ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি: এমবাপ্পে-হালান্দদের পেছনে ফেলে একক রাজত্ব ফ্রান্সে অতিরিক্ত ১০০০ জনের মৃত্যু বিশ্বকাপ ফুটবলে এই প্রথম নকআউটের মঞ্চে কানাডা জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে তুমুল বিতর্ক হিজবুল্লাহর ড্রোন রুখতে ব্যর্থ ইসরায়েল আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ সহজ, শুরুতেই মহাযুদ্ধ ইউরোপীয় পরাশক্তিদের নকআউটেও ভেল্কি দেখাবেন ভিনি? বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত ভ্যাটে ছাড় পেতে পারেন ছোট দোকানিরা বেক্সিমকোয় ভর করে বাড়ল সূচক ও লেনদেন ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম করবে সরকার দেশে আয়বৈষম্য বেড়েছে ২৯ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২৯ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল সঞ্চয়পত্রে কর রেয়াত সুবিধা কমায় মধ্যবিত্তের চাপ বাড়বে কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে সাম্বার ছন্দ বনাম সামুরাই শৃঙ্খলা ২৯ জুন ২০২৬ তারিখের নামাজের সময়সূচি হট ফেবারিট জার্মানি, চমকের অপেক্ষায় প্যারাগুয়ে শেষ ১৬-তে কানাডার প্রতিপক্ষ কে? কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার কানাডার একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোলশূন্য লড়াই দেম্বেলের হ্যাটট্রিক আর জামার্নির হার বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে সেরা একাদশে জায়গা পেলেন যারা যাদের নিয়ে নকআউটের প্রথম ম্যাচে নামছে কানাডা-দ.আফ্রিকা ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী সবসময় ‘সুবিধাবাদী’, একাত্তরে তারা স্বাধীনতা চায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশনের শেষ সময়ে ওয়াকআউট বিরোধী দলের কক্সবাজারসহ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:০৭ এএম
কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়ে গেছে চর ও নিম্নাঞ্চল। উজানের  ঢল আর ভারী বৃষ্টিপাতে  গতকাল রবিবার দুপুর থেকে দ্রুত বাড়ছে এ নদীর পানি।

সোমবার (২৯ জুন) সকাল ৬টায়  পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকে ডুবে গেছে এসব এলাকার আবাদি জমি ও রাস্তা। পানিবন্দি হয়ে পড়েছেন নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার চরাঞ্চলের মানুষ।
 
অপরদিকে  ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ সবকটি নদ নদীর পানিও বাড়ছে।
 
কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও বৃষ্টিপাত থাকায় জেলার সবকটি নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা বাড়তে পারে । এতে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

জিএম সিরাজ/অমিয়/ 

কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:০৭ এএম
কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়ে গেছে চর ও নিম্নাঞ্চল। উজানের  ঢল আর ভারী বৃষ্টিপাতে  গতকাল রবিবার দুপুর থেকে দ্রুত বাড়ছে এ নদীর পানি।

সোমবার (২৯ জুন) সকাল ৬টায়  পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকে ডুবে গেছে এসব এলাকার আবাদি জমি ও রাস্তা। পানিবন্দি হয়ে পড়েছেন নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার চরাঞ্চলের মানুষ।
 
অপরদিকে  ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ সবকটি নদ নদীর পানিও বাড়ছে।
 
কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও বৃষ্টিপাত থাকায় জেলার সবকটি নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা বাড়তে পারে । এতে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

জিএম সিরাজ/অমিয়/ 

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
খবরের কাগজ ইনফোগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে টর্চের আলোয় স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া দাবি করেন, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে তিনি সুদের এক লাখ টাকা পাবেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা, পরে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চের আলোয় কালিকচ্ছ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আজিজুল/রিফাত/

ঘুষ ছাড়া মিলছে না ধান বিক্রির সুযোগ, বিপাকে কৃষকরা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৪৩ পিএম
ঘুষ ছাড়া মিলছে না ধান বিক্রির সুযোগ, বিপাকে কৃষকরা
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের মতলব উত্তরে সরকারি ধান সংগ্রহ অভিযানে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও কৃষক হয়রানির অভিযোগ উঠেছে।

