ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড শুরুর একাদশে নেই হালান্ড, ফ্রান্সের একাদশে একাধিক পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে আশুরার আত্মত্যাগের শিক্ষা সবার গ্রহণ করা উচিত: খাজাবাবা কুতুববাগী নরওয়ে-ফ্রান্স ম্যাচে রেফারির দায়িত্বে মাইকেল অলিভার রামমূর্তি অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরামের সমাবেশ আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক পয়েন্টেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইডেন, নিয়ম না জানায় এলাঙ্গাকে নিয়ে হাসি-ঠাট্টা গোয়ালন্দে আশুরার মাতমে এক ব্যক্তির মৃত্যু

চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৪০ পিএম
চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস
ছবি: সংগৃহীত

চার বছর পর একক কোর্টে প্রত্যাবর্তন করা টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ২০২৬ উইম্বলডনের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার মায়া জয়েন্টের মুখোমুখি হবেন। শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত ড্রতে নির্ধারিত হয়েছে এই লড়াই।

২০২২ সালে অবসর নেওয়া ২৩টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস শিরোপাজয়ী সেরেনা চলতি বছরের জুনে কুইন্স ক্লাব ও বার্লিন ওপেনে ডাবলসে অংশ নিয়ে চমকপ্রদ প্রত্যাবর্তন করেন। ৪৪ বছর বয়সী এই মার্কিন কিংবদন্তিকে উইম্বলডনের এককে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টে তিনি সাতবার শিরোপা জিতেছেন।

২০ বছর বয়সী মায়া জয়েন্টকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনের ২৯তম বাছাই ও উদীয়মান তারকা আলেকজান্দ্রা ইয়ালার মুখোমুখি হতে পারেন সেরেনা। জয়েন্ট অবশ্য সর্বশেষ ১৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন।

দ্বিতীয় রাউন্ডও পেরোতে পারলে তৃতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ইগা সোয়াতেকের সঙ্গে সম্ভাব্য হাইভোল্টেজ লড়াই হতে পারে। সোয়াতেক নিজের শিরোপা রক্ষার অভিযান শুরু করবেন যুক্তরাষ্ট্রের টেইলর টাউনসেন্ডের বিপক্ষে।

গত এক সপ্তাহ ধরে উইম্বলডনে অনুশীলন করছেন সেরেনা। প্রায় চার বছর আগে ইউএস ওপেনে তিনি সর্বশেষ একক ম্যাচ খেলেছিলেন, যেটিকে তখন তার বিদায়ী ম্যাচ বলেই মনে করা হয়েছিল। সেসময় তিনি বলেছিলেন, টেনিস থেকে তিনি ‘ধীরে ধীরে সরে যাচ্ছেন’।

তবে চলতি বছরের উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট কুইন্স ক্লাব শুরুর ঠিক আগে সেরেনা হঠাৎই প্রত্যাবর্তনের ঘোষণা দেন। তার দুই ছোট মেয়ের সামনে খেলার ইচ্ছাই এই সিদ্ধান্তের মূল প্রেরণা। ২০২২ সালে হারমনি তানের কাছে প্রথম রাউন্ডে হারের পর এবারই প্রথম উইম্বলডনে খেলতে নামছেন তিনি।

তার সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ ছিল ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে আজলা তোমলিয়ানোভিচের বিপক্ষে পরাজয়, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি বলেই মনে হয়েছিল। দীর্ঘ বিরতির পর এককের শারীরিক চ্যালেঞ্জ তিনি কতটা সামলাতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

কুইন্স ক্লাব ও বার্লিন ওপেনে দুটি ডাবলস ম্যাচে অবশ্য বেশ ভালোই খেলেছেন সেরেনা। লন্ডনে ভিক্টোরিয়া এমবোকোর সঙ্গে একটি ম্যাচ জিতলেও জার্মানিতে ক্যারোলিনা মুচোভার সঙ্গে প্রথম ম্যাচেই হেরে যান।

সেরেনা সর্বশেষ ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। এরপর তার সর্বশেষ মেজর ফাইনাল ছিল ২০১৯ সালের ইউএস ওপেনে, যেখানে তিনি পরাজিত হন। এবার উইম্বলডনে ডাবলসেও খেলবেন সেরেনা। সঙ্গী থাকবেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস। এই জুটি অল ইংল্যান্ড ক্লাবে ছয়বার ডাবলস শিরোপা জিতেছে।

