ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪ হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো সাবেক এমপি আশিকা আবারও রিমান্ডে, হত্যা মামলায় গ্রেপ্তার নবী নেওয়াজ শিক্ষা খাতে বাজেট: বিনিয়োগ নাকি দুর্নীতির নতুন সুযোগ? জাপান ম্যাচের আগে ভিনির চোখে জল সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজন আটক সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন: মহাবিপর্যয়ের হাতছানি নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন পারসা ইভানা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি চট্টগ্রামে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের স্মারকলিপি চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড় উত্তরায় ইবিয়ানদের প্রথম মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১ বাগদান নিয়ে যা বললেন নীহা স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ বিরোধী দলের এমপিদের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা: মির্জা ফখরুল ফুলগাজীতে গৃহবধূ কাজল হত্যা মামলার প্রধান আসামি  গ্রেপ্তার আরাকান আর্মির হাতে আটক ৫ রোহিঙ্গা মাঝিমাল্লা বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বেরোবিতে আবারও অবস্থান কর্মসূচি করছেন পদোন্নতি বঞ্চিতরা স্যুটকেসে কিশোরীর মরদেহ, অস্ট্রেলিয়ান নাগরিক গ্রেপ্তার কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি
ছবি: খবরের কাগজ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপদ্যকে সামনে রেখে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ‘অদম্য জুলাই’ শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ; রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ ও সাময়িকী প্রকাশ; রাজধানীতে ‘শিশুদের চোখে জুলাই জাগরণ’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন; ‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আয়োজন; সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন; সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন; জুলাইয়ের স্মৃতি বলা, স্মৃতিলিখন, বক্তব্য, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন; নিজ নিজ জেলায় শহিদদের নামে পাঠাগার প্রতিষ্ঠা; ‘জুলাই শহিদ স্মৃতি’ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন; শহিদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ‘লাল জুলাই’ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন; শহিদদের কবর জিয়ারত, শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময়; জুলাই গ্রাফিতি অঙ্কন; ‘ইকোস অব জুলাই’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন পরিচালনা।

এসময় ওই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক এবং ডাকসু জিএস এসএম ফরহাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরিফ/রিফাত/

জাতীয় সংসদে সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ জামায়াতের

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০২ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:৩২ পিএম
জাতীয় সংসদে সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ জামায়াতের
ছবি: খবরের কাগজ

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময়সীমা নিয়ে বৈষম্য ও সংসদের কার্যপ্রণালী লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিরোধী দলের জন্য নির্ধারিত সময় কমিয়ে দেওয়া হলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়মের বাইরে অতিরিক্ত সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছে দলটি।

সোমবার (২৯ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান এবং জোটের প্রবীণ নেতারা এসব অভিযোগ তুলেন।

তারা সংবাদ সম্মেলনে বলেন, ’রবিবার রাতে জাতীয় সংসদে ঘটে যাওয়া ঘটনাটি সংসদীয় রীতিনীতি ও পূর্বসমঝোতার পরিপন্থি।’

নাজিবুর রহমান বলেন, ’সংসদে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের নির্ধারিত সময় থেকে ৫ মিনিট করে কমিয়ে দেওয়া হয়। ফলে তাদের মাত্র তিনজন সদস্য বক্তব্য রাখার সুযোগ পান। অন্য দিকে সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়।’

তিনি আরও বলেন, ’স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নির্ধারিত ৪০ মিনিট সময় বাড়িয়ে প্রায় এক ঘণ্টারও বেশি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এমনকি রাত ১০টার পরও সরকারি দলের সদস্যদের বক্তব্য চালিয়ে যেতে দেওয়া হয়েছে, যা দুই পক্ষের মধ্যে হওয়া পূর্ববর্তী আলোচনার পরিপন্থি।’

সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়ে নাজিবুর রহমান বলেন, কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি অনুসরণ না করেই বিল সংসদে আনা হচ্ছে। এ ছাড়াও নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের বিল পর্যালোচনা ও আপত্তি উত্থাপনের জন্য পর্যাপ্ত সময় এবং প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। স্পিকারের বিশেষ এখতিয়ারকে নিয়মিত চর্চায় পরিণত করে প্রতিদিন নতুন বিল উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে কথা না বলতে দেওয়ার ঘটনাও সংসদ থেকে ওয়াকআউটের অন্যতম কারণ।

ব্রিফিংয়ে জোটের এক প্রবীণ সংসদ সদস্য রবিবারের ঘটনাকে দেশের সংসদীয় ইতিহাসে ’ন্যাক্কারজনক ও উদ্ধতপূর্ণ’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সংসদে বক্তব্য দেওয়ার সময় নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণ করতেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বক্তব্য রেখেছেন বলে দাবি করেন তিনি।

জোটের নেতারা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা বলার ন্যায্য সুযোগ না পেলে সেখানে থাকার যৌক্তিকতা থাকে না। জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে সব ধরনের গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

এলিস/থিওটোনিয়াস/

বিয়ের প্রতিশ্রুতিতে ঘনিষ্ঠ সম্পর্ক, কৃষকদল নেতা কারাগারে

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:১৬ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:৫৭ এএম
বিয়ের প্রতিশ্রুতিতে ঘনিষ্ঠ সম্পর্ক, কৃষকদল নেতা কারাগারে
ছবি: খবরের কাগজ

