ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই পার্কিং ভাড়া দিলে ভবনের হোল্ডিং নম্বর জব্দ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে: কুসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন রেকর্ড গড়া মেসির সামনে কেপ ভার্দের হুঙ্কার ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গে মাগুরায় কৃষকদল নেতা কারাগারে কুড়িগ্রামে বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি ‘কেপ ভার্দের কাছেই হারবে মেসিরা’, নকআউট নিয়ে ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী সাতকানিয়ায় অপহরণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়া যুবকের মৃত্যু রাসুল (সা.) কিভাবে জুতা পরতেন? শতবর্ষের ঐতিহ্য বনাম নতুন পরাশক্তি আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ জঙ্গি নিহত ঢাবিতে খেলা দেখতে এসে নারীসহ সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি: এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে একক রাজত্ব ফ্রান্সে অতিরিক্ত ১০০০ জনের মৃত্যু জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে তুমুল বিতর্ক হিজবুল্লাহর ড্রোন রুখতে ব্যর্থ ইসরায়েল আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ সহজ, শুরুতেই মহাযুদ্ধ ইউরোপীয় পরাশক্তিদের নকআউটেও ভেল্কি দেখাবেন ভিনি? বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত ভ্যাটে ছাড় পেতে পারেন ছোট দোকানিরা বেক্সিমকোয় ভর করে বাড়ল সূচক ও লেনদেন ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম করবে সরকার দেশে আয়বৈষম্য বেড়েছে ২৯ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২৯ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল সঞ্চয়পত্রে কর রেয়াত সুবিধা কমায় মধ্যবিত্তের চাপ বাড়বে কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে সাম্বার ছন্দ বনাম সামুরাই শৃঙ্খলা

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে তুমুল বিতর্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:০৬ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে তুমুল বিতর্ক
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের নায়ক বা ‘মাস্টারমাইন্ড’ কে–এ প্রশ্নকে কেন্দ্র করে জাতীয় সংসদে সরকারি দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে জুলাই আন্দোলনের প্রধান নায়ক হিসেবে দাবি করা হয়। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, এ আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই; এর প্রকৃত শক্তি ছিল বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবং তরুণ প্রজন্ম।

গতকাল রবিবার (২৮ জুন) সংসদে বাজেট অধিবেশনের ১৭তম দিনের সাধারণ আলোচনায় বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়। প্রথমে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দূরে অবস্থান করেও তারেক রহমান বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত নেতৃত্ব দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানকে সফল করেছেন। তিনি আরও উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা অতীতে তারেক রহমানকে আন্দোলনের প্রধান নায়ক হিসেবে অভিহিত করেছিলেন।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তার বক্তব্যের সময়কাল সঠিকভাবে তুলে ধরা হয়নি। তিনি জানান, ওই মন্তব্য তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে করেছিলেন। কিন্তু ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হয়। গণ-অভ্যুত্থান সফল হওয়ার পর যাদের নেতৃত্বে আন্দোলন বিজয়ে পৌঁছেছে, তাদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

দুপুরে অধিবেশন পুনরায় শুরু হলে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক বিষয়টি আবারও উত্থাপন করেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা নিজেই একসময় প্রকাশ্যে তারেক রহমানকে জুলাই আন্দোলনের মহানায়ক ও প্রধান নায়ক হিসেবে উল্লেখ করেছিলেন। তাই এম রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্য সঠিক এবং তা সংসদের কার্যবিবরণীতে সংরক্ষণ করা উচিত।

পাল্টা বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, অতীতের বক্তব্য তিনি অস্বীকার করছেন না। তবে সেটি ছিল ভিন্ন সময় ও ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া। তিনি বলেন, ৫ আগস্টের পর আন্দোলনের চরিত্র ও বাস্তবতা নতুন মাত্রা পায়। তাই জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা নেতৃত্বের নয়; এটি গণমানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশ সফরের সময় একজনকে (মাহফুজ আলম) জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন। তখন তিনিই প্রথম এর প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের গণ-অভ্যুত্থানকে কোনো একক ব্যক্তির কৃতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, ‘আমাদের যুবসমাজকে কৃতিত্ব দিতে চাই। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের ১৮ কোটি মানুষ। একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না, আগেও বলেছি, এখনো বলছি।’

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪৬ এএম
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

সোমবার (২৯ জুন) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেয়ায় আশার আলো দেখা দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেয়া হয়।  এর আগে তার স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

তার মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে তুমুল বিতর্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:০৬ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে তুমুল বিতর্ক
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের নায়ক বা ‘মাস্টারমাইন্ড’ কে–এ প্রশ্নকে কেন্দ্র করে জাতীয় সংসদে সরকারি দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে জুলাই আন্দোলনের প্রধান নায়ক হিসেবে দাবি করা হয়। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, এ আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই; এর প্রকৃত শক্তি ছিল বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবং তরুণ প্রজন্ম।

