ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
বান্দার হৃদয়ে আল্লাহ কেন মোহর মারেন? এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে জনবল নিয়োগ আইফোন ১৮ প্রোর ফিচার ফাঁস: ডিজাইন, ক্যামেরা ও ডিসপ্লেতে যা থাকছে সাধারণ এলইডির চেয়ে স্মার্ট বাল্ব কি ব্যয়বহুল? সংসদে বিরোধীদলীয় নেতার আহ্বান শেরপুর সীমান্তে অবৈধ পথে ফেরা ২ বাংলাদেশিকে পুশব্যাক কচুয়ায় সিঁদ কেটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীর ক্যারিয়ার অন্ধকারে, দ্রুত চালুর দাবি জামায়াতের নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, নেওয়া হবে বিটিভি ও শহীদ মিনারে এই গরমে শিশুর যত্ন নেবেন যেভাবে তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১ ভেনেজুয়েলায় ভূমিকম্পে আর্জেন্টিনার ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু আলোচনায় মিম আফ্রিকান ফুটবলের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত কাফ সভাপতি মোতসেপে প্রতিশ্রুতি পূরণ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪ দিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে বিয়ে না করায় যুবককে হত্যার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, আটক ২ ইউক্রেনের কস্তিয়ানতিনিভকার দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনা তিন মাসের সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে সুইডিশ মন্ত্রী যুগ্ম সচিবে পদোন্নতি শিগগির এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়ল চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই হাসপাতালে ভর্তি দীপু মনি

আলোচনায় মিম

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
আলোচনায় মিম
ছবি: সংগৃহীত

গত ঈদে মুক্তি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি। ‘মালিক’-এ অভিনয়ে সিনেমাপ্রেমী দর্শকের মাঝে মিম তার চরিত্রের মধ্যদিয়ে আবারও মুগ্ধতা ছড়িয়েছেন। সেই মুগ্ধতার রেশ কাটতে না কাটতে মিম আবারও দর্শকের মাঝে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন বাবা দিবস উপলক্ষে নির্মিত কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ। 

ওয়েব ফিল্মটিতে মিম তার নিজের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বলে দর্শক বলছেন। দর্শক বলছেন, এই মিম আগের চেয়ে অভিনয়ে অনেক বেশি ম্যাচিউরড। আর একজন শিল্পী যখন অভিনয়ে ম্যাচিউরড হয় তখন তাকে দিয়ে আরও বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করাতে হয়, তার মেধাকে কাজে লাগাতে হয়। মিম তার জীবনের সেই সময়টাই পার করছেন একজন অভিনেত্রী হিসেবে, যখন তিনি ভালো ভালো চরিত্রে অভিনয়ের জন্য তিনি শতভাগ প্রস্তুত। সেসব চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনি অনেক কষ্ট করতে, শ্রম দিতেও প্রস্তুত। অনেকদিন পর খায়রুল আলম সবুজকে অভিনয়ে দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। এই ওয়েব ফিল্মে তিনি বিদ্যা সিনহা মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

মালিক’ এবং এরপর ‘লাইফলাইন’ দুটি প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, মালিক সিনেমাটি নিয়ে আমার শুরু থেকেই প্রত্যাশা ছিল যে দর্শকের সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি মুক্তির পর বেশ কয়েকদিন হলো ভিজিটেও গিয়েছিলাম, খুব কাছে থেকে দর্শকের ভালো লাগাটা অনুভব করেছি। মালিকে মুগ্ধ হয়েছেন দর্শক। এর রেশ কাটতে না কাটতেই লাইফলাইনও চলে এল প্ল্যাটফর্মে। লাইফলাইন প্রকাশের পর নানান মাধ্যমে আমি এতে কাজের জন্য ভীষণ সাড়া পেয়েছি। পরপর দুটি কাজের জন্য সবার কাছ থেকে এত সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যা আমাকে আরও ভালো কাজ করার ক্ষেত্রে ভীষণ অনুপ্রেরণা দিচ্ছে। সত্যি বলতে কী আমার তো অভিনয়ই পেশা। নিজেকে একদম ফিট রেখে যেকোনো ভালো চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখি। প্রতিনিয়তই সিনেমাতে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব আসছে। আমি কেবল আমার মন ছুঁয়ে যাওয়ার মতোই গল্পে অভিনয় করতে চাই, যা দর্শকের কাছে ভীষণ ভালো লাগার হয়ে উঠবে, যেমনটা হয়ে উঠেছিল পরাণ, যেমনটা হয়ে উঠেছে মালিক, লাইফলাইন।’

মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, নেওয়া হবে বিটিভি ও শহীদ মিনারে

