ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি জাপান ম্যাচের আগে সতর্ক ব্রাজিল অর্থবছর পরিবর্তনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখুন করিডর : বিশিষ্টজনের অভিমত ভাঙ্গায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, জোড়া লাগার সম্ভাবনা নেই সোনারগাঁয় রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ, ১০ পরিবার অবরুদ্ধ করিডর নিয়ে আলোচনা ঢল ও বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, প্লাবিত হচ্ছে নীলফামারীর নিচু এলাকা সারাদেশে কালেমার পতাকা: নানা প্রশ্ন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই পার্কিং ভাড়া দিলে ভবনের হোল্ডিং নম্বর জব্দ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে: কুসিক প্রশাসক ট্রাকের ধাক্কায় পড়ে যাওয়ে যুবকের বাসচাপায় মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন রেকর্ড গড়া মেসির সামনে কেপ ভার্দের হুঙ্কার ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত বিয়ের প্রতিশ্রুতিতে ঘনিষ্ঠ সম্পর্ক, কৃষকদল নেতা কারাগারে কুড়িগ্রামে বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি ‘কেপ ভার্দের কাছেই হারবে মেসিরা’, নকআউট নিয়ে ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী সাতকানিয়ায় অপহরণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়া যুবকের মৃত্যু রাসুল (সা.) কিভাবে জুতা পরতেন? শতবর্ষের ঐতিহ্য বনাম নতুন পরাশক্তি আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ জঙ্গি নিহত ঢাবিতে খেলা দেখতে এসে নারীসহ সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি: এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে একক রাজত্ব ফ্রান্সে অতিরিক্ত ১০০০ জনের মৃত্যু জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে তুমুল বিতর্ক হিজবুল্লাহর ড্রোন রুখতে ব্যর্থ ইসরায়েল আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ সহজ, শুরুতেই মহাযুদ্ধ ইউরোপীয় পরাশক্তিদের

চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:২৭ এএম
চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে  বিপর্যস্ত জনজীবন

তীব্র ও অসহনীয় গরমে চাঁপাইনবাবগঞ্জে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এরই মাঝে বিদ্যুৎ বিভাগে হচ্ছে ঘন ঘন লোডশেডিং। 

গত ৩দিন থেকে আবারও জেলাজুড়ে শুরু হওয়া এই চরম লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জেলা শহরে দিন-রাত মিলিয়ে গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হলেও গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ। দিনভর তীব্র গরম আর রাতে মশার কামড় ও বিদ্যুৎহীনতায় চরম ভোগান্তিতে দিন কাটছে জেলার মানুষের।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় সময় ও স্থানভেদে এই লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন তারা।

তীব্র এই গরমে ও লোডশেডিংয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। গরমের তীব্রতা থেকে বাঁচতে দিনের বেলায় অনেককে গাছের নিচে এবং রাতে ঘরের বাইরে হাতপাখা নিয়ে বসে থাকতে দেখা গেছে।

সদর উপজেলার বাসিন্দা ইব্রাহিম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, গত রাতে আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। পরে আধা ঘণ্টার জন্য এসে আবারও এক ঘণ্টার জন্য চলে যায়। এভাবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সারা রাত তার ঘুম হয়নি।

পৌর এলাকার রফিক নামের আরেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের বেলায় লোডশেডিং তাও মেনে নেওয়া যায়, কিন্তু গভীর রাতে যখন বিদ্যুৎ চলে যায়, তখন শিশু ও বয়স্কদের নিয়ে চরম কষ্টে পড়তে হয়। গরমে কারও চোখেই ঘুম থাকে না।

লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে সরকারি-বেসরকারি অফিস-আদালতেও। বিদ্যুৎ না থাকায় দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় নথিপত্র প্রিন্ট করার মতো জরুরি কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে, চলতি ফুটবল মৌসুমের ম্যাচগুলো দেখতে বসে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার ফুটবলপ্রেমী। খেলা চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় খেলা দেখার আনন্দ মাটি হয়ে যাচ্ছে।

