ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
এই গরমে শিশুর যত্ন নেবেন যেভাবে তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১ ভেনেজুয়েলায় ভূমিকম্পে আর্জেন্টিনার ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু আলোচনায় মিম আফ্রিকান ফুটবলের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত কাফ সভাপতি মোতসেপে প্রতিশ্রুতি পূরণ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪ দিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে ইউক্রেনের কস্তিয়ানতিনিভকার দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনা তিন মাসের সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে সুইডিশ মন্ত্রী যুগ্ম সচিবে পদোন্নতি শিগগির এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়ল চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই হাসপাতালে ভর্তি দীপু মনি ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা, অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর দলের ব্যর্থতায় সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মসূচি নিয়েছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ডাবল ট্যাপ হামলা, শিশুসহ নিহত বেড়ে ৩৫ জাতীয় সংসদে সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ জামায়াতের রাজবাড়ীতে রেললাইনে ট্রাক, ট্রেনের সি‌ডিউল উলটপালট জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি জাপান ম্যাচের আগে সতর্ক ব্রাজিল অর্থবছর পরিবর্তনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার

ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’-এর সমাপনী অনুষ্ঠান বা ‘গ্র্যান্ড উইনার্স নাইট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের সেরা রিটেইলারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রিটেইলারদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে চলতি বছরের জানুয়ারি মাসে ওমেরা এলপিজি এই ক্যাম্পেইনটি শুরু করে। এতে ওমেরা এলপিজির ব্র্যান্ডিং উপকরণ ও সিলিন্ডার ব্যবহার করে নিজেদের দোকান সাজিয়ে ছবি পাঠানোর আহ্বান জানানো হয়েছিল। 

ক্যাম্পেইনটির মূল লক্ষ্য ছিল দেশজুড়ে ওমেরা এলপিজির ব্র্যান্ড ভিজিবিলিটি শক্তিশালী করা এবং রিটেইলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্ব সুদৃঢ় করা। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই আয়োজন করা হলেও সারা দেশের রিটেইলারদের অভূতপূর্ব সাড়ায় এর সময়সীমা এপ্রিল ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

চার মাসব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৬৪টি জেলা থেকে ৩,৫০০-এরও বেশি রিটেইলার অংশগ্রহণ করেন, যা দেশের এলপিজি খাতে রিটেইলার এনগেজমেন্টের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ক্যাম্পেইনে জাতীয় পর্যায়ে শীর্ষ ১০ জন বিজয়ীর পাশাপাশি দেশের প্রতিটি জেলার সেরা রিটেইলারদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন জামালপুরের ‘এমএস রাইশা ট্রেডিং’-এর স্বত্বাধিকারী আরিফুল ইসলাম রাসেল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন দুইজনের বিদেশ ভ্রমণের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মৌলভীবাজারের ‘আরিফ সাউন্ড অ্যান্ড লাইটিং’-এর মো. আরিফুল ইসলাম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন হবিগঞ্জের ‘তোফাজ্জল দিনের আড়ত’-এর মো. রুবেল। শীর্ষ বিজয়ীদের জন্য পুরস্কারের তালিকায় ছিল মোটরসাইকেল, বিদেশ ভ্রমণ এবং বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সসহ আকর্ষণীয় সব উপহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেরা এলপিজির সিইও তানজীম চৌধুরী, সিওও মাথীন্দ্র ডি জয়সা, সিএফও আতিয়ার রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় ওমেরা এলপিজির ম্যানেজমেন্ট তাদের রিটেইল পার্টনারদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ক্যাম্পেইনটির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের সেলস টিমের নিরলস পরিশ্রমেরও স্বীকৃতি দেওয়া হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে ‘উইনার্স নাইট ২০২৬’ শেষ হয়। ওমেরা এলপিজি কর্তৃপক্ষ জানায়, এই ক্যাম্পেইনটি কেবল একটি প্রতিযোগিতা ছিল না, বরং এটি ছিল রিটেইলারদের সঙ্গে ব্র্যান্ডটির গভীর সম্পর্কের এক অনন্য প্রতিফলন। দেশজুড়ে হাজারো রিটেইল শপে ওমেরা এলপিজির ব্র্যান্ড উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে এই উদ্যোগ এলপিজি শিল্পে রিটেইল এনগেজমেন্টের একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের শক্তি নিয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:০১ পিএম
ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের শক্তি নিয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ
ছবি: বিজ্ঞপ্তি

জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং মাল্টিটাস্কিং ব্যবহারকারীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই ১৪আইএমএইচ১০ (৮৩ভি৬০০৫সিএলকে) এবং লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ ১৬আইএমএইচ১০ (৮৩ভি৭০০৭এএলকে)।

ইন্টেল কোর আল্ট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপ দুটি শক্তিশালী এআই সক্ষমতা, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে দৈনন্দিন কাজ থেকে শুরু করে সৃজনশীল কাজ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা এনে দেবে।

ল্যাপটপ দুটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর, সমন্বিত ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৬জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২জিবি পিসিআই-ই জেন ৪ এসএসডি, যা দ্রুত বুটিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি অতিরিক্ত র‍্যাম ও স্টোরেজ আপগ্রেডের সুবিধা থাকায় ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী সহজেই ডিভাইসটির সক্ষমতা বাড়ানো যাবে।

উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ল্যাপটপ দুটিতে রয়েছে ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস এন্টি-গ্লেয়ার ডিসপ্লে। এছাড়া এফএইচডি আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, ডলবি অডিও সমর্থিত স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্যাকলিট কিবোর্ড এবং এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি স্ট্যান্ডার্ড নির্ভরযোগ্যতা অফিস, অনলাইন মিটিং, পড়াশোনা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ল্যাপটপ দুটিকে একটি আদর্শ সমাধানে পরিণত করেছে। অ্যালুমিনিয়াম বডি এবং পাতলা-হালকা ডিজাইন বহনযোগ্যতার পাশাপাশি প্রিমিয়াম লুকও নিশ্চিত করে।

পারফরম্যান্স, আপগ্রেড সুবিধা এবং নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তি/

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা
তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে ডিনার অনুষ্ঠানে আনন্দঘন সময় কাটান ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ জন ক্রেতা/ ছবি: বিজ্ঞপ্তি

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের ২৪ জন ক্রেতা।

দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এই সুবিধা পান তারা। উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৪ এ ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতাদের জন্য রয়েছে মিলিয়নিয়ার বা নগদ ১০ লাখ টাকা পাওয়ার সুবিধা।

এছাড়াও রয়েছে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন এবং জনপ্রিয় অভিনেত্রী মিমের সঙ্গে ডিনার করার সুবিধা। এরই ধারাবাহিকতায় সিজন-২৪ এ ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে এই সুবিধা পেয়েছেন ২৪ জন ক্রেতা। তাদের মধ্যে ২ জন পেয়েছেন থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল কুপন।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৪ জন গ্রাহকের সম্মানে এক জমকালো ডিনার অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে গ্রাহকেরা ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন। পাশাপাশি অভিনেত্রী মিমের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং সিনিয়র এডিশনাল এক্সিকিউটভি ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

ডিনার অনুষ্ঠানে চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ব্যবসার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডের টার্গেট থাকে গ্রাহকদের বাড়তি সুবিধা ও আনন্দ দেয়া। বাড়তি সুবিধা দেয়ার কারণে ওয়ালটন ও তার গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা আরো সুদৃঢ় হচ্ছে। ক্রেতাদের এই আস্থায় ভর করেই ওয়ালটন আজ এতো বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে ডিনারসহ আনন্দঘন এই মুহুর্তটি গ্রাহকরা জীবনে একটি সুখস্মৃতি হয়ে থাকবে। ওয়ালটন পণ্যের গ্রাহকদের জন্য এমন আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।

চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর মেয়াদ শেষ হবে ৩০ জুন, ২০২৬। ক্যাম্পেইনের এই সিজনে ইতোমধ্যে দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ এবং এসি কিনে মিলিয়নিয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পেয়েছেন ৬ জন ক্রেতা।

