ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড শুরুর একাদশে নেই হালান্ড, ফ্রান্সের একাদশে একাধিক পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে আশুরার আত্মত্যাগের শিক্ষা সবার গ্রহণ করা উচিত: খাজাবাবা কুতুববাগী নরওয়ে-ফ্রান্স ম্যাচে রেফারির দায়িত্বে মাইকেল অলিভার রামমূর্তি অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরামের সমাবেশ আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক পয়েন্টেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইডেন, নিয়ম না জানায় এলাঙ্গাকে নিয়ে হাসি-ঠাট্টা গোয়ালন্দে আশুরার মাতমে এক ব্যক্তির মৃত্যু

২০৩৮ বিশ্বকাপ এককভাবে আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
২০৩৮ বিশ্বকাপ এককভাবে আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

২০২৬ বিশ্বকাপ আয়োজনের মাঝেই ভবিষ্যতে আরও বড় পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ২০৩৮ সালের ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র।

বর্তমানে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। এবারের আসরে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। তবে ফিফা ভবিষ্যতে টুর্নামেন্টটি ৬৪ দলে করার বিষয়টিও বিবেচনা করছে।

এ প্রসঙ্গে জুলিয়ানি বলেন, ‘ভবিষ্যতে বিশ্বকাপ ৬৪ দলে উন্নীত হলে সেটি সফলভাবে পরিচালনা করার সামর্থ্য একমাত্র যুক্তরাষ্ট্রেরই রয়েছে। তবে ২০৩৮ বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিক বিড করার আগে আমরা চলমান বিশ্বকাপের সফল সমাপ্তি নিশ্চিত করতে চাই।’

২০৩৮ বিশ্বকাপের আয়োজক নির্বাচনকে ঘিরে শিগগিরই নতুন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। একই সঙ্গে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

অপর দিকে, ২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক হিসেবে ইতোমধ্যেই সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা।

তবে ২০২৬ বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নানা বিতর্কও সৃষ্টি হয়েছে। ১২০টিরও বেশি সংস্থা যৌথভাবে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে ভক্ত, খেলোয়াড় ও সাংবাদিকদের সতর্কতার সঙ্গে ভ্রমণের পরামর্শ দিয়েছে। পাশাপাশি যাতায়াত ও আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে আয়োজক দেশটি।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক উত্তেজনার প্রভাবও পড়েছে বিশ্বকাপে। ভিসা জটিলতার কারণে ইরান দলের কোচিং স্টাফকে বেসক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিজুয়ানায় সরাতে হয়েছে।

এসব বিতর্কের মধ্যেও জুলিয়ানি আশাবাদী। তার মতে, উন্নত অবকাঠামো, বিশ্বমানের স্টেডিয়াম এবং পর্যাপ্ত আয়োজন সক্ষমতার কারণে ভবিষ্যতের বিশ্বকাপ এককভাবে আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে উপযুক্ত দেশ।

পাপ্পু/তোফায়েল

ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:১৭ এএম
ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

প্রথমে দাপুটে ব্যাটিং। এরপর দুর্দান্ত বোলিং। এভাবেই ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড এবং তুলে নেয় জয়।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে ৩৪ রান ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তুলে স্বাগতিকরা্ জবাবে ১৮.৫ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয় ভারত।

আইরিশদের জয়ের নায়ক ম্যাথু হোলার্ড। ৪ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তিনি। তার সতীর্থ ম্যাথু হামফ্রেইসও ৩টি উইকেট পান। দুজনের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শক্তিশালী ভারতের ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে অভিষেক শর্মার ব্যাট থেকে।

এর আগে আয়ারল্যান্ডের বড় পুঁজির নেপথ্যে ছিলেন লরকান টাকার এবং গ্যারেথ ডেলানি। টাকার ৩৬ বলে ৫০ রানের এবং ডেলানি ৩২ বলে ৪৯ রানের মারমুখী ইনিংস খেলেন।

অনিক/

শুরুর একাদশে নেই হালান্ড, ফ্রান্সের একাদশে একাধিক পরিবর্তন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১২:১৭ এএম
শুরুর একাদশে নেই হালান্ড, ফ্রান্সের একাদশে একাধিক পরিবর্তন
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে নরওয়ে। তবে এই ম্যাচের শুরুর একাদশে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে রাখেননি কোচ স্টালে সোলবাকেন। অন্যদিকে ফ্রান্সের একাদশে এসেছে একাধিক পরিবর্তন।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

শুরুর একাদশে না থাকায় গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে হালান্ডের সম্ভাবনাও কিছুটা কমে যেতে পারে। বর্তমানে ৪ গোল নিয়ে তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। শীর্ষে থাকা আর্জেন্টিনার লিওনেল মেসির গোলসংখ্যা ৫।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় নরওয়ে ও ফ্রান্স ইতোমধ্যে নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) জায়গা নিশ্চিত করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। তাই এই ম্যাচে ড্র করলেই ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপসেরা হিসেবে শেষ করবে এবং আগামী মঙ্গলবার (৩০ জুন) নিউ জার্সিতে তৃতীয় স্থান অর্জনকারী কোনো দলের বিপক্ষে খেলবে।

অন্যদিকে গ্রুপসেরা হতে হলে নরওয়েকে জিততেই হবে। তা না হলে শেষ ৩২-এ তারা মুখোমুখি হতে পারে আইভরি কোস্টের। পাশাপাশি শেষ ১৬-এ উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

নরওয়ে একাদশ: এগিল সেলভিক (গোলকিপার), লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলকিপার), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও  কিলিয়ান এমবাপ্পে।

সালমান/

কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৪ এএম
কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে
ছবি: সংগৃহীত

