ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু কালিমার পতাকা নিয়ে বিতর্ক ও আমাদের উদ্বেগ উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী ডা. এ বি এম আবদুল্লাহ প্রসঙ্গে কিছু কথা ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ পুলিশ ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪ হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো সাবেক এমপি আশিকা আবারও রিমান্ডে, হত্যা মামলায় গ্রেপ্তার নবী নেওয়াজ শিক্ষা খাতে বাজেট: বিনিয়োগ নাকি দুর্নীতির নতুন সুযোগ? জাপান ম্যাচের আগে ভিনির চোখে জল সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজন আটক সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন: মহাবিপর্যয়ের হাতছানি নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন পারসা ইভানা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি চট্টগ্রামে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের স্মারকলিপি চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড় উত্তরায় ইবিয়ানদের প্রথম মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১

হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত

দেশ বরেণ্য গীতিকার মিল্টন খন্দকার। দীর্ঘদিন ধরেই কাঁধ, কোমর ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ২৯ জুন সকাল ১১টার দিকে রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে মিল্টন খন্দকারকে। সেখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তার স্টেমসেল অপারেশন হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে মিল্টন খন্দকার বলেন, ‘দীর্ঘদিন ধরে কাঁধে ও কোমরের ব্যথা অনুভব করছি। মেরুদণ্ডেও তীব্র সমস্যা। সোমবার, ২৯ জুন রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে অপারেশন (স্টেমসেল) হবে। সবার কাছে দোয়া চাই। আমি যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরতে পারি।’
শিল্পীর অসুস্থতার খবরে তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে অপারেশনের পর সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশাবাদী মিল্টন খন্দকার। 
মিল্টন খন্দকার সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি পেয়েছেন। তার গান গেয়ে পরিচিতি ও দেশের অনেক শিল্পীই জনপ্রিয় হয়েছেন। গান লেখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন মিল্টন খন্দকার।
‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে’, ‘তোমরা কাউকে বলো না, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে’, ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া, মেটে না মেটে না স্বাদ ভালোবাসিয়া’, ‘আমি যে তোমার কে, কাছে এসে নাও জেনে নাও’, ‘অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না’-এমন অসংখ্য কালজয়ী ও শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা মিল্টন খন্দকার।

নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন পারসা ইভানা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
নির্মাতার বিরুদ্ধে  যে  অভিযোগ তুললেন পারসা ইভানা
ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় তার অভিনীত নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। পরবর্তী সময়ে মে মাসে নাটকটি বঙ্গর ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়। নাটক প্রকাশের পরও অভিনয়ের সম্পূর্ণ পারিশ্রমিক এখনো পাননি বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

এমন অভিযোগের বিষয় স্বীকার করলেও পারসা ইভানার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ তুলেছেন নাটকের নির্মাতা ফরহাদ আহমেদ ইশান। তার দাবি, পারসা তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছেন। সম্প্রতি ফেসবুকে কয়েকটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে পারসা ইভানা লেখেন, ‘সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাদের পাওনা বুঝে পাননি। আমাকে নির্মাতা কিছু টাকা দিয়েছেন, তবে এখনো পুরো পারিশ্রমিক পরিশোধ করেননি। সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি। বিষয়টি নিয়ে কথা বলা একজন শিল্পী হিসেবে আমারও দায়িত্ব।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘আমার নিজের টাকা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।’

অভিযোগ সম্পর্কে নির্মাতা ফরহাদ আহমেদ ইশান গণমাধ্যমকে বলেন, ‘পারসা আমার কাছে আরও ১০ হাজার টাকা পাবেন। তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। তাকে জানিয়েছি, দ্রুত পাওনা বুঝিয়ে দেব। কিন্তু তিনি হঠাৎ ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেছেন, প্রোডাকশন বয়সহ অনেকেই আমার কাছে টাকা পান, যা পুরোপুরি সত্য নয়। দুয়েকজন ছাড়া প্রায় সবাইকে আমি পারিশ্রমিক পরিশোধ করেছি।’

অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগে ইশান বলেন, ‘কয়েক মাস ধরে আমার মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। কোনো কাজ করতে পারছি না। ফলে অর্থনৈতিক সংকটে পড়েছি। বিষয়টি তাকে জানানোর পরও তিনি আমাকে হুমকি দিয়েছেন। বলেছেন, আমি কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটা তিনি দেখে নেবেন। এছাড়া তিনি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন। এর ফলে আমি হেনস্তার শিকার হচ্ছি।’