পৌর এলাকার অক্টোমোড়ের লন্ড্রি ব্যবসায়ী সুজন জানান, স্বাভাবিক সময়ে তিনি দৈনিক প্রায় ১৫০টি জামা-কাপড় ইস্ত্রি (লন্ড্রি) করতেন। কিন্তু বর্তমানের এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তা নেমে এসেছে মাত্র ৪০ থেকে ৫০টিতে। বিদ্যুৎ না থাকায় সারাদিন বসে থাকতে হচ্ছে, যার ফলে তার আয়ের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।

মিলন নামে এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, ‘আমাদের কয়েকদিন পরই পরীক্ষা। লোডশেডিংয়ের কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। দিনে-রাতে মিলে ৮-১০ বার লোডশেডিং হচ্ছে। কোনো একটি বিষয় নিয়ে পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়।’
এদিকে চরম এই ভোগান্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা ট্রল ও ক্ষোভ প্রকাশ। কামাল নামের একজন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘বিদ্যুৎ দে... নইলে মানচিত্র খাব।’ আশরাফুল ইসলাম নামে আরেক জন বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এছাড়া অনেকেই বিদ্যুৎ অফিস ঘেরাও করার কথা উল্লেখ করে পোস্ট দিয়েছেন।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের বিক্রয়-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আলিউল আজিম জানান, জেলা শহরে বিদ্যুতের দৈনিক চাহিদা ৩২ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২০ থেকে ২২ মেগাওয়াট।

নেসকো বিক্রয়-২ এর নির্বাহী প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম জানান, রবিবার (২৮ জুন) বিকাল ৩টায় চাহিদা ১৩.৭ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মিলেছে মাত্র ৬.২ মেগাওয়াট। ফলে ৭.৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে, যা এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে সমন্বয় করতে হচ্ছে।

একই পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান জানান, গত ২৭জুন পিক-আওয়ারে তাদের চাহিদা ৮৫ মেগাওয়াট, যার বিপরীতে পাওয়া গেছে ৫৭ মেগাওয়াট। তবে তারা আশাবাদী, খুব দ্রুতই জাতীয় গ্রিড থেকে সরবরাহ স্বাভাবিক হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

মো. আসাদুল্লাহ/অন্তরা/

ভাঙ্গায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, জোড়া লাগার সম্ভাবনা নেই

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:২৮ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১১:৪৫ এএম
ভাঙ্গায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, জোড়া লাগার সম্ভাবনা নেই
অভিযুক্তের বাড়িতে উৎসুক জনতার ভিড়

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামী হানিফ শেখের (২৩) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে তার স্ত্রী সুমাইয়া আক্তারের (২২) বিরুদ্ধে।

সোমবার (২৯ জুন) সকাল ৮টার দিকে পৌরসদরের হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

হানিফ শেখ উপজেলার পুখুরিয়া গ্রামের রফিক শেখের ছেলে। স্ত্রী সুমাইয়া আক্তারের বাবার বাড়ি উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে। তারা স্বামী-স্ত্রী পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাস দুই আগে তারা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় বদিউজ্জামানের বাড়িতে বাসা ভাড়া নেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকে। রবিবার রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামী হানিফ শেখের গোপনাঙ্গ কেটে দেন তার স্ত্রী সুমাইয়া আক্তার।

এ সময় হানিফ শেখের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে  প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করেন। পরে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে রক্ত বন্ধের চেষ্টা করা হয়। তবে রোগীর পুরুষাঙ্গ সামান্য একটু ঝুলে ছিল। সেক্ষেত্রে জোড়া লাগানোর সম্ভাবনা নেই। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খবরের কাগজকে বলেন, অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা  চলমান।