মাগুরায় এক হিন্দু নারীকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পর বিয়ে করতে অস্বীকৃতি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার ( ২৭ জুন) মাগুরা সদর থানায় সম্পা বিশ্বাস নামে এক নারী রায়হানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে তিনি শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রায়হানের সঙ্গে তার পরিচয় হয়।

অভিযোগ অনুযায়ী, পরিচয়ের পর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রায়হান তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক বজায় থাকে। কিন্তু বিয়ের বিষয়টি সামনে এলে তিনি অবস্থান পরিবর্তন করেন।

মামলার বিবরণে আরও বলা হয়, গত ২৫ মে বিয়ের বিষয়ে কথা বলতে গেলে রায়হান ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি দেন এবং বাসা থেকে চলে যান। এরপর নিরুপায় হয়ে থানায় মামলা করেন ওই নারী।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার পরিপ্রেক্ষিতে ২৮ জুন অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান বলেন, ’অভিযোগটি ব্যক্তিগত বিষয়। দলীয় কর্মকাণ্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে ঘটনার ব্যাখ্যা জানতে রায়হানকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

অন্যদিকে, অভিযোগকারী সম্পা বিশ্বাস বলেন, ’মামলার পর থেকে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।’ নিরাপত্তার অভাবে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না বলেও দাবি করেন।

কাসেমুর শ্রাবণ/খাদিজা রুমি/

ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী সবসময় ‘সুবিধাবাদী’, একাত্তরে তারা স্বাধীনতা চায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৫৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী সবসময় ‘সুবিধাবাদী’, একাত্তরে তারা স্বাধীনতা চায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

একাত্তরে স্বাধীনতার বিরোধিতা থেকে শুরু করে বর্তমান রাজনীতিতে জামায়াতে ইসলামীর ‘সুবিধাবাদী’ ভূমিকার তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী সবসময় সুবিধাবাদী রাজনীতি করেছে। ১৯৪৭ সালে তারা পাকিস্তান চায়নি, আবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছে। মুখে ইসলামের কথা বললেও তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে একটি 'আন্তর্জাতিক সংগঠনের শাখা' হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির ৯৩ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারে শরিয়াভিত্তিক রাষ্ট্র, ইসলামী সমাজব্যবস্থা, ইসলামী বিচারব্যবস্থা কিংবা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনো সুস্পষ্ট অঙ্গীকার নেই। তিনি প্রশ্ন রাখেন, “তাহলে তারা কেমন ইসলামী দল?” শিক্ষা বিষয়ে তাদের প্রস্তাবেও শুধু মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের কথা রয়েছে, সাধারণ শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

দলটির অতীত ইতিহাস তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, ১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে প্রতিষ্ঠিত এই দলটি ১৯৪৭ সালে পাকিস্তান চায়নি, আবার ১৯৭১ সালে বাংলাদেশও চায়নি। উল্টো মুক্তিযুদ্ধের সময় এদেশীয় দোসর হিসেবে গভর্নর মালেক সরকারের মন্ত্রিসভায় জামায়াত নেতাদের মন্ত্রী হওয়ার ইতিহাসও তিনি সংসদে স্মরণ করিয়ে দেন। পরবর্তীতে ১৯৭৯ সালে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ পেয়ে পুনরায় সংগঠিত হওয়া এবং বিভিন্ন সময়ে সুবিধাবাদী জোট গঠনের অভিযোগও তোলেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় জামায়াতের নেতারা পাকিস্তানি শাসকদের সহযোগিতা করেছেন এবং তৎকালীন গভর্নর মালেকের মন্ত্রিসভায় অংশ নিয়েছিলেন। পরে রাজনৈতিক সুযোগ সৃষ্টি হলে তারা আবারও সংগঠিত হয়ে বিভিন্ন সময়ে সুবিধাবাদী জোট রাজনীতি করেছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। অপরাধ সংঘটনের পর দ্রুত তদন্ত, গ্রেপ্তার ও বিচারিক কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে। মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে আধুনিক আইন প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশকে স্বনির্ভর অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজের মতো বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এলিস/এসএন

অধিবেশনের শেষ সময়ে ওয়াকআউট বিরোধী দলের

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৫৫ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
অধিবেশনের শেষ সময়ে ওয়াকআউট বিরোধী দলের
ছবি: সংগৃহীত

সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বৈষম্য, নির্ধারিত সময় না দেওয়া এবং বিল পাসে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধী জোটের সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের জন্য নির্ধারিত ২৬ শতাংশ সময় বরাদ্দ কার্যত নিশ্চিত করা হচ্ছে না। ফলে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেওয়ার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, নতুন বিল উত্থাপন ও পাসের ক্ষেত্রে যথাযথ সংসদীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। পাশাপাশি বিরোধী সদস্যদের পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগও সীমিত করা হয়েছে। তার দাবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও অন্য সদস্যদের একই ধরনের সুযোগ দেওয়া হয়নি।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “সংসদ সদস্য হিসেবে যদি আমাদের বক্তব্যই উপস্থাপন করতে না দেওয়া হয়, তাহলে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার কোনো অর্থ থাকে না।” এ বৈষম্যমূলক আচরণের প্রতিবাদেই বিরোধী জোট সংসদ কক্ষ ত্যাগ করেছে বলে জানান তিনি।

এলিস/এসএন