ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
দলের ব্যর্থতায় সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা জাতীয় সংসদে সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ জামায়াতের রাজবাড়ীতে রেললাইনে ট্রাক, ট্রেনের সি‌ডিউল উলটপালট জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি জাপান ম্যাচের আগে সতর্ক ব্রাজিল অর্থবছর পরিবর্তনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখুন করিডর : বিশিষ্টজনের অভিমত ভাঙ্গায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, জোড়া লাগার সম্ভাবনা নেই সোনারগাঁয় রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ, ১০ পরিবার অবরুদ্ধ করিডর নিয়ে আলোচনা ঢল ও বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, প্লাবিত হচ্ছে নীলফামারীর নিচু এলাকা সারাদেশে কালেমার পতাকা: নানা প্রশ্ন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই পার্কিং ভাড়া দিলে ভবনের হোল্ডিং নম্বর জব্দ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে: কুসিক প্রশাসক ট্রাকের ধাক্কায় পড়ে যাওয়ে যুবকের বাসচাপায় মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন রেকর্ড গড়া মেসির সামনে কেপ ভার্দের হুঙ্কার ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত বিয়ের প্রতিশ্রুতিতে ঘনিষ্ঠ সম্পর্ক, কৃষকদল নেতা কারাগারে কুড়িগ্রামে বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি ‘কেপ ভার্দের কাছেই হারবে মেসিরা’, নকআউট নিয়ে ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী সাতকানিয়ায় অপহরণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়া যুবকের মৃত্যু রাসুল (সা.) কিভাবে জুতা পরতেন? শতবর্ষের ঐতিহ্য বনাম নতুন পরাশক্তি আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ জঙ্গি নিহত

শতবর্ষের ঐতিহ্য বনাম নতুন পরাশক্তি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:০০ এএম
শতবর্ষের ঐতিহ্য বনাম নতুন পরাশক্তি
ছবি: সংগৃহীত

এক সময় বিশ্বকাপে ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে আফ্রিকার সাফল্যকে বলা হতো অঘটন। এখন সেই ধারণা বদলে গেছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো ২০২৬ আসরেও প্রমাণ করেছে, তাদের উত্থান ক্ষণিকের নয়। আর এবার রাউন্ড ৩২-এ তাদের সামনে ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী শক্তি নেদারল্যান্ডস। একদিকে শতবর্ষের ফুটবল ঐতিহ্য, অন্যদিকে নতুন এক পরাশক্তির আত্মপ্রকাশ– দুই মহাদেশের শক্তির এই লড়াই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে। আগামীকাল (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মন্টেরেতে গড়াবে ম্যাচটি।

গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে নকআউটে এসেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে সাত পয়েন্ট ডাচদের। শুরুটা হয়েছিল জাপানের সঙ্গে ২-২ ড্র দিয়ে। এর পর সুইডেন ও তিউনিসিয়াকে টানা হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় শেষ করেছে প্রথম পর্ব। রোনাল্ড কোম্যানের দল গ্রুপপর্বে ১০ গোল করেছে। আর ‘সি’ গ্রুপে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে মরক্কো। পয়েন্ট সমান, শুধু গোল ব্যবধানে ব্রাজিলের পেছনে ছিল অ্যাটলাস লায়ন্সরা। টুর্নামেন্টের শুরুতেই ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করে নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা। পরে স্কটল্যান্ডকে ১-০ এবং হাইতিকে ৪-২ গোলে হারিয়ে দাপটের সঙ্গে জায়গা করে নেয় নকআউটে।

দুই শিবিরে চোটের থাবা পড়েনি। বরং ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডেঞ্জেল ডামফ্রাইস ও ব্রায়ান ব্রবে। দুজন ফেরায় শক্তি বেড়েছে ডাচদের। ফলস্বরূপ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারবে নেদারল্যান্ডস। মিকি ফন ডি ভেনের ফেরা ডাচদের রক্ষণে আরও ভারসাম্য দেবে। মরক্কোর জার্সিতে আলো ছড়াচ্ছেন ইসমায়েল সাইবারি। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে তিন গোল করে দারুণ ফর্মে আছেন তিনি। তার সঙ্গে আক্রমণে থাকবেন আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজ। মাঝমাঠে আজেদিনের উপস্থিতি ম্যাচের গতি নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

দুই ভিন্ন মহাদেশের দল হওয়ায় বিশ্ব ফুটবলে দুই দলের শক্তি পরীক্ষার সুযোগ খুব একটা হয়নি। তার পরও তিনবার মুখোমুখি হয়েছে তারা। দুবার প্রীতি ম্যাচে, একবার বিশ্বকাপে। ১৯৯৪ সালে বিশ্বকাপের লড়াইয়ে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। পাঁচ বছর পর প্রীতি ম্যাচে একই ব্যবধানে জয় পেয়েছিল মরক্কো। ১৮ বছর পর ২০১৭ সালে নেদারল্যান্ডস প্রীতি ম্যাচে হারের প্রতিশোধ নেয় ২-১ গোলে হারিয়ে।

