ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি জাপান ম্যাচের আগে সতর্ক ব্রাজিল অর্থবছর পরিবর্তনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখুন করিডর : বিশিষ্টজনের অভিমত ভাঙ্গায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, জোড়া লাগার সম্ভাবনা নেই সোনারগাঁয় রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ, ১০ পরিবার অবরুদ্ধ করিডর নিয়ে আলোচনা ঢল ও বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, প্লাবিত হচ্ছে নীলফামারীর নিচু এলাকা সারাদেশে কালেমার পতাকা: নানা প্রশ্ন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই পার্কিং ভাড়া দিলে ভবনের হোল্ডিং নম্বর জব্দ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে: কুসিক প্রশাসক ট্রাকের ধাক্কায় পড়ে যাওয়ে যুবকের বাসচাপায় মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন রেকর্ড গড়া মেসির সামনে কেপ ভার্দের হুঙ্কার ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত বিয়ের প্রতিশ্রুতিতে ঘনিষ্ঠ সম্পর্ক, কৃষকদল নেতা কারাগারে কুড়িগ্রামে বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি ‘কেপ ভার্দের কাছেই হারবে মেসিরা’, নকআউট নিয়ে ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী সাতকানিয়ায় অপহরণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়া যুবকের মৃত্যু রাসুল (সা.) কিভাবে জুতা পরতেন? শতবর্ষের ঐতিহ্য বনাম নতুন পরাশক্তি আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ জঙ্গি নিহত ঢাবিতে খেলা দেখতে এসে নারীসহ সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি: এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে একক রাজত্ব ফ্রান্সে অতিরিক্ত ১০০০ জনের মৃত্যু জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে তুমুল বিতর্ক হিজবুল্লাহর ড্রোন রুখতে ব্যর্থ ইসরায়েল আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ সহজ, শুরুতেই মহাযুদ্ধ ইউরোপীয় পরাশক্তিদের

আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ সহজ, শুরুতেই মহাযুদ্ধ ইউরোপীয় পরাশক্তিদের

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:০২ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৯:৩৩ এএম
আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ সহজ, শুরুতেই মহাযুদ্ধ ইউরোপীয় পরাশক্তিদের
ছবি: সংগ্রহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের চূড়ান্ত সূচি প্রকাশের পর স্পষ্ট হয়ে গেছে বিশ্বমঞ্চে টিকে থাকার সমীকরণ। আর এতে শিরোপাধারী আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথটি অন্যান্য পরাশক্তিদের তুলনায় বেশ সহজ বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

রোমাঞ্চকর এবং নাটকীয়তার গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্টের সেরা ৩২টি দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বে তাদের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছে। সবকটি ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউটে পা রেখেছে আলবিসেলেস্তেরা; যেখানে অধিনায়ক লিওনেল মেসি প্রতি ম্যাচে গড়ে দুটি করে গোল করেছেন। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সও কিলিয়ান এমবাপ্পে এবং ওসমানে দেম্বেলের নৈপুণ্যে সবকটি ম্যাচ জিতে দাপটের সাথে গ্রুপ পর্ব শেষ করেছে। এছাড়া আয়োজক দেশগুলোর মধ্যে একমাত্র মেক্সিকো গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে জয় পেয়েছে।

অন্যদিকে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি তাদের শেষ গ্রুপ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে হতাশ করেছে। যদিও তারা কুরাসাওয়ের বিরুদ্ধে ৭-১ গোলের বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। গ্রুপ পর্বের শেষটা মনের মতো হয়নি ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনেরও।

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তদের কিছুটা মন খারাপের কারণ হতে পারে টুর্নামেন্টের নতুন ব্র্যাকেট বা সূচি। আর্জেন্টিনা এবং পর্তুগাল নকআউটের ভিন্ন দুই প্রান্তে অবস্থান করায় ফাইনালের আগে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই দেখার আর কোনো সুযোগ নেই।

আর্জেন্টিনার ফাইনালের সহজ রোডম্যাপ

নকআউট পর্বের প্রথম ধাপে অর্থাৎ শেষ বত্রিশের (রাউন্ড অব ৩২) লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। চলতি বিশ্বকাপে দ্বীপরাষ্ট্রটি কিছু অঘটন ঘটালেও মেসিদের হারানো তাদের জন্য হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেপ ভার্দেকে হারাতে পারলে শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনা মুখোমুখি হবে মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দলের সাথে।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, কলম্বিয়া, ঘানা অথবা আলজেরিয়া। এই চার দলের যেকোনোটির বিপক্ষেই আর্জেন্টিনা স্পষ্ট ব্যবধানে ফেভারিট হিসেবে মাঠে নামবে। আর সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল, নরওয়ে, আইভরি কোস্ট কিংবা ইংল্যান্ড। অবশ্য পানামা বা ইকুয়েডরও চমক দেখাতে পারে। সংক্ষেপে বলতে গেলে, টুর্নামেন্টের একদম শেষ ধাপের আগ পর্যন্ত আর্জেন্টিনাকে খুব বড় কোনো অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে না।

অপর প্রান্তে ইউরোপীয় পরাশক্তিদের মহাযুদ্ধ

আর্জেন্টিনার জন্য ফাইনালের পথ যতটা মসৃণ, ব্র্যাকেটের ঠিক অপর প্রান্তের চিত্রটা ততটাই জটিল। সেখানে ঠাঁই পেয়েছে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন এবং বেলজিয়ামের মতো ইউরোপের সব জায়ান্ট দলগুলো।

সূচি অনুযায়ী, নকআউটের ধাপগুলো পার হতে গিয়ে শেষ ষোলোর (রাউন্ড অব ১৬) লড়াইয়েই মুখোমুখি হতে পারে জার্মানি ও ফ্রান্স। যার অর্থ, টুর্নামেন্টের অন্যতম শীর্ষ এই দুই ফেভারিটের যেকোনো এক দলকে খুব দ্রুতই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। একই অবস্থা হতে পারে পর্তুগাল এবং স্পেনের ক্ষেত্রেও। শেষ ষোলোতেই এই দুই প্রতিবেশীর মহারথী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, ফলে যেকোনো এক দলের যাত্রা সেখানেই থমকে যাবে।

এই ইউরোপীয় হেভিওয়েট দলগুলোর জন্য বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন সত্যি করতে হলে প্রতিটি ম্যাচেই নিজেদের সেরা ফুটবল খেলতে হবে। ব্র্যাকেটের বাম দিক থেকে যেখানে অনায়াসেই বড় দলগুলোর পার পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে ডান দিকটি শেষ ষোলোর শুরু থেকেই পরিণত হতে যাচ্ছে ফাইনাল-সম এক রণক্ষেত্রে।

আজহার/

জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৫৫ এএম
জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে আজ হাইভোল্টেজ লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। তবে ম্যাচ ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয়-ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র কি আজ মাঠে নামবেন?

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নেইমারের বিষয়ে বলেন, ‘নেইমার খুব ভালো উন্নতি করছে। বিশেষ করে গত এক সপ্তাহে তার অগ্রগতি চোখে পড়ার মতো। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সঙ্গে পুরো সময় অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের বেশি সময় মাঠে খেলার মতো অবস্থায় রয়েছে এবং নিজেকে বেশ ভালো অনুভব করছে।’

তিনি আরও জানান, নেইমারকে কখন মাঠে নামানো হবে, তা পুরোপুরি নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। কাফ ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। গ্রুপ পর্ব চলাকালীন তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরলেও এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচেই শুরুর একাদশে সুযোগ পাননি।

ধারণা করা হচ্ছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো জয়ী দলটিকেই আজ ধরে রাখবেন আনচেলত্তি। সে ক্ষেত্রে নেইমার বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে পারেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে কিংবা প্রয়োজন অনুযায়ী তাকে মাঠে নামানো হতে পারে।

আজকের ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

পাপ্পু/অন্তরা/

জাপান ম্যাচের আগে সতর্ক ব্রাজিল

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৫৩ এএম
জাপান ম্যাচের আগে সতর্ক ব্রাজিল
ছবি: সংগৃহীত

নকআউট পর্বে উঠে জাপানকে পেয়েছে ব্রাজিল। আজ (২৯ জুন) রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে এশিয়ার পরাশক্তিদের সামলাতে হবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নদের। কঠিন এই ম্যাচের আগে সতর্ক কার্লো আনচেলত্তির শিষ্যরা- এমনটা জানিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মারকুইনহোস।

