ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না হালান্ড! কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে আশুরার আত্মত্যাগের শিক্ষা সবার গ্রহণ করা উচিত: খাজাবাবা কুতুববাগী নরওয়ে-ফ্রান্স ম্যাচে রেফারির দায়িত্বে মাইকেল অলিভার রামমূর্তি অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরামের সমাবেশ আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক পয়েন্টেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইডেন, নিয়ম না জানায় এলাঙ্গাকে নিয়ে হাসি-ঠাট্টা গোয়ালন্দে আশুরার মাতমে এক ব্যক্তির মৃত্যু

নকআউটে ব্রাজিল, আনন্দে ভাসলেন সমর্থকরা

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:২০ এএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ১১:২৭ এএম
নকআউটে ব্রাজিল, আনন্দে ভাসলেন সমর্থকরা
জোড়া গোল করেন ভিনিসিয়ুস। দ্বিতীয় গোলের পর তাঁর উদ্‌যাপন

বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশজুড়ে শুরু হয় এক বিশেষ উৎসব। আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রিয় দলের খেলা ঘিরে রাত জেগে টিভি পর্দার সামনে বসে থাকেন হাজারো ফুটবলপ্রেমী। বুধবার মধ্যরাতও ছিল তেমনই এক আবেগঘন রাত। ব্রাজিলের দাপুটে জয় আর নকআউট পর্ব নিশ্চিত হওয়ার আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকরা।

ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বিভিন্ন আবাসিক হল এবং ক্যাম্পাসের খোলা প্রাঙ্গণগুলোয় শুরু হয় আনন্দ-উল্লাস। মধ্যরাতের নীরবতা ভেঙে চারদিকে শোনা যায় জয়ধ্বনি, করতালি আর স্লোগান। হলুদ-সবুজ জার্সি গায়ে এবং ব্রাজিলের পতাকা হাতে শিক্ষার্থীরা উদযাপনে অংশ নেন। অনেকেই মোবাইল ফোনে মুহূর্তগুলো ধারণ করেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন।

টিএসসিতে খেলা দেখতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক রায়হান ইসলাম বলেন, ‘ভিনিসিউস আজ অসাধারণ খেলেছে। দল হিসেবেও ব্রাজিল বেশ ছন্দে আছে। এভাবে খেলতে পারলে শিরোপার লড়াইয়ে তারা অনেক দূর যাবে।’

আরেক শিক্ষার্থী তানজিম আহমেদ বলেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলকে নিয়ে আমাদের প্রত্যাশা ছিল। আজকের জয় সেই প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে। আশা করছি, এবার ট্রফিটা ব্রাজিলের হাতেই উঠবে।’

বিশ্বকাপ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শনার্থীদের উপস্থিতিও বেড়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিএসসি ও আশপাশের এলাকাগুলোয় উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

যদিও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তবুও খেলা ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহে ভাটা পড়েনি।

বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে মন্তব্য করতে না চাইলেও ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আজিমপুর থেকে খেলা দেখতে আসা বেসরকারি চাকরিজীবী আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি মূলত জার্মানির সমর্থক। তবে ভালো ফুটবলের প্রতি আলাদা টান আছে। আজ ব্রাজিলকে বেশ গোছানো ফুটবল খেলতে দেখলাম। তাই খেলা দেখে ভালোই লেগেছে।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোল ও ম্যাথুস কুনহার এক গোলে সহজ জয় তুলে নেয় সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখাতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ভিনিসিউস জুনিয়র। এরপর ২২তম মিনিটে আরেকটি চমৎকার গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে ব্রাজিল। বলের নিয়ন্ত্রণ ও আক্রমণভাগে আধিপত্য ধরে রেখে ম্যাচের শেষ দিকে আরও একটি গোল যোগ করেন ম্যাথুস কুনহা। তার গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

বিশ্বকাপের প্রতিটি ধাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। তাছাড়া ব্রাজিলের এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বরং সমর্থক থেকে শুরু করে অন্যদের মনে নতুন করে শিরোপা জয়ের আশা জাগিয়ে তুলেছে। এখন শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের নতুন চ্যালেঞ্জের অপেক্ষা। আর সেই অপেক্ষাকে ঘিরে বাংলাদেশের লাখো ব্রাজিলভক্তও প্রস্তুত হচ্ছেন নতুন এক উৎসবের জন্য।

ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না হালান্ড!

