ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সর্বশেষ
চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে আশুরার আত্মত্যাগের শিক্ষা সবার গ্রহণ করা উচিত: খাজাবাবা কুতুববাগী নরওয়ে-ফ্রান্স ম্যাচে রেফারির দায়িত্বে মাইকেল অলিভার রামমূর্তি অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরামের সমাবেশ আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক পয়েন্টেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইডেন, নিয়ম না জানায় এলাঙ্গাকে নিয়ে হাসি-ঠাট্টা গোয়ালন্দে আশুরার মাতমে এক ব্যক্তির মৃত্যু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে জাপানিজ কোচের ভাবনা বৈষম্য বিলোপে স্বাধীন কমিশন চায় হরিজন অধিকার আদায় সংগঠন ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কা, সতর্ক অবস্থায় বিজিবি সোনারগাঁয় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৪৯ রূপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শক্তিশালী ভূমিকম্পে অবকাঠামো ও জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা প্রতি উপজেলায় পুষ্টিবিদদের সরকারি পদ সৃষ্টিতে ইতিবাচক সরকার: অধ্যাপক এস. কে. রায় বিধ্বস্ত ভেনেজুয়েলা, ত্রাণ কার্যক্রমে নজরদারিতে মার্কিন প্রতিনিধি অন্তর্বর্তী সরকার একাত্তরের শহিদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: বাসদ চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী, অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল

‘এইচ’ গ্রুপে রোমাঞ্চের বার্তা আত্মবিশ্বাস নিয়েই স্পেনের সামনে উরুগুয়ে

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:০০ এএম
আত্মবিশ্বাস নিয়েই স্পেনের সামনে উরুগুয়ে

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের অন্যতম নাটকীয় সমীকরণ তৈরি হয়েছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপ থেকে কারা নকআউটের টিকিট কাটবে সেটা ফয়সালা হবে শেষ রাউন্ডের দুই ম্যাচের পর। এই দুই ম্যাচের একটিতে মুখোমুখি হচ্ছে চমক দেখিয়ে চলা কেপ ভার্দে ও এশিয়ার দেশ সৌদি আরব। অন্যটিতে লড়বে প্রতিযোগিতার দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও এক আসরের শিরোপাধারী স্পেন। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২৭ জুন) সকাল ৬টায়।

এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে ‘এইচ’ গ্রুপ থেকে কারা যাবে রাউন্ড অব ৩২-এ। কাদের বিশ্বকাপ স্বপ্ন থেমে যাবে গ্রুপ পর্বেই। স্পেন তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও বাকি তিন দলের সামনেও সুযোগ খোলা। ফলে এই গ্রুপে শেষ রাউন্ডের ম্যাচ দুটির আগে উত্তেজনা তুঙ্গে।

নিজেদের দুই ম্যাচে দুই ড্র করে চাপের মধ্যে আছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে। কোচ মার্সেলো বিয়েলসার দল আক্রমণে সম্ভাবনা দেখালেও ডিফেন্সে ভুলের কারণে মূল্য দিতে হয়েছে। বিশেষ করে কেপ ভার্দের বিপক্ষে ২-২ ড্র তাদের অবস্থান জটিল করে তুলেছে। অন্যদিকে ফেভারিট স্পেন নিজেদের প্রথম ম্যাচে হতাশ করলেও দ্বিতীয় ম্যাচে সৌদিকে ৪-০ উড়িয়ে শক্তির জানান দিয়েছে।

শেষ গ্রুপ ম্যাচে স্পেন ও উরুগুয়ের জন্য কয়েকটি সমীকরণ সামনে এসেছে। এগুলো হলো–জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে স্পেন। ড্র করলেও লা রোজাদের নকআউটে খেলা অনেকটাই নিশ্চিত। উরুগুয়ে জিতলে সরাসরি নকআউটের টিকিটের পাবে। ড্র করলেও তৃতীয় সেরা হয়ে খেলার সুযোগ আসতে পারে ১৯৩০ ও ১৯৫০ আসরের চ্যাম্পিয়নদের। সেক্ষেত্রে কেপ ভার্দে-সৌদি ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে। 

বর্তমানে গ্রুপে দুটি করে ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন। সমান ২ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে পরের দুই অবস্থানে যথাক্রমে উরুগুয়ে ও কেপ ভার্দে। সবার শেষে থাকা সৌদি আরবের পয়েন্ট মাত্র ১। 