জাপানের শক্তিমত্তা বিবেচনা করে পুরো দলকে মাটিতে পা রাখার আহ্বান জানিয়েছেন মারকুইনহোস। একইসঙ্গে দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতির কথা জানিয়েছেন সেলেকাও ডিফেন্ডার, ‘এখন থেকে (নকআউট পর্বে) একটি নতুন টুর্নামেন্ট শুরু হচ্ছে, যেখানে প্রতিটা ছোটখাটো বিষয়ও অনেক গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করব।’

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। সেই ম্যাচের একাদশই আজ আনচেলত্তি মাঠে নামাবেন কি না- এমন প্রশ্নের জবাবে অধিনায়ক মারকুইনহোস বলেন, ‘কোচ যদি আগামীকালের (আজ) ম্যাচে একই দল ধরে রাখেন, তবে তা প্রমাণ করবে যে আমরা সঠিক পথেই আছি এবং আমাদের উন্নতি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অবশ্য এখনও আমরা জানি না কারা খেলবে, তবে আমরা ভীষণ আত্মবিশ্বাসী। টুর্নামেন্ট যত গড়াচ্ছে, দল হিসেবে আমরা তত শক্তিশালী হচ্ছি। প্রথম দুই ম্যাচের চেয়ে আমাদের তৃতীয় ম্যাচটি অনেক ভালো ছিল। মাঠে যারাই নামুক না কেন, ব্রাজিলের জন্য তারা নিজেদের উজাড় করে দেবে।’

দলের রক্ষণভাগ নিয়ে মারকুইনহোস জানান, ‘ডিফেন্ডার হিসেবে ক্লিন শিট রাখা সবসময়ই আনন্দের। আমাদের যে ধরণের আক্রমণভাগ রয়েছে, তাতে রক্ষণভাগ সামলে রাখতে পারলে জয় পাওয়া অনেক সহজ হয়ে যায়। দল এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং কোচের কৌশলগুলোও আমরা ভালোভাবে রপ্ত করতে পারছি।’

জাপানকে সম্মান জানিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘প্রতিপক্ষের প্রতি আমার পূর্ণ সম্মান আছে, তবে আমাদের কঠোর পরিশ্রম ও ইতিহাসকে আমি আরও বেশি সম্মান করি। আধুনিক ফুটবল এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ। এবারের বিশ্বকাপেও আমরা দেখেছি অনেক বড় দল এমন সব দলের কাছে হেরে বিদায় নিয়েছে, যাদের কেউ হিসেবেই রাখেনি। জাপান শুধু এই বিশ্বকাপেই নয়, গত কয়েক বছর ধরেই তাদের দক্ষতার প্রমাণ দিয়ে আসছে। তাই তাদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই।’

অতীত ও সাম্প্রতিক কিছু উদাহরণও টেনে সতীর্থদের এভাবেই সতর্ক করেন মারকুইনহোস, ‘গত বিশ্বকাপে সবাই আমাদের ফেভারিট বললেও আমরা ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিলাম। আবার ক্লাব বিশ্বকাপে ফেভারিট হওয়া সত্ত্বেও পিএসজি হেরে গিয়েছিল বোতাফোগোর কাছে (গত মৌসুমে ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে)। ফুটবল মাঠের খেলা, খাতা-কলমের হিসাব এখানে চলে না।’

পাপ্পু/অনিক/

রেকর্ড গড়া মেসির সামনে কেপ ভার্দের হুঙ্কার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:২৬ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:৩৮ এএম
রেকর্ড গড়া মেসির সামনে কেপ ভার্দের হুঙ্কার
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

গ্রুপ পর্ব শেষ হয়েছে। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা যেন এখনই আসল গল্পের দিকে এগোচ্ছে। কারণ জর্ডানকে হারিয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনার আলোচনায় এখন একসঙ্গে তিনটি বিষয়; লিওনেল মেসির বিশ্বরেকর্ড, অবিশ্বাস্য গল্প লিখে শেষ ৩২–এ ওঠা কেপ ভার্দে এবং নক আউট ম্যাচ কেন্দ্র করে লিওনেল স্কালোনির সতর্ক বার্তা।

