একেই বলে দুর্ভাগ্য! ২০০২ বিশ্বকাপে তৃতীয়স্থান অধিকারী তুরস্ক ২৪ বছরের খরা কাটিয়ে এবারের বিশ্বকাপে পা রেখেছিল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়েও দিয়েছে দলটি। কিন্তু ৩ পয়েন্ট নিয়েও তাদের বিশ্ব মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। অথচ অন্যান্য গ্রুপে অনেক দল ৩ পয়েন্ট নিয়েও সেরা বত্রিশে ওঠার লড়াইয়ে টিকে আছে।
তুরস্ক এবার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করল। প্রথম তারা অংশগ্রহণ করেছিল ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আসরে। নিজেদের অভিষেক আসরে তুরস্ক গ্রুপ পর্ব থেকেই বিজয় নিয়েছিল। ৪৮ বছর পর ২০০২ সালে এশিয়ার জাপান ও দক্ষিণ কোরিয়ায় প্রথমবার বসে বিশ্বকাপ ফুটবলের আসর। সেবার তারা বিশ্বকাপটা স্মরণীয় করে রাখে তৃতীয় হয়ে।
এরপর তো লম্বা বিরতি। ২৪ বছরের সেই বিরতি শেষে ফের বিশ্ব মঞ্চে ফিরে দুর্ভাগ্য বরণ করতে হলো তাদের।
'ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্র ছাড়াও তুরস্কের সঙ্গী ছিল অস্ট্রেলিয়া ও প্যারগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারে তুরস্ক। গ্রুপে তাদের শেষ ম্যাচটি ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কিন্তু ফিফার নতুন নিয়মের কারণে প্রথম দুই ম্যাচ হেরেই তুরস্কর বিদায় নিশ্চিত হয়ে যায়। ফলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি কেবল নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়।
সেই নিয়মরক্ষার ম্যাচে তুরস্ক রীতিমতো চমক দেখিয়েছে। টানা দুই জয়ে আগেই নকআউট নিশ্চিত করা স্বাগতিক দলকে হারিয়ে দিয়েছে। এতে বের বাহবাও পাচ্ছে তারা। যদিও খেলোয়াড়দের মনে আক্ষেপ থেকেই যাচ্ছে। ৩ পয়েন্ট পেয়েও যে দেশে ফেরার বিমানে উঠতে হচ্ছে!
অথচ তিন পয়েন্ট নিয়ে নিজ নিজ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে আছে ক্রোয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, স্কটল্যান্ড। শুধু তাই নয়, শূন্য পয়েন্ট নিয়েও দুই ম্যাচে শেষে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে আছে সেনেগাল, ইরাক ও উজবেকিস্তান!
পলাশ/তোফায়েল