বাগদান নিয়ে যা বললেন নীহা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:১২ পিএম
বাগদান নিয়ে যা বললেন নীহা
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী নাজনীন নীহা। দীর্ঘদিন ধরেই তার প্রেম-বিয়ে নিয়ে চলছে আলোচনা। এতোদিন বিষয়টি অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী। এবার নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছেন নীহা নিজেই। কারণ ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন এই অভিনেত্রী। এরপর থেকে অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে নীহার বাগদানের খবর। 
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধরে নেন, চুপিসারে বাগদান সেরেছেন এই অভিনেত্রী।
স্ট্যাটাস পরিবর্তনের পর মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য শুভেচ্ছাবার্তা পেলেও এসব  মন্তব্যের কোনো উত্তর দেননি নীহা।
পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমকে নাজনীন নীহা বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি, এনগেজড। তার মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও না কারও সাথে সম্পর্কে জড়িয়েছি। বাকিটুকু সময় হলে জানতে পারবেন।’
এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুক স্ট্যাটাস এনগেজড মিনস আমি এখন আর সিঙ্গেল না। এই তথ্যটা যেমন কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি । তেমনি কোন একটা সুইটেবল সময়ে ইন্ডিভিজুয়াল এর পরিচয়ও জানাব।’
এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নীহা। সেই পোস্ট ঘিরেও তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, নেওয়া হবে বিটিভি ও শহীদ মিনারে

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:১৪ পিএম
মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, নেওয়া হবে বিটিভি ও শহীদ মিনারে
ছবি: সংগৃহীত

খ্যাতিমান চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। নন্দিত এই চিত্রশিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩০ জুন)। জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করার ইচ্ছা পরিবারের।
সোমবার (২৯ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গণমাধ্যমকে এ তথ্য জানান তার ছেলে সাদাত মনোয়ার। তিনি বলেন, ধানমন্ডির তাকওয়া মসজিদ থেকে গোসল সেরে দুপুর ১২ টায় মরহুমের নিজ বাসভবনে আনা হয়েছে। এখানে বিকেল পর্যন্ত মরদেহ থাকবে। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।
তিনি আরও জানান, ৩০ জুন সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ সর্বপ্রথমে নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিটিভি থেকে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এখানেই রাখা হবে।
শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন সেখানে শিক্ষকতা করায় তার সহকর্মী ও শিক্ষার্থীরা যেন শেষ বিদায় জানাতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চারুকলার আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে তাকে চিরশায়িত করা হবে।
উল্লেখ্য, সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন। গত ১৪ জুন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আলোচনায় মিম

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
আলোচনায় মিম
ছবি: সংগৃহীত

গত ঈদে মুক্তি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি। ‘মালিক’-এ অভিনয়ে সিনেমাপ্রেমী দর্শকের মাঝে মিম তার চরিত্রের মধ্যদিয়ে আবারও মুগ্ধতা ছড়িয়েছেন। সেই মুগ্ধতার রেশ কাটতে না কাটতে মিম আবারও দর্শকের মাঝে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন বাবা দিবস উপলক্ষে নির্মিত কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ। 

ওয়েব ফিল্মটিতে মিম তার নিজের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বলে দর্শক বলছেন। দর্শক বলছেন, এই মিম আগের চেয়ে অভিনয়ে অনেক বেশি ম্যাচিউরড। আর একজন শিল্পী যখন অভিনয়ে ম্যাচিউরড হয় তখন তাকে দিয়ে আরও বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করাতে হয়, তার মেধাকে কাজে লাগাতে হয়। মিম তার জীবনের সেই সময়টাই পার করছেন একজন অভিনেত্রী হিসেবে, যখন তিনি ভালো ভালো চরিত্রে অভিনয়ের জন্য তিনি শতভাগ প্রস্তুত। সেসব চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনি অনেক কষ্ট করতে, শ্রম দিতেও প্রস্তুত। অনেকদিন পর খায়রুল আলম সবুজকে অভিনয়ে দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। এই ওয়েব ফিল্মে তিনি বিদ্যা সিনহা মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

