ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১ বাগদান নিয়ে যা বললেন নীহা স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ বিরোধী দলের এমপিদের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা: মির্জা ফখরুল বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বেরোবিতে আবারও অবস্থান কর্মসূচি করছেন পদোন্নতি বঞ্চিতরা স্যুটকেসে কিশোরীর মরদেহ, অস্ট্রেলিয়ান নাগরিক গ্রেপ্তার কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে জনবান্ধব সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ শক্তিতেই ভরসা জাপান কোচ মোরিয়াসুর ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র রাবিপ্রবিতে নতুন ৩ মিনিবাস এই গরমে ত্বকের যত্ন নিন সহজে রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের বিক্ষোভ ও মানববন্ধন জাপানের মাইন্ড গেমসে পা দিবে না আনচেলত্তি বান্দার হৃদয়ে আল্লাহ কেন মোহর মারেন? এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে জনবল নিয়োগ আইফোন ১৮ প্রোর ফিচার ফাঁস: ডিজাইন, ক্যামেরা ও ডিসপ্লেতে যা থাকছে স্ট্রবেরি মুন দেখা যাবে ৩০ জুন পর্যন্ত সাধারণ এলইডির চেয়ে স্মার্ট বাল্ব কি ব্যয়বহুল? সংসদে বিরোধীদলীয় নেতার আহ্বান শেরপুর সীমান্তে অবৈধ পথে ফেরা ২ বাংলাদেশিকে পুশব্যাক কচুয়ায় সিঁদ কেটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীর ক্যারিয়ার অন্ধকারে, দ্রুত চালুর দাবি জামায়াতের নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, নেওয়া হবে বিটিভি ও শহীদ মিনারে এই গরমে শিশুর যত্ন নেবেন যেভাবে তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:২০ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
পুকুরে ভাসমান মো. ইলিয়াছ-এর মরদেহ। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মো. ইলিয়াছ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের ফুলন বাবুর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইলিয়াছ গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। প্রায় দুই সপ্তাহ আগে তার ব্যবহৃত ফোনটি হারিয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন।

আজ সোমবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় যত্রতত্র পড়ে থাকতেন। পরিবার, স্থানীয় ও পুলিশের ধারণা, তিনি মদ্যপ অবস্থায় হয়তো পুকুরে পড়ে যান, এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।

ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, 'তিনি প্রায় সময়ই মদ্যপান করে যত্রতত্র শুয়ে থাকতেন। আমাদের ধারনা, শনিবার রাতে তিনি মদ্যপান করে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের পুকুরে পড়ে যান। এতে তার মৃত্যু হয়।'

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী খবরের কাগজকে বলেন, 'আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধ নিয়মিত মদ্যপান করতেন এবং মদ্যপ অবস্থায় হয়তো তিনি পুকুরে পড়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।'

আরিফুল ইসলাম/আজহার/

শেরপুর সীমান্তে অবৈধ পথে ফেরা ২ বাংলাদেশিকে পুশব্যাক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৩:০৮ পিএম
শেরপুর সীমান্তে অবৈধ পথে ফেরা ২ বাংলাদেশিকে পুশব্যাক
ছবি: খবরের কাগজ

শেরপুরের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে ফেরা দুই বাংলাদেশি নাগরিককে আটক করে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাওয়াকুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার এলাকার মো. ইব্রাহিম (৩৩) এবং একই উপজেলার ঘনশ্যামপুর এলাকার মো. শরীফ (১৮)।

বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১০৯৭ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গাজান এলাকায় দুই অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, গত ২৬ জুন দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সোমবার ভোর ৪টার দিকে একই চক্রের সহায়তায় আবার বাংলাদেশে ফিরে আসেন তারা।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় ওই দুই বাংলাদেশিকে আটক করার পর সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১০৯৬ এর ২এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের পুশব্যাক করা হয়।

তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, ’সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় আমাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত আছে।

শাকিল মুরাদ/থিওটোনিয়াস

কচুয়ায় সিঁদ কেটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:২৫ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৩:০২ পিএম
কচুয়ায় সিঁদ কেটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের কচুয়ায় পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠেছে। একই সঙ্গে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল চুরির অভিযোগ করেছেন স্বজনরা। 

রবিবার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (৭৫) ওই গ্রামের মৃত সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী। তার দুই ছেলে সৌদি আরব প্রবাসী।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে সিঁদ কেটে ভেতরে ঢুকে। পরে ঘুমন্ত অবস্থায় ফাতেমা বেগমকে গলাকেটে হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরিবারের সদস্যদের ধারণা, চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকা ব্যক্তিদের ফাতেমা বেগম চিনে ফেলায় নিজেদের পরিচয় গোপন করতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হাই, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ’ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ফয়েজ/খাদিজা রুমি/

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ এবং মোটরসাইকেলের সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। 

ঘটনার পর পিকআপটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ। পথে ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে আরেকটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপটিকে আটক করা হয়েছে।

মাহফুজুর রহমান/অদিতি/

শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:০৭ পিএম
শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১
ছবিঃ খবরের কাগজ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে একটি পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে মো. পিয়ার আলীকে (৩২) আটক করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার নওকুচি কুচপাড়া গ্রামের বাসিন্দা। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে পিয়ার আলীকে একটি পাইপগানসহ আটক করে। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইগাতী থানায় মামলার প্রক্রিয়া শুরু করা হয়। 

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

শাকিল মুরাদ/অদিতি/

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:৩৯ পিএম
রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ছবিঃ খবরের কাগজ

রাজশাহীতে লোডশেডিংয়ের সময় অসাবধানতাবশত ভবনের ছাদ থেকে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

রবিবার (২৮ জুন) রাতে নগরীর রাজপাড়া থানার একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আখতারুজ্জামান (১৮) রাজশাহীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পবা উপজেলার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই-তিন দিন ধরে আখতারুজ্জামানের মা বাড়িতে ছিলেন না। রবিবার রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত দুই ভবনের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

এনায়েত করিম/ অদিতি/