ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর দলের ব্যর্থতায় সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ডাবল ট্যাপ হামলা, শিশুসহ নিহত বেড়ে ৩৫ জাতীয় সংসদে সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ জামায়াতের রাজবাড়ীতে রেললাইনে ট্রাক, ট্রেনের সি‌ডিউল উলটপালট জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি জাপান ম্যাচের আগে সতর্ক ব্রাজিল অর্থবছর পরিবর্তনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখুন করিডর : বিশিষ্টজনের অভিমত ভাঙ্গায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, জোড়া লাগার সম্ভাবনা নেই সোনারগাঁয় রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ, ১০ পরিবার অবরুদ্ধ করিডর নিয়ে আলোচনা ঢল ও বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, প্লাবিত হচ্ছে নীলফামারীর নিচু এলাকা সারাদেশে কালেমার পতাকা: নানা প্রশ্ন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই পার্কিং ভাড়া দিলে ভবনের হোল্ডিং নম্বর জব্দ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে: কুসিক প্রশাসক ট্রাকের ধাক্কায় পড়ে যাওয়ে যুবকের বাসচাপায় মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন রেকর্ড গড়া মেসির সামনে কেপ ভার্দের হুঙ্কার ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত বিয়ের প্রতিশ্রুতিতে ঘনিষ্ঠ সম্পর্ক, কৃষকদল নেতা কারাগারে কুড়িগ্রামে বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি ‘কেপ ভার্দের কাছেই হারবে মেসিরা’, নকআউট নিয়ে ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ জঙ্গি নিহত

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:২৬ পিএম
আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ জঙ্গি নিহত
ছবি: সংগৃহীত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এক সুপরিকল্পিত স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে অন্তত ২৯ জন সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিহতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি), যার সরকারি নাম ‘ফিতনা আল খারিজি’ এবং ‘জামায়াতুল আহরার’ এর সদস্য বলে জানিয়েছে দেশটির সরকার।

রবিবার (২৮ জুন) রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ অভিযানের কথা নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচির সিন্ধ রেঞ্জার্স ক্যাম্পে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এই ‘ইন্টেলিজেন্স বেসড’ (গোয়েন্দা তথ্যভিত্তিক) অভিযান চালানো হয়।

শনিবার রাতে করাচির গুলিস্থান-ই-জহুর এলাকায় পাকিস্তান রেঞ্জার্সের স্থানীয় সদর দপ্তরে এক আত্মঘাতী হামলায় তিন নিরাপত্তা কর্মী নিহত হন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, হামলাটি ভারতের মদদপুষ্ট প্রক্সি সংগঠন ‘জামায়াতুল আহরার’ চালিয়েছিল। পাল্টা জবাবে তিন সন্ত্রাসী নিহত এবং উসমান আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে উসমান জানান, সে মাত্র এক সপ্তাহ আগে আফগানিস্তানের জালালাবাদ থেকে পাকিস্তানে প্রবেশ করেছেন।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা এক্সে জানান, ২৮ জুন খাইবার পাখতুনখোয়ার বাজোড় জেলায় আফগান সীমান্তের কাছে স্থল অভিযানে জামায়াতুল আহরারের হাই-ভ্যালু কমান্ডার খান ফারোশ ওরফে জাবলসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

এরই ধারাবাহিকতায় ২৮ ও ২৯ জুনের মধ্যবর্তী রাতে ‘অপারেশন গজব লিল-হক’ এর অধীনে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন পাক্তিয়া, পাক্তিকা এবং কুনার অঞ্চলের তিনটি সন্ত্রাসী আস্তানায় বিমান হামলা চালানো হয়। এতে আরও ২৫ সন্ত্রাসী নিহত হয় এবং তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেও একই ধরনের অভিযানে ২৬ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছিল পাকিস্তান।

থিওটোনিয়াস/অমিয়/

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ডাবল ট্যাপ হামলা, শিশুসহ নিহত বেড়ে ৩৫

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০২ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:২৭ পিএম
আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ডাবল ট্যাপ হামলা, শিশুসহ নিহত বেড়ে ৩৫
তালেবান সরকারের দাবি, এই বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ছবি: এএফপি

আফগানিস্তানের সন্ত্রাসীগোষ্ঠী জামাতুল আহরার ও ফিতনা আল খাওয়ারিজের আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থল লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনীর ডাবল-ট্যাপ (একই স্থানে পরপর দুবার) বিমান হামলায় শিশুসহ ৩৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার হামলার পর যখন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন, ঠিক তখনই দ্বিতীয় দফায় বোমাবর্ষণে উদ্ধারকারীদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

আফগানিস্তান সরকারের পক্ষ থেকে এই হামলাকে একটি ‘নৃশংস যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, কোনো স্থানে প্রথম হামলার পর সেখানে উদ্ধারকাজে নিয়োজিত বেসামরিক নাগরিক বা চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয়বার হামলা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি গুরুতর অপরাধ।

ঘরের ভেতর ও মসজিদে নির্মম আঘাত

আফগানিস্তানের স্থানীয় সূত্রগুলো জানায়, পাকিস্তানের যুদ্ধবিমান থেকে আবাসিক বাড়িঘর এবং একটি মসজিদ লক্ষ্য করে এই আকস্মিক হামলা চালানো হয়। প্রথম বোমাবর্ষণে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়ে এবং ভেতরে থাকা নারী ও শিশুসহ অসংখ্য মানুষ আটকা পড়েন।

ভয়াবহ এই বিস্ফোরণের শব্দে প্রতিবেশী ও স্থানীয় উদ্ধারকারীরা যখন ধ্বংসস্তূপের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত মানুষদের টেনে বের করছিলেন, ঠিক তার কয়েক মিনিটের ব্যবধানে একই স্থানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দ্বিতীয় দফার এই বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী, যার ফলে ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারীদের অনেকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

তীব্র নিন্দা ও যুদ্ধাপরাধের অভিযোগ

আফগান সরকারের মুখপাত্র এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন। তারা জানান, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনা, হাসপাতাল ও মসজিদগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।

অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্ত অঞ্চলের উত্তেজনা এবং দফায় দফায় চলা আকাশপথের এই লড়াই সামগ্রিক দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিকে চরম ঝুঁকিতে ফেলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এ ধরনের ডাবল-ট্যাপ কৌশল ব্যবহারের ফলে চিকিৎসাকর্মী এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও এখন উপদ্রুত এলাকায় উদ্ধারকাজ চালাতে আতঙ্ক বোধ করছে। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ জঙ্গি নিহত

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:২৬ পিএম
আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ জঙ্গি নিহত
ছবি: সংগৃহীত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এক সুপরিকল্পিত স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে অন্তত ২৯ জন সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিহতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি), যার সরকারি নাম ‘ফিতনা আল খারিজি’ এবং ‘জামায়াতুল আহরার’ এর সদস্য বলে জানিয়েছে দেশটির সরকার।

রবিবার (২৮ জুন) রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ অভিযানের কথা নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচির সিন্ধ রেঞ্জার্স ক্যাম্পে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এই ‘ইন্টেলিজেন্স বেসড’ (গোয়েন্দা তথ্যভিত্তিক) অভিযান চালানো হয়।

শনিবার রাতে করাচির গুলিস্থান-ই-জহুর এলাকায় পাকিস্তান রেঞ্জার্সের স্থানীয় সদর দপ্তরে এক আত্মঘাতী হামলায় তিন নিরাপত্তা কর্মী নিহত হন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, হামলাটি ভারতের মদদপুষ্ট প্রক্সি সংগঠন ‘জামায়াতুল আহরার’ চালিয়েছিল। পাল্টা জবাবে তিন সন্ত্রাসী নিহত এবং উসমান আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে উসমান জানান, সে মাত্র এক সপ্তাহ আগে আফগানিস্তানের জালালাবাদ থেকে পাকিস্তানে প্রবেশ করেছেন।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা এক্সে জানান, ২৮ জুন খাইবার পাখতুনখোয়ার বাজোড় জেলায় আফগান সীমান্তের কাছে স্থল অভিযানে জামায়াতুল আহরারের হাই-ভ্যালু কমান্ডার খান ফারোশ ওরফে জাবলসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

