ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও এশিয়ার অন্যতম সেরা দল জাপান।
বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই নকআউট ম্যাচ। এরই মধ্যে দুই দলের একাদশ ঘোষণা হয়েছে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামছে তাদের অন্যতম সেরা তারকা নেইমারকে বেঞ্চে রেখে।
নেইমারের শুরুর একাদশে না থাকাটা অবশ্য অনুমিতই ছিল। কারণ দলটির কোচ কার্লো আনচেলত্তি আগের এ বিষয়ে ধারনা দিয়েছিলেন। সব ঠিক থাকলে এ ম্যাচেও বদলি হিসেবে মাঠে নামবেন সান্তোস ফরোয়ার্ড।
নকআউট পর্ব হওয়ায় এই ম্যাচে কোনো দলই ভুলের সুযোগ পাবে না। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।
ব্রাজিলের একাদশ:
অ্যালিসন, দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
জাপানের একাদশ:
জিয়ন সুজুকি, হিরোকি ইতো, তাকেহিরো তোমিয়াসু, কো ইতাকুরা, রিতসু দোয়ান, আউ তানাকা, কাইশু সানো, কাওরু মিতোমা, দাইচি কামাদা, তাকুমি মিনামিনো ও আয়াসে উয়েদা।
রিফাত/