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৮ এএম
ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না হালান্ড!
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে নরওয়ে। তবে এই ম্যাচের শুরুর একাদশে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে রাখছেন না কোচ স্টালে সোলবাকেন। ইএসপিএনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, দলের নিয়মিত ১০ জন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছেন সোলবাকেন। সেই তালিকায় রয়েছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন হালান্ডও। ফলে ম্যাচটি তিনি শুরু করবেন বদলি হিসেবে।

শুরুর একাদশে না থাকায় গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে হালান্ডের সম্ভাবনাও কিছুটা কমে যেতে পারে। বর্তমানে ৪ গোল নিয়ে তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। শীর্ষে থাকা আর্জেন্টিনার লিওনেল মেসির গোলসংখ্যা ৫।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় নরওয়ে ও ফ্রান্স ইতোমধ্যে নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) জায়গা নিশ্চিত করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। তাই এই ম্যাচে ড্র করলেই ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপসেরা হিসেবে শেষ করবে এবং আগামী মঙ্গলবার (৩০ জুন) নিউ জার্সিতে তৃতীয় স্থান অর্জনকারী কোনো দলের বিপক্ষে খেলবে।

অন্যদিকে গ্রুপসেরা হতে হলে নরওয়েকে জিততেই হবে। তা না হলে শেষ ৩২-এ তারা মুখোমুখি হতে পারে আইভরি কোস্টের। পাশাপাশি শেষ ১৬-এ উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে এসব সমীকরণ সত্ত্বেও সোলবাকেন খেলোয়াড়দের সতেজ রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই শেষ ৩২-এর ম্যাচের আগে দলের মূল ফুটবলারদের বিশ্রাম দিয়ে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র: ইএসপিএন

সালমান/

কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৪ এএম
কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে
ছবি: সংগৃহীত

হিউস্টনে চলমান বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দে ও সৌদি আরব। শেষ ৩২ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে কেপ ভার্দে, যারা টুর্নামেন্টে এখন পর্যন্ত স্পেন ও উরুগুয়ের বিপক্ষে দুটি কঠিন লড়াইয়ের ড্র করেছে। স্পেন শেষ ম্যাচে উরুগুয়েকে হারাতে পারলে কেপ ভার্দের জন্য ড্রও নকআউট নিশ্চিত করতে যথেষ্ট হতে পারে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের অভিজ্ঞ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ৩৭ বছর বয়সী এই ম্যাচ অফিসিয়াল নিয়মিত ফরাসি লিগ ওয়ানে দায়িত্ব পালন করেন এবং চলতি মৌসুমে সেখানে ১৮টি ম্যাচ পরিচালনা করেছেন। পাশাপাশি তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, সৌদি প্রো লিগ ও সংযুক্ত আরব আমিরাত প্রো লিগেও ম্যাচ পরিচালনা করেছেন।

এটি হবে চলতি বিশ্বকাপে লেতেক্সিয়ের দ্বিতীয় ম্যাচ। এর আগে তিনি আইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে দায়িত্ব পালন করেন। বিশ্বকাপ বাছাইপর্ব, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা ইউরোর মতো বড় আসরেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ক্যারিয়ারে ৪০০টি ম্যাচে তিনি ১,৫০৫টি হলুদ কার্ড এবং ৬৯টি সরাসরি লাল কার্ড দেখিয়েছেন।

কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের ম্যাচ অফিসিয়ালরা

রেফারি: ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ১: সিরিল মুনিয়ে (ফ্রান্স)

সহকারী রেফারি ২: মেহদি রাহমুনি (ফ্রান্স)

চতুর্থ কর্মকর্তা: আবোঙ্গিলে টম (দক্ষিণ আফ্রিকা)

রিজার্ভ সহকারী রেফারি: জাখেলে সিওয়েলা (দক্ষিণ আফ্রিকা)

অনিক/

বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ১১:৫৮ পিএম
বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই
ছবি: সংগৃহীত

ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন অপেক্ষা নকআউটে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে কাকে পায় সেটি জানার। শুক্রবার (২৬ জুন) রাতে গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচের পরই নির্ধারিত হবে লিওনেল মেসিদের প্রতিপক্ষ।

গ্রুপের শেষ ম্যাচে গুয়াদালাহারায় মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। অন্যদিকে হিউস্টনে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। চারটি দলেরই এখনো পরবর্তী রাউন্ডে ওঠার গাণিতিক সম্ভাবনা থাকায় গ্রুপটির শেষ দিনের লড়াই জমে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

ম্যাচগুলোর সম্ভাব্য ফল নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় একটি পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। সেখানে দলগুলোর বর্তমান পারফরম্যান্স, সাম্প্রতিক ফলাফল এবং খেলোয়াড়দের ফর্ম বিশ্লেষণ করে সম্ভাব্য ফল নির্ধারণ করা হয়েছে।

এআইর বিশ্লেষণ অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে স্পেনই জয়ের সম্ভাবনায় এগিয়ে। গ্রুপ পর্বে স্পেন ছিল সবচেয়ে ধারাবাহিক দল। তারা সৌদি আরবকে বড় ব্যবধানে হারিয়েছে এবং পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে। বিপরীতে উরুগুয়ে ফুটবলীয় পারফরম্যান্সে কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়েছে। তাই স্পেনের ২-১ গোলের জয়ই সবচেয়ে সম্ভাব্য ফল বলে মনে করছে এআই।

অন্য ম্যাচে কেপ ভার্দের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। আফ্রিকার দলটি ইতোমধ্যে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখিয়েছে। অন্যদিকে সৌদি আরব ধারাবাহিকভাবে ভালো ফল ধরে রাখতে পারেনি। তাই এআইর মতে, কেপ ভার্দে ১-০ ব্যবধানে জয় পেতে পারে, যা তাদের গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে তুলে দেবে।

এই পূর্বাভাস সত্যি হলে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। স্পেন গ্রুপসেরা এবং কেপ ভার্দে রানার্সআপ হিসেবে শেষ করলে আগামী ৩ জুলাই মায়ামিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

কাগজে-কলমে লিওনেল স্কালোনির দলই থাকবে এগিয়ে। তবে গ্রুপ পর্বে কেপ ভার্দের পারফরম্যান্স প্রমাণ করেছে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সূত্র: টিওয়াইসি স্পোর্টস

সালমান/

শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:০৩ পিএম
শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত
ছবি: খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা’র শিমুলিয়া ঘাট সফরকে ঘিরে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নীল-সাদা জার্সি, আর্জেন্টিনার পতাকা আর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ঘাট এলাকা। সমর্থকদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন রাষ্ট্রদূত, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

শুক্রবার (২৬ জুন) প্রিয় দলের রাষ্ট্রদূতকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শতশত আর্জেন্টিনা সমর্থক।​

তাদেরই একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিন (৪০)। তিনি নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে বিশেষভাবে উপস্থিত হন। তার এই ব্যতিক্রমী সাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

​শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলা শেষে তিনি একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা সেতু পরিদর্শন করেন।

​এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে ছবি তোলার জন্য সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দীর্ঘ সময় ধরে চলে ফটোসেশন। অনেকে আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উপস্থিত হন এবং প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে এই আয়োজন। প্রিয় দলের রাষ্ট্রদূতকে কাছ থেকে পেয়ে আনন্দিত সমর্থকরা।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোশারফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অপু চাকলাদার। এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসএন/

মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:২০ পিএম
মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ
ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবল ব্যবস্থা বিশ্বসেরা প্রতিভা গড়ে তোলার জন্য প্রশংসিত হলেও, এর আড়ালে শিশুদের শোষণ, অবহেলা এবং নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে ইএসপিএনের দীর্ঘ অনুসন্ধানে।

শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে আর্জেন্টিনার পেশাদার ফুটবলের প্রতিভা তৈরির ব্যবস্থার ওপর তদন্ত চালিয়েছে ইএসপিএন। এ সময় তারা হাজার হাজার পৃষ্ঠার নথি পর্যালোচনা করেছে, ১০০-রও বেশি মানুষের সাক্ষাৎকার নিয়েছে এবং তরুণ ফুটবলারদের থাকার আবাসন- যেগুলো পেনসিওনেস নামে পরিচিত, সেগুলো পরিদর্শন করেছে।

২০১৮ সালে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব ইন্ডেপেনদিয়েন্তে প্রকাশ করে যে, তাদের পেনসিওনে থাকা কয়েকজন শিশুকে অন্তত ছয়জন ব্যক্তি যৌন নিপীড়নের শিকার করেছে। এরপরই ইএসপিএন তাদের অনুসন্ধান শুরু করে।

প্রতিবেদনে উঠে এসেছে, পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে হাজার হাজার শিশু নিজ বাড়ি থেকে শত শত মাইল দূরে বুয়েনস আইরেসে চলে আসে বিভিন্ন ক্লাবে অনুশীলনের জন্য। তবে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তারা ক্লাব থেকে কোনো পারিশ্রমিক পায় না। তারা হয় ক্লাব পরিচালিত অভ্যন্তরীণ পেনসিওনে থাকে, নয়তো নিজেদের উদ্যোগে থাকার জায়গা খুঁজে নিতে বাধ্য হয়।

অনুসন্ধানে আরও বলা হয়েছে, বৃহত্তর বুয়েনস আইরেস এলাকায় অসংখ্য বেসরকারি বা বহিরাগত পেনসিওন রয়েছে, যেগুলো কোনো ক্লাব পরিচালনা করে না। এসব বোর্ডিং হাউস স্থানীয় বা জাতীয় সরকার কিংবা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোনো কর্তৃপক্ষেরই তদারকির আওতায় নেই।

দেশের শত শত পেশাদার ক্লাবের নিয়ন্ত্রক সংস্থা এএফএর কাছে একাধিকবার মন্তব্য চাইলেও তারা ইএসপিএনের অনুরোধের কোনো জবাব দেয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ব্যবস্থায় থাকা শিশুদের কেউ কেউ যৌন নিপীড়নের শিকার হওয়ার পাশাপাশি চাঁদাবাজি, অনাহার এবং অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

অনিক/