বিশ্বকাপে ‘ডি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে লক্ষ্য পূরণ করেছে তারা।
বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) সকালে প্যারাগুয়েকে গোলশূন্য রুখে দেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে তাদের এক পয়েন্ট হলেই চলতো। ন্যূনতম সেই পয়েন্ট অর্জন করে যুক্তরাষ্ট্রের পর গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরের ধাপের টিকেট কেটেছে তারা।
একই সময়ে শুরু হওয়া গ্রুপের অন্য ম্যাচে অবশ্য তুরস্কের সঙ্গে ৩-২ গোলে হেরে গেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এরপরও গ্রুপসেরা হয়ে পরের ধাপে যাচ্ছে দলটি।
তিন ম্যাচে ২ জয় ও ১ হারে সর্বাধিক ৬ পয়েন্ট যুক্তরাষ্ট্রের। সমান ম্যাচে একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে অস্ট্রেলিয়া।
প্যারাগুয়েও সমান ৪ পয়েন্ট তৃতীয় স্থানে আছে। মূলত গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। তবে তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে তাদেরও রাউন্ড অব বত্রিশে খেলা কার্যত নিশ্চিত।
অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে স্মরণীয় জয়ে তুলে নিলেও গ্রুপ পর্বেই থামতে হচ্ছে তুরস্ককে।
তোফায়েল/