তারা হলেন: ভালুকার খোকন মিয়া, রাজধানীর মাহমুদুল হাসান, নাটোরের গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

মিলিয়নিয়ারের পাশাপাশি তাসকিন এবং মিমের সঙ্গে ডিনারের সুযোগ পেয়েছে ২৪ জন। এছাড়াও এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচারসহ আর্জেন্টিনার ফ্যান জার্সি ফ্রি পেয়েছেন অসংখ্য ক্রেতা।

বিজ্ঞপ্তি/

মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম
মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন
মেটলাইফ বাংলাদেশ-এর ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি

মেটলাইফ বাংলাদেশ আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা তৃতীয় বারের মতো মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল প্রতিষ্ঠানটি।

‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলা, কর্মীদের পেশাগত বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য সুপরিচিত।

দেশের একমাত্র বিমা প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জনকারী মেটলাইফ বাংলাদেশ। কর্মীদের জন্য নির্ভরযোগ্য, বৈচিত্র্যময় এবং দক্ষতা বিকাশে সহায়ক কর্মপরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার প্রতিফলন এ অর্জন।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি কর্মপরিবেশ তৈরি করা যেখানে কর্মীরা সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেন। গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের বিকাশে সহায়ক যে কর্মসংস্কৃতি আমরা গড়ে তুলেছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন। ভবিষ্যতেও কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ এবং দেশের কর্মক্ষেত্রে উৎকর্ষতার নতুন মানদণ্ড স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মেটলাইফের সার্বিক কর্মপরিবেশ, নেতৃত্ব, কর্মজীবনে উন্নয়ন নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান কর্মীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়।  

এই স্বীকৃতির মূলে রয়েছে মেটলাইফ বাংলাদেশের এমন একটি কর্মপরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা, যেখানে কর্মীরা পেশাগত ও ব্যক্তিগত- উভয় ক্ষেত্রেই উন্নতি করতে পারেন। প্রতিষ্ঠানটি এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক কর্মসংস্কৃতি তৈরিতে সচেষ্ট, যা বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গিকে মূল্য দেয় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ, সুস্থতা-বিষয়ক উদ্যোগ এবং স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে কর্মীদের সমর্থন করে। আস্থা, পারস্পরিক শ্রদ্ধা এবং উদ্দেশ্যনির্ভর কর্মপরিবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের আরও দক্ষ করে তুলছে, যাতে তাঁরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে পারেন।

বিগত ৭৪ বছর ধরে দেশের জীবন বিমা খাতে বিশ্বস্ততা ধরে রেখেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের প্রায় ৪০০ কর্মী এবং ১৫ হাজার বিমা প্রতিনিধির দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক ও ৯০০ করপোরেট গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।

বিজ্ঞপ্তি/

বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:১১ পিএম
বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রেমিট্যান্স আরও সহজে ও দ্রুততার সঙ্গে প্রবাসীর স্বজনের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে দেশের বৃহত্তম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, মাস্টারকার্ড চুক্তি স্বাক্ষর করেছে।

ফলে, মাস্টারকার্ড মুভ (Mastercard Move)-এর মাধ্যমে বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি রেমিট্যান্স পৌঁছে যাবে। এই অংশীদারিত্বের আওতায় মাস্টারকার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাংক ও অনুমোদিত মানি ট্রান্সফার অপারেটরগুলোর মাধ্যমে পাঠানো অর্থ সরাসরি বিকাশ ওয়ালেটে গ্রহণ করা যাবে।

রেমিট্যান্সের অর্থ ব্যবহার করে গ্রাহকরা বিকাশ-এর মাধ্যমেই বিভিন্ন পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ এবং বিকাশ সেভিংস অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের সেবা ঘরে বসেই নিতে পারবেন।