শক্তিশালী স্পেনের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা বলেছেন, ‘আমরা জানি সামনে কত বড় চ্যালেঞ্জ। স্পেন অসাধারণ একটি দল। কিন্তু উরুগুয়ে কখনো চাপকে ভয় পায় না। এই ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটা দেব।’ তিনি আরও বলেন, ‘এই দলের চরিত্রই হলো লড়াই করা। শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা বিশ্বাস রাখব। আমাদের ভাগ্য এখনো আমাদের হাতেই আছে।’ 

কোচের কণ্ঠে ছিল দৃঢ়তা, তবে একই সঙ্গে বাস্তবতাও পরিষ্কার। ভুলের কোনো জায়গা নেই। স্পেনের মতো বল দখলে দক্ষ ও আক্রমণাত্মক দলের বিপক্ষে ছোট ভুলও বড় শাস্তি ডেকে আনতে পারে। উরুগুয়ের অধিনায়ক জোশে মারিয়া গিমিনেজ ম্যাচটিকে দেখছেন ফাইনালের মতো করেই। তিনি বলেন, ‘এটাই সেই ম্যাচ, যেখানে আমাদের দেখাতে হবে আমরা কারা। উরুগুয়ের জার্সি পরে মাঠে নামা মানে দায়িত্ব নেওয়া।’

অধিনায়ক আরও যোগ করেন, ‘আমরা চাপ অনুভব করছি, কিন্তু এটিই ফুটবলের সৌন্দর্য। বড় মঞ্চে বড় দলগুলো নিজেদের প্রমাণ করে। এখন আমাদের সময়।’ স্পেন ডিফেন্ডার এমেরিক লোপোর্তো বলেছেন, ‘উরুগুয়ে আমাদের কঠিন পরীক্ষা নেবে। কিন্তু আমরা প্রস্তুত। নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে আমরা ভয় পাই না কাউকে।’

কেপ ভার্দের রূপকথা নাকি সৌদির প্রত্যাবর্তন?
এই বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। দলটি নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচেই সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দেয়। এরপর উরুগুয়ের সঙ্গেও ২-২ ড্র করে। এখন শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ার হাতছানি দলটির সামনে। কেপ ভার্দের কোচ বুবিস্তা আত্মবিশ্বাসী। তার মতে, দল নিজেদের পরিচয় ও সাহসী ফুটবল দিয়েই এতদূর এসেছে। অন্যদিকে সৌদি আরবের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই। দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরু করলেও এশিয়ার দেশটি নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে। এই বড় হারটিই তাদের অনেকটা কোণঠাসা করে দিয়েছে। এ ম্যাচের আগে সমীকরণ এমন–কেপ ভার্দে জিতলেই নকআউটে খেলা নিশ্চিত। ড্র হলে অন্য ম্যাচের ফলের জন্য অপেক্ষা। আর সৌদি আরব জিতলে তাদেরও নকআউটে খেলার দারুণ সুযোগ থাকবে। সেটা গ্রুপের দ্বিতীয় অথবা তৃতীয় দল হয়ে।

সবমিলিয়ে ‘এইচ’ গ্রুপে এখনো কোনো কিছু নিশ্চিত নয়। স্পেন এগিয়ে থাকলেও উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব তিন দলের সামনেই সুযোগ রয়েছে। একদিকে স্পেন-উরুগুয়ের হাইভোল্টেজ লড়াই, অন্যদিকে কেপ ভার্দের রূপকথা ধরে রাখার সংগ্রাম। সবমিলিয়ে এখন এবারের উত্তর আমেরিকার বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ রাতগুলোর একটি জন্য অপেক্ষা। 

শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:০৩ পিএম
শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত
ছবি: খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা’র শিমুলিয়া ঘাট সফরকে ঘিরে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নীল-সাদা জার্সি, আর্জেন্টিনার পতাকা আর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ঘাট এলাকা। সমর্থকদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন রাষ্ট্রদূত, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

শুক্রবার (২৬ জুন) প্রিয় দলের রাষ্ট্রদূতকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শতশত আর্জেন্টিনা সমর্থক।​

তাদেরই একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিন (৪০)। তিনি নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে বিশেষভাবে উপস্থিত হন। তার এই ব্যতিক্রমী সাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

​শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলা শেষে তিনি একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা সেতু পরিদর্শন করেন।

​এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে ছবি তোলার জন্য সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দীর্ঘ সময় ধরে চলে ফটোসেশন। অনেকে আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উপস্থিত হন এবং প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে এই আয়োজন। প্রিয় দলের রাষ্ট্রদূতকে কাছ থেকে পেয়ে আনন্দিত সমর্থকরা।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোশারফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অপু চাকলাদার। এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসএন/

জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫১ পিএম
জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপ ফুটবল হয়ে উঠেছে মেসিময়। একের পর এক রেকর্ড তিনি করেই চলেছেন।  রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছেন। সেই রেকর্ড কে আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মেসি  দ্যুতিতে অনেকটা আড়ালে পড়ে গেছে আর্জেন্টিনার দলগত সাফল্য।

এবার আর্জেন্টিনার একটি দলগত অর্জনের সামনে আর সেটি হলো বিশ্বকাপ ফুটবলে জয়ের হাফ সেঞ্চুরি করা। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে হারাতে পারলেই আর্জেন্টিনা জয়ের এই হাফ সেঞ্চুরি পূর্ণ করবে।

আর্জেন্টিনা এবারের আসর শুরু করেছিল ৪৭টি জয় নিয়ে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে তারা পৌঁছে যায় হাফ সেঞ্চুরির কাছাকাছি।

আর্জেন্টিনা ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকেই খেলে আসছে মাঝে তারা তিনটি আসরে ১৯৩৮, ১৯৫০ ও ১৯৫৪ সালে তারা খেলতে পারেনি।

পলাশ/অনিক/

নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:১০ পিএম
নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফ্রান্স-নরওয়ের ম্যাচটি এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে অন্যতম হাইভোল্টেজ ম্যাচ।  একদিকে  দুইদলের গ্রুপ সেরা হওয়ার লড়াই, অপরদিকে দুই দলের দুই সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হালান্ডেরও লড়াই। সবার দৃষ্টি তাই সেদিকেই। কিন্তু এরই মাঝে খেলবেন না লে ব্লুজের রক্ষণের অন্যতম সেরা সেনানি সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা। ফ্রান্সের গণমাধ্যম এল কুইপ জানিয়েছে এই তথ্য৷ আজ (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

আর্সেনালের খেলোয়াড় সাবিলা গত দুইটি ম্যাচে ইরাক ও সেনেগালের বিপক্ষে দারুণ খেলেছেন। তিনি হলেন কোচ দিদিয়ের দেশমের অন্যতম ভরসা। আর এটাই  স্বাভাবিক। কারণ এই পজিশনে তিনি বিশ্বের অন্যতম সেরা। তাকে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে না পাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি। তবে তাকে খেলানো হচ্ছে না সতর্কতার অংশ হিসেবে।

ম্যাচের আগে অনুশীলনে অংশ গ্রহণ করেননি সালিবা। তিনি প্রথম দুটি ম্যাচ খেলেছেন মূলত ইনজুরি নিয়েই। এ নিয়ে তিনি বলেন, ‘কয়েক মাস থেকেই আমি ছোটখাটো ইনজুরিতে ভুগছি। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের ম্যাচ থাকায় আমি ইনজুরি নিয়েই খেলেছি। আমার কোচিং স্টাফরা বিষয়টা বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন। বিশ্বকাপ ফুটবল প্রতি চার বছর পর একবার আসে। এই আসর তো আর মিস করা যায় না। আমি পুরোপুরি ফিট ছিলাম না। তারপরও আমি খেলেছি।’

নরওয়ের বিপক্ষে আজকের ম্যাচে সালিবাকে না খেলানোর কারণ একদিকে ফ্রান্সের নকআউটে খেলা নিশ্চিত হয়ে যাওয়া, অপরদিকে নকআউট পর্বে যাতে শতভাগ ফিট সালিবাকে পাওয়া যায়। ফরাসি মিডিয়ার তথ্য অনুযায়ী আজকের ম্যাচে দেশমের একাদশে সালিবার পরিবর্তে ক্রিস্টাল প্যালেসের সেন্টার ব্যাক মাক্সেন্স লাক্রোয়ার খেলার সম্ভাবনা বেশি।

পলাশ/অনিক/

অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক
ছবি: সংগৃহীত

বেলফাস্টে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়ছে আয়ারল্যান্ড এবং ভারত। অনেকের প্রত্যাশা থাকলেও এই ম্যাচ দিয়ে আজ (২৬ জুন) অভিষেক হয়নি ১৫ বছর বয়সী প্রতিভাবান ব্যাটার বৈভব সূর্যবংশীর।

ম্যাচের আগের দিনই ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ইঙ্গিত দিয়েছিলেন যে, সূর্যবংশীকে একাদশে দেখা যাবে না। তার মতে, দলে আগে থেকেই ধারাবাহিকভাবে রান করা প্রতিষ্ঠিত ব্যাটারদের বাদ দিয়ে কেবল সুযোগ দেওয়ার জন্য বৈভবকে খেলানো অন্যায় হবে।

