ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ পুলিশ ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪ হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো সাবেক এমপি আশিকা আবারও রিমান্ডে, হত্যা মামলায় গ্রেপ্তার নবী নেওয়াজ শিক্ষা খাতে বাজেট: বিনিয়োগ নাকি দুর্নীতির নতুন সুযোগ? জাপান ম্যাচের আগে ভিনির চোখে জল সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজন আটক সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন: মহাবিপর্যয়ের হাতছানি নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন পারসা ইভানা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি চট্টগ্রামে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের স্মারকলিপি চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড় উত্তরায় ইবিয়ানদের প্রথম মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১ বাগদান নিয়ে যা বললেন নীহা স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ বিরোধী দলের এমপিদের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা: মির্জা ফখরুল ফুলগাজীতে গৃহবধূ কাজল হত্যা মামলার প্রধান আসামি  গ্রেপ্তার আরাকান আর্মির হাতে আটক ৫ রোহিঙ্গা মাঝিমাল্লা

সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: খবরের কাগজ

হাসপাতাল দ্রুত চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের (সুমেক) শিক্ষার্থীদের আন্দোলন অষ্টম দিনের মতো অব্যাহত রয়েছে।

এ দাবিতে সোমবার (২৯ জুন) শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, আইনজীবী খলিলুর রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, নুরী রায়হান, তানভীর আহমেদ ও ফয়সাল বাদশাসহ আরও অনেকে।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুস্তাক আহমেদ ভূঁইয়া জানান, মন্ত্রণালয় থেকে শিক্ষকদের  শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। হাসপাতাল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

২০২১ সালের ১২ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী ক্যাম্পাসে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রায় দুই বছর পর, ২০২৩ সালের ৫ নভেম্বর প্রতিষ্ঠানটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। জেলা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে মদনপুর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতালটির অবস্থান।

ডিজিসি/অমিয়/

সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: খবরের কাগজ

হাসপাতাল দ্রুত চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের (সুমেক) শিক্ষার্থীদের আন্দোলন অষ্টম দিনের মতো অব্যাহত রয়েছে।

এ দাবিতে সোমবার (২৯ জুন) শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, আইনজীবী খলিলুর রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, নুরী রায়হান, তানভীর আহমেদ ও ফয়সাল বাদশাসহ আরও অনেকে।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুস্তাক আহমেদ ভূঁইয়া জানান, মন্ত্রণালয় থেকে শিক্ষকদের  শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। হাসপাতাল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

২০২১ সালের ১২ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী ক্যাম্পাসে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রায় দুই বছর পর, ২০২৩ সালের ৫ নভেম্বর প্রতিষ্ঠানটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। জেলা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে মদনপুর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতালটির অবস্থান।

ডিজিসি/অমিয়/

বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

রাজধানীর বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় ট্রফি উন্মোচন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নবম শ্রেণির ড্রিমার্স গ্রুপ চ্যাম্পিয়ন এবং দশম শ্রেণির রেঞ্জার্স গ্রুপ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অমিদুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন সংঘ প্রধান সিস্টার মেরী শুভ্রা (এসএমআরএ) এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার জয়ন্ত গমেজ। 

এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে টুর্নামেন্ট উপভোগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী সুপ্রীতি (এসএমআরএ) স্বাগত বক্তব্যে বলেন, ‘খেলাধুলা আমাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। খেলার আসল সৌন্দর্য শুধু জয়ে নয়, বরং নিজের সর্বোচ্চটা দেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। খেলাধুলা আমাদের শৃঙ্খলা, পরিশ্রম ও দলগত মানসিকতার শিক্ষা দেয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’

সভাপতির বক্তব্যে ফাদার জয়ন্ত গমেজ বলেন, ‘বিশ্বকাপের উন্মাদনা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই উচ্ছ্বাসের ছোঁয়া আজ বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়েও লেগেছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।’

সুস্থ প্রতিযোগিতা, খেলোয়াড়সুলভ মনোভাব এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