হিউস্টনে চলমান বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দে ও সৌদি আরব। শেষ ৩২ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে কেপ ভার্দে, যারা টুর্নামেন্টে এখন পর্যন্ত স্পেন ও উরুগুয়ের বিপক্ষে দুটি কঠিন লড়াইয়ের ড্র করেছে। স্পেন শেষ ম্যাচে উরুগুয়েকে হারাতে পারলে কেপ ভার্দের জন্য ড্রও নকআউট নিশ্চিত করতে যথেষ্ট হতে পারে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের অভিজ্ঞ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ৩৭ বছর বয়সী এই ম্যাচ অফিসিয়াল নিয়মিত ফরাসি লিগ ওয়ানে দায়িত্ব পালন করেন এবং চলতি মৌসুমে সেখানে ১৮টি ম্যাচ পরিচালনা করেছেন। পাশাপাশি তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, সৌদি প্রো লিগ ও সংযুক্ত আরব আমিরাত প্রো লিগেও ম্যাচ পরিচালনা করেছেন।

এটি হবে চলতি বিশ্বকাপে লেতেক্সিয়ের দ্বিতীয় ম্যাচ। এর আগে তিনি আইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে দায়িত্ব পালন করেন। বিশ্বকাপ বাছাইপর্ব, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা ইউরোর মতো বড় আসরেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ক্যারিয়ারে ৪০০টি ম্যাচে তিনি ১,৫০৫টি হলুদ কার্ড এবং ৬৯টি সরাসরি লাল কার্ড দেখিয়েছেন।

কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের ম্যাচ অফিসিয়ালরা

রেফারি: ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ১: সিরিল মুনিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ২: মেহদি রাহমুনি (ফ্রান্স)

চতুর্থ কর্মকর্তা: আবোঙ্গিলে টম (দক্ষিণ আফ্রিকা)

রিজার্ভ সহকারী রেফারি: জাখেলে সিওয়েলা (দক্ষিণ আফ্রিকা)

অনিক/

বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ১১:৫৮ পিএম
বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই
ছবি: সংগৃহীত

ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন অপেক্ষা নকআউটে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে কাকে পায় সেটি জানার। শুক্রবার (২৬ জুন) রাতে গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচের পরই নির্ধারিত হবে লিওনেল মেসিদের প্রতিপক্ষ।

গ্রুপের শেষ ম্যাচে গুয়াদালাহারায় মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। অন্যদিকে হিউস্টনে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। চারটি দলেরই এখনো পরবর্তী রাউন্ডে ওঠার গাণিতিক সম্ভাবনা থাকায় গ্রুপটির শেষ দিনের লড়াই জমে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

ম্যাচগুলোর সম্ভাব্য ফল নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় একটি পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। সেখানে দলগুলোর বর্তমান পারফরম্যান্স, সাম্প্রতিক ফলাফল এবং খেলোয়াড়দের ফর্ম বিশ্লেষণ করে সম্ভাব্য ফল নির্ধারণ করা হয়েছে।

এআইর বিশ্লেষণ অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে স্পেনই জয়ের সম্ভাবনায় এগিয়ে। গ্রুপ পর্বে স্পেন ছিল সবচেয়ে ধারাবাহিক দল। তারা সৌদি আরবকে বড় ব্যবধানে হারিয়েছে এবং পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে। বিপরীতে উরুগুয়ে ফুটবলীয় পারফরম্যান্সে কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়েছে। তাই স্পেনের ২-১ গোলের জয়ই সবচেয়ে সম্ভাব্য ফল বলে মনে করছে এআই।

অন্য ম্যাচে কেপ ভার্দের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। আফ্রিকার দলটি ইতোমধ্যে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখিয়েছে। অন্যদিকে সৌদি আরব ধারাবাহিকভাবে ভালো ফল ধরে রাখতে পারেনি। তাই এআইর মতে, কেপ ভার্দে ১-০ ব্যবধানে জয় পেতে পারে, যা তাদের গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে তুলে দেবে।

এই পূর্বাভাস সত্যি হলে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। স্পেন গ্রুপসেরা এবং কেপ ভার্দে রানার্সআপ হিসেবে শেষ করলে আগামী ৩ জুলাই মায়ামিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

কাগজে-কলমে লিওনেল স্কালোনির দলই থাকবে এগিয়ে। তবে গ্রুপ পর্বে কেপ ভার্দের পারফরম্যান্স প্রমাণ করেছে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সূত্র: টিওয়াইসি স্পোর্টস

সালমান/

শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:০৩ পিএম
শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত
ছবি: খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা’র শিমুলিয়া ঘাট সফরকে ঘিরে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নীল-সাদা জার্সি, আর্জেন্টিনার পতাকা আর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ঘাট এলাকা। সমর্থকদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন রাষ্ট্রদূত, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

শুক্রবার (২৬ জুন) প্রিয় দলের রাষ্ট্রদূতকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শতশত আর্জেন্টিনা সমর্থক।​

তাদেরই একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিন (৪০)। তিনি নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে বিশেষভাবে উপস্থিত হন। তার এই ব্যতিক্রমী সাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

​শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলা শেষে তিনি একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা সেতু পরিদর্শন করেন।

​এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে ছবি তোলার জন্য সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দীর্ঘ সময় ধরে চলে ফটোসেশন। অনেকে আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উপস্থিত হন এবং প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে এই আয়োজন। প্রিয় দলের রাষ্ট্রদূতকে কাছ থেকে পেয়ে আনন্দিত সমর্থকরা।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোশারফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অপু চাকলাদার। এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসএন/