ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন: মহাবিপর্যয়ের হাতছানি নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন পারসা ইভানা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি চট্টগ্রামে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের স্মারকলিপি চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড় উত্তরায় ইবিয়ানদের প্রথম মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১ বাগদান নিয়ে যা বললেন নীহা স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ বিরোধী দলের এমপিদের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা: মির্জা ফখরুল বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বেরোবিতে আবারও অবস্থান কর্মসূচি করছেন পদোন্নতি বঞ্চিতরা স্যুটকেসে কিশোরীর মরদেহ, অস্ট্রেলিয়ান নাগরিক গ্রেপ্তার কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ শক্তিতেই ভরসা জাপান কোচ মোরিয়াসুর ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র রাবিপ্রবিতে নতুন ৩ মিনিবাস এই গরমে ত্বকের যত্ন নিন সহজে রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের বিক্ষোভ ও মানববন্ধন জাপানের মাইন্ড গেমসে পা দিবে না আনচেলত্তি বান্দার হৃদয়ে আল্লাহ কেন মোহর মারেন? এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে জনবল নিয়োগ আইফোন ১৮ প্রোর ফিচার ফাঁস: ডিজাইন, ক্যামেরা ও ডিসপ্লেতে যা থাকছে স্ট্রবেরি মুন দেখা যাবে ৩০ জুন পর্যন্ত সাধারণ এলইডির চেয়ে স্মার্ট বাল্ব কি ব্যয়বহুল? সংসদে বিরোধীদলীয় নেতার আহ্বান শেরপুর সীমান্তে অবৈধ পথে ফেরা ২ বাংলাদেশিকে পুশব্যাক

ঐক্যবদ্ধ শক্তিতেই ভরসা জাপান কোচ মোরিয়াসুর

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
ঐক্যবদ্ধ শক্তিতেই ভরসা জাপান কোচ মোরিয়াসুর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে জাপান। এর আগে দলের ঐক্যবদ্ধ শক্তির ওপর আস্থা রাখছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। তাঁর বিশ্বাস, খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও সম্মিলিত প্রচেষ্টাই জাপানকে ইতিহাস গড়ার সুযোগ এনে দিতে পারে।

মোরিয়াসু বলেন, ‘দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে এবং দলের জন্য অবদান রাখতে প্রস্তুত। আমাদের দলটি এখন পুরোপুরি ঐক্যবদ্ধ এবং এই বন্ধন প্রতিদিন আরও দৃঢ় হচ্ছে।’

এবারের বিশ্বকাপে সম্ভাব্য ‘ডার্ক হর্স’ হিসেবে আলোচনায় থাকা জাপান গ্রুপ পর্বে একটি জয় ও দুটি ড্র নিয়ে রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও উইঙ্গার তাকেফুসা কুবোকে পাচ্ছে না জাপান। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন।

গত অক্টোবরে নিজেদের মাঠে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। তবে মোরিয়াসু বলেন, ‘এটি সম্পূর্ণ ভিন্ন একটি দল এবং আমাদের বিপক্ষে খেলতে তারা আরও বেশি অনুপ্রাণিত থাকবে। আগের পরাজয়ের প্রতিশোধ নিতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা জানি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে আমাদেরও সুযোগ রয়েছে এবং আমরা নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নামব।’

ম্যাচের আগে বিশ্রামের দিক থেকেও কিছুটা পিছিয়ে রয়েছে জাপান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল একদিন আগে খেলায় তাদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় মিলেছে। বিষয়টি স্বীকার করলেও মরিয়সু এটিকে কোনো অজুহাত হিসেবে দেখতে নারাজ।

তার ভষ্যে, ‘সূচির কারণে আমরা তুলনামূলকভাবে কিছুটা অসুবিধায় থাকব। তবে এটিকে অজুহাত বানাতে চাই না। মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য।’

