ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে? মিসর-ইরান ম্যাচের দায়িত্বে মারচিনিয়াক নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল নকআউটের আগে মেসিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স

মরক্কোকে নিয়ে চিন্তায় ডাচ কোচ কোম্যান

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৫১ পিএম
মরক্কোকে নিয়ে চিন্তায় ডাচ কোচ কোম্যান
রোনাল্ড কোম্যান।

তিউনিসিয়ার বিপক্ষে সহজ জয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। এতে শেষ বত্রিশের লড়াইয়ে ব্রাজিলকে এড়ানো গেছে। কিন্তু এরপরও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না ডাচ কোচ রোনাল্ড কোম্যান। নকআউটের প্রথম ধাপেই যে মরক্কোর বিপক্ষে লড়তে হবে তার দলকে।

তিউনিসিয়াকে ৩-১ গোলে হারানোর পর কোম্যান বলেছেন, ‘মরক্কোর বিপক্ষে ম‍্যাচে আমরা ফেভারিট কিনা, আমি নিশ্চিত নই। আমাদের মরক্কোর জন‍্য তৈরি হতে হবে। কারণ, এটা হবে বড় ম‍্যাচ।’

মরক্কোর শক্তিমাত্রার কথা তুলে ধরে বর্ষীয়ান এই কোচ আরও বলেন, ‘তারা মানসম্পন্ন একটি দল। তারা সহজেই গোল করতে পারে।’ ফলে নকআউট পর্বের পরের ধাপগুলো কেমন হবে, সেনিয়ে এখনই ভাবছেন না কোম্যান। বরং মরক্কো বাধা কীভাবে টপকানো যায়, সেটাই এখন মূল চিন্তা তার। 
‘আমার মনে হয় না, আমরা এমন পরিস্থিতিতে আছে যে, সেটা নিয়ে এখনই ভাবতে পারি। আমরা সত‍্যিকারের পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা সেটার জন‍্য প্রস্তুতি নিচ্ছি।’- বলেন নেদারল্যান্ডস কোচ।

জাপানের বিপক্ষে ২-২ ড্রয়ে আসর শুরু করেছিল নেদারল্যান্ডস। এরপর সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় তারা। গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়াকেও হারিয়েছে সহজে। তবে নিজেদের রক্ষণ নিয়ে দুর্ভাবনায় রয়েছেন কোম্যান। টানা ৭ ম্যাচে যে তার দল গোল হজম করেছে।
কোম্যান বলেছেন, ‘আমরা এই ব‍্যাপারটায় মনোযোগ দিয়েছি। এক বা দুই জন খেলোয়াড় সঠিক জায়গায় নেই। প্রতিপক্ষকে থামানো হচ্ছে না। আর এই ব‍্যাপারগুলো নিয়ে আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’

সবশেষে নিজেদের দুর্বলতা কাটিয়ে প্রতিযোগিতায় সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যের কথাই তুলে ধরেছেন কোম্যান, ‘যদি আমরা ভালো খেলি, ম‍্যাচ জিতব। কারণ এখন যদি আপনি ম‍্যাচ হারেন, তো বাড়ি ফিরে যাবেন। আর যদি জয় পান, তাহলে টুর্নামেন্টে টিকে থাকবেন। অবশ‍্যই এই টুর্নামেন্টে আমরা অনেক দূর যেতে চাই।’

তোফায়েল/

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩৫ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৪৬ এএম
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল
ছবি: সংগৃহীত

১০ জনের ইরাকের বিপক্ষে দাপুটে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেনেগাল। এতে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে (রাউন্ড অব ৩২)  ওঠার অপেক্ষায় আছে সেনেগাল।

এই জয়ের পর গ্রুপ ‘আই’-এ তৃতীয় স্থানে থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা দলের টেবিলে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ‘লায়ন্স অব তেরাঙ্গা’। তবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করতে হলে অন্য গ্রুপের ফলও তাদের পক্ষে আসতে হবে।