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:১৪ পিএম
মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, নেওয়া হবে বিটিভি ও শহীদ মিনারে
ছবি: সংগৃহীত

খ্যাতিমান চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। নন্দিত এই চিত্রশিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩০ জুন)। জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করার ইচ্ছা পরিবারের।
সোমবার (২৯ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গণমাধ্যমকে এ তথ্য জানান তার ছেলে সাদাত মনোয়ার। তিনি বলেন, ধানমন্ডির তাকওয়া মসজিদ থেকে গোসল সেরে দুপুর ১২ টায় মরহুমের নিজ বাসভবনে আনা হয়েছে। এখানে বিকেল পর্যন্ত মরদেহ থাকবে। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।
তিনি আরও জানান, ৩০ জুন সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ সর্বপ্রথমে নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিটিভি থেকে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এখানেই রাখা হবে।
শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন সেখানে শিক্ষকতা করায় তার সহকর্মী ও শিক্ষার্থীরা যেন শেষ বিদায় জানাতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চারুকলার আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে তাকে চিরশায়িত করা হবে।
উল্লেখ্য, সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন। গত ১৪ জুন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা
ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী কিংবা সংগীতশিল্পী খোঁজার রিয়েলিটি শো বাংলাদেশে আজ থেকে দুই দশকেরও বেশি সময় আগে থেকে শুরু হয়েছে। একটা সময় এই রিয়েলিটি শোগুলো সত্যিকার অর্থেই শিল্পী খোঁজার গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম হিসেবে বিবেচিত হতো। কিন্তু সময়ের ধারাবাহিকতায় বিগত কয়েক বছরে এখন অনেক ধরনের প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো বাংলাদেশে হচ্ছে। এসব রিয়েলিটি শোর বিচারক যারা হন, তাদের মধ্যে অনেকেই আবার নিজেরাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি। কিন্তু তার পরও তারা বিচরক। সেই ক্ষেত্রে অভিনেত্রী ড. নাজনীন হাসান চুমকি ও জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ব্যতিক্রম। দুজনই অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। চুমকি সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। 
রিচি সোলায়মান নিজের নামকে ব্র্যান্ডে পরিণত করেছেন। দুজন এবারই প্রথম নায়ক-নায়িকা খোঁজার একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন। এই রিয়েলিটি শোর চার হাজার জন প্রতিযোগিতা থেক ৪০০ জনকে বাছাই করা হয়েছে। এই ৪০০ জন থেকে নাজনীন চুমকি, রিচি সোলায়মান ও পরিচালক অনিমেষ আইচ খুঁজে বের করেছেন মেধাবী ও অভিনয় জানা বিশজনকে। সেখান থেকে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন জুটি, প্রথম রানার্সআপ জুটি ও দ্বিতীয় রানার্সআপ জুটি খুঁজে বের করা হবে। 
নাজনীন হাসান চুমকি বলেন, ‘এ ধরনের বড় কোনো রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে এবারই আমার প্রথম কাজ করা। আমার কাছে এই কাজটি করতে খুউব ভালো লেগেছে।’ 
রিচি সোলায়মান বলেন, ‘এর আগে লাক্সের এবং রান্নাবিষয়ক এক্সপার্ট রাধুনী খুঁজে বের করার জন্য বিচারক হিসেবে কাজ করেছি। তাই এবার অভিনয়শিল্পী খুঁজে বের করার জন্য যে রিয়েলিটি শোর প্রধান একজন বিচারক হিসেবে কাজ করেছি, এটা একটু বেশি দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালন করতে হয়েছে। এরই মধ্যে শীর্ষ বিশজনের বাছাইয়ের কাজ শেষ। এখন একটি নির্দিষ্ট তারিখে গ্র্যান্ড ফিনালে হলে আমরা চূড়ান্ত রায় দেব।’
এদিকে রিচি এরই মধ্যে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। চুমকি অভিনীত ‘ঘরে বাইরে’ ধারাবাহিক এনটিভিতে এবং ‘রূপনগর’ বাংলাভিশনে প্রচার হচ্ছে।

তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৪২ পিএম
তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’
ছবি: সংগৃহীত