এনকেবি নয়ন/আজহার/

সোনারগাঁয় রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ, ১০ পরিবার অবরুদ্ধ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:২৭ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১১:৪০ এএম
সোনারগাঁয় রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ, ১০ পরিবার অবরুদ্ধ
সোনারগাঁয়ে পৌরসভা দত্তপাড়া এলাকায় রাস্তা দখলে ১০ পরিবার অবরুদ্ধ, মরদেহ বের করতেও ভোগান্তি। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া গ্রামে রাস্তার উপর টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। প্রায় ১০টি পরিবারের চলাচলে বিঘ্ন ঘটছে। সংকীর্ণ পথের কারণে মৃত ব্যক্তির দেহও স্বাভাবিকভাবে বের করা যায় না। 

রবিবার (২৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারগুলো লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার ৮নং ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের আজগর হোসেন ভূঁইয়া ও তার স্ত্রী রোকসানা আক্তার মিনু চলাচলের রাস্তার অংশে টিনশেড ঘর নির্মাণ করেছেন। এতে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় মানুষজনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া কিংবা প্রয়োজনীয় মালামাল আনা নেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার একটি অংশে স্থাপনা থাকায় পথটি অনেক সরু হয়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, আশেপাশের বাসিন্দারা বাড়ি নির্মাণের সময় রাস্তার জন্য জায়গা ছেড়ে দিলেও অভিযুক্ত পরিবার তা করেনি।

স্থানীয় সালিশের সঙ্গে যুক্ত আফাজউদ্দিন খবরের কাগজকে বলেন, ‘এ বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে হলেও স্থাপনাটি সরানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অভিযুক্ত পক্ষ তাতে রাজি হয়নি।’

একই এলাকার বাসিন্দা সবুজ বলেন, ’স্থাপনাটির কারণে শুধু একটি নয়, আশপাশের আরও কয়েকটি পরিবার চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।’

তবে অভিযোগ অস্বীকার করে রোকসানা আক্তার মিনু বলেন, ’আমি আমার নিজস্ব জমির উপরই বাড়ি নির্মাণ করেছি। রাস্তার উপর কোনো স্থাপনা করিনি।’

তবে পৌরসভার নিয়ম অনুযায়ী ভবন নির্মাণে নির্ধারিত জায়গা ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত খবরের কাগজকে বলেন, ’আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।’

মো. ইমরান/থিওটোনিয়াস

ঢল ও বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, প্লাবিত হচ্ছে নীলফামারীর নিচু এলাকা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:০৯ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১১:২০ এএম
ঢল ও বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, প্লাবিত হচ্ছে নীলফামারীর নিচু এলাকা
ছবি: খবরের কাগজ

রংপুরের নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

রবিবার (২৮ জুন) রাত ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ২৫ মিটার (এমএসএল)। রবিবার রাত ৯টায় সেখানে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৫  মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে। উজানের পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পানি বিপৎসীমা অতিক্রম করায় ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল এবং নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় আমন ধানের বীজতলা এবং পাট ও সবজিখেত তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু এলাকায় নদী ভাঙন ও বাঁধের সুরক্ষার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং প্লাবিত এলাকার খোঁজখবর নিচ্ছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও বৃষ্টির কারণে রবিবার মধ্যরাত পর্যন্ত তিস্তার পানি আরও ৪ থেকে ৫ সেন্টিমিটার বাড়তে পারে। তবে ১ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমেছে। আগামীকাল (২৯ জুন) তিস্তার পানি বিপৎসীমার নীচে বা কাছাকাছি থাকবে।

তিনি আরও জানান, আগামী তিন দিন এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে পানি সাময়িক কমলেও নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকা প্রয়োজন।

সেলিম/খাদিজা রুমি/

সারাদেশে কালেমার পতাকা: নানা প্রশ্ন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:০২ পিএম
সারাদেশে কালেমার পতাকা: নানা প্রশ্ন
ছবি: খবরের কাগজ