ইতিহাস এবং গ্রুপপর্ব পেছনে ফেলে এখন উভয় দলের এগিয়ে যাওয়ার পালা। শিষ্যদের এটাই মনে করিয়ে দিয়েছেন ডাচ কোচ কোম্যান, ‘মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট তারা। চমৎকার ফুটবল খেলছে দলটি।’ নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন দাইক বলেন, ‘ক আউট মানেই ভিন্ন চাপ। মরক্কো বিপজ্জনক দল। আমাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে।’

অপরদিকে মরক্কোর কোচ মোহামেদ ওহবি বলেন, ‘নেদারল্যান্ডস শীর্ষ দলগুলোর একটি। তাদের বিপক্ষে খেলতে বিশেষ পরিকল্পনা দরকার। কিন্তু আমরা ভয় পাচ্ছি না। ব্রাজিলের বিপক্ষে আমরা প্রমাণ করেছি, যে কোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের রয়েছে।’ 

অধিনায়ক আশরাফ হাকিমি বলেন, ‘নেদারল্যান্ডস শক্তিশালী। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। আফ্রিকার কোটি সমর্থক আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তাদের গর্বিত করতে চাই।’

দলের ব্যর্থতায় সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:১৫ পিএম
দলের ব্যর্থতায় সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জাতীয় দলের আকস্মিক ও হতাশাজনক বিদায়ে পদত্যাগ করেছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসির আল-মিশেহাল।

‘এইচ’ গ্রুপ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিদায় নেয় সৌদি আরব। উরুগুয়ে এবং কেপ ভার্দের সাথে ড্র করলেও স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল-মিশেহাল লিখেছেন, ‘বিশ্বকাপের পরবর্তী পর্বে কোয়ালিফাই করতে জাতীয় দলের এই ব্যর্থতা আমাদের সবার প্রত্যাশার চেয়েও অনেক কম। আমি এর সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিচ্ছি এবং যারা আমাদের দলকে আরও ভালো অবস্থানে দেখতে চেয়েছিলেন, তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, দায়বদ্ধতার খাতিরেই নতুন একটি অধ্যায়ের সুযোগ করে দেওয়া উচিত। আর সেই উপলব্ধি থেকেই আমি চলতি মেয়াদের শেষ পর্যন্ত আর পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

আল-মিশেহাল দীর্ঘ সাত বছর ধরে এই পদে দায়িত্ব পালন করছিলেন। ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার ক্ষেত্রে সৌদির সফল বিডিং বা আবেদনের পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

এটি ছিল সৌদি আরবের টানা তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ আসর। তবে টুর্নামেন্ট শুরুর দুই মাসেরও কম সময় আগে কোচ হার্ভে রেনার্ডের পরিবর্তে জর্জিওস দনিসকে দায়িত্ব দেওয়ায় দলটির বিশ্বকাপ প্রস্তুতি বেশ বড় ধাক্কা খেয়েছিল।

ফুটবলের মান বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার এই খেলায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এরই অংশ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের মতো বিশ্বের হাই-প্রোফাইল তারকাদের দলে ভিড়িয়েছিল সৌদির ক্লাবগুলো। কিন্তু বিপুল এই বিনিয়োগের পর এমন ফলাফল এলো।

পাপ্পু/অনিক/

জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৫৫ এএম
জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে আজ হাইভোল্টেজ লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। তবে ম্যাচ ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয়-ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র কি আজ মাঠে নামবেন?

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নেইমারের বিষয়ে বলেন, ‘নেইমার খুব ভালো উন্নতি করছে। বিশেষ করে গত এক সপ্তাহে তার অগ্রগতি চোখে পড়ার মতো। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সঙ্গে পুরো সময় অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের বেশি সময় মাঠে খেলার মতো অবস্থায় রয়েছে এবং নিজেকে বেশ ভালো অনুভব করছে।’

তিনি আরও জানান, নেইমারকে কখন মাঠে নামানো হবে, তা পুরোপুরি নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। কাফ ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। গ্রুপ পর্ব চলাকালীন তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরলেও এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচেই শুরুর একাদশে সুযোগ পাননি।

ধারণা করা হচ্ছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো জয়ী দলটিকেই আজ ধরে রাখবেন আনচেলত্তি। সে ক্ষেত্রে নেইমার বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে পারেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে কিংবা প্রয়োজন অনুযায়ী তাকে মাঠে নামানো হতে পারে।