লটারির মাধ্যমে নির্বাচিত প্রকৃত কৃষকরা প্রতি কেজি ২৬ টাকা দরে মাথাপিছু ৩ মেট্রিক টন ধান খাদ্য গুদামে বিক্রি করার সুযোগ পাওয়ার কথা থাকলেও, বাস্তবে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী চাষিদের অভিযোগ, সরকারি খাদ্য গুদামে নির্দিষ্ট অঙ্কের ঘুষ না দিলে কোনোভাবেই ধান জমা নেওয়া হচ্ছে না। শুধু ঘুষের হয়রানিই নয়, এখানে ঘটেছে জালিয়াতির ঘটনাও। লটারিতে নাম ওঠা অনেক সাধারণ কৃষকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তাদের অজান্তেই ধান বিক্রি দেখিয়ে টাকা তুলে নিয়েছে একটি চক্র।

দুর্গাপুর ইউনিয়নের কৃষক সুরুজ মোল্লা বলেন, তার আইডি কার্ড দিয়ে সরকারি গুদামের ধান বিক্রি করা হয়েছে। কিন্তু তিনি কিছুই জানেন না।

একই ইউনিয়নের কৃষক তানভীর হোসেন বলেন, ঘুষের টাকা না দিলে সরকারি খাদ্য গুদামে ন্যায্য মূল্যে ধান বিক্রির কোন সুযোগই নেই। তার কাছ থেকে শ্রমিক মজুরি, অফিস খরচ ও বিভিন্ন খরচের  কথা বলে খাদ্য গুদামের অফিস সহকারী সাদ্দাম হোসেন  ৫৫০০ টাকা নিয়েছেন। একই অভিযোগ কৃষক বিল্লাল হোসেনের। তার থেকেও নেওয়া হয়েছে অফিস খরচ বাবদ ৬০০০ টাকা।

মতলব উত্তর উপজেলার কৃষি উদ্যোক্তা পরিষদ প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আতাউর রহমান সরকার বলেন, উপজেলা কৃষকরা কষ্ট করে ধান উৎপন্ন করেন। ধান বিক্রির জন্য লটারির ব্যবস্থা আছে। কিন্তু সেই লটারিতেও টাকা না দিলে ধান বিক্রি করতে পারছে না কৃষকরা। অনেকেই হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়েই ঘুষ দিয়েছেন বলে জানান তিনি।

মতলব উত্তরের খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি বলেন, যে টাকাটা নেওয়া হয়েছে সেটা সরকারের ভ্যাট আইটি ও লেবার খরচ। যদি অফিস সহকারী অতিরিক্ত টাকা নিয়ে থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, লটারি বিষয়টা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, এখানে আমাদের কিছু করার আছে কিনা খতিয়ে দেখছি। যেসব অভিযোগ উঠেছে সত্যতা প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব মো. আব্দুর রহমান খান জানান, এই অনিয়মের বিষয় নিয়ে অবগত নই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাহাদাত/এএফ 

নাঈম হাসানকে থানায় হেনস্তা: তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:০৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১০:১১ পিএম
নাঈম হাসানকে থানায় হেনস্তা: তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ
জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসান। ছবি: খবরের কাগজ

জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসানকে থানায় নিয়ে হেনস্তার অভিযোগে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার মতো কোনো দায় না পেলেও, তার দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে কিছু পর্যবেক্ষণ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।

রবিবার (২৮ জুন) তদন্ত কমিটি তাদের প্রতিবেদন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে জমা দেয়।

সিএমপি কমিশনার জানান, তদন্তে এসআইসহ তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সাতটি প্রশাসনিক সুপারিশও করা হয়েছে। ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ না থাকলেও, তার দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে পর্যবেক্ষণ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনার তদন্তে নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় নিয়ে কমিটি রোববার তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।

গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে বিমানে চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে অটোরিকশায় নিজ বাসায় ফেরার পথে নগরের লালখান বাজার মোড়ে পুলিশ তাকে আটক করে খুলশী থানায় নিয়ে যায়। পরে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, থানায় তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে।

ঘটনার পর খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তৎকালীন ওসি আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোহেলকে আটক করা হয়।

এ ঘটনায় নাঈম হাসানের ভাই কামরুল আলম খুলশী থানার দুই পুলিশ সদস্য এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোহেলকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

তদন্ত প্রতিবেদনে ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ না থাকলেও, তার দায়িত্ব পালনের বিষয়ে পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত হওয়ায় ঘটনাটি প্রশাসনিক পর্যায়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রিফাত/

চট্টগ্রাম বন্দরে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪২ পিএম
চট্টগ্রাম বন্দরে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন
ছবি: খবরের কাগজ

ক্রমবর্ধমান বৈশ্বিক সাইবার হামলার হুমকি থেকে নিজেদের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষা, অনলাইন লেনদেন সুরক্ষিত এবং সংবেদনশীল অপারেশনাল ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা উদ্বোধন করেছে।