এরই ধারাবাহিকতায় ২৮ ও ২৯ জুনের মধ্যবর্তী রাতে ‘অপারেশন গজব লিল-হক’ এর অধীনে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন পাক্তিয়া, পাক্তিকা এবং কুনার অঞ্চলের তিনটি সন্ত্রাসী আস্তানায় বিমান হামলা চালানো হয়। এতে আরও ২৫ সন্ত্রাসী নিহত হয় এবং তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেও একই ধরনের অভিযানে ২৬ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছিল পাকিস্তান।

থিওটোনিয়াস/অমিয়/

ইউরোপজুড়ে তীব্র দাবদাহের রেকর্ড ফ্রান্সে অতিরিক্ত ১০০০ জনের মৃত্যু

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:১৯ এএম
ফ্রান্সে অতিরিক্ত ১০০০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে জেঁকে বসেছে এক তীব্র ও প্রাণঘাতী দাবদাহ। স্ক্যান্ডিনেভিয়া থেকে শুরু করে আল্পস পর্বতমালা–সর্বত্রই এখন প্রচণ্ড গরম। গত শনিবার এই দাবদাহ আরও পূর্ব দিকে ছড়িয়ে পড়েছে। এতে ভেঙে গেছে আগের সব রেকর্ড। কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র এই গরমের কারণে ইতোমধ্যে অনেক  মানুষের মৃত্যু হয়েছে।

গত শনিবার জার্মানি, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার প্রাথমিক রেকর্ড তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্স ও ব্রিটেনেও একই ধরনের রেকর্ড ভেঙেছিল। রেকর্ড-ভাঙা এই তাপপ্রবাহের কারণে ফ্রান্সে অতিরিক্ত এক হাজার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্য বছরগুলোতে এই সময়ে দেশটিতে স্বাভাবিক মৃত্যুর পরিসংখ্যান কমপক্ষে এক হাজার কম ছিল। ফরাসি জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাপজনিত মৃত্যুর বেশিরভাগই বয়স্ক মানুষ। সংস্থাটি আশঙ্কা করেছে, আবাসিক পরিচর্যা কেন্দ্র ও ব্যক্তিগত বাড়িতে মৃত্যুর বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে এই সংখ্যা বাড়বে।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এই তীব্র দাবদাহ সৃষ্টি হওয়া প্রায় অসম্ভব ছিল। ২০ বছর আগের তুলনায় এই সপ্তাহের রাতের তাপমাত্রা সম্ভাব্য ১০০ গুণ বেশি হয়ে উঠেছে।

জার্মানির ফেডারেল আইনপ্রণেতা ও গ্রিন পার্টির সাবেক সংসদীয় নেতা কাটরিন গোয়েরিং-একার্ড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘এই গরম কোনো মনোরম গ্রীষ্মকালীন আবহাওয়া নয়। এটি একটি স্বাস্থ্য সংকট।’

বার্লিনে শনিবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। শহরটিতে মানুষকে কিছুটা শীতল করতে পুলিশ দুটি জলকামান ব্যবহার করে পানি স্প্রে করেছে। জার্মানির আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দেশটির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের মোয়েকার্ন-ড্রেউইটজে সর্বোচ্চ ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মাত্র এক দিন আগে ফ্রান্স সীমান্তের কাছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড হয়েছিল।

অন্য দিকে ডেনমার্কের আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে, শনিবার আরহুস শহরের উত্তরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৮৭৪ সালে পরিমাপ শুরু হওয়ার পর এটিই সেখানে সর্বোচ্চ তাপমাত্রা। চেক হাইড্রমেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট জানায়, প্রাগের উত্তরে রেকর্ড ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপা হয়েছে। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় শুক্রবার ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত রেকর্ড করা হয়েছে।

মানুষকে পানি বাঁচানোর তাগিদ

শনিবার জার্মানির কর্তৃপক্ষ দেশজুড়ে চরম তাপমাত্রার সতর্কতা জারি করেছে। দাবদাহ পূর্ব দিকে অগ্রসর হওয়ায় পোল্যান্ডের প্রায় সব অঞ্চলেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে গেছে। ডানিউব নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তাদের একটি রিয়াক্টরের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। এর আগে সুইজারল্যান্ডের বেজনৌ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি আরে নদীর তাপমাত্রা বৃদ্ধির কারণে সাময়িকভাবে রিয়াক্টর বন্ধ করে দেয়।