জর্ডানের বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার জন্য ফলের হিসেবে খুব বড় কিছু ছিল না। ৯টি পরিবর্তন নিয়েও দল জিতেছে ৩-১ ব্যবধানে। জিওভান্নি লো সেলসোর ভুবন ভুলানো ফ্রি-কিক, লাওতারো মার্তিনেজের বুলেট গতির পেনাল্টি; সবই ছিল পরিকল্পনার অংশ। কিন্তু ম্যাচের সবচেয়ে বড় মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সবাই।

সেটা এল দ্বিতীয়ার্ধে। বেঞ্চ থেকে নামলেন মেসি। তারপর প্রায় ২৫ মিটার দূর থেকে নেওয়া তার ফ্রি-কিক আবারও মনে করিয়ে দিল; কিছু দৃশ্য কখনো পুরোনো হয় না। এই গোলেই ইতিহাস লিখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি, যা পুরুষ ফুটবলের বিশ্বকাপ ইতিহাসে আগে কেউ পারেননি। তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর মতো কিংবদন্তিদের।

তবে আর্জেন্টিনার সামনে এখন অন্য ধরনের পরীক্ষা। শেষ ৩২–এ প্রতিপক্ষ কেপ ভার্দে। যারা এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময়গুলোর একটি। স্পেনকে রুখেছে, উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট নিয়েছে, সৌদি আরবকে থামিয়ে প্রথমবার খেলতে এসেই নকআউটে উঠেছে। মাত্র প্রায় পাঁচ লাখ মানুষের দেশটি এখন বিশ্বকাপ নকআউটে ওঠা ইতিহাসের সবচেয়ে ছোট দেশ।

আর তাদের আত্মবিশ্বাসের প্রতীক গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক স্পেনের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। এখন আর্জেন্টিনা ম্যাচের আগে তার কণ্ঠে চ্যালেঞ্জের সুর। ভোজিনহার ভাষায়, ‘আমরা ছোট দেশ হলেও বড় মঞ্চে লড়তে এসেছি। আমাদের খেলোয়াড়রা যেকোনো প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে পারে। কেপ ভার্দের মানুষের দৃঢ়তা ও সাহসকে বিশ্বমঞ্চে তুলে ধরাই মূল লক্ষ্য। তবে আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলা যেকোনো ফুটবলারের স্বপ্ন।’ ম্যাচ শেষে মেসির সঙ্গে জার্সি বদলের আগাম আবদারও করে রেখেছেন ভার্দে গোলরক্ষক।

আবেগের বিপরীতে বাস্তবতাও আছে। আর্জেন্টিনা কোচ স্কালোনি প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ। তার মতে, কেপ ভার্দে তিন ম্যাচেই প্রমাণ করেছে তারা দ্রুতগতির, সংগঠিত এবং মানসম্পন্ন দল। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তারা যে প্রতিরোধ গড়েছে, সেটি কোনো কাকতালীয় নয়।

স্কালোনি মেসিকেও আলাদা করে প্রশংসা করেছেন। তার মতে, চাইলে জর্ডানের বিপক্ষে মেসি আরও সময় খেলতে পারতেন, নিজের রেকর্ড আরও বড় করতে পারতেন। কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে গুরুত্ব দেওয়াই তাকে আলাদা করে।

তাই নকআউটের আগে আর্জেন্টিনার গল্পটা শুধু মেসির নয়। এটা একদিকে ইতিহাস ছোঁয়া এক কিংবদন্তির, অন্যদিকে ভয়হীন এক ছোট্ট দেশের উত্থান। আর মাঝখানে দাঁড়িয়ে স্কালোনির সতর্কতা; বিশ্বকাপে নাম নয়, প্রতিটি ম্যাচই নতুন পরীক্ষা।

‘কেপ ভার্দের কাছেই হারবে মেসিরা’, নকআউট নিয়ে ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:১৩ এএম
‘কেপ ভার্দের কাছেই হারবে মেসিরা’, নকআউট নিয়ে ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

ঘানা ফুটবল বিশ্বকাপের মূল পর্বে না থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশটি স্বঘোষিত ওঝা নানা কোয়াকু বনসাম। একের পর এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণীর পর এবার তার দাবি, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নেবে। 

তার ভাষ্য, প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের কাছেই হারবে লিওনেল মেসির দল।

এর আগে ঘানার বিপক্ষে ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের হাঁটুতে ‘কালো জাদু’ প্রয়োগ করবেন। সেই ম্যাচে কেন একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি এবং ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর থেকেই বনসামের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

নানা আরও দাবি করেছেন, এবারের বিশ্বকাপ জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতেই উঠবে ট্রফি। পাশাপাশি তার সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী- রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা- মেসি-ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

২০১৪ বিশ্বকাপের সময়ও নানা কোয়াকু বনসাম শিরোনামে এসেছিলেন। তখন তিনি দাবি করেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর ‘কালো জাদু’ করেছেন। ঘটনাচক্রে সেই বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 

এরপর থেকেই তার নানা ভবিষ্যদ্বাণী নিয়ে ফুটবল অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই; এগুলো মূলত তার ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচিত।

অমিয়/

গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি: এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে একক রাজত্ব

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:৩০ এএম
গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি: এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে একক রাজত্ব
কিলিয়ান এমবাপ্পে (বামে) এবং লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াই। আর এই মর্যাদাপূর্ণ দৌড়ে অন্যান্য বিশ্বসেরা স্ট্রাইকারদের পেছনে ফেলে এককভাবে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসি।

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ফ্রি-কিক থেকে একটি চমৎকার গোল করেন মেসি। এই চোখ ধাঁধানো গোলের ওপর ভর করে চলতি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ৬-এ নিয়ে গেছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুধু তাই নয়, এই গোলের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে টানা ৭ ম্যাচে গোল করার এক অনন্য ও ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ডও নিজের নামে করে নেন তিনি।

এমবাপ্পে, হালান্ড ও দেম্বেলের অবস্থান

গোল্ডেন বুটের তালিকায় মেসির ঠিক পরেই ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। এর মধ্যে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে দেম্বেলে, নরওয়ের আর্লিং হালান্দ এবং ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ইরাকের বিপক্ষে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করে বিশ্বমঞ্চে তার গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন, যা তাকে সামগ্রিক তালিকায় মেসির খুব কাছাকাছি রাখছে। অন্যদিকে, ওসমানে দেম্বেলে একটি হ্যাটট্রিকসহ দুর্দান্ত ফর্মে আছেন। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে আসা ২৫ বছর বয়সী নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডও মাত্র ২ ম্যাচে দুটি জোড়া গোলের (ব্রেস) সাহায্যে ৪ গোল করে নিজের জাত চিনিয়েছেন। এছাড়াও ৩টি করে গোল নিয়ে তালিকার পরবর্তী অবস্থানে ওত পেতে আছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এবং মরক্কোর ইসমাইল সাইবারির মতো তারকারা।

হুমকির মুখে জাস্ট ফন্টেইনের ঐতিহাসিক রেকর্ড

ফুটবল বিশ্লেষকদের মতে, এবারের বর্ধিত ৪৮ দলের বিশ্বকাপের ফরম্যাটের কারণে গোল্ডেন বুট জয়ীদের আগের সব রেকর্ড ভেঙে যেতে পারে। যেহেতু দলগুলোকে ফাইনালে পৌঁছাতে সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলতে হবে, তাই ১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফন্টেইনের এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের ঐতিহাসিক রেকর্ডটি এবার ভাঙার সম্ভাবনা দেখছেন অনেকে।

মেসির ট্রফি ক্যাবিনেটে সব বড় অর্জন থাকলেও এখন পর্যন্ত কোনো বিশ্বকাপের গোল্ডেন বুট যুক্ত হয়নি। অন্যদিকে, এমবাপ্পে (২০২২) এবং হ্যারি কেইন (২০১৮) এর সামনে সুযোগ রয়েছে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বুট নিজের করে নেওয়ার। মাঠের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও খেলোয়াড়দের মাঝে পারস্পরিক সম্মানবোধ বজায় রয়েছে। মেসির ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে কিলিয়ান এমবাপ্পে জানান, 'লিও সবসময়ই গোল করে এবং সে করতেই থাকবে। তবে আমি কে কী করছে তা না দেখে কেবল নিজের দলকে জেতানোর দিকেই মনোযোগ দিচ্ছি।'

আজহার/