পাশাপাশি, দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লাখ ৫০ হাজারেরও বেশি বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে সহজেই ক্যাশ আউট সুবিধা নিতে পারবেন। এর ফলে বাংলাদেশের লাখো গ্রাহকের জন্য রেমিট্যান্স গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে। এই উদ্যোগ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকে আরও সহজলভ্য এবং নির্বিঘ্ন করার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক সেবার ব্যবহারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ‘নিরাপদ, তাৎক্ষণিক এবং নিরবচ্ছিন্ন রেমিট্যান্স সেবার মাধ্যমে বিকাশ প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের আস্থা অর্জন করেছে। এ ধারাবাহিক প্রচেষ্টার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বিকাশ লাখো প্রবাসী বাংলাদেশির কাছে রেমিট্যান্স গ্রহণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  রেমিট্যান্স উপার্জনকারী ও তাদের পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন হিসেবে কাজ করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখতে বিকাশ প্রতিশ্রুতিবদ্ধ।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘মাস্টারকার্ডে আমরা এমন একটি পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছি, যা দ্রুত, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক। বিকাশের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষ সরাসরি মোবাইল ওয়ালেটে কিংবা বিভিন্ন ক্যাশ পিক-আপ পয়েন্টের মাধ্যমে এখন আরও সহজে বিদেশ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। একসঙ্গে আমরা ক্রস-বর্ডার পেমেন্টের সুযোগ সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে কাজ করছি।’

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স গ্রহণকারী দেশগুলোর একটি। একইসঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিস্তৃত ব্যবহার দেশের মানুষের জন্য রেমিট্যান্স গ্রহণকে আরও সহজলভ্য করে তুলছে। বর্তমানে দেশে ২৩ কোটি ৭০ লাখেরও বেশি নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট রয়েছে, এবং ডিজিটাল চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণের প্রবণতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

এই সহযোগিতা নিরাপদ ও আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেলের ব্যবহার উৎসাহিত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চলমান প্রচেষ্টাকেও সমর্থন করে। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী পরিবারগুলোর জন্য বিদেশ থেকে পাঠানো অর্থ গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।

বিজ্ঞপ্তি/

ঢাকায় শেষ হলো দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার’

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৫২ পিএম
ঢাকায় শেষ হলো দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার’
ছবি: সংগৃহীত

সবুজ পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহারের প্রসার ঘটানোর লক্ষ্যে রাজধানীর হোটেল লেকশোরে আয়োজন করা হয় দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার-২০২৬’। বিশ্বজুড়ে চলমান পরিবেশবান্ধব আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই মেলা গত ২৬ জুন শুরু হয়ে ২৭ জুন শেষ হয়েছে।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত এই মেলায় কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী এবং সাতক্ষীরার শ্যামনগরের ১৮ জন উদ্যোক্তা অংশ নেন। মেলায় নকশিকাঁথা, হাতে বোনা শাড়ি, হারবাল পণ্য, রাখাইন সম্প্রদায়ের হস্তশিল্প, খেজুর পাতার তৈরি বিভিন্ন সামগ্রী, সুন্দরবনের মধু ও কেওড়ার আচারসহ নানা ধরনের পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফাম বাংলাদেশের আর্থিক সহায়তায় ‘বিডফরসিজে’ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেবী রানী কর্মকার। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে কোডেকের নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম বলেন, “এই সবুজ উদ্যোগের পরিধি আরও বিস্তৃত করতে হবে। সেই সঙ্গে প্রকল্পের কাজের স্থায়িত্ব নিশ্চিত করতে প্রকল্পভিত্তিক কাজের চেয়ে দীর্ঘমেয়াদী কর্মসূচি বা প্রোগ্রাম অ্যাপ্রোচে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

কোডেকের পরিচালক কাজী ওয়াফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে, অক্সফামের হেড অব ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস ফাতেমা তুজ জোহরা ও কোডেকের পরিচালক ড. শীতল কুমার নাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন কোডেকের সিনিয়র ম্যানেজার কাজী নহিদ আলম।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং সবুজ পণ্যের প্রসার ঘটাতে ২০২৩ সাল থেকে কক্সবাজার, খুলনা ও সাতক্ষীরা জেলায় ‘বিডফরসিজে’ প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে।

/আবরার জাহিন