সেনেগালের জয়ের ফলে তৃতীয় স্থানের দলগুলোর তালিকায় স্কটল্যান্ড নেমে গেছে নবম স্থানে। এ তালিকার শীর্ষ আট দল যাবে পরবর্তী রাউন্ডে।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাতে টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেনেগাল। মাত্র ৪ মিনিটেই আসে প্রথম গোল। কর্নার থেকে আবদুলায়ে সেকের হেড প্রতিপক্ষের ডিফেন্ডার হাবিব দিয়ারার গায়ে লেগে দিক পরিবর্তন করে ইরাকের গোলরক্ষক আহমেদ বাসিলকে পরাস্ত করে।

এরপর ৯ মিনিটে ইরাক বড় ধাক্কা খায়। পেনাল্টি বক্সের কিনারায় সাদিও মানেকে টেনে ফেলে দেন ডিফেন্ডার রেবিন সুলাকা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় রেফারি অ্যান্থনি টেলর তাকে লাল কার্ড দেখান।

ফ্রি-কিক থেকে মানে গোলের চেষ্টা করলেও প্রথমার্ধে আর কোনো শট অন টার্গেটে রাখতে পারেনি সেনেগাল।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফ্রিকান দলটি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার জিদান ইকবালের ভুলে বল পেয়ে যান লামিনে কামারা। তার পাসে সহজ ফিনিশিংয়ে গোল করেন ইসমাইলা সার।

এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে আসে তৃতীয় গোল। বদলি খেলোয়াড় পাপে গুইয়েবাঁ পায়ের  দারুণ শটে বল জালে জড়ান। ৭১ মিনিটে আরও একটি শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন গুইয়ে। আর শেষদিকে বদলি নামা ইলিমান এনদিয়ায়ে গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন। এই জয় নকআউট পর্বে ওঠার দৌড়ে সেনেগালকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

সালমান/

রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:১৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:১৯ এএম
রাউন্ড ৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

বোস্টনে ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে হ্যাটট্রিক করেন উসমান দেম্বেলে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স তাদের তিনটি ম্যাচই জিতে নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে।

‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে, টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সিডিং অনুযায়ী ফ্রান্স শেষ ৩২-এর ম্যাচে গ্রুপ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’-এর যেকোনো একটির তৃতীয় স্থান অর্জনকারী দলের মুখোমুখি হবে।

একই গ্রুপে থাকা দলগুলো যেন কোয়ার্টার ফাইনালের আগে আবার একে অপরের মুখোমুখি না হয়, তা নিশ্চিত করতেই একাধিক সম্ভাব্য প্রতিপক্ষের এই ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমান অবস্থান অনুযায়ী, ফ্রান্সের প্রতিপক্ষ হওয়ার কথা সুইডেন, যারা ‘এফ’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। আগামী ১ জুলাই নিউ জার্সিতে শেষ ৩২-এর ম্যাচটি খেলবে ফ্রান্স।

অনিক/

নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:০২ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৫২ এএম
নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
ছবি: সংগৃহীত

উসমান দেম্বেলের ঝলমলে হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ শীর্ষে থেকে শেষ করেছে ফ্রান্স। অনেক পরিবর্তিত নরওয়ে দলকে ৪-১ গোলে হারায় ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স। মাত্র ৭ মিনিটে এগিয়ে যায় তারা। নরওয়ের অর্ধে বল দখল করে কিলিয়ান এমবাপ্পে ডান প্রান্তে দেম্বেলেকে পাস দেন। বক্সে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করেন এই ব্যালন ডি’অর জয়ী।

২০তম মিনিটে দ্রুতগতির আরেক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। ডান দিক থেকে ভেতরে কেটে এসে বাঁ পায়ে দারুণ কার্লিং শটে বল জালে পাঠান তিনি।

তবে নরওয়ে দ্রুতই জবাব দেয়। মাত্র ৭৯ সেকেন্ডের মধ্যে থেলো আসগার্ডের গোলে ব্যবধান কমায় তারা। ফ্রান্সের রক্ষণভাগের ঢিলেঢালা আচরণ কাজে লাগিয়ে গোল করেন রেঞ্জার্স মিডফিল্ডার।