অমিয়/

বেরোবিতে আবারও অবস্থান কর্মসূচি করছেন পদোন্নতি বঞ্চিতরা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৫:১০ পিএম
বেরোবিতে আবারও অবস্থান কর্মসূচি করছেন পদোন্নতি বঞ্চিতরা
অবস্থান কর্মসূচি পালন করেছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। ছবি: খবরের কাগজ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গকে ‘প্রতারণার’ শামিল উল্লেখ করে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।
 
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় তারা এ কর্মসূচি পালন করেন।
 
এর আগে, গতকাল রবিবার পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় চূড়ান্ত প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।
 
অবস্থান কর্মসূচিতে কর্মকর্তারা অভিযোগ করেন, বারবার পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও তা অনুষ্ঠিত হচ্ছে না। এতে তারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। উপাচার্যের বারবার দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় তারা এটিকে ‘প্রতারণার’ শামিল বলেও অভিযোগ করেন।
 
একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মনজুরুল ইসলাম বলেন, ’আমরা এ পর্যন্ত প্রায় ৫০ বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। যথাযথ নিয়মে আবেদন করেছি। কিন্তু দীর্ঘদিনেও আমাদের পদোন্নতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বোর্ড বসানোর ক্ষেত্রে গড়িমসি করছে। এর আগে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। তখন উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করি। ২৮ জুন বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।
 
তিনি আরও বলেন, ’বর্তমানে ভিসি একটি বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আমরা চাই ভিসি সেই বলয়ের মধ্য থেকে বেরিয়ে আসুক। শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিষ্ঠাভাবে কাজ করুক।’ 
 
গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন, ’সবশেষ কর্মবিরতির পর ৯ জুন আমাদের বোর্ড অনুষ্ঠিত হবে বলে খুদেবার্তার মাধ্যমে জানানো হয়। পরে ১৬ জুন বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও উপাচার্যের বিদেশ সফরের কারণে তা স্থগিত করা হয়। এরপর বলা হয়, তিনি বিদেশ থেকে ফিরে ২৮ জুন বোর্ড করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। এভাবে আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও হয়রানি করা হচ্ছে। এটি প্রতারণার শামিল।’
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে একটি সভায় রয়েছেন। পরে এ বিষয়ে কথা বলবেন।
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ’এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। শুধু নিয়োগ নয়, পদোন্নতির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।’
 
তবে রেজিস্ট্রারের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কর্মবিরতি পালনকারী কর্মকর্তারা। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা শুধুমাত্র নতুন নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য, পদোন্নতির ক্ষেত্রে নয়।
 
তারা বলেন, ’যদি পদোন্নতির ওপরও নিষেধাজ্ঞা থেকে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করে আমাদের আশ্বাস দিয়েছে কেন? বারবার তারিখ দিয়ে তা বাস্তবায়ন না করায় আমরা প্রতারিত হয়েছি।’
 
গাজী আজম/আজহার/

রাবিপ্রবিতে নতুন ৩ মিনিবাস

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৪:০০ পিএম
রাবিপ্রবিতে নতুন ৩ মিনিবাস
ছবি: খবরের কাগজ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য নতুন তিনটি মিনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ৩০ সিটের তিনটি বাস রাবিপ্রবি পরিবহন পুলে সংযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা এখন সাত।

এর ফলে রাঙামাটি শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

সোমবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল-সংলগ্ন রাস্তায় এর উদ্বোধন করেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি ও পরিবহন ব্যবস্থাকে গতিশীল করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে তিনটি মিনিবাস কেনা হয়। এতে শিক্ষার্থীরা নিরাপদ ও নির্বিঘ্নে রাঙামাটি শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত করতে পারবেন। 

কর্তৃপক্ষ বলছেন- এর ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিভিন্ন অ্যাকাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মানোন্নয়নে ও শিক্ষা সহায়ক পরিবেশ নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বর্তমান ভাইস-চ্যান্সেলর ও তার নেতৃত্বে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ নতুন বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিবহন সংকট কিছুটা হলেও নিরসন হওয়ায় স্বস্তি মিলবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম দোয়া পরিচালনা করেন।

এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষার্থী, হলের প্রভোস্ট, পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও পরিবহন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল অ্যান্ড মেইনট্যানেন্স) মো. জনিসহ বাসচালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।

জিয়াউর জুয়েল/খাদিজা রুমি/

ঢাবিতে খেলা দেখতে এসে নারীসহ সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৯:৩৯ এএম
ঢাবিতে খেলা দেখতে এসে নারীসহ সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলে বিশ্বকাপ খেলা দেখতে এসে সাবেক শিক্ষার্থীসহ এক নারীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিবির সমর্থক হল সংসদের নেতা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বেশ কয়েকটি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এ ছাড়া এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দল বেঁধে ছাত্র হলের মাঠে এসে খেলা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। তারা অভিযুক্তদের বিচারের দাবিতে প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছেন। 

গতকাল রবিবার সকালে নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলে এসে ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেন। এ সময় সব নারী শিক্ষার্থীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ওই হলের সাধারণ শিক্ষার্থীরা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১৯টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য ১৪টি এবং ছাত্রীদের জন্য রয়েছে ৫টি হল। শহীদুল্লাহ্ হলটি ছাত্রদের হল।

জানা গেছে, গত ২৬ জুন নরওয়ে-ফ্রান্স ফুটবল ম্যাচ দেখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলে ২০১৭-১৮ সেশনের মার্কেটিং বিভাগের শাওন-নুসরাত দম্পতিসহ ২০১৬-১৭ ও ২০১৮-১৯ সেশনের বিশ্ববিদ্যালয়ের ছয় সাবেক শিক্ষার্থী হয়রানি ও হেনস্তার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাজু মিয়াসহ কয়েকজন শিক্ষার্থী সাবেক ওই শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেন। 

যদিও নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন সাজু মিয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া তিনি ছাত্রশিবিরের কোনো পদে না থাকলেও সমর্থক বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান।

অভিযুক্ত সাজুর ভাষ্য, তিনি কোনো নারী শিক্ষার্থীকে হেনস্তা করেননি। যারা হেনস্তার অভিযোগ তুলছেন, তাদের তিনি ভদ্রভাবে যেতে বলেছেন। তারাই ‘উল্টো চোটপাট’ দেখিয়েছেন বলে তার দাবি।

শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এভাবে কাউকে বের করে দেওয়ার ‘সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হল প্রশাসনের’।

এ ঘটনায় গত শনিবার হল প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রদল। ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। রবিবার নারী হেনস্তা এবং নারীদের উদ্দেশে প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করেছে সলিমুল্লাহ মুসলিম হল সংসদ। এ ছাড়া দুপুরে পাঁচ দফা দাবিতে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। এ ছাড়া নারী শিক্ষার্থীরা খেলা দেখা শেষে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপি প্রদান শেষে কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রি বলেন, ‘আমরা মনে করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর নারীবান্ধব নেই। নারীদের বিচরণ ও চলাফেরাকে সীমাবদ্ধ করার জন্য এবং তাদের অংশগ্রহণ সংকুচিত করার জন্য একটি গোষ্ঠী বিভিন্ন পাঁয়তারা চালাচ্ছে। প্রক্টর স্যার আমাদের কাছে কিছু সময় চেয়েছেন এবং বলেছেন তিনি বিষয়টি দেখবেন। আমরাও বলেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হলো–নারী হেনস্তার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা; ক্যাম্পাসে নারী হয়রানি বন্ধ, অনলাইন হেনস্তা, গোপনে ভিডিও ধারণ এবং মব সংস্কৃতির বিরুদ্ধে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও আবাসিক পরিসরে এমন কোনো আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, যা নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করে বা তাদের চলাচল ও অংশগ্রহণকে অযৌক্তিকভাবে সীমাবদ্ধ করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা যাচাই শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’