আজকের ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

পাপ্পু/অনিক/

বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:১৩ পিএম
বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোসের একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের জন্য ব্যবহৃত ওই স্থানটি ‘ফ্যান জোন’ হিসেবে পরিচিত। রবিবার (স্থানীয় সময়) এ ঘটনা ঘটে। তবে গোলাগুলির সময় সেখানে কোনো বিশ্বকাপের ম্যাচ চলছিল না। ওই দিনের একমাত্র ম্যাচটি স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সান জোসে পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সান পেড্রো স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগের জন্য এটি অন্যতম জনপ্রিয় ফ্যান জোন, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী জড়ো হন।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সান ফ্রান্সিসকো বে এরিয়ায় পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গোলাগুলির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

পাপ্পু/অনিক/

ঐক্যবদ্ধ শক্তিতেই ভরসা জাপান কোচ মোরিয়াসুর

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
ঐক্যবদ্ধ শক্তিতেই ভরসা জাপান কোচ মোরিয়াসুর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে জাপান। এর আগে দলের ঐক্যবদ্ধ শক্তির ওপর আস্থা রাখছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। তাঁর বিশ্বাস, খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও সম্মিলিত প্রচেষ্টাই জাপানকে ইতিহাস গড়ার সুযোগ এনে দিতে পারে।

মোরিয়াসু বলেন, ‘দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে এবং দলের জন্য অবদান রাখতে প্রস্তুত। আমাদের দলটি এখন পুরোপুরি ঐক্যবদ্ধ এবং এই বন্ধন প্রতিদিন আরও দৃঢ় হচ্ছে।’

এবারের বিশ্বকাপে সম্ভাব্য ‘ডার্ক হর্স’ হিসেবে আলোচনায় থাকা জাপান গ্রুপ পর্বে একটি জয় ও দুটি ড্র নিয়ে রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও উইঙ্গার তাকেফুসা কুবোকে পাচ্ছে না জাপান। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন।

গত অক্টোবরে নিজেদের মাঠে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। তবে মোরিয়াসু বলেন, ‘এটি সম্পূর্ণ ভিন্ন একটি দল এবং আমাদের বিপক্ষে খেলতে তারা আরও বেশি অনুপ্রাণিত থাকবে। আগের পরাজয়ের প্রতিশোধ নিতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা জানি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে আমাদেরও সুযোগ রয়েছে এবং আমরা নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নামব।’

ম্যাচের আগে বিশ্রামের দিক থেকেও কিছুটা পিছিয়ে রয়েছে জাপান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল একদিন আগে খেলায় তাদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় মিলেছে। বিষয়টি স্বীকার করলেও মরিয়সু এটিকে কোনো অজুহাত হিসেবে দেখতে নারাজ।

তার ভষ্যে, ‘সূচির কারণে আমরা তুলনামূলকভাবে কিছুটা অসুবিধায় থাকব। তবে এটিকে অজুহাত বানাতে চাই না। মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য।’

আজকের ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

পাপ্পু/অনিক/

জাপানের মাইন্ড গেমসে পা দিবে না আনচেলত্তি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
জাপানের মাইন্ড গেমসে পা দিবে না আনচেলত্তি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (২৯ জুন) জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ম্যাচের আগে প্রতিপক্ষের মাইন্ড গেমসে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেলেকাও কোচ কার্লো আনচেলত্তি।

নকআউট পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল-জাপান লড়াই। গ্রুপ পর্বে দুই দলই অপরাজিত থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতি এবং স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই নকআউটে উঠেছে।

অন্যদিকে, ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান বিশ্বকাপ অভিযান শুরু করে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে। এরপর তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করে এশিয়ার প্রতিনিধিরা।

কাগজে-কলমে ব্রাজিল ফেভারিট হলেও জাপানের সাম্প্রতিক পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। শেষ ১০ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে তারা। এই সময়ে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে এবং টোকিওতে ব্রাজিলকেও হারিয়েছে জাপান।

ম্যাচের আগে জাপানের ২১ বছর বয়সী স্ট্রাইকার কেন্তো শিওগাই ব্রাজিলকে ‘ক্ষয়িষ্ণু পরাশক্তি’ বলে মন্তব্য করেন। যদিও চলতি বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত মাত্র ছয় মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন।