‘কালেমা লেখাসংবলিত পতাকা’ প্রদর্শন নিয়ে সারা দেশে চলছে নানা রকম আলোচনা। আকস্মিকভাবে প্রায় একই সময়ে বিভিন্ন জেলায় কালেমাসংবলিত পতাকা ওড়ানো, মিছিল-শোডাউন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রচারের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও অনেকেই দাবি করেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামের প্রতি ভালোবাসা বা অনুরাগ থেকেই কালেমাসংবলিত পতাকা প্রদর্শন করা হয়েছে। কিন্তু সময়ের প্রেক্ষাপটে একসঙ্গে বিভিন্ন জেলায় এ ধরনের তৎপরতাকে ভিন্ন কোনো সংকেত বা সতর্কবার্তা দিচ্ছে কি না, সেটি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রগুলো বলেছে, রাজধানী ঢাকা, কক্সবাজার, নরসিংদী, মাগুরা, জামালপুর, গোপালগঞ্জ, ভোলাসহ অন্তত ১৫টি জেলায় গত দুই দিনে কালেমা লেখাসংবলিত সাদা বা কালো পতাকা প্রদর্শনের ঘটনা ঘটে। পরে তাদের সেসব কর্মসূচি বা তৎপরতার ছবি-ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমের অন্তত ২৪টি আইডি থেকে প্রকাশ করা হয়েছে। এসব ঘটনা সংঘবদ্ধ নাকি বিচ্ছিন্ন, সে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গতকাল খবরের কাগজকে বলেন, ‘যারা এ ধরনের পতাকা প্রদর্শন করেছেন বা আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের দাবি, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যেভাবে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা নিয়ে এখানে (বাংলাদেশে) মাতামাতি করা হচ্ছে, সেভাবে ইসলামের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে কালেমা লেখা পতাকা প্রদর্শন করা হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা ইসরায়েলকে যুদ্ধের সমর্থন দেওয়াসহ এমন কিছু প্রেক্ষাপটেও কালেমা লেখা পতাকা তারা প্রদর্শন করেছেন।’

প্রায় একই সময়ে দেশের বিভিন্ন জেলায় এমনভাবে পতাকা প্রদর্শনের বিষয়টি অন্য কোনো সংকেত কি না, এমন প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম বলেন, ‘না, আমরা এমন কোনো ধরনের বিষয় দেখছি না। প্রাথমিক তদন্তে ইসলামের প্রতি গভীর ভালোবাসা বা অনুরাগ থেকেই কালেমা লেখাসংবলিত পতাকা প্রদর্শন করা হয়েছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে কাজ করছি।’ একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, একই সময়ে বিভিন্ন স্থানে প্রায় অভিন্ন ধরনের পতাকা প্রদর্শন অন্য কোনো বার্তা দিচ্ছে কি না, সেটি তারা গভীরভাবে খতিয়ে দেখছে। যদি ধর্মীয় অনুরাগ-অনুভূতির বিষয় হয়, সেটি নিয়ে সমস্যার কিছু নেই। কিন্তু অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা খতিয়ে দেখা হবে।

খবরের কাগজের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা যায়, গত দুই দিনে আকস্মিকভাবে বিভিন্ন জেলায় সাদা এবং কালো রঙের ব্যানারে আরবি অক্ষরে কালেমা লেখাসংবলিত বিভিন্ন আকারের অনেক পতাকার প্রদর্শন করা হয়েছে। ওই সব পতাকা নিয়ে এলাকায়, এমনকি সারা দেশে আলোচনা বা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শাহপরীর দ্বীপে পতাকার কর্মসূচি পালন করে ‘আল হিদায়া ছাত্রসংগঠন’

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি জানান, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় গত শনিবার সড়কের দুই পাশে সারি সারি কালেমাসংবলিত সাদা-কালো পতাকা টাঙানো হয়। এসব পতাকা উত্তোলনের দায়িত্ব স্বীকার করে স্থানীয় ‘আল হিদায়া ছাত্রসংগঠন’। সংগঠনটির প্রতিনিধিরা জানিয়েছেন, ‘ইসলামকে ভালোবেসে এবং কালেমার প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যেই তারা এ উদ্যোগ নিয়েছেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।’ যদিও সীমান্ত এলাকায় হঠাৎ করে এ ধরনের পতাকা টাঙানোর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে পুলিশ ও প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টেকনাফের আকিব নামের এক যুবক বলেন, ‘এ পর্যন্ত কোনো ফুটবল খেলার জার্সি কিনে টাকা নষ্ট করিনি। আমার পেছনে দেখা যাচ্ছে এত সুন্দর কালেমার পতাকা। এ দৃশ্য দেখে মনটা ভরে গেল।’ এ ছাড়া এক পোস্টে ‘আল হিদায়া ছাত্রসংগঠন’ নামের ফেসবুক পেজ থেকে লেখা হয়, এটি তাদের প্রথম কর্মসূচি। সবার প্রোফাইলে কালেমার এই পতাকাটি ব্যবহার করার আহ্বান জানায় তারা।

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা’আতুল ইসলাম ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক আনসারুল হক বলেন, ‘আল হিদায়া ছাত্রসংগঠনের উদ্যোগে এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। মূলত কালেমার প্রতি ভালোবাসা থেকেই এ কাজে যুক্ত হয়েছি। এর বাইরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। পরে প্রশাসনিকভাবে চাপের বিষয়টি জানতে পেরে আমি নিজেই গিয়ে কিছু পতাকা নামিয়ে ফেলি।’

সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে কালেমাসংবলিত পতাকা উত্তোলন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় টেকনাফ সীমান্তেও আমরা এসব পতাকা উত্তোলন করেছি। ইসলামকে ভালোবেসেই এ উদ্যোগ নেওয়া হয়।’

গোপালগঞ্জে পবিত্র কালেমাখচিত সাদা পতাকা, জনমনে প্রশ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বিভিন্ন স্থানে তৌহিদী জনতার ব্যানারে টাঙানো হয়েছে পবিত্র কালেমাখচিত সাদা পতাকা। স্থানীয়রা জানান, গত শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি এলাকার কয়েকজন তরুণের উদ্যোগে গোপালগঞ্জ-বর্নি, সিঙ্গিপাড়া সড়কের বর্নি বাজার ব্রিজজুড়ে সারিবদ্ধভাবে টাঙানো হয় পবিত্র কালেমাখচিত সাদা পতাকা।

গত বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার ঘাঘর ব্রিজের ওপর পবিত্র কালেমাখচিত সাদা পতাকা টাঙানো হয়। রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরদিন বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা সদরে পবিত্র কালেমাখচিত সাদা পতাকা নিয়ে করা হয় মোটরসাইকেল শোভাযাত্রা।

এ বিষয় গোপালগঞ্জ পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কিছু উৎসুক জনতা স্বপ্রণোদিত হয়ে কালেমাখচিত পতাকা নিয়ে সড়ক প্রদক্ষিণ করেছেন। এদের কোনো দলীয় পরিচয় আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জামালপুরে দুই উপজেলায় কালেমাখচিত পতাকা মিছিল

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় কালেমাখচিত সাদা ও কালো পতাকা নিয়ে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। গত বুধবার বিকেলে ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর ও গত শুক্রবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা শহরে এসব কর্মসূচি পালিত হয়।

স্থানীয়রা জানান, ভারতের আগ্রাসন, গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ এবং উগ্র হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচরে ‘চরাঞ্চল তৌহিদী জনতার’ উদ্যোগে কালেমাখচিত পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার ডিগ্রিরচর এলাকার স্থানীয় জামিয়া মফিজিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ ও পতাকা মিছিলটি বের হয়। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৪০০ মানুষ মিছিলে অংশ নেন।

এ ছাড়া শুক্রবার মাদারগঞ্জে কালেমাখচিত সাদা ও কালো পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদসংলগ্ন হাওয়াই রোড থেকে এই মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। অন্তত ১০টি মোটরসাইকেলে করে প্রায় ২০ জন এতে অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারী মাওলানা নুরুল হক বলেন, ‘ইসলামের পতাকা ও জাতীয় পাতাকা নিয়ে আমরা মিছিল করেছি। মুসলিম যুবসমাজের অন্তরে যেন কালেমা ঢুকে যায়। কালেমা ইসলামের মৌলিক বিষয়, এটা যেন তারা জানতে পারে, এ জন্য এই উদ্যোগ।’

মাগুরায় পতাকা উত্তোলন, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা শহর ও জেলার বিভিন্ন স্থানে সম্প্রতি কালেমার পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে কয়েকটি কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, একটি পতাকা অপসারণের অভিযোগে প্রতিবাদ সমাবেশ এবং আশুরা উপলক্ষে আয়োজিত মিছিলেও কালেমার পতাকা প্রদর্শনের ঘটনা রয়েছে।

সমাবেশে সংগঠনের নেতারা জানান, রাজধানীর ঢাকা-যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর উত্তোলিত একটি কালেমার পতাকা অপসারণের ঘটনার প্রতিবাদ হিসেবে তারা মাগুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, এটি ধর্মীয় চেতনা ও তাওহিদের বাণী প্রচারের অংশ।

মাগুরা জেলা ইসলামী যুব সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তালহা বলেন, ‘কালেমার পতাকা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি আল্লাহর দীনের প্রতীক। আমরা শান্তিপূর্ণভাবে এই পতাকার মর্যাদা রক্ষা এবং ইসলামের মৌলিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

এদিকে শুক্রবার আশুরা উপলক্ষে মাগুরা শহরে আয়োজিত একটি মিছিলেও কালেমার পতাকা বহন করতে দেখা যায়। মিছিলটি ভায়নার মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে সমাবেশ করে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্যসচিব মোহাম্মদ হোসাইন, ছাত্রশক্তি মাগুরা জেলা শাখার সদস্যসচিব নিহাজ, যুব অধিকার পরিষদের নেতা রাজিব হোসেন, ছাত্রদল নেতা জিহাদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, পুরো বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি কোনো বিশেষ গোষ্ঠীর সুনির্দিষ্ট উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রম কি না, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

নরসিংদীর বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা নিয়ে রহস্য

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর বিভিন্ন স্থানে কালেমাখচিত সাদা-কালো পতাকা টাঙানো দেখা গেছে। এর মধ্যে পলাশ উপজেলার বিআরটিসি বাসস্ট্যান্ডেও এমন বেশ কয়েকটি পতাকা ঝুলতে দেখা যায়। তবে স্থানীয়রা জানাতে পারেননি, কে বা কারা এসব পতাকা টানিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা কমিটির সহসভাপতি মোবারক হোসেন বলেন, ‘কালেমাকে আমরা সব সময় সম্মান করি। তাই এভাবে রাস্তাঘাটে কালেমাখচিত পতাকা ঝুলতে থাকার বিষয়টি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগেনি। এ ধরনের পতাকা টাঙানোর বিষয়ে আমাদের দলের কোনো নির্দেশনাও নেই।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আমজাদ হোসেন বলেন, ‘হঠাৎ করে এ ধরনের সাদা-কালো পতাকা ঝোলানোর বিষয়টি আলোচনায় এসেছে। বিষয়টি সত্যিই রহস্যজনক। কে বা কারা এসব করছে, তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।’