অনিক/

ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:১৭ এএম
ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

প্রথমে দাপুটে ব্যাটিং। এরপর দুর্দান্ত বোলিং। এভাবেই ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড এবং তুলে নেয় জয়।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে ৩৪ রান ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তুলে স্বাগতিকরা্ জবাবে ১৮.৫ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয় ভারত।

আইরিশদের জয়ের নায়ক ম্যাথু হোলার্ড। ৪ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তিনি। তার সতীর্থ ম্যাথু হামফ্রেইসও ৩টি উইকেট পান। দুজনের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শক্তিশালী ভারতের ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে অভিষেক শর্মার ব্যাট থেকে।

এর আগে আয়ারল্যান্ডের বড় পুঁজির নেপথ্যে ছিলেন লরকান টাকার এবং গ্যারেথ ডেলানি। টাকার ৩৬ বলে ৫০ রানের এবং ডেলানি ৩২ বলে ৪৯ রানের মারমুখী ইনিংস খেলেন।

অনিক/

শুরুর একাদশে নেই হালান্ড, ফ্রান্সের একাদশে একাধিক পরিবর্তন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১২:১৭ এএম
শুরুর একাদশে নেই হালান্ড, ফ্রান্সের একাদশে একাধিক পরিবর্তন
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে নরওয়ে। তবে এই ম্যাচের শুরুর একাদশে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে রাখেননি কোচ স্টালে সোলবাকেন। অন্যদিকে ফ্রান্সের একাদশে এসেছে একাধিক পরিবর্তন।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

শুরুর একাদশে না থাকায় গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে হালান্ডের সম্ভাবনাও কিছুটা কমে যেতে পারে। বর্তমানে ৪ গোল নিয়ে তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। শীর্ষে থাকা আর্জেন্টিনার লিওনেল মেসির গোলসংখ্যা ৫।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় নরওয়ে ও ফ্রান্স ইতোমধ্যে নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) জায়গা নিশ্চিত করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। তাই এই ম্যাচে ড্র করলেই ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপসেরা হিসেবে শেষ করবে এবং আগামী মঙ্গলবার (৩০ জুন) নিউ জার্সিতে তৃতীয় স্থান অর্জনকারী কোনো দলের বিপক্ষে খেলবে।

অন্যদিকে গ্রুপসেরা হতে হলে নরওয়েকে জিততেই হবে। তা না হলে শেষ ৩২-এ তারা মুখোমুখি হতে পারে আইভরি কোস্টের। পাশাপাশি শেষ ১৬-এ উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

নরওয়ে একাদশ: এগিল সেলভিক (গোলকিপার), লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলকিপার), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও  কিলিয়ান এমবাপ্পে।

সালমান/

কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৪ এএম
কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে
ছবি: সংগৃহীত

হিউস্টনে চলমান বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দে ও সৌদি আরব। শেষ ৩২ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে কেপ ভার্দে, যারা টুর্নামেন্টে এখন পর্যন্ত স্পেন ও উরুগুয়ের বিপক্ষে দুটি কঠিন লড়াইয়ের ড্র করেছে। স্পেন শেষ ম্যাচে উরুগুয়েকে হারাতে পারলে কেপ ভার্দের জন্য ড্রও নকআউট নিশ্চিত করতে যথেষ্ট হতে পারে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের অভিজ্ঞ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ৩৭ বছর বয়সী এই ম্যাচ অফিসিয়াল নিয়মিত ফরাসি লিগ ওয়ানে দায়িত্ব পালন করেন এবং চলতি মৌসুমে সেখানে ১৮টি ম্যাচ পরিচালনা করেছেন। পাশাপাশি তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, সৌদি প্রো লিগ ও সংযুক্ত আরব আমিরাত প্রো লিগেও ম্যাচ পরিচালনা করেছেন।

এটি হবে চলতি বিশ্বকাপে লেতেক্সিয়ের দ্বিতীয় ম্যাচ। এর আগে তিনি আইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে দায়িত্ব পালন করেন। বিশ্বকাপ বাছাইপর্ব, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা ইউরোর মতো বড় আসরেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ক্যারিয়ারে ৪০০টি ম্যাচে তিনি ১,৫০৫টি হলুদ কার্ড এবং ৬৯টি সরাসরি লাল কার্ড দেখিয়েছেন।

কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের ম্যাচ অফিসিয়ালরা

রেফারি: ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ১: সিরিল মুনিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ২: মেহদি রাহমুনি (ফ্রান্স)

চতুর্থ কর্মকর্তা: আবোঙ্গিলে টম (দক্ষিণ আফ্রিকা)

রিজার্ভ সহকারী রেফারি: জাখেলে সিওয়েলা (দক্ষিণ আফ্রিকা)

অনিক/

বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ১১:৫৮ পিএম
বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই
ছবি: সংগৃহীত

ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন অপেক্ষা নকআউটে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে কাকে পায় সেটি জানার। শুক্রবার (২৬ জুন) রাতে গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচের পরই নির্ধারিত হবে লিওনেল মেসিদের প্রতিপক্ষ।

গ্রুপের শেষ ম্যাচে গুয়াদালাহারায় মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। অন্যদিকে হিউস্টনে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। চারটি দলেরই এখনো পরবর্তী রাউন্ডে ওঠার গাণিতিক সম্ভাবনা থাকায় গ্রুপটির শেষ দিনের লড়াই জমে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

ম্যাচগুলোর সম্ভাব্য ফল নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় একটি পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। সেখানে দলগুলোর বর্তমান পারফরম্যান্স, সাম্প্রতিক ফলাফল এবং খেলোয়াড়দের ফর্ম বিশ্লেষণ করে সম্ভাব্য ফল নির্ধারণ করা হয়েছে।

এআইর বিশ্লেষণ অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে স্পেনই জয়ের সম্ভাবনায় এগিয়ে। গ্রুপ পর্বে স্পেন ছিল সবচেয়ে ধারাবাহিক দল। তারা সৌদি আরবকে বড় ব্যবধানে হারিয়েছে এবং পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে। বিপরীতে উরুগুয়ে ফুটবলীয় পারফরম্যান্সে কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়েছে। তাই স্পেনের ২-১ গোলের জয়ই সবচেয়ে সম্ভাব্য ফল বলে মনে করছে এআই।

অন্য ম্যাচে কেপ ভার্দের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। আফ্রিকার দলটি ইতোমধ্যে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখিয়েছে। অন্যদিকে সৌদি আরব ধারাবাহিকভাবে ভালো ফল ধরে রাখতে পারেনি। তাই এআইর মতে, কেপ ভার্দে ১-০ ব্যবধানে জয় পেতে পারে, যা তাদের গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে তুলে দেবে।

এই পূর্বাভাস সত্যি হলে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। স্পেন গ্রুপসেরা এবং কেপ ভার্দে রানার্সআপ হিসেবে শেষ করলে আগামী ৩ জুলাই মায়ামিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

কাগজে-কলমে লিওনেল স্কালোনির দলই থাকবে এগিয়ে। তবে গ্রুপ পর্বে কেপ ভার্দের পারফরম্যান্স প্রমাণ করেছে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সূত্র: টিওয়াইসি স্পোর্টস

সালমান/

শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:০৩ পিএম
শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত
ছবি: খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা’র শিমুলিয়া ঘাট সফরকে ঘিরে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নীল-সাদা জার্সি, আর্জেন্টিনার পতাকা আর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ঘাট এলাকা। সমর্থকদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন রাষ্ট্রদূত, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

শুক্রবার (২৬ জুন) প্রিয় দলের রাষ্ট্রদূতকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শতশত আর্জেন্টিনা সমর্থক।​

তাদেরই একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিন (৪০)। তিনি নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে বিশেষভাবে উপস্থিত হন। তার এই ব্যতিক্রমী সাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

​শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলা শেষে তিনি একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা সেতু পরিদর্শন করেন।

​এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে ছবি তোলার জন্য সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দীর্ঘ সময় ধরে চলে ফটোসেশন। অনেকে আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উপস্থিত হন এবং প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে এই আয়োজন। প্রিয় দলের রাষ্ট্রদূতকে কাছ থেকে পেয়ে আনন্দিত সমর্থকরা।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোশারফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অপু চাকলাদার। এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসএন/