ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সর্বশেষ
চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে আশুরার আত্মত্যাগের শিক্ষা সবার গ্রহণ করা উচিত: খাজাবাবা কুতুববাগী নরওয়ে-ফ্রান্স ম্যাচে রেফারির দায়িত্বে মাইকেল অলিভার রামমূর্তি অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরামের সমাবেশ আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক পয়েন্টেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইডেন, নিয়ম না জানায় এলাঙ্গাকে নিয়ে হাসি-ঠাট্টা গোয়ালন্দে আশুরার মাতমে এক ব্যক্তির মৃত্যু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে জাপানিজ কোচের ভাবনা বৈষম্য বিলোপে স্বাধীন কমিশন চায় হরিজন অধিকার আদায় সংগঠন ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কা, সতর্ক অবস্থায় বিজিবি সোনারগাঁয় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৪৯ রূপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শক্তিশালী ভূমিকম্পে অবকাঠামো ও জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা প্রতি উপজেলায় পুষ্টিবিদদের সরকারি পদ সৃষ্টিতে ইতিবাচক সরকার: অধ্যাপক এস. কে. রায় বিধ্বস্ত ভেনেজুয়েলা, ত্রাণ কার্যক্রমে নজরদারিতে মার্কিন প্রতিনিধি অন্তর্বর্তী সরকার একাত্তরের শহিদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: বাসদ চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী, অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল

কক্সবাজারে ভাইকে হত্যা মামলার পলাতক বোন গ্রেপ্তার

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০১ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ১২:০৯ পিএম
কক্সবাজারে ভাইকে হত্যা মামলার পলাতক বোন গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কক্সবাজারে আপন ছোট ভাইকে গুলি করে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৬ জুন) সকালে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ছেনোয়ারা বেগম (৩৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার বাসিন্দা এবং মো. এরশাদের স্ত্রী। তিনি নিহত ব্যক্তির আপন বড় বোন।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, ২০১৮ সালে পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে ছেনোয়ারা বেগম ও তার সহযোগীরা তার আপন ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডসংলগ্ন জানারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

তারেকুর/খাদিজা রুমি/

চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:০৪ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ১০:০৫ পিএম
চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

চাঁদপুরে নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থী আব্দুল্লাহ রাহাত (১১) এর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পুরান বাজার পাঁচ নম্বর ঘাট তফাদার রাইস মিল এলাকার নদী থেকে নিখোঁজের এক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশু আব্দুল্লাহ রাহাত হুমায়ূন পাটোয়ারীর ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে মাঠে ফুটবল খেলে বাড়ির অন্য ছেলেদের সঙ্গে গোসল করতে নদীতে যায়। সাঁতার না জানা রাহাত গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

পরে স্থানীয় মামুন সহ আরো কয়েকজন যুবক নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে রাহাতকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।

ফয়েজ/এএফ

সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা
স্বর্ণ পাচারের সময় বেনাপোল সীমান্তে আটক পাচারকারী। ছবি: খবরের কাগজ

ভারতে পাচারের সময় বেনাপোল-যশোর মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে ২ কোটি ২২ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জুন) দুপুরে তাকে আটক করা হয়।

আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরের পাচারকারীর অবস্থান জানতে পেরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনে বেনাপোল বিওপির বিজিবির একটি দল আজ দুপুরে সাহাব উদ্দিন সরদারকে বেনাপোল-যশোর মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৫৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ২২ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণেরবারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোলের পুটখালী সীমান্তের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বেনাপোল-যশোর মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি এই কর্মকর্তা।

নজরুল ইসলাম/এসএন

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা
ছবি: খবরের কাগজ

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর শিরোপা জয়ী মাগুরা জেলা ফুটবল দলকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় মাগুরার নোমানী ময়দান সংলগ্ন অডিটোরিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের,পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বিপিএম (সেবা), জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রুবাইয়াত হোসেন খান এবং জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মাগুরা দলের শিরোপা জয় জেলার ক্রীড়াঙ্গনের জন্য একটি গৌরবোজ্জ্বল অর্জন। তারা আশা প্রকাশ করেন, এই তরুণ ফুটবলাররা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে দেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ভবিষ্যতেও মাগুরার ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের জেলার ক্রীড়া সংগঠক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

কাসেমুর রহমান/এএফ

রামমূর্তি অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরামের সমাবেশ

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:০৮ পিএম
রামমূর্তি অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরামের সমাবেশ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি অপসারণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুমার পর শহরের বড় মসজিদ সংলগ্ন গোল চও্বরে গাইবান্ধা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা বড় মসজিদের খতিব মুফতি মো. মাহমুদুল হাসান কাশেমী,  সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব মো.  আব্দুল মাজেদ, মুফতি আল আমিন বিন হোসাইন, মওলানা এনামুল হাফিজ,  মুফতি  মানসুর রহমান,  মওলানা আবুল বাশার, মোঃ জহুরুল হক সরকার, মোঃ মনিরুজ্জামান সবুজ,  মুফতি ইদ্রীস আলি, মুফতি আব্দুল আজিজ,  মোঃ মওদুদ আহমেদ, মোঃ আবু সাইদ,  মুনতাকিনুজ্জামানসহ অনেকে।

বক্তারা বলেন, 'ভারত আমাদের শত্রু নয়, ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ৫ আগস্টের পর আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। তাদের নিরাপত্তা দিয়েছি। কোন হিন্দু আমাদের শত্রু নয়। কিন্তু কোন এক অজানা কারণে একটি হিন্দু গোষ্ঠী পলাশবাড়ীতে রামমূর্তি মন্দিরের বাহিরে নির্মাণ করছে। রামমূর্তি থাকবে মন্দিরের ভিতরে। রামমূর্তি কেন বাহিরে করা হচ্ছে। আমরা দ্রুত এই রামমূর্তি অপসারণের দাবি জানাচ্ছি। 

তারা আরও বলেন, ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, নামাজ পড়তে দেয়া হচ্ছেনা। সেখানে মুসলমানেরা নানা প্রতিকুলতা নিয়ে জীবন-যাপন করছে। মুসলমানদের উপর এই নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

এর আগে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন মুসল্লিরা এবং পরে এক বিশাল মিছিল গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে। 

এদিকে জেলার পলাবাড়ীর চৌরাস্তা মোড়ে  একই দাবিতে অসাম্প্রদায়িক সচেতন নাগরিক সমাজ বিক্ষোভ মিছিল ও আবস্থান কর্মসূচি  পালন করে।

মিলন খন্দকার/এসএন

গোয়ালন্দে আশুরার মাতমে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
গোয়ালন্দে আশুরার মাতমে এক ব্যক্তির মৃত্যু
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র মহররম উপলক্ষে আশুরার মাতমে অংশ নিতে গিয়ে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকার এ ঘটনা ঘটে। নিহত বাবু শেখ দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন থেকে বাবু শেখ মহররম উপলক্ষে কাসেদ দলের সঙ্গে বিভিন্ন এলাকায় শোক মিছিল ও মাতমে অংশ নিয়ে আসছিলেন। শুক্রবার দুপুরে উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে যান। পরে কাসেদ দলের সদস্যরা দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। তবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

সুমন/এএফ