গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার ‘জে’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে ম্যাচটি শুরু হবে। আর্জেন্টিনার জন্য ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। কেননা গ্রুপসেরা হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচটি রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরা। এ ছাড়া টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
আর যারা মোবাইলে খেলা দেখতে চান তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এর বাইরে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইটে এবং ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzX) অ্যাপে ম্যাচটি দেখা যাবে।
সালমান/