ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
কালিমার পতাকা নিয়ে বিতর্ক ও আমাদের উদ্বেগ উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী ডা. এ বি এম আবদুল্লাহ প্রসঙ্গে কিছু কথা ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ পুলিশ ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪ হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো সাবেক এমপি আশিকা আবারও রিমান্ডে, হত্যা মামলায় গ্রেপ্তার নবী নেওয়াজ শিক্ষা খাতে বাজেট: বিনিয়োগ নাকি দুর্নীতির নতুন সুযোগ? জাপান ম্যাচের আগে ভিনির চোখে জল সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজন আটক সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন: মহাবিপর্যয়ের হাতছানি নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন পারসা ইভানা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি চট্টগ্রামে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের স্মারকলিপি চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড় উত্তরায় ইবিয়ানদের প্রথম মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১ বাগদান নিয়ে যা বললেন নীহা

ফুলগাজীতে গৃহবধূ কাজল হত্যা মামলার প্রধান আসামি  গ্রেপ্তার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৫:০৬ পিএম
ফুলগাজীতে গৃহবধূ কাজল হত্যা মামলার প্রধান আসামি  গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য ফেনীর ফুলগাজীর তালবাড়িয়া গ্রামের গৃহবধূ কাজল আক্তারকে হত্যার ঘটনায় প্রধান আসামি পাশের বাড়ির বাসিন্দা মাদকাসক্ত আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার ভোরে ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

র‍্যাবের জানায়, আরিফুল ইসলাম পেশায় একজন অটোরিকশাচালক এবং মাদকাসক্ত। কাজল আক্তার তার দূরসম্পর্কের মামি। দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত আরিফুলকে প্রতি মাসে ১৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। কিস্তির টাকা জোগাড় করতে ঘটনার দিন ভোরে আরিফুল কাজল আক্তারের ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় কাজল আক্তার ঘুম থেকে জেগে উঠলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আরিফুল কাজলের মাথা দেয়ালের সঙ্গে আঘাত করে রক্তাক্ত করে এবং হাত-পা বেঁধে হত্যা করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

র‍্যাব আরও জানায়, হত্যার উদ্দেশ্যে নয়, মূলত টাকা লুটের উদ্দেশ্যেই আরিফুল কাজলের ঘরে প্রবেশ করেছিল।

উল্লেখ্য, গত শুক্রবার ২৭ জুন গভীর রাতে দুর্বৃত্তরা বসতঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে কাজল আক্তারের হাত-পা বেঁধে নৃশংসভাবে হত্যা করে। কাজল আক্তার তালবাড়িয়া গ্রামের কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী।

এ ঘটনায় রবিবার রাতে কাজলের বাবা আবদুর রশীদ পাটোয়ারী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মামলা করেন।

তোফায়েল আহাম্মদ/ আজহার/

বিয়ে না করায় যুবককে হত্যার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, আটক ২

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:২০ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:২৫ পিএম
বিয়ে না করায় যুবককে হত্যার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, আটক ২
সাইয়েদ আবদুল্লাহ সিয়াম

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বিয়ে না করায়’ সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকা নাইমা জাহান ও সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোরে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও নাইমার বয়ানের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মোবাইল ফোনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জলিল মৃধার মেয়ে নাইমা জাহানের সঙ্গে পৌর এলাকার হাজী এনামুলে হকের ছেলে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের প্রেমের সম্পর্ক হয়। তারা ঢাকায় আবাসিক হোটেলে কয়েক বার রাতযাপনও করেন। সম্প্রতি নাইমা জাহানের গর্ভে তিন মাসের বাচ্চা নষ্ট করেন সিয়াম। বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকেন।

পুলিশ জানায়, এরই মধ্যে নাইমা জাহানকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষীপুরের বাড়িতে আসার জন্য চাপ দেন সিয়াম। টাকা জোগাড় করতে না পেরে সিয়ামের কথা রক্ষায় নাইমা রবিবার রাতে লক্ষীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসেন। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা জাহান ও সিয়ামের বন্ধু আরিয়ান রাতযাপন করেন। পরে ভোরে সিয়াম প্রেমিকা নাইমাকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আরিয়ান। সিয়ামের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ ও দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন খবরের কাগজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তার বন্ধুসহ দুইজনকে আটক করা হয়েছে।

অমিয়/

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ বন্দনা রানি দাসের রহস্যজনক মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে পুলিশ। ছবি: খবরের কাগজ

জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় গৃহবধূ বন্দনা রানী দাস হত্যার অভিযোগে স্বামী রাজকুমার দাসকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী রাজকুমার তাকে হত্যা করেছে। 

রবিবার (২৮ জুন) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজকুমার দাস বিভিন্ন সময় তার স্ত্রীকে নির্যাতন করতেন। গত রাতে সেলাই মেশিন কিনে চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় স্বামী তার স্ত্রীকে মারধরও করেন। পরে ভোরে ঝুলন্ত মরদেহ দেখতে পান গৃহবধুর শ্বশুর। এ সময় পরিবারের লোকজন মরদেহ নামিয়ে স্থানীয়দের খবর দেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বন্দনার বাবার পরিবারের সদস্য ও এলাকাবাসীরা জানায়, রাজকুমারের অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় আসক্ত। এ কারণে স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের বোন সাধনা বলেন, ‘আমার বোনের স্বামী অন্য মেয়ের চক্করে পড়ে আমার বোনকে মেরে ফেলেছে। আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।’

নিহতের স্বামী রাজকুমার দাস হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী সেলাই মেশিন কিনে চেয়েছিল। কিন্তু আমার কাছে টাকা না থাকায় পরে দিতে চেয়েছি। এ নিয়ে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। পরে ঘুমিয়ে যাওয়া পর রাত তিনটার দিকে জানতে পারি সে গলায় ফাঁস দিয়েছে। আমি তাকে হত্যা করিনি‘’

জয়পুরহাট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরদেহ নিচে নামানো। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। 

সাগর কুমার/আজহার/

মহাখালীতে পাওনা টাকার বিরোধে হামলা, ছুরিকাঘাতে আহত ৩

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৮:৩৩ এএম
মহাখালীতে পাওনা টাকার বিরোধে হামলা, ছুরিকাঘাতে আহত ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশুমেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)।

আহতদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির পাওনা টাকা পরিশোধের বিষয়ে সাক্ষাতের কথা ছিল।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সুমন তার স্ত্রী ও শ্যালককে নিয়ে ঘটনাস্থলে যান। অন্যদিকে, আরিফ সাত থেকে আটজন সহযোগী নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া ও রাসেলকে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, তাদের মধ্যে টাকা-পয়সার দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএন/

ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলা উপজেলার আমজাদহাটে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) সকালে ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাজল আক্তার কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কাজল আক্তারের হাত-পা বেঁধে মুখে টেপ দিয়ে পেঁচিয়ে দেয়। পরে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় পড়ালেখা করে সেখানে ছিলো তারা।

সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করেছেন। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তোফায়েল আহাম্মদ নিলয়/এসএন