মালিক’ এবং এরপর ‘লাইফলাইন’ দুটি প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, মালিক সিনেমাটি নিয়ে আমার শুরু থেকেই প্রত্যাশা ছিল যে দর্শকের সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি মুক্তির পর বেশ কয়েকদিন হলো ভিজিটেও গিয়েছিলাম, খুব কাছে থেকে দর্শকের ভালো লাগাটা অনুভব করেছি। মালিকে মুগ্ধ হয়েছেন দর্শক। এর রেশ কাটতে না কাটতেই লাইফলাইনও চলে এল প্ল্যাটফর্মে। লাইফলাইন প্রকাশের পর নানান মাধ্যমে আমি এতে কাজের জন্য ভীষণ সাড়া পেয়েছি। পরপর দুটি কাজের জন্য সবার কাছ থেকে এত সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যা আমাকে আরও ভালো কাজ করার ক্ষেত্রে ভীষণ অনুপ্রেরণা দিচ্ছে। সত্যি বলতে কী আমার তো অভিনয়ই পেশা। নিজেকে একদম ফিট রেখে যেকোনো ভালো চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখি। প্রতিনিয়তই সিনেমাতে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব আসছে। আমি কেবল আমার মন ছুঁয়ে যাওয়ার মতোই গল্পে অভিনয় করতে চাই, যা দর্শকের কাছে ভীষণ ভালো লাগার হয়ে উঠবে, যেমনটা হয়ে উঠেছিল পরাণ, যেমনটা হয়ে উঠেছে মালিক, লাইফলাইন।’

নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা
ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী কিংবা সংগীতশিল্পী খোঁজার রিয়েলিটি শো বাংলাদেশে আজ থেকে দুই দশকেরও বেশি সময় আগে থেকে শুরু হয়েছে। একটা সময় এই রিয়েলিটি শোগুলো সত্যিকার অর্থেই শিল্পী খোঁজার গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম হিসেবে বিবেচিত হতো। কিন্তু সময়ের ধারাবাহিকতায় বিগত কয়েক বছরে এখন অনেক ধরনের প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো বাংলাদেশে হচ্ছে। এসব রিয়েলিটি শোর বিচারক যারা হন, তাদের মধ্যে অনেকেই আবার নিজেরাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি। কিন্তু তার পরও তারা বিচরক। সেই ক্ষেত্রে অভিনেত্রী ড. নাজনীন হাসান চুমকি ও জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ব্যতিক্রম। দুজনই অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। চুমকি সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। 
রিচি সোলায়মান নিজের নামকে ব্র্যান্ডে পরিণত করেছেন। দুজন এবারই প্রথম নায়ক-নায়িকা খোঁজার একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন। এই রিয়েলিটি শোর চার হাজার জন প্রতিযোগিতা থেক ৪০০ জনকে বাছাই করা হয়েছে। এই ৪০০ জন থেকে নাজনীন চুমকি, রিচি সোলায়মান ও পরিচালক অনিমেষ আইচ খুঁজে বের করেছেন মেধাবী ও অভিনয় জানা বিশজনকে। সেখান থেকে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন জুটি, প্রথম রানার্সআপ জুটি ও দ্বিতীয় রানার্সআপ জুটি খুঁজে বের করা হবে। 
নাজনীন হাসান চুমকি বলেন, ‘এ ধরনের বড় কোনো রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে এবারই আমার প্রথম কাজ করা। আমার কাছে এই কাজটি করতে খুউব ভালো লেগেছে।’ 
রিচি সোলায়মান বলেন, ‘এর আগে লাক্সের এবং রান্নাবিষয়ক এক্সপার্ট রাধুনী খুঁজে বের করার জন্য বিচারক হিসেবে কাজ করেছি। তাই এবার অভিনয়শিল্পী খুঁজে বের করার জন্য যে রিয়েলিটি শোর প্রধান একজন বিচারক হিসেবে কাজ করেছি, এটা একটু বেশি দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালন করতে হয়েছে। এরই মধ্যে শীর্ষ বিশজনের বাছাইয়ের কাজ শেষ। এখন একটি নির্দিষ্ট তারিখে গ্র্যান্ড ফিনালে হলে আমরা চূড়ান্ত রায় দেব।’
এদিকে রিচি এরই মধ্যে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। চুমকি অভিনীত ‘ঘরে বাইরে’ ধারাবাহিক এনটিভিতে এবং ‘রূপনগর’ বাংলাভিশনে প্রচার হচ্ছে।