তবে দেম্বেলের ঝলক থামেনি। কিছুক্ষণ পরই আবারও বাঁ পায়ের কার্লিং শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যা তাকে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার দৌড়ে নিয়ে আসে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই পেনাল্টি পায় নরওয়ে। থিও হার্নান্দেজ বক্সের ভেতরে ওস্কার ববকে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন। তার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক মাইক মাইনিয়ঁ।

ম্যাচের ৭১ মিনিটে আবারও নরওয়ের আক্রমণ ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক। নরওয়ের হয়ে পেনাল্টি আদায় করা ওস্কার বব এই অর্ধে আরেকটি সুযোগ পেয়েছিলেন ম্যাচে উত্তেজনা ফেরানোর। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারলেন না তিনি। তার নেওয়া শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ম্যানিয়াঁ। দুর্দান্ত সেভে নরওয়েকে গোল পাওয়া থেকে বিরত রাখেন তিনি। তাতে শেষ ২০ মিনিটে ম্যাচে ফেরার বড় সুযোগ হারায় নরওয়ে।

এরপর অতিরিক্ত সময়ে (৯৪ মিনিটে) দেজিরে দুয়ে হেডে আরেকটি গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন। এই জয়ে ফ্রান্স গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে উঠেছে।

সালমান/

ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:২৫ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:২৭ এএম
ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল
ছবি: সংগৃহীত

ম্যাচের চতুর্থ মিনিটেই আসে গোল। সেই গোলের লিড ধরেই ১০ জনের ইরাকের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে সেনেগাল। 

শুক্রবার (২৬ জুন) টরন্টোতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।  

ম্যাচের চতুর্থ মিনিটে সেনেগালকে লিড এনে দেন আবদুলায়ে সেক। কর্নার থেকে ভেসে আসা বল নিখুঁত হেডে জালে পাঠিয়ে দেন তিনি। ম্যাচের শুরুতেই গুরুত্বপূর্ণ গোল পেয়ে যায় তার দল।

গোল হজমের পর ম্যাচের ১৩ মিনিটে লাল কার্ড দেখেন ইরাকের রেবিন সুলাকা। সাদিও মানেকে ফাউল করে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ১০ জনের দলের পরিণত হয়ে আরও চাপে পড়ে ইরাক। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি সেনেগাল। তাতে ১-০ গোলে এগিয়ে শেষ করেছে প্রথমার্ধ।

সালমান/

দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৫৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:১৬ এএম
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও নরওয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের শুরুটা স্বপ্নের মতোই হতে পারত ফ্রান্সের। খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মধ্যেই নরওয়ের ভুলে বল পেয়ে দ্রুত ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান কিলিয়ান এমবাপ্পে। এরপর শক্তিশালী শট নিলেও সেটি প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিক। তার আঙুল ছুঁইয়ে বল লাগে ক্রসবারে। ফলে ম্যাচের শুরুতেই নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স। 

তবে ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড কিলিয়ান এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। তবে এক মিনিট পরেই গোল শোধ করে নরওয়ে।

কিক অফের পর বল নিয়ে আক্রমণে উঠেন শেলডেরাপ। তার বাড়ানো পাসে ডি-বক্সে খালি জায়গা পেয়ে শট নেন থেলো আসগার্ড। তার নেওয়া শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এতে ব্যবধান ২-১ করে নরওয়ে। 

তবে নরওয়ের জালে আবারও বল জড়াতে বেশি দেরি করেনি ফ্রান্স। গোলের নায়ক সেই দেম্বেলে। ৩২ মিনিটে বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তাতেই চলতি বিশ্বকাপে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই তারকা। 

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়াতে পারত ফ্রান্স। ৪২ মিনিটে গোলরক্ষক সেলভিক নরওয়েকে আরেকটি গোল হজম করা থেকে রক্ষা করেন। দেজিরে দুয়ে তাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। এরপর আবারও এমন সুযোগ হাতছাড়া করেন জুলস কুন্ডে। তাতে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।  

সালমান/