কলম্বিয়ার শক্তি সম্পর্কে সতর্ক করে দিয়ে মার্তিনেজ বলেন, ‘নেস্তর লরেঞ্জোর দল দ্রুতগতির ট্রানজিশন ফুটবল খেলে এবং হামেস রদ্রিগেস, লুইস সুয়ারেজ ও লুইস দিয়াসের মতো মানসম্পন্ন ফুটবলারদের নিয়ে কৌশলগতভাবে খুবই শক্তিশালী একটি দল।’

অনিক/