রবিবার (২৮ জুন) দুপুরে বন্দরের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য, প্রকল্প পরিচালক, বিভাগীয় প্রধান ও শাখা প্রধান এবং বাস্তবায়নের সাথে জড়িত কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান উচ্চ আন্তঃসংযুক্ত মেরিটাইম পরিবেশে, ডিজিটাল প্ল্যাটফর্ম, স্বয়ংক্রিয় লজিস্টিকস, ইন্টারনেটভিত্তিক পরিষেবা এবং আর্থিক প্রযুক্তির ওপর বন্দরের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ডিজিটাল রূপান্তর যেমন সুযোগ এনেছে, তেমনি এটি জটিল সাইবার আক্রমণের ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে।

বিষয়টি অনুধাবন করে বন্দর কর্তৃপক্ষ একটি শক্তিশালী প্রতিরোধমূলক অবকাঠামো গড়ে তুলতে সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে, গত ১১ জানুয়ারি, বাংলাদেশ নৌবাহিনী দ্বারা সরাসরি পরিচালিত একটি শীর্ষস্থানীয় বিশেষায়িত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ডকইকয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ-এর সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নতুন সাইবার নিরাপত্তা ব্যবস্থার মূল অপারেশনাল ক্ষমতাগুলো  নিম্নরূপ:

১. তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সম্ভাব্য নেটওয়ার্ক দুর্বলতা এবং অসঙ্গতিগুলো দ্রুত শনাক্ত করে।

২. কঠোর প্রিভিলেজ প্রোটোকল প্রয়োগ করে, যা নিশ্চিত করে যে সংবেদনশীল এবং শ্রেণীবদ্ধ (Classified) অপারেশনাল তথ্য কেবল অনুমোদিত কর্মীরাই অ্যাক্সেস করতে পারবেন।

৩. ক্ষতিকারক ভাইরাস এবং ম্যালওয়ারের কারণে অপারেশনাল ব্যাঘাত, পরিষেবার ডাউনটাইম বা সিস্টেম লকআউটের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

৪. উদীয়মান এবং জিরো-ডে সাইবার হুমকি সংক্রান্ত ডেটা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে, যা তাৎক্ষণিক কৌশলগত প্রতিরক্ষা প্রতিক্রিয়া সক্ষম করে।

৫. কৃত্রিম ট্রাফিক ওভারলোড তৈরির প্রচেষ্টা এবং ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অফ-সার্ভিস (DDoS) আক্রমণ প্রতিরোধ করে, যার উদ্দেশ্য থাকে প্রয়োজনীয় সরকারি ও বাণিজ্যিক বন্দর পরিষেবাগুলোকে অচল করে দেওয়া।

৬. সন্দেহজনক বা অননুমোদিত অভ্যন্তরীণ এবং বাহ্যিক নেটওয়ার্ক আচরণ ক্রমাগত পর্যবেক্ষণ এবং চিহ্নিত (flag) করে।

৭. সমস্ত ইন্টারসেপ্টেড ভাইরাস, হুমকির উৎস (threat vectors) এবং আক্রমণের প্রচেষ্টার ব্যাপক ডিজিটাল রেকর্ড বজায় রাখে, যা দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত তদন্ত এবং প্রবণতা বিশ্লেষণে সহায়তা করে।

৮. একটি সার্বক্ষণিক সেন্ট্রালাইজড নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি অপারেশনস সেন্টার স্থাপন করে, যা যেকোনো স্থানীয় নিরাপত্তা ঘটনার নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক প্রশমন নিশ্চিত করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ পারসোনেল অফিসার ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন বলেন, এই উন্নত সাইবার সিকিউরিটি সিস্টেমের সংযোজন দেশের প্রধান সমুদ্রদ্বারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আন্তর্জাতিক জাহাজ ও বন্দর সুবিধা নিরাপত্তা (ISPS) কোডের সাথে কঠোর সামঞ্জস্য সহজতর করার পাশাপাশি নিরবচ্ছিন্ন ২৪/৭ টার্মিনাল অপারেশন নিশ্চিত করবে।

ফলে বন্দর ব্যবহারকারী, অংশীজন এবং আন্তর্জাতিক শিপিং অংশীদাররা একটি স্থিতিশীল, স্বচ্ছ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ আশা করতে পারেন। সাইবার ডোমেইনকে দৃঢ়ভাবে রক্ষা করার মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বৈশ্বিক মঞ্চে একটি স্থিতিস্থাপক ও বিশ্বমানের লজিস্টিক হাব হিসেবে নিজের অবস্থানকে সক্রিয়ভাবে উন্নত করছে।

তারেক/এএফ