মায়ামিতে গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থানের লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও কলম্বিয়া। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা কলম্বিয়ার গ্রুপসেরা হতে শুধু একটি ড্রই যথেষ্ট। অন্যদিকে, শীর্ষস্থান নিশ্চিত করতে পর্তুগালের জয়ের বিকল্প নেই। তবে চার পয়েন্ট নিয়ে তারা বিশ্বকাপের নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করেছে।
রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে মুখোমুখি এই দুই দল।
গ্রুপসেরা হওয়ার লড়াইয়ের গুরুত্বও কম নয়। কারণ, গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ ৩২-এ সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটির মুখোমুখি হবে। আর রানার্সআপ দলকে খেলতে হবে গ্রুপ ‘এল’-এর রানার্সআপের বিপক্ষে, যেখানে প্রতিদ্বন্দ্বী হতে পারে ইংল্যান্ড, ঘানা বা ক্রোয়েশিয়া।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পর্তুগালকে এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার। সুপারকম্পিউটারের মতে, ম্যাচে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে পর্তুগাল। তাদের জয়ের সম্ভাবনা ৪৮.৯ শতাংশ। কলম্বিয়ার জয়ের সম্ভাবনা ২৬ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ২৫.১ শতাংশ।
এখন ম্যাচে শেষ পর্যন্ত কী ফলাফল হয় সেটাই দেখার পালা।
সালমান/