ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
কালিমার পতাকা নিয়ে বিতর্ক ও আমাদের উদ্বেগ উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী ডা. এ বি এম আবদুল্লাহ প্রসঙ্গে কিছু কথা ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ পুলিশ ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪ হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো সাবেক এমপি আশিকা আবারও রিমান্ডে, হত্যা মামলায় গ্রেপ্তার নবী নেওয়াজ শিক্ষা খাতে বাজেট: বিনিয়োগ নাকি দুর্নীতির নতুন সুযোগ? জাপান ম্যাচের আগে ভিনির চোখে জল সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজন আটক সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন: মহাবিপর্যয়ের হাতছানি নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন পারসা ইভানা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি চট্টগ্রামে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের স্মারকলিপি চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড় উত্তরায় ইবিয়ানদের প্রথম মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১ বাগদান নিয়ে যা বললেন নীহা

নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো
মরক্কোর কোচ মোহামেদ ওয়াহাবি/ ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে মরক্কো। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মরক্কোর কোচ মোহামেদ ওয়াহাবি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়াহাবি বলেন, বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার গর্বই খেলোয়াড়দের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

তিনি জানান, পুরো টুর্নামেন্টজুড়ে দল মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে, যা নকআউট পর্বে কাজে লাগবে।

ওয়াহাবি বলেন, ‘পরবর্তী পর্বে প্রতিপক্ষকে নতুনভাবে বিশ্লেষণ করে সেই অনুযায়ী কৌশল নির্ধারণ করতে হবে। তবে টুর্নামেন্টের শুরু থেকে আমরা যে নিজস্ব ফুটবল শৈলী অনুসরণ করে আসছি, সেটি ধরে রেখেই আমাদের খেলতে হবে।’

১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক পারফরম্যান্সের স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় নানা প্রতিকূলতার মধ্যেও জাতীয় দলকে ঘিরে দেশের মানুষের যে আবেগ ও সমর্থন ছিল, তা আজও অনুপ্রেরণা জোগায়।

তার মতে, ‘মরক্কোর ঐতিহ্যবাহী জার্সি গায়ে তুলে দেশের প্রতিনিধিত্ব করাই খেলোয়াড়দের সবচেয়ে বড় প্রেরণা। এই দায়িত্ববোধই তাদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের দৃঢ় সংকল্প জোগায়।’

পাপ্পু/এএফ

টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ
জাপান কোচ হাজিমে মোরিয়াসু/ ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচ টাইব্রেকারে গড়ালে পেনাল্টি শুটারদের তালিকা এবার নিজেই নির্ধারণ করবেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। ২০২২ কাতার বিশ্বকাপে টাইব্রেকারে হতাশাজনক বিদায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘যদি ম্যাচটি টাইব্রেকারে যায়, তাহলে এবার খেলোয়াড়দের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করব না। কে কে পেনাল্টি নেবে, সেই সিদ্ধান্ত আমি নিজেই নেব। আমার বিশ্বাস, এই দায়িত্ব কোচ হিসেবে আমারই নেওয়া উচিত।’

২০২২ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে জাপানের তিন খেলোয়াড় পেনাল্টি মিস করায় বিদায় নিতে হয়েছিল দলটিকে। এবার সেই মানসিক চাপ খেলোয়াড়দের কাঁধে না চাপিয়ে নিজেই দায়িত্ব নিতে চান জাপান কোচ।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে জাপান। গত কয়েক বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে স্মরণীয় জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

গত অক্টোবরে টোকিওতে একটি প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। তবে মোরিয়াসুর বিশ্বাস, সেই পরাজয়ের প্রতিশোধ নিতে এবার আরও উজ্জীবিত হয়ে মাঠে নামবে সেলেকাওরা।

পাপ্পু/এএফ

নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো
মরক্কোর কোচ মোহামেদ ওয়াহাবি/ ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে মরক্কো। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মরক্কোর কোচ মোহামেদ ওয়াহাবি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়াহাবি বলেন, বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার গর্বই খেলোয়াড়দের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

তিনি জানান, পুরো টুর্নামেন্টজুড়ে দল মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে, যা নকআউট পর্বে কাজে লাগবে।

ওয়াহাবি বলেন, ‘পরবর্তী পর্বে প্রতিপক্ষকে নতুনভাবে বিশ্লেষণ করে সেই অনুযায়ী কৌশল নির্ধারণ করতে হবে। তবে টুর্নামেন্টের শুরু থেকে আমরা যে নিজস্ব ফুটবল শৈলী অনুসরণ করে আসছি, সেটি ধরে রেখেই আমাদের খেলতে হবে।’