আজকের ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

পাপ্পু/অন্তরা/

রেকর্ড গড়া মেসির সামনে কেপ ভার্দের হুঙ্কার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:২৬ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:৩৮ এএম
রেকর্ড গড়া মেসির সামনে কেপ ভার্দের হুঙ্কার
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

গ্রুপ পর্ব শেষ হয়েছে। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা যেন এখনই আসল গল্পের দিকে এগোচ্ছে। কারণ জর্ডানকে হারিয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনার আলোচনায় এখন একসঙ্গে তিনটি বিষয়; লিওনেল মেসির বিশ্বরেকর্ড, অবিশ্বাস্য গল্প লিখে শেষ ৩২–এ ওঠা কেপ ভার্দে এবং নক আউট ম্যাচ কেন্দ্র করে লিওনেল স্কালোনির সতর্ক বার্তা।

জর্ডানের বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার জন্য ফলের হিসেবে খুব বড় কিছু ছিল না। ৯টি পরিবর্তন নিয়েও দল জিতেছে ৩-১ ব্যবধানে। জিওভান্নি লো সেলসোর ভুবন ভুলানো ফ্রি-কিক, লাওতারো মার্তিনেজের বুলেট গতির পেনাল্টি; সবই ছিল পরিকল্পনার অংশ। কিন্তু ম্যাচের সবচেয়ে বড় মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সবাই।

সেটা এল দ্বিতীয়ার্ধে। বেঞ্চ থেকে নামলেন মেসি। তারপর প্রায় ২৫ মিটার দূর থেকে নেওয়া তার ফ্রি-কিক আবারও মনে করিয়ে দিল; কিছু দৃশ্য কখনো পুরোনো হয় না। এই গোলেই ইতিহাস লিখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি, যা পুরুষ ফুটবলের বিশ্বকাপ ইতিহাসে আগে কেউ পারেননি। তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর মতো কিংবদন্তিদের।

তবে আর্জেন্টিনার সামনে এখন অন্য ধরনের পরীক্ষা। শেষ ৩২–এ প্রতিপক্ষ কেপ ভার্দে। যারা এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময়গুলোর একটি। স্পেনকে রুখেছে, উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট নিয়েছে, সৌদি আরবকে থামিয়ে প্রথমবার খেলতে এসেই নকআউটে উঠেছে। মাত্র প্রায় পাঁচ লাখ মানুষের দেশটি এখন বিশ্বকাপ নকআউটে ওঠা ইতিহাসের সবচেয়ে ছোট দেশ।

আর তাদের আত্মবিশ্বাসের প্রতীক গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক স্পেনের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। এখন আর্জেন্টিনা ম্যাচের আগে তার কণ্ঠে চ্যালেঞ্জের সুর। ভোজিনহার ভাষায়, ‘আমরা ছোট দেশ হলেও বড় মঞ্চে লড়তে এসেছি। আমাদের খেলোয়াড়রা যেকোনো প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে পারে। কেপ ভার্দের মানুষের দৃঢ়তা ও সাহসকে বিশ্বমঞ্চে তুলে ধরাই মূল লক্ষ্য। তবে আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলা যেকোনো ফুটবলারের স্বপ্ন।’ ম্যাচ শেষে মেসির সঙ্গে জার্সি বদলের আগাম আবদারও করে রেখেছেন ভার্দে গোলরক্ষক।

আবেগের বিপরীতে বাস্তবতাও আছে। আর্জেন্টিনা কোচ স্কালোনি প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ। তার মতে, কেপ ভার্দে তিন ম্যাচেই প্রমাণ করেছে তারা দ্রুতগতির, সংগঠিত এবং মানসম্পন্ন দল। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তারা যে প্রতিরোধ গড়েছে, সেটি কোনো কাকতালীয় নয়।

স্কালোনি মেসিকেও আলাদা করে প্রশংসা করেছেন। তার মতে, চাইলে জর্ডানের বিপক্ষে মেসি আরও সময় খেলতে পারতেন, নিজের রেকর্ড আরও বড় করতে পারতেন। কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে গুরুত্ব দেওয়াই তাকে আলাদা করে।

তাই নকআউটের আগে আর্জেন্টিনার গল্পটা শুধু মেসির নয়। এটা একদিকে ইতিহাস ছোঁয়া এক কিংবদন্তির, অন্যদিকে ভয়হীন এক ছোট্ট দেশের উত্থান। আর মাঝখানে দাঁড়িয়ে স্কালোনির সতর্কতা; বিশ্বকাপে নাম নয়, প্রতিটি ম্যাচই নতুন পরীক্ষা।

