ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সর্বশেষ
চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে আশুরার আত্মত্যাগের শিক্ষা সবার গ্রহণ করা উচিত: খাজাবাবা কুতুববাগী নরওয়ে-ফ্রান্স ম্যাচে রেফারির দায়িত্বে মাইকেল অলিভার রামমূর্তি অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরামের সমাবেশ আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক পয়েন্টেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইডেন, নিয়ম না জানায় এলাঙ্গাকে নিয়ে হাসি-ঠাট্টা গোয়ালন্দে আশুরার মাতমে এক ব্যক্তির মৃত্যু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে জাপানিজ কোচের ভাবনা বৈষম্য বিলোপে স্বাধীন কমিশন চায় হরিজন অধিকার আদায় সংগঠন ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কা, সতর্ক অবস্থায় বিজিবি সোনারগাঁয় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৪৯ রূপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শক্তিশালী ভূমিকম্পে অবকাঠামো ও জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা প্রতি উপজেলায় পুষ্টিবিদদের সরকারি পদ সৃষ্টিতে ইতিবাচক সরকার: অধ্যাপক এস. কে. রায় বিধ্বস্ত ভেনেজুয়েলা, ত্রাণ কার্যক্রমে নজরদারিতে মার্কিন প্রতিনিধি অন্তর্বর্তী সরকার একাত্তরের শহিদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: বাসদ

ব্রাজিলের সামনে জাপান, আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ১০:৫০ এএম
ব্রাজিলের সামনে জাপান, আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
নিজেদের গ্রুপে সেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ইতোমধ্যে রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়নরা খেলবে জাপানের বিপক্ষে। কৌতুহল জাগতেই পারে, ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা খেলবে কাদের বিপক্ষে?

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্স-আপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় জাপান। আর ‘সি’ গ্রুপে দুটি জয় ও একটি ড্র নিয়ে শীর্ষস্থান অর্জন করে ব্রাজিল। ফলে হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।

অন্যদিকে, ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ইতোমধ্যেই শেষ ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দল। যা নির্ধারণ হবে বাংলাদেশ সময় ২৭ জুন সকালে। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখনও তাদের প্রতিপক্ষের জন্য অপেক্ষায়।

‘এইচ’ গ্রুপের চারটি দল হচ্ছে- স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। চার দলেরই গ্রুপ রানার্সআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর পূর্বাভাস অনুযায়ী, কেপ ভার্দের দ্বিতীয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি (৫৫ শতাংশ)। সৌদি আরবের সম্ভাবনা ২৯ শতাংশ, স্পেনের ১০ শতাংশ এবং উরুগুয়ের মাত্র ৬ শতাংশ।

চলতি বিশ্বকাপে চমক দেখিয়েছে কেপ ভার্দে। নিজেদের প্রথম বিশ্বকাপেই তারা স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র এবং উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে নজর কাড়ে। তাই শেষ ৩২-এ আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে রাখা হচ্ছে এই আফ্রিকান দলটিকে।

পাপ্পু/তোফায়েল

শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:০৩ পিএম
শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত
ছবি: খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা’র শিমুলিয়া ঘাট সফরকে ঘিরে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নীল-সাদা জার্সি, আর্জেন্টিনার পতাকা আর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ঘাট এলাকা। সমর্থকদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন রাষ্ট্রদূত, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

শুক্রবার (২৬ জুন) প্রিয় দলের রাষ্ট্রদূতকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শতশত আর্জেন্টিনা সমর্থক।​

তাদেরই একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিন (৪০)। তিনি নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে বিশেষভাবে উপস্থিত হন। তার এই ব্যতিক্রমী সাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

​শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলা শেষে তিনি একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা সেতু পরিদর্শন করেন।

​এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে ছবি তোলার জন্য সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দীর্ঘ সময় ধরে চলে ফটোসেশন। অনেকে আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উপস্থিত হন এবং প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে এই আয়োজন। প্রিয় দলের রাষ্ট্রদূতকে কাছ থেকে পেয়ে আনন্দিত সমর্থকরা।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোশারফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অপু চাকলাদার। এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসএন/

চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৪০ পিএম
চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস
ছবি: সংগৃহীত

চার বছর পর একক কোর্টে প্রত্যাবর্তন করা টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ২০২৬ উইম্বলডনের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার মায়া জয়েন্টের মুখোমুখি হবেন। শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত ড্রতে নির্ধারিত হয়েছে এই লড়াই।

২০২২ সালে অবসর নেওয়া ২৩টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস শিরোপাজয়ী সেরেনা চলতি বছরের জুনে কুইন্স ক্লাব ও বার্লিন ওপেনে ডাবলসে অংশ নিয়ে চমকপ্রদ প্রত্যাবর্তন করেন। ৪৪ বছর বয়সী এই মার্কিন কিংবদন্তিকে উইম্বলডনের এককে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টে তিনি সাতবার শিরোপা জিতেছেন।