শিওগাইয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, ‘অন্যরা কী বলছে, তা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমাদের পুরো মনোযোগ ম্যাচ এবং প্রতিপক্ষের শক্তিমত্তার দিকে। সম্ভাব্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সেরা প্রস্তুতিই নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ম্যাচের প্রস্তুতি এভাবেই নিতে হয়। ইংল্যান্ডে যেটিকে ‘মাইন্ড গেমস’ বলা হয়, আমরা সেটি করছি না। আমরা সেই পথে হাঁটছি না।’

ভেনেজুয়েলায় ভূমিকম্পে আর্জেন্টিনার ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৪২ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:৫৬ পিএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে আর্জেন্টিনার ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু
লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আর্জেন্টিনার ফুটবলার লুকাস ত্রেজোর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ জুন) ভেনেজুয়েলার শীর্ষ সারির ফুটবল ক্লাব দেপোর্তিভো লা গুয়াইরা এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবরটি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন ত্রেজোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তার দুই সন্তান অ্যারন ত্রেজো ও আইনোহা ত্রেজো।

ভূমিকম্প আঘাত হানার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। পরবর্তীতে উদ্ধারকারী দল তাদের ধসে পড়া অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করে।

ভূমিকম্পের সময় লুকাস ত্রেজো পরিবারের সঙ্গে ছিলেন না। তিনি তার বর্তমান ক্লাব মারিতিমোর হয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে দেশটির রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন।

এক শোকবার্তায় দেপোর্তিভো লা গুয়াইরা ক্লাব জানায়, ’লুকাস ত্রেজোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান অ্যারন ও আইনোহার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা লুকাসের এই অপূরণীয় ক্ষতিতে তার পরিবারের পাশে আছি। তাদের আত্মার শান্তি কামনা করছি।’

জানা যায়, ত্রেজোর পরিবার প্লায়া গ্রান্দে নামক একটি উপকূলীয় এলাকায় বসবাস করছিল, যা এই জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে তাদের বহুতল ভবনটি সম্পূর্ণ ভেঙে পড়ে। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগে ত্রেজো তার পরিবারকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়েছিলেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমি আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে সবাই তাদের জন্য প্রার্থনা করুন। কেউ যদি তাদের দেখে থাকেন তবে আমাকে জানান। আমি বিশ্বাস করতে চাই যে ভূমিকম্পের সময় তারা সেখানে ছিল না।’

জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা এই ভয়াবহ জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

থিওটোনিয়াস/অমিয়/

আফ্রিকান ফুটবলের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত কাফ সভাপতি মোতসেপে

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৪০ পিএম
আফ্রিকান ফুটবলের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত কাফ সভাপতি মোতসেপে
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর রেকর্ড সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (কাফ) সভাপতি প্যাট্রিস মোতসেপে। তিনি মনে করেন, যুব ফুটবল, উন্নত কোচিং, পেশাদার লিগ এবং অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের পরিকল্পিত বিনিয়োগের সুফলই এবার বিশ্বমঞ্চে দেখা গেছে।

এক বিবৃতিতে মোতসেপে বলেন, কাফের অন্তর্ভুক্ত ৫৪টি সদস্য দেশের সম্মিলিত প্রচেষ্টা এবং ফুটবলের ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ আফ্রিকান ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে রেকর্ড ৯টি দল শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে। নকআউট পর্বে ওঠা দলগুলো হলো-আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। কেবল তিউনিসিয়া গ্রুপ পর্বে তিনটি ম্যাচ হেরে বিদায় নিয়েছে।

মোতসেপে বলেন, ‘যুব ফুটবল, উন্নত কোচিং, পেশাদার লিগ এবং অবকাঠামোগত উন্নয়নে যে কঠোর পরিশ্রম ও বিনিয়োগ করা হয়েছিল, তা এখন ফল দিতে শুরু করেছে।’

তিনি নকআউটে ওঠা নয়টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, কার্যনির্বাহী কমিটি এবং সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। কাফ সভাপতির ভাষায়, ‘স্বচ্ছতা ও সুশাসনের কারণে আফ্রিকান ফুটবলে নতুন বিনিয়োগ এসেছে। এর মাধ্যমে সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, নকআউটে ওঠা দলগুলো নিজেদের দেশ ও পুরো আফ্রিকাকে আরও গর্বিত করবে।’

পাপ্পু/অনিক/