বলিউডের তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সময়টা এখন তার দখলে। কারণ একের পর এক চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই তারকা। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর এবার তিনি রুপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন মহারাষ্ট্রের কিংবদন্তি লাবণি নৃত্যশিল্পী ও লোকশিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের বায়োপিক নিয়ে। এই সিনেমায় কাজের শুরু থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন শ্রদ্ধা। কারণ এমন এক ঐতিহাসিক বায়োপিকে কাজ করার খবরে শ্রদ্ধাভক্তরা ভীষণ আনন্দিত। 
ইতোমধ্যেই সিনেমাটির প্রথম টিজার প্রকাশ্যে এসেছে। আর এতেই বেঁধেছে বিপত্তি। প্রথম টিজার প্রকাশ্যে আসতেই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সিনেমাটির নাম ‘ইথা’ রাখা নিয়ে সরাসরি আপত্তি তুলেছে বিঠাবাইয়ের পরিবার এবং রাজনৈতিক দল এনসিপি।
একটি মারাঠি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির চলচ্চিত্র ও সাংস্কৃতিক শাখা এই ‘ইথা’ নামটির তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, মহারাষ্ট্রের অন্যতম সম্মানিত লোকশিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের গৌরবময় জীবন ও অবদানকে এই নামটির মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব নয়।
দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, সিনেমাটির নাম সরাসরি ‘বিঠাবাই’ বা ‘বিঠা’ কেন রাখা হলো না? দলের এই দাবিতে সমর্থন জানিয়েছেন বিঠাবাইয়ের দুই ছেলে—কৈলাস ও রাজেশ নারায়ণগাঁওকর এবং তার নাতি মোহিত নারায়ণগাঁওকর। এ কারণে আরও বেশি বিপাকে পড়েছেন সিনেমাসংশ্লিষ্টরা।
এদিকে এনসিপির রাজ্য সভাপতি বাবাসাহেব পাতিল ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘বিঠাবাইয়ের জীবনকে পর্দায় মর্যাদা ও সম্মানের সঙ্গে ফুটিয়ে তোলা আমাদের দায়িত্ব। সিনেমার নামেও সেই সম্মান বহন করা উচিত।’
তবে এই বিতর্ক নিয়ে সিনেমার পরিচালক লক্ষ্মণ উটেকর বা প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’ এখনো কোনো মন্তব্য করেনি।
টিজারে দেখা যায়, শ্রদ্ধা কাপুর একদম শেষ মুহূর্তের অন্তঃসত্ত্বা অবস্থায় মঞ্চে নাচছেন। নাচের মাঝেই তার প্রসববেদনা ওঠে। তিনি ব্যাকস্টেজে গিয়ে সন্তান জন্ম দেন, একটি পাথর দিয়ে নিজেই বাচ্চার নাড়ি কাটেন এবং পরক্ষণেই আবার মঞ্চে ফিরে এসে তার নাচ শেষ করেন! জানা যায়, এটি কাল্পনিক দৃশ্য নয়, বিঠাবাইয়ের জীবনের বাস্তব ঘটনা এটি। 
সিনেমাটিতে শ্রদ্ধা কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইথা’।

আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:০৭ পিএম
আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘ দুই সপ্তাহ ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। 

কয়েক দিন আগে ভেন্টিলেটর খুলে নেওয়ায় তার শারীরিক অবস্থার উন্নতির আশা জেগেছিল। তবে সেই আশায় ভাটা পড়েছে। আবারও তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার। 

তিনি গণমাধ্যমে বলেন, ‘ভেন্টিলেটর খুলে নেওয়ার দুই দিন পর আবারও তাঁকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। বর্তমানে বেশ ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে। ওঁনার ফুসফুস মারাত্মকভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দোয়া করবেন।’

এর আগে তার অসুস্থতা নিয়ে মেরী মনোয়ার বলেছিলেন, ‘১৪ জুন ওঁনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওঁনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাঁকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। গত চার দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’

দীর্ঘ কর্মজীবনে শিল্প, সংস্কৃতি ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। শিল্পকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

/এসএল

বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:২৬ পিএম
বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফতেহির গাওয়া অফিশিয়াল গান ‘সির সির’ নিয়ে আলোচনা যেনো থামছেই না। উদ্বোধনী মঞ্চে এই গানের পারফর্মও করেন সঞ্জয় ও নোরা। গানটির তালে মেতেছেন ফুটবল ও সংগীতপ্রেমীরা। এবার সেই গানের রেশ কাটতে না কাটতেই নতুন ধামাকা নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। এবার তাদের নতুন গানের শিরোনাম ‘চ্যাম্পিয়ান’। আগামী ২৯ জুন প্রকাশিত হবে নতুন এই গানটি।
সঞ্জয় গণমাধ্যমকে বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। “চ্যাম্পিয়ান’’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয়। 
জানা গেছে, গানটির ভিডিওর শুটিং করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। শুটিংয়ের জন্য মাত্র দুদিনের জন্য সেখানে যান সঞ্জয় ও নোরা। 
‘চ্যাম্পিয়ান’ প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন সঞ্জয় ও নোরা। সবশেষ ফেসবুক পোস্টে নোরা লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই “চ্যাম্পিয়ান”-এর জন্য প্রস্তুত তো?’