গতকাল রবিবার (২৮ জুন) সংসদে বাজেট অধিবেশনের ১৭তম দিনের সাধারণ আলোচনায় বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়। প্রথমে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দূরে অবস্থান করেও তারেক রহমান বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত নেতৃত্ব দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানকে সফল করেছেন। তিনি আরও উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা অতীতে তারেক রহমানকে আন্দোলনের প্রধান নায়ক হিসেবে অভিহিত করেছিলেন।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তার বক্তব্যের সময়কাল সঠিকভাবে তুলে ধরা হয়নি। তিনি জানান, ওই মন্তব্য তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে করেছিলেন। কিন্তু ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হয়। গণ-অভ্যুত্থান সফল হওয়ার পর যাদের নেতৃত্বে আন্দোলন বিজয়ে পৌঁছেছে, তাদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

দুপুরে অধিবেশন পুনরায় শুরু হলে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক বিষয়টি আবারও উত্থাপন করেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা নিজেই একসময় প্রকাশ্যে তারেক রহমানকে জুলাই আন্দোলনের মহানায়ক ও প্রধান নায়ক হিসেবে উল্লেখ করেছিলেন। তাই এম রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্য সঠিক এবং তা সংসদের কার্যবিবরণীতে সংরক্ষণ করা উচিত।

পাল্টা বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, অতীতের বক্তব্য তিনি অস্বীকার করছেন না। তবে সেটি ছিল ভিন্ন সময় ও ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া। তিনি বলেন, ৫ আগস্টের পর আন্দোলনের চরিত্র ও বাস্তবতা নতুন মাত্রা পায়। তাই জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা নেতৃত্বের নয়; এটি গণমানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশ সফরের সময় একজনকে (মাহফুজ আলম) জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন। তখন তিনিই প্রথম এর প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের গণ-অভ্যুত্থানকে কোনো একক ব্যক্তির কৃতিত্ব হিসেবে দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, ‘আমাদের যুবসমাজকে কৃতিত্ব দিতে চাই। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের ১৮ কোটি মানুষ। একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না, আগেও বলেছি, এখনো বলছি।’

২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম করবে সরকার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৪১ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৮:৪২ এএম
২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম করবে সরকার
ছবি: সংগৃহীত

দেশব্যাপী শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অর্থমন্ত্রীর আশ্বাস অনুযায়ী আগামী জুলাই মাসেই মাদরাসাশিক্ষকদের সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষককে ট্যাব দেওয়া হবে। এর মাধ্যমে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হবে, যেখানে শিক্ষকরা পাঠদান, পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের অগ্রগতি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে আরও ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে।

মাদরাসাশিক্ষকদের বেতন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় ১৭ হাজার শিক্ষকের বেতন দিতে প্রতি মাসে ৫০১ কোটি টাকা প্রয়োজন হলেও অর্থের সংস্থান না থাকায় চলতি মাসে বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে অর্থমন্ত্রী ইতোমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং জুলাই মাসে বাকি অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আগামী মাসেই সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তিতে প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও অবসর তহবিলে বর্তমানে রয়েছে মাত্র ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার অর্থ ঘাটতি রয়েছে।

গতকাল রবিবার প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে সরকার আন্তরিক। বর্তমানে একজন শিক্ষক বা কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পান। তবে অর্থসংকটের কারণে আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।

তিনি আরও জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে আগস্ট ২০২৩ থেকে ২১ জুন ২০২৬ পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন।

শিক্ষামন্ত্রী বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সফটওয়্যার পুনরায় চালু, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং আইবাসের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজারসহ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৪৭ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:৫৬ এএম
কক্সবাজারসহ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রবিবার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পন অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় (অবস্থান: ২১.৫৭° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৯° পূর্ব দ্রাঘিমাংশ)। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর উপকেন্দ্রের দূরত্ব প্রায় ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এসএন/

৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৪২ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৪৩ পিএম
৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল
সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি নবগঠিত রাজনৈতিক দল ‘এনসিপি’কে অতীতের কোনো ‘কলঙ্ক’ বা স্টিগমা থেকে মুক্ত থেকে রাজনীতিতে আরও স্বচ্ছ অবস্থান তৈরির পরামর্শ দিয়েছেন।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদের বিরোধী পক্ষের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ৭১ সালের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চেয়ে অতীতকে অস্বীকার করা ঠিক হয়নি। তিনি বলেন, ’এখনো সময় আছে, আপনারা ভুল স্বীকার করলে রাজনীতি অনেক সহজ হবে।’

নতুন প্রজন্মের দল এনসিপির পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, তরুণরা ভালো ভূমিকা রাখছে, তবে তাদের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট ও কলঙ্কমুক্ত হওয়া প্রয়োজন, যাতে দেশের স্বাধীনতা ও অস্তিত্ব প্রশ্নবিদ্ধ কোনো অতীত তাদের সঙ্গে যুক্ত না থাকে।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরের শাসনে দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল এবং জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ নতুন করে স্বপ্ন দেখছে। তিনি বর্তমান বাজেটকে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’-এর ভিত্তিতে প্রণীত একটি রূপান্তরমুখী বাজেট হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, সরকারের লক্ষ্য হলো এক বছরের মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল করা, তিন বছরের মধ্যে কাঠামোগত সংস্কার এবং পাঁচ বছরের মধ্যে পূর্ণ অর্থনৈতিক রূপান্তর নিশ্চিত করা। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাজেটকে তিনি সাহসী ও দিকনির্দেশনামূলক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এ যাত্রা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ছাত্র ও যুবসমাজের গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে, যা সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আরও শক্তিশালী হতে পারে।

এলিস/এসএন