১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক পারফরম্যান্সের স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় নানা প্রতিকূলতার মধ্যেও জাতীয় দলকে ঘিরে দেশের মানুষের যে আবেগ ও সমর্থন ছিল, তা আজও অনুপ্রেরণা জোগায়।

তার মতে, ‘মরক্কোর ঐতিহ্যবাহী জার্সি গায়ে তুলে দেশের প্রতিনিধিত্ব করাই খেলোয়াড়দের সবচেয়ে বড় প্রেরণা। এই দায়িত্ববোধই তাদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের দৃঢ় সংকল্প জোগায়।’

পাপ্পু/এএফ

জাপান ম্যাচের আগে ভিনির চোখে জল

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:০০ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
জাপান ম্যাচের আগে ভিনির চোখে জল

ব্রাজিলের স্বপ্ন আর ভরসার কেন্দ্রে এখন একটি নাম— ভিনিসিউস জুনিয়র। উত্তর আমেরিকা বিশ্বকাপে যিনি স্বমহিমায় উজ্জ্বল। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জাল খুঁজে নিয়েছেন এই ফরোয়ার্ড। জাপানের বিপক্ষে রাউন্ড অব বত্রিশ ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে দল। 

তবে এই নকআউট ম্যাচের আগে ভিনি’র চোখে জল ঝরল। এক সাক্ষাৎকারে দাদির কথা বলতে গিয়ে আবেগাক্রান্ত হলেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ডোমিঙ্গাও কোম হাক-এ দাদির পাঠানো একটি ভিডিওবার্তা দেখে কান্নায় ভেঙে পড়েন ভিনি। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড ভিডিওটি দেখার পর বলেন, ‘তিনি আমার জীবনের খুবই বিশেষ একজন মানুষ। বাবা সবসময় দূরে থাকতেন। তাই মা, ভাইবোন আর আমি দাদির সঙ্গেই বড় হয়েছি। আমাদের বাড়ি ছোট ছিল, তাই টানা অনেক দিন আমি দাদির সঙ্গেই ঘুমিয়েছি। এখন আমার ভাষা হারিয়ে গেছে। তিনি আমার জীবনটাই বদলে দিয়েছেন। জানি, একদিন সবাইকে চলে যেতে হয়। তাই তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমি আগলে রাখতে চাই। আমার স্বপ্ন পূরণে তারা যা সম্ভব, সবই করেছেন। তাকে হাসিখুশি দেখতে পাওয়ার চেয়ে মূল্যবান আর কিছু নেই।’

এবারের বিশ্বকাপে ব্রাজিলের ভরসার কেন্দ্রে রয়েছেন ভিনিসিউস। গ্রুপ পর্বে প্রতিটিতে গোল করেছেন। এখন পর্যন্ত ৩ ম্যাচে গোল ৪টি। আসছে ম্যাচগুলোতেও তার দিকে তাকিয়ে থাকবেন সেলেসাও ভক্তরা। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণে ভিনির জ্বলে ওঠার বিকল্পও নেই আসলে। সাক্ষাৎকারে ভিনি দেশের বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গেও কথা বলেন। তিনি স্বীকার করেন, প্রত্যাশিত শিরোপা পেতে দেরি হওয়ায় চাপও বেড়েছে। 

‘এটি এমন একটি প্রজন্ম, যারা ব্রাজিলকে আবার শীর্ষে ফিরিয়ে নিতে সর্বোচ্চ লড়াই করছে। ষষ্ঠ তারকাটি (শিরোপা) পেতে সময় লাগছে। তবে গত কয়েক বছরে আমরা অনেক কিছু শিখেছি। বর্তমান দলে অনেকেই গত কোপা আমেরিকায় খেলেছে। কোচ আনচেলত্তি আমাদের স্বাধীনতা, মানসিক প্রশান্তি এবং আবারও সেরার আসনে ফেরার আশা দিয়েছেন। নেইমার, কাসেমিরো, অ্যালেক্স সান্দ্রো, দানিলো ও মারকিনিওসের মতো অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি আমাদের মতো তরুণদের আত্মবিশ্বাস নিয়ে খেলতে সাহায্য করে। আমার বয়স এখন মাত্র ২৫। সামনে এন্দ্রিক ও রায়ানের মতো আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে। আমাদের দলটি সত্যিই দারুণ।’- বলেন ভিনিসিউস।

বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান নিয়েও কথা বলেছেন এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘মাঠের সাফল্যের চেয়ে মাঠের বাইরের এই অর্জনগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে আমি আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। পরিবর্তন ধীরে হলেও আমি চাই এটি চলতে থাকুক, যাতে আগামী প্রজন্মকে এসবের শিকার হতে না হয়। আমার সাত বছরের একটি ছোট ভাই আছে। আমি চাই না, সেও বর্ণবাদের শিকার হোক। মাঠে বড় কিছু অর্জনের পাশাপাশি আমি তরুণ কৃষ্ণাঙ্গদের অনুপ্রাণিত করতে চাই, যাদের কণ্ঠস্বর আমার মতো জোরালো নয়।’

নিজের বর্তমান ফর্ম নিয়েও আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস। বলেছেন, ‘প্রতিযোগিতা শুরুর আগেই বলেছিলাম, টেকনিক্যাল, শারীরিক ও মানসিক—সব দিক থেকেই আমি ক্যারিয়ারের সেরা অবস্থায় আছি। মৌসুমজুড়ে কঠোর পরিশ্রম করেছি, যাতে শতভাগ প্রস্তুত থাকতে পারি। কোনো চোট পাইনি, রিয়াল মাদ্রিদের কোনো ম্যাচও মিস করিনি। যত বেশি পরিশ্রম করবেন, ভাগ্যও তত বেশি আপনার পক্ষে থাকবে।’

হাসতে হাসতে ভিনি আরও বলেন, ‘আমি সাধারণত হেডে গোল করি না। আজ কোচের সঙ্গে এ নিয়ে বাজি ছিল। ক্যারিয়ারে মাত্র দুই-তিনটি হেডে গোল করেছি। এখন বাজির উপহারটা বেছে নিতে হবে।’

বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:১৩ পিএম
বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোসের একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের জন্য ব্যবহৃত ওই স্থানটি ‘ফ্যান জোন’ হিসেবে পরিচিত। রবিবার (স্থানীয় সময়) এ ঘটনা ঘটে। তবে গোলাগুলির সময় সেখানে কোনো বিশ্বকাপের ম্যাচ চলছিল না। ওই দিনের একমাত্র ম্যাচটি স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সান জোসে পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সান পেড্রো স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগের জন্য এটি অন্যতম জনপ্রিয় ফ্যান জোন, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী জড়ো হন।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সান ফ্রান্সিসকো বে এরিয়ায় পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গোলাগুলির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

পাপ্পু/অনিক/

ঐক্যবদ্ধ শক্তিতেই ভরসা জাপান কোচ মোরিয়াসুর

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
ঐক্যবদ্ধ শক্তিতেই ভরসা জাপান কোচ মোরিয়াসুর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে জাপান। এর আগে দলের ঐক্যবদ্ধ শক্তির ওপর আস্থা রাখছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। তাঁর বিশ্বাস, খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও সম্মিলিত প্রচেষ্টাই জাপানকে ইতিহাস গড়ার সুযোগ এনে দিতে পারে।

মোরিয়াসু বলেন, ‘দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে এবং দলের জন্য অবদান রাখতে প্রস্তুত। আমাদের দলটি এখন পুরোপুরি ঐক্যবদ্ধ এবং এই বন্ধন প্রতিদিন আরও দৃঢ় হচ্ছে।’

এবারের বিশ্বকাপে সম্ভাব্য ‘ডার্ক হর্স’ হিসেবে আলোচনায় থাকা জাপান গ্রুপ পর্বে একটি জয় ও দুটি ড্র নিয়ে রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও উইঙ্গার তাকেফুসা কুবোকে পাচ্ছে না জাপান। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন।

গত অক্টোবরে নিজেদের মাঠে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। তবে মোরিয়াসু বলেন, ‘এটি সম্পূর্ণ ভিন্ন একটি দল এবং আমাদের বিপক্ষে খেলতে তারা আরও বেশি অনুপ্রাণিত থাকবে। আগের পরাজয়ের প্রতিশোধ নিতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা জানি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে আমাদেরও সুযোগ রয়েছে এবং আমরা নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নামব।’

ম্যাচের আগে বিশ্রামের দিক থেকেও কিছুটা পিছিয়ে রয়েছে জাপান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল একদিন আগে খেলায় তাদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় মিলেছে। বিষয়টি স্বীকার করলেও মরিয়সু এটিকে কোনো অজুহাত হিসেবে দেখতে নারাজ।

তার ভষ্যে, ‘সূচির কারণে আমরা তুলনামূলকভাবে কিছুটা অসুবিধায় থাকব। তবে এটিকে অজুহাত বানাতে চাই না। মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য।’

আজকের ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

পাপ্পু/অনিক/