ফ্রান্সে এই তীব্র গরমে তরুণ ও বৃদ্ধসহ কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরের এই তাপমাত্রা রেল ভ্রমণ ও বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটিয়েছে। সেখানে অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে, স্কুল-কলেজের ক্লাস স্থগিত করা হয়েছে এবং বাইরের অনুষ্ঠানগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। তীব্র গরমের কারণে বিক্রি কম হওয়ায় ফ্রান্স সরকার গ্রীষ্মকালীন কেনাকাটার ছাড়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ও রবিবারের জন্য মিলান, রোম, তুরিন, ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স এবং বোলোনিয়াসহ ১৮টি শহরে রেড অ্যালার্ট জারি করে। পো নদীর পানির স্তর নাটকীয়ভাবে কমে গেছে। এর ফলে সমুদ্রের পানি স্থলভাগের ভেতরের দিকে চলে আসছে। এটি স্থানীয় কৃষিকাজ এবং ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নদীটির বাস্তুতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করছে।

রাতের বেলাতেও আল্পস পর্বতমালা এলাকায় কোনো স্বস্তি মিলছে না। ইতালির দক্ষিণ টাইরলের বলজানো শহরে রাতের তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। আবহাওয়াবিদ ডিটার পিটারলিন জানান, এটি জুন মাসের একটি নতুন রেকর্ড। পরিবেশবাদীরা ইউরোপের হিমবাহগুলো নিয়ে এখন বড় ধরনের আশঙ্কা করছেন।

রেল ভ্রমণ কমাতে বিনামূল্যে টিকিট বাতিলের সুযোগ

রাস্তা ফেটে যাওয়া ও ট্রেনের লাইন বেঁকে যাওয়ার মতো অবকাঠামোগত ক্ষতির আশঙ্কায় কিছু রেল কোম্পানি যোগাযোগ সীমিত করার চেষ্টা করছে। জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়চে বান গ্রাহকদের আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দূরপাল্লার ভ্রমণের টিকিট বিনামূল্যে বাতিলের সুযোগ দিয়েছে। অন্য একটি অপারেটর ন্যাশনাল এক্সপ্রেস শনিবার বিকেলে জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়াতে সতর্কতা হিসেবে কিছু ট্রেন চলাচল স্থগিত করে। হামবার্গের কাছে জার্মানির অন্যতম ব্যস্ত মহাসড়কের প্রধান লেনটি আংশিক বন্ধ করে দেওয়া হয়, কারণ গরমে সেখানকার পিচ গলে ফেটে গিয়েছিল।

সুইজারল্যান্ডে লাউসান প্রাইড মার্চে অতিরিক্ত পানির ফোয়ারা এবং জরুরি উদ্ধারকারী দল রাখা হয়েছিল। অন্য দিকে মিলানের প্রাইড মার্চ গরমের প্রভাব এড়াতে বিকেল ৫টা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। ফ্রাঙ্কফুর্টে রবিবারে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লং-ডিস্ট্যান্স ট্রায়াথলনের সাইক্লিং এবং রানিং কোর্স গরমের কারণে সংক্ষিপ্ত করা হয়েছে।

ওমেগা ব্লক অবয়বের কারণে রেকর্ড তাপমাত্রা

চলতি সপ্তাহের শেষ দিকে এই চরম গরম কিছুটা কমতে শুরু করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার ভারী বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে। প্যারিস জানিয়েছে, ঝড়ের পূর্বাভাসের কারণে তারা শনিবারেই পার্ক, বাগান এবং খাল এলাকার সুইমিং জোনগুলো আগেভাগে বন্ধ করে দেবে। পুরো ইউরোপজুড়ে সাংস্কৃতিক দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখতে হয়েছে, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু হাসপাতাল পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।

রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, এই দাবদাহের কারণে তাপমাত্রা স্বাভাবিক গড় মৌসুমের চেয়ে অনেক ওপরে চলে গেছে। এই গরমের পেছনে মূল কারণ হলো আবহাওয়ার একটি বিশেষ অবস্থা, যা ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত। গ্রিক অক্ষরের মতো দেখতে হওয়ায় এর এমন নাম দেওয়া হয়েছে। এই আবহাওয়া বিন্যাসটি একটি বিশাল গরম বাতাসের কুণ্ডলীকে দীর্ঘ সময়ের জন্য কোনো অঞ্চলের ওপর আটকে রাখে এবং এর চারপাশে শীতল বাতাস অবস্থান করে।

সূত্র: রয়টার্স

হিজবুল্লাহর ড্রোন রুখতে ব্যর্থ ইসরায়েল

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:০৪ এএম
হিজবুল্লাহর ড্রোন রুখতে ব্যর্থ ইসরায়েল
হিজবুল্লাহর এফপিভি ড্রোন প্রতিরোধে সামরিক অবস্থান ও যানবাহনের ওপর মেশ নেট স্থাপন ইসরায়েলের। ফাইল ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রযুক্তির ড্রোন এখন ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একটি কৌশল কাজে লাগিয়ে হিজবুল্লাহ এমন কিছু সস্তা ও নিখুঁত ড্রোন ব্যবহার করছে, যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থাকেও ফাঁকি দিচ্ছে। ফাইবার-অপটিক প্রযুক্তির এই ড্রোনগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হওয়ায় একের পর এক ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হানছে। মারা যাচ্ছেন সেনারা। এই নতুন প্রযুক্তিগত হুমকি রুখতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী ও বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের আকাশে এখন একধরনের ছোট ছোট ড্রোন উড়তে দেখা যায়। এগুলো কোনো রাডারে ধরা পড়ে না। ড্রোনগুলোর ক্যামেরায় দেখা গেছে, এগুলো উড়ে এসে খুব নিখুঁতভাবে ইসরায়েলের মারকাভা ট্যাংকের দুর্বল জায়গায়, আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থায় কিংবা অসতর্ক সেনাদের ওপর গিয়ে আছড়ে পড়ছে।

সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহর এই বিশেষ এফপিভি (ফার্স্ট-পারসন ভিউ) ড্রোনগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। গত মার্চ মাসে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর ড্রোনে অন্তত ১২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যা লেবাননে মোট ইসরায়েলি সেনা নিহতের এক-তৃতীয়াংশ। 

এই ড্রোনগুলো আকারে একটা ডিনারের প্লেটের চেয়ে বড় নয়। কিন্তু এর কার্যকারিতা মারাত্মক। এগুলো চালকের সঙ্গে কোনো রেডিও তরঙ্গের মাধ্যমে যুক্ত থাকে না, বরং ড্রোনের পেছনে থাকা একটি রিল থেকে মাইলের পর মাইল লম্বা চিকন ফাইবার-অপটিক তারের মাধ্যমে যুক্ত থাকে। ড্রোনগুলো কোনো রেডিও সিগনাল ছড়ায় না। এ কারণে এগুলো শনাক্ত করা যেমন কঠিন, তেমনি ইলেকট্রনিক যুদ্ধপদ্ধতি ব্যবহার করে জ্যাম করাও অসম্ভব।

বিপদ সামলাতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন যুদ্ধক্ষেত্রে লাখ লাখ বর্গমিটারের বিশেষ জাল ব্যবহার করছে, যেন ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই জালে আটকে যায়। পাশাপাশি সেনাদের শটগান ও বিশেষ ধরনের গুলি দেওয়া হয়েছে, যেন খুব কাছ থেকে ড্রোনগুলোকে গুলি করে নামানো যায়। কিন্তু সমস্যা হলো, ড্রোনগুলো ধেয়ে আসার খবর সেনারা আগে থেকে জানতে পারছেন না।

আইডিএফ এই ড্রোন শনাক্ত করার কোনো প্রযুক্তি বানাতে পেরেছে কি না, তা এখনো জানায়নি। তবে তারা দেশের নামকরা প্রযুক্তি ও প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছে সাহায্য চেয়েছে। গত মাসে এ নিয়ে সামরিক কর্মকর্তা ও প্রযুক্তিবিদদের একটি জরুরি বৈঠকও হয়েছে। সেখানে এমন কিছু সেন্সর ও সফটওয়্যার নিয়ে আলোচনা হয়েছে, যা রেডিও তরঙ্গ ছাড়াই ড্রোন শনাক্ত করতে পারবে এবং আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করতে পারবে।