‘বৈভব খুবই প্রতিভাবান, এতে কোনো সন্দেহ নেই। আইপিএল এবং অন্য ম্যাচগুলোতে সে যেভাবে ব্যাট করেছে, তাতে তার অসাধারণ স্বাভাবিক সামর্থ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। আইপিএলে সে জফরা আর্চারসহ অনেক গতিময় ও অভিজ্ঞ বোলারের মুখোমুখি হয়েছে। কিন্তু দেখে মনে হয়েছে, কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। তাই সে নিঃসন্দেহে অসাধারণ প্রতিভা।’

কোটাক আরও জানান, ম্যাচের একাদশ নির্ধারণের সিদ্ধান্ত নেবেন অধিনায়ক ও প্রধান কোচ। তবে বৈভব না খেললেও সেটিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি, ‘আজ সন্ধ্যায় অধিনায়ক ও প্রধান কোচ দল ঠিক করবেন। সে যদি খেলে, দারুণ। আর যদি না-ও খেলে, আমার কাছে সেটাও ভালো, কারণ সে ভারতীয় দলের অংশ।’

‘আমি নিশ্চিত, সময়মতো সে তার প্রাপ্য সুযোগ পাবে। শুধু তাকে একটি সুযোগ দেওয়ার জন্য এমন কাউকে বাদ দেওয়া উচিত নয়, যে ইতোমধ্যেই নিয়মিত রান করছে। কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা আর অন্য একজনের প্রতি অবিচার করার মধ্যে খুব সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে।’

টসের সময় ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ারও নিশ্চিত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য সূর্যবংশীকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। তবে আমাদের দলে এমন কয়েকজন ক্রিকেটার আছে, যারা দুর্দান্ত ফর্মে রয়েছে এবং আমাদের হয়ে নিয়মিত ভালো খেলছে। তাই আমরা তাদের ওপরই আস্থা রাখছি। সময় এলে বৈভব অবশ্যই তার সুযোগ পাবে।’

অনিক/

নরওয়ে-ফ্রান্স ম্যাচে রেফারির দায়িত্বে মাইকেল অলিভার

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
নরওয়ে-ফ্রান্স ম্যাচে রেফারির দায়িত্বে মাইকেল অলিভার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ফ্রান্স। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটিতে মুখোমুখি হবেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের দুটি ম্যাচই জিতেছে নরওয়ে ও ফ্রান্স। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। দুই দলই ইতোমধ্যে শেষ ৩২-এ খেলা নিশ্চিত করেছে। তাই এই ম্যাচে নির্ধারিত হবে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে কোন দল।

নরওয়ে-ফ্রান্স ম্যাচ পরিচালনা করবেন ইংল্যান্ডের রেফারি মাইকেল অলিভার। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের নির্বাচিত শীর্ষ রেফারিদের একজন। ২০১২ সালে তিনি ফিফার স্বীকৃতিপ্রাপ্ত (ফিফা ব্যাজধারী) রেফারি হন, যার মাধ্যমে বড় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পান। ২০১৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০১৮ সালে তাকে উয়েফার এলিট গ্রুপ অব রেফারিজে উন্নীত করা হয়।

২০২২ সালের মে মাসে ফিফার ঘোষণায় নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত ছয়জন ইংলিশ ম্যাচ কর্মকর্তার একজন ছিলেন অলিভার। এরপর ১০ আগস্ট ২০২২ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ২০২২ উয়েফা সুপার কাপের ফাইনালেও রেফারির দায়িত্ব পালন করেন তিনি।

এটি হবে চলতি বিশ্বকাপে অলিভারের দ্বিতীয় ম্যাচ। এর আগে তিনি সুইডেন ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ পরিচালনা করেছিলেন। টুর্নামেন্টের শুরুতে ইকুয়েডর ও আইভরি কোস্টের ম্যাচেও তার দায়িত্ব পালনের কথা ছিল। তবে চোটের কারণে তিনি সেই ম্যাচ থেকে সরে দাঁড়ান।

নরওয়ে-ফ্রান্স ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা

রেফারি: মাইকেল অলিভার (ইংল্যান্ড)

সহকারী রেফারি ১: স্টুয়ার্ট বার্ট (ইংল্যান্ড)

সহকারী রেফারি ২: জেমস মেইনওয়ারিং (ইংল্যান্ড)

চতুর্থ কর্মকর্তা: মা নিং (চীন)

অনিক/