২০ বছর বয়সী মায়া জয়েন্টকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনের ২৯তম বাছাই ও উদীয়মান তারকা আলেকজান্দ্রা ইয়ালার মুখোমুখি হতে পারেন সেরেনা। জয়েন্ট অবশ্য সর্বশেষ ১৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন।

দ্বিতীয় রাউন্ডও পেরোতে পারলে তৃতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ইগা সোয়াতেকের সঙ্গে সম্ভাব্য হাইভোল্টেজ লড়াই হতে পারে। সোয়াতেক নিজের শিরোপা রক্ষার অভিযান শুরু করবেন যুক্তরাষ্ট্রের টেইলর টাউনসেন্ডের বিপক্ষে।

গত এক সপ্তাহ ধরে উইম্বলডনে অনুশীলন করছেন সেরেনা। প্রায় চার বছর আগে ইউএস ওপেনে তিনি সর্বশেষ একক ম্যাচ খেলেছিলেন, যেটিকে তখন তার বিদায়ী ম্যাচ বলেই মনে করা হয়েছিল। সেসময় তিনি বলেছিলেন, টেনিস থেকে তিনি ‘ধীরে ধীরে সরে যাচ্ছেন’।

তবে চলতি বছরের উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট কুইন্স ক্লাব শুরুর ঠিক আগে সেরেনা হঠাৎই প্রত্যাবর্তনের ঘোষণা দেন। তার দুই ছোট মেয়ের সামনে খেলার ইচ্ছাই এই সিদ্ধান্তের মূল প্রেরণা। ২০২২ সালে হারমনি তানের কাছে প্রথম রাউন্ডে হারের পর এবারই প্রথম উইম্বলডনে খেলতে নামছেন তিনি।

তার সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ ছিল ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে আজলা তোমলিয়ানোভিচের বিপক্ষে পরাজয়, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি বলেই মনে হয়েছিল। দীর্ঘ বিরতির পর এককের শারীরিক চ্যালেঞ্জ তিনি কতটা সামলাতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

কুইন্স ক্লাব ও বার্লিন ওপেনে দুটি ডাবলস ম্যাচে অবশ্য বেশ ভালোই খেলেছেন সেরেনা। লন্ডনে ভিক্টোরিয়া এমবোকোর সঙ্গে একটি ম্যাচ জিতলেও জার্মানিতে ক্যারোলিনা মুচোভার সঙ্গে প্রথম ম্যাচেই হেরে যান।

সেরেনা সর্বশেষ ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। এরপর তার সর্বশেষ মেজর ফাইনাল ছিল ২০১৯ সালের ইউএস ওপেনে, যেখানে তিনি পরাজিত হন। এবার উইম্বলডনে ডাবলসেও খেলবেন সেরেনা। সঙ্গী থাকবেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস। এই জুটি অল ইংল্যান্ড ক্লাবে ছয়বার ডাবলস শিরোপা জিতেছে।

অনিক/

জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫১ পিএম
জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপ ফুটবল হয়ে উঠেছে মেসিময়। একের পর এক রেকর্ড তিনি করেই চলেছেন।  রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছেন। সেই রেকর্ড কে আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মেসি  দ্যুতিতে অনেকটা আড়ালে পড়ে গেছে আর্জেন্টিনার দলগত সাফল্য।

এবার আর্জেন্টিনার একটি দলগত অর্জনের সামনে আর সেটি হলো বিশ্বকাপ ফুটবলে জয়ের হাফ সেঞ্চুরি করা। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে হারাতে পারলেই আর্জেন্টিনা জয়ের এই হাফ সেঞ্চুরি পূর্ণ করবে।

আর্জেন্টিনা এবারের আসর শুরু করেছিল ৪৭টি জয় নিয়ে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে তারা পৌঁছে যায় হাফ সেঞ্চুরির কাছাকাছি।

আর্জেন্টিনা ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকেই খেলে আসছে মাঝে তারা তিনটি আসরে ১৯৩৮, ১৯৫০ ও ১৯৫৪ সালে তারা খেলতে পারেনি।

পলাশ/অনিক/

নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:১০ পিএম
নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফ্রান্স-নরওয়ের ম্যাচটি এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে অন্যতম হাইভোল্টেজ ম্যাচ।  একদিকে  দুইদলের গ্রুপ সেরা হওয়ার লড়াই, অপরদিকে দুই দলের দুই সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হালান্ডেরও লড়াই। সবার দৃষ্টি তাই সেদিকেই। কিন্তু এরই মাঝে খেলবেন না লে ব্লুজের রক্ষণের অন্যতম সেরা সেনানি সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা। ফ্রান্সের গণমাধ্যম এল কুইপ জানিয়েছে এই তথ্য৷ আজ (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

