ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
এই গরমে শিশুর যত্ন নেবেন যেভাবে তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে আর্জেন্টিনার ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু আলোচনায় মিম আফ্রিকান ফুটবলের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত কাফ সভাপতি মোতসেপে প্রতিশ্রুতি পূরণ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪ দিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে ইউক্রেনের কস্তিয়ানতিনিভকার দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনা তিন মাসের সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে সুইডিশ মন্ত্রী যুগ্ম সচিবে পদোন্নতি শিগগির এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়ল চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই হাসপাতালে ভর্তি দীপু মনি ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা, অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর দলের ব্যর্থতায় সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মসূচি নিয়েছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ডাবল ট্যাপ হামলা, শিশুসহ নিহত বেড়ে ৩৫ জাতীয় সংসদে সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ জামায়াতের রাজবাড়ীতে রেললাইনে ট্রাক, ট্রেনের সি‌ডিউল উলটপালট জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি জাপান ম্যাচের আগে সতর্ক ব্রাজিল অর্থবছর পরিবর্তনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

হাসপাতালে ভর্তি দীপু মনি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৪৩ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
হাসপাতালে ভর্তি দীপু মনি
ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পান তিনি।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সংবাদমাধ্যমকে জানান, সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর কারারক্ষীরা কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে আবার কারাগারে নিয়ে যায়।

এ দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ সংবাদমাধ্যমকে বলেন, ’দীপু মনি দীর্ঘদিন ধরেই এসব রোগে আক্রান্ত। তার নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়। অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

থিওটোনিয়াস/

তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:০৪ পিএম
তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যরা দীর্ঘদিন ধরে তিস্তা ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরছেন। সরকার এ দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে কাজ করছে। 

তিনি বলেন, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

সেচ ব্যবস্থার উন্নয়নে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, ইতোমধ্যে গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

কৃষকদের সহায়তায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ‘কৃষক কার্ড’ চালুর কাজ চলছে। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা সরাসরি সহায়তাসহ আরও বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী ক্রিয়েটিভ ইকোনমি বিকাশ, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। 

তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে কৃষি, অর্থনীতি, শিক্ষা ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংস্কার নিশ্চিত করে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

এলিস/অমিয়/

এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:১৯ পিএম
এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি
এসএমপি লোগো। ছবি: সংগৃহীত

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষাকে কেন্দ্র করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও এর আশেপাশের এলাকায় কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রবিবার (২৮ জুন) রাত পৌনে ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী এই গণবিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হবে। সিলেট মহানগর এলাকায় মোট ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ, চিৎকার, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন, লাউডস্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যেকোনো কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উক্ত পরীক্ষা কেন্দ্রগুলো পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ আগামী ২ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে সকাল ৯টা থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত বলবৎ থাকবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ:

সিলেট সরকারি কলেজ, মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মদন মোহন সরকারি কলেজ, সরকারি মদন মোহন কলেজ, সিলেট (তারাপুর ক্যাম্পাস), মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, পিডিবি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, নূরজাহান মেমোরিয়াল কলেজ, আম্বরখানা গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজ, ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, শাহ্ খুররম ডিগ্রি কলেজ, জালালাবাদ ক্যান্ট, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রেবতি রমন উচ্চ বিদ্যালয়,  রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়, জালালপুর ডিগ্রি কলেজ, জালালপুর উচ্চ বিদ্যালয়, শাহপরাণ সরকারি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়।

থিওটোনিয়াস/

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৫৫ পিএম
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।

সোমবার (২৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্তরা/

সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:২৬ পিএম
সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (সংশোধন) এবং দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬ শীর্ষক দুটি বিল উত্থাপন করা হয়েছে। বিল দুটি উত্থাপনের পর সংশ্লিষ্ট কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পৃথকভাবে বিল দুটি উত্থাপন করেন। পরে স্পিকার বিল দুটির ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেন।

‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ সংশোধনী বিলে বলা হয়, চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়টির অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন করা হলেও জনবল ও পরিচালনা কাঠামো স্পষ্ট না থাকায় এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। এ কারণে হাসপাতালটি পরিচালনায় ‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর আওতায় ব্যবস্থাপনার প্রস্তাব রাখা হয়েছে।

বিলে আরও বলা হয়, চিকিৎসা শিক্ষা ও সেবার পরিধি বাড়াতে বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক বা অলাভজনক কোম্পানি গঠন, শেয়ার অর্জন ও ধারণের ক্ষমতা প্রদান জরুরি। একই সঙ্গে কোম্পানি পরিচালনা, বিনিয়োগ, আয় ব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের ক্ষমতা আইনে সুস্পষ্ট করার বিধান যুক্ত করা হয়েছে।

অন্যদিকে ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ বিলে বলা হয়, প্রযুক্তিনির্ভর যুগে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নকল, প্রশ্নফাঁস ও জাল সনদ তৈরির মতো অপরাধ বেড়ে যাওয়ায় ১৯৮০ সালের পুরোনো আইনটি যুগোপযোগী করা প্রয়োজন।

বিলে পাবলিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল অপরাধ ও সংশ্লিষ্ট দণ্ড কার্যকরভাবে আইনের আওতায় আনার বিধান যুক্ত করা হয়েছে। দীর্ঘ প্রক্রিয়ায় মন্ত্রিসভা বৈঠকের অনুমোদন ও লেজিসলেটিভ বিভাগে ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদনের পর এটি সংসদে উত্থাপন করা হয়।

উভয় বিলই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে বিস্তারিত যাচাই-বাছাই শেষে পুনরায় সংসদে উপস্থাপনের জন্য পাঠানো হবে।

এলিস/অন্তরা/

গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মসূচি নিয়েছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মসূচি নিয়েছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
ছবি: সংগৃহীত

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের মাধ্যমে দেশের ৪৯৩টি উপজেলার ৪ হাজার ৫৮৩টি ইউনিয়নের ১০ লাখ ৪০ হাজার দরিদ্র ও অসচ্ছল নারীকে প্রতি মাসে ৩০ কেজি প্যাকেটজাত পুষ্টি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি এনজিওর মাধ্যমে আয়বর্ধক কার্যক্রম, সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী মায়েদের প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত মাসিক ৮৫০ টাকা ভাতা দেওয়া হচ্ছে। বর্তমানে এ কর্মসূচির আওতায় ১৭ লাখ ৭১ হাজার ২০০ জন উপকারভোগী রয়েছেন।

মন্ত্রী আরও জানান, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ২৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত একক এবং দলীয়ভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে। ২০০৩-০৪ অর্থবছর থেকে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ২২ জন নারীর মধ্যে ২০৩ কোটি ৬৩ লাখ টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে আরও ৭৪ হাজার ৭৮ জন নারীকে প্রায় ৯৯ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থানীয় চাহিদাভিত্তিক পাঁচটি ট্রেডে তিন মাস মেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও চলমান রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ১৯ হাজার ২০০ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১১ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।

এলিস/অন্তরা/