এই বৈঠকে ছিল ‘এয়ারওয়েজ’ নামের একটি ড্রোন সফটওয়্যার কোম্পানি। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা শাই কুরিয়ানস্কি জানান, তাদের তৈরি একটি বিশেষ সফটওয়্যার কম উচ্চতায় উড়তে থাকা ড্রোন শনাক্ত করতে পারে। এই প্রযুক্তিটি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মিয়ামি পুলিশ ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম সুরক্ষায় ব্যবহার করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই অদৃশ্য ড্রোনগুলো ধরতে হলে একসঙ্গে আলো, শব্দ, রাডার ও লেজার প্রযুক্তির একাধিক সেন্সর ব্যবহার করতে হবে।

শাই কুরিয়ানস্কি বলেন, ‘এখন সেনারা ড্রোন আসার খবর পায় মাত্র ৩-৪ সেকেন্ড আগে। কিন্তু আমরা যদি তাদের ২০ বা ৩০ সেকেন্ড আগেও সতর্ক করতে পারি, তবে ক্ষয়ক্ষতির চিত্রটা পুরো বদলে যাবে।’ তিনি আরও জানান, ইসরায়েলের প্রযুক্তি খাত এখন অনেক চাপের মুখে আছে, কারণ লেবাননে থাকা তাদের তরুণ সেনারা এই বিস্ফোরক ড্রোনের মুখে পুরোপুরি অরক্ষিত অবস্থায় আছে।

তবে এই সংকটের মাঝে অনেক ইসরায়েলি নাগরিকদের মনে ক্ষোভও জমছে। কারণ দুই বছর আগেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এই ফাইবার-অপটিক ড্রোন প্রথম দেখা গিয়েছিল। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইসরায়েলকে এই সস্তা ড্রোনের বিপদ সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন। প্রতিটির দাম মাত্র ৩০০ থেকে ৪০০ ডলারের এই ড্রোনগুলো যে এক দিন তাদের শত্রুদের হাতে পৌঁছাবে, সেই ইঙ্গিত দিয়ে তারা ইসরায়েলকে সাহায্য করতে চেয়েছিলেন।

ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভগেন কর্নিচুক গত মে মাসে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-কে বলেন, ‘আমরা এই বিষয়ে ইসরায়েলি নেতাদের তেমন কোনো আগ্রহ দেখিনি। এর পেছনের কারণ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে ইসরায়েল যে তাদের সেনাদের জীবন বাঁচানোর একটা বড় সুযোগ হাতছাড়া করেছে, তা এখন স্পষ্ট।’

সূত্র: সিএনএন

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত
ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। গত শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে চাওইয়ং স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়টি জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার বিকেল ৫টা ৫৫মিনিটে চাওইয়াং-এর পূর্ব তৃতীয় রিং রোডের কাছে উড়ন্ত অবস্থায় একটি এক ইঞ্জিন ও দুই আসনের হালকা স্পোর্টস বিমান একটি বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হয়েছে। এ ছাড়া আরও ১৩ জন আহত হয়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন আছেন। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে দুঘর্টনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

রয়টার্স কর্তৃক পর্যালোচিত বৈশ্বিক ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা প্রদানকারী ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা ৩০মিনিটে (০৯৩০ জিএমটি) বেইজিংয়ের উত্তর-পূর্ব শহরতলির আকাশে বি-১২পিপি নিবন্ধন নম্বরের একটি বিমান দেখা যায়, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বেইজিং শহরের কেন্দ্রস্থলের দিকে যাওয়ার আগে এটি একটি বড় বৃত্তাকার পথে উড়েছিল। এরপর ০৯৫৫ জিএমটি-তে এর ট্র্যাকিং বন্ধ হয়ে যায় এবং এটি ততক্ষণে শহরের কেন্দ্রস্থলের চাওইয়াং জেলায় পৌঁছে যায়। সেখানেই বিমানটি বিধ্বস্ত হয়।

সূত্র : রয়টার্স