রাজবাড়ীতে পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী শহরে কালেমাখচিত পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর শহরের বড়পুল মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে প্রায় অর্ধশত মোটরসাইকেল অংশ নেয়। মোটরসাইকেলগুলোতে কালেমাখচিত পতাকা লাগানো ছিল। এ ছাড়া অনেকের হাতে লাঠিতে বাঁধা কালেমার পতাকাও দেখা যায়।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ীর নেতা মিরাজুল মাজিদ তুর্যও ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে ভিন্ন দেশের পতাকা ওড়ানো হচ্ছে। আমরা মনে করি, একটি স্বাধীন ও সার্বভৌম দেশে অন্য দেশের পতাকা ওড়ানো উচিত নয়। কয়েক দিন আগে আমাদের এক ভাই ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারে কালেমার পতাকা উত্তোলন করেছিলেন। পরে সেই পতাকা নামিয়ে ফেলা হয়। সেই ঘটনার প্রতিবাদ থেকেই আমরা কালেমার পতাকা নিয়ে এই শোভাযাত্রা করেছি। এটি কোনো রাজনৈতিক দলের ব্যানারে আয়োজন করা হয়নি।’ 

পার্কিং ভাড়া দিলে ভবনের হোল্ডিং নম্বর জব্দ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে: কুসিক প্রশাসক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:৪১ এএম
পার্কিং ভাড়া দিলে ভবনের হোল্ডিং নম্বর জব্দ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে: কুসিক প্রশাসক
ছবি: খবরের কাগজ

কুমিল্লা নগরীতে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করে আসা ভ্রাম্যমাণ হকারদের কাছে ভবনের পার্কিং ভাড়া দিলে ওই ভবনের হোল্ডিং নম্বর জব্দ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা-সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

রবিবার (২৮ জুন) নগরীর রাণির বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় এলাকার এক ভবনের পার্কিং থেকে ভ্রাম্যমাণ হকারদের ৩০টি ভ্যান উদ্ধারের পর ওই ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওযার কথা জানান প্রশাসক টিপু।  এসময় খোঁজ নিয়ে জানা যায়, নজরুল এভিনিউয়ের নুরুল আমিন টাওয়ারের কেয়ারটেকার ও দারোয়ান মিলে প্রতি ভ্যান এক হাজার টাকা ভাড়ার বিনিময়ে হকারদের দিয়ে ব্যবসা করিয়ে আসছেন। এর সঙ্গে ভবন মালিকেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে ওই ভবনের হোল্ডিং নাম্বার জব্দ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে বলে জানান প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অভিযানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মামুন, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন উপস্থিত ছিলেন।

সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে কুমিল্লা নগরীর রানিরবাজার থেকে কান্দিরপাড় পর্যন্ত অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এই সময় এভিনিউতে নুরুল আমিন টাওয়ার নামে একটি ভবনের পার্কিং থেকে অন্তত ৩০টি ভ্যান জব্দ করা হয়। সেগুলোকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও সড়কের পাশে বিভিন্ন ভবনের নিচ থেকে জন ভোগান্তি সৃষ্টিকারী হকারদের ভ্যান জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয়েছে।

প্রশাসক বলেন, ’আমরা কারো ক্ষতি করতে চাই না। কিন্তু কেউ যদি আইন অমান্য করে জন ভোগান্তি সৃষ্টি করে, সে ক্ষেত্রে আমরা কোন উদারতা দেখাবো না, ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন জানান, অবৈধভাবে ফুটপাত দখলকারীদের আশ্রয় দিয়ে ওই ভবন মালিকও প্রচলিত আইনে অপরাধ করেছেন। আমরা হকারদের আশ্রয় দেয়া ওই ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। যেসব ব্যবসার প্রতিষ্ঠানের সামনে হকারা অবস্থান নিবে সেসব প্রতিষ্ঠানগুলোকেও আইনের আওতায় আনা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) কুমিল্লার কান্দিরপাড় থেকে চকবাজার মোড় পর্যন্ত অভিযান পরিচালনা করে কুমিল্লা সিটি কর্পোরেশন। সে সময়ে অন্তত ৫০টি ভ্যান বিনষ্ট করা হয়। ফুটপাত দখল মুক্ত এবং যানজট নিরসনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা সিটি প্রশাসক।

জহির শান্ত/খাদিজা রুমি/