‘কেপ ভার্দের কাছেই হারবে মেসিরা’, নকআউট নিয়ে ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:১৩ এএম
‘কেপ ভার্দের কাছেই হারবে মেসিরা’, নকআউট নিয়ে ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

ঘানা ফুটবল বিশ্বকাপের মূল পর্বে না থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশটি স্বঘোষিত ওঝা নানা কোয়াকু বনসাম। একের পর এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণীর পর এবার তার দাবি, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নেবে। 

তার ভাষ্য, প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের কাছেই হারবে লিওনেল মেসির দল।

এর আগে ঘানার বিপক্ষে ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের হাঁটুতে ‘কালো জাদু’ প্রয়োগ করবেন। সেই ম্যাচে কেন একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি এবং ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর থেকেই বনসামের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

নানা আরও দাবি করেছেন, এবারের বিশ্বকাপ জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতেই উঠবে ট্রফি। পাশাপাশি তার সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী- রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা- মেসি-ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

২০১৪ বিশ্বকাপের সময়ও নানা কোয়াকু বনসাম শিরোনামে এসেছিলেন। তখন তিনি দাবি করেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর ‘কালো জাদু’ করেছেন। ঘটনাচক্রে সেই বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 

এরপর থেকেই তার নানা ভবিষ্যদ্বাণী নিয়ে ফুটবল অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই; এগুলো মূলত তার ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচিত।

অমিয়/

গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি: এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে একক রাজত্ব

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:৩০ এএম
গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি: এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে একক রাজত্ব
কিলিয়ান এমবাপ্পে (বামে) এবং লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াই। আর এই মর্যাদাপূর্ণ দৌড়ে অন্যান্য বিশ্বসেরা স্ট্রাইকারদের পেছনে ফেলে এককভাবে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসি।

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ফ্রি-কিক থেকে একটি চমৎকার গোল করেন মেসি। এই চোখ ধাঁধানো গোলের ওপর ভর করে চলতি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ৬-এ নিয়ে গেছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুধু তাই নয়, এই গোলের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে টানা ৭ ম্যাচে গোল করার এক অনন্য ও ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ডও নিজের নামে করে নেন তিনি।

এমবাপ্পে, হালান্ড ও দেম্বেলের অবস্থান

গোল্ডেন বুটের তালিকায় মেসির ঠিক পরেই ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। এর মধ্যে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে দেম্বেলে, নরওয়ের আর্লিং হালান্দ এবং ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ইরাকের বিপক্ষে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করে বিশ্বমঞ্চে তার গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন, যা তাকে সামগ্রিক তালিকায় মেসির খুব কাছাকাছি রাখছে। অন্যদিকে, ওসমানে দেম্বেলে একটি হ্যাটট্রিকসহ দুর্দান্ত ফর্মে আছেন। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে আসা ২৫ বছর বয়সী নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডও মাত্র ২ ম্যাচে দুটি জোড়া গোলের (ব্রেস) সাহায্যে ৪ গোল করে নিজের জাত চিনিয়েছেন। এছাড়াও ৩টি করে গোল নিয়ে তালিকার পরবর্তী অবস্থানে ওত পেতে আছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এবং মরক্কোর ইসমাইল সাইবারির মতো তারকারা।

হুমকির মুখে জাস্ট ফন্টেইনের ঐতিহাসিক রেকর্ড

ফুটবল বিশ্লেষকদের মতে, এবারের বর্ধিত ৪৮ দলের বিশ্বকাপের ফরম্যাটের কারণে গোল্ডেন বুট জয়ীদের আগের সব রেকর্ড ভেঙে যেতে পারে। যেহেতু দলগুলোকে ফাইনালে পৌঁছাতে সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলতে হবে, তাই ১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফন্টেইনের এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের ঐতিহাসিক রেকর্ডটি এবার ভাঙার সম্ভাবনা দেখছেন অনেকে।

মেসির ট্রফি ক্যাবিনেটে সব বড় অর্জন থাকলেও এখন পর্যন্ত কোনো বিশ্বকাপের গোল্ডেন বুট যুক্ত হয়নি। অন্যদিকে, এমবাপ্পে (২০২২) এবং হ্যারি কেইন (২০১৮) এর সামনে সুযোগ রয়েছে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বার গোল্ডেন বুট নিজের করে নেওয়ার। মাঠের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও খেলোয়াড়দের মাঝে পারস্পরিক সম্মানবোধ বজায় রয়েছে। মেসির ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে কিলিয়ান এমবাপ্পে জানান, 'লিও সবসময়ই গোল করে এবং সে করতেই থাকবে। তবে আমি কে কী করছে তা না দেখে কেবল নিজের দলকে জেতানোর দিকেই মনোযোগ দিচ্ছি।'

আজহার/