আর্সেনালের খেলোয়াড় সাবিলা গত দুইটি ম্যাচে ইরাক ও সেনেগালের বিপক্ষে দারুণ খেলেছেন। তিনি হলেন কোচ দিদিয়ের দেশমের অন্যতম ভরসা। আর এটাই  স্বাভাবিক। কারণ এই পজিশনে তিনি বিশ্বের অন্যতম সেরা। তাকে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে না পাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি। তবে তাকে খেলানো হচ্ছে না সতর্কতার অংশ হিসেবে।

ম্যাচের আগে অনুশীলনে অংশ গ্রহণ করেননি সালিবা। তিনি প্রথম দুটি ম্যাচ খেলেছেন মূলত ইনজুরি নিয়েই। এ নিয়ে তিনি বলেন, ‘কয়েক মাস থেকেই আমি ছোটখাটো ইনজুরিতে ভুগছি। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের ম্যাচ থাকায় আমি ইনজুরি নিয়েই খেলেছি। আমার কোচিং স্টাফরা বিষয়টা বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন। বিশ্বকাপ ফুটবল প্রতি চার বছর পর একবার আসে। এই আসর তো আর মিস করা যায় না। আমি পুরোপুরি ফিট ছিলাম না। তারপরও আমি খেলেছি।’

নরওয়ের বিপক্ষে আজকের ম্যাচে সালিবাকে না খেলানোর কারণ একদিকে ফ্রান্সের নকআউটে খেলা নিশ্চিত হয়ে যাওয়া, অপরদিকে নকআউট পর্বে যাতে শতভাগ ফিট সালিবাকে পাওয়া যায়। ফরাসি মিডিয়ার তথ্য অনুযায়ী আজকের ম্যাচে দেশমের একাদশে সালিবার পরিবর্তে ক্রিস্টাল প্যালেসের সেন্টার ব্যাক মাক্সেন্স লাক্রোয়ার খেলার সম্ভাবনা বেশি।

পলাশ/অনিক/

অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক
ছবি: সংগৃহীত

বেলফাস্টে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়ছে আয়ারল্যান্ড এবং ভারত। অনেকের প্রত্যাশা থাকলেও এই ম্যাচ দিয়ে আজ (২৬ জুন) অভিষেক হয়নি ১৫ বছর বয়সী প্রতিভাবান ব্যাটার বৈভব সূর্যবংশীর।

ম্যাচের আগের দিনই ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ইঙ্গিত দিয়েছিলেন যে, সূর্যবংশীকে একাদশে দেখা যাবে না। তার মতে, দলে আগে থেকেই ধারাবাহিকভাবে রান করা প্রতিষ্ঠিত ব্যাটারদের বাদ দিয়ে কেবল সুযোগ দেওয়ার জন্য বৈভবকে খেলানো অন্যায় হবে।

‘বৈভব খুবই প্রতিভাবান, এতে কোনো সন্দেহ নেই। আইপিএল এবং অন্য ম্যাচগুলোতে সে যেভাবে ব্যাট করেছে, তাতে তার অসাধারণ স্বাভাবিক সামর্থ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। আইপিএলে সে জফরা আর্চারসহ অনেক গতিময় ও অভিজ্ঞ বোলারের মুখোমুখি হয়েছে। কিন্তু দেখে মনে হয়েছে, কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। তাই সে নিঃসন্দেহে অসাধারণ প্রতিভা।’

কোটাক আরও জানান, ম্যাচের একাদশ নির্ধারণের সিদ্ধান্ত নেবেন অধিনায়ক ও প্রধান কোচ। তবে বৈভব না খেললেও সেটিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি, ‘আজ সন্ধ্যায় অধিনায়ক ও প্রধান কোচ দল ঠিক করবেন। সে যদি খেলে, দারুণ। আর যদি না-ও খেলে, আমার কাছে সেটাও ভালো, কারণ সে ভারতীয় দলের অংশ।’

‘আমি নিশ্চিত, সময়মতো সে তার প্রাপ্য সুযোগ পাবে। শুধু তাকে একটি সুযোগ দেওয়ার জন্য এমন কাউকে বাদ দেওয়া উচিত নয়, যে ইতোমধ্যেই নিয়মিত রান করছে। কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা আর অন্য একজনের প্রতি অবিচার করার মধ্যে খুব সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে।’

টসের সময় ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ারও নিশ্চিত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য সূর্যবংশীকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। তবে আমাদের দলে এমন কয়েকজন ক্রিকেটার আছে, যারা দুর্দান্ত ফর্মে রয়েছে এবং আমাদের হয়ে নিয়মিত ভালো খেলছে। তাই আমরা তাদের ওপরই আস্থা রাখছি। সময় এলে বৈভব অবশ্যই তার সুযোগ পাবে।’

অনিক/