ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জাপান ২৯ মিনিটে জাপানের প্রথম গোল হেক্সা মিশনের নকআউট পর্ব শুরু: জাপানি প্রাচীর ভাঙতে পারবে তো ব্রাজিল? চাঁদপুরে দীর্ঘ ৩৯ বছরের শিক্ষাসেবা শেষে সম্মানজনক বিদায় শিক্ষকের ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন তাইজুলের আলো ছড়ানো দিনেও জিম্বাবুয়ের বিশাল লিড এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার ৪ বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ ঢাবির সিনেটে ১৪২২ কোটি টাকার বাজেট পেশ, নেই ইউজিসির গবেষণা বরাদ্দ বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন পাচার হওয়া অর্থ ফেরত আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রূপরেখা নিয়ে সেমিনার বাংলাদেশসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নরওয়ে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রদূত অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস তামিম ইকবাল এমসিসির আজীবন সদস্যপদ পাওয়ায় বেঙ্গল টাইগার্সের অভিনন্দন ভেনেজুয়েলায় জীবিত উদ্ধারের আশা ক্ষীণ, তল্লাশি অব্যাহত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী চীন সফরে প্রাপ্তি-প্রতিশ্রুতি কী মিললো, স্পষ্ট করুন: রুমিন ফারহানা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা কর আদায় চসিকের নওগাঁয় কর্মবিরতিতে ডাক কর্মচারীরা গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু কালিমার পতাকা নিয়ে বিতর্ক ও আমাদের উদ্বেগ উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী ডা. এ বি এম আবদুল্লাহ প্রসঙ্গে কিছু কথা ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ পুলিশ

হেক্সা মিশনের নকআউট পর্ব শুরু: জাপানি প্রাচীর ভাঙতে পারবে তো ব্রাজিল?

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:০৫ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১১:২১ পিএম
হেক্সা মিশনের নকআউট পর্ব শুরু: জাপানি প্রাচীর ভাঙতে পারবে তো ব্রাজিল?
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করে গ্রুপ ‘সি’র শীর্ষ দল হিসেবে নকআউটে ওঠে তারা।

অন্যদিকে, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানোর আগে-পরে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে শেষ ৩২ নিশ্চিত করে জাপান।

গ্রুপ পর্বের এই পথচলা দুই দলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে হিউস্টনের এই রোমাঞ্চকর লড়াইয়ে। বিশ্বকাপে দেশগুলোর বিপক্ষে আগের তিন ম্যাচের দুটিতে জিতেছে ও একটিতে ড্র করেছিল ব্রাজিল। আজ কি তারা পারবে সেই ধারা বজায় রেখে নিজেদের অবস্থান এগিয়ে নিতে? সেটা দেখার অপেক্ষাতেই আছেন দুই দলের কোটি সমর্থকরা। 

নাঈম/

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জাপান

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৫৪ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১১:৫৮ পিএম
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জাপান
ছবি: সংগৃহীত

রেফারির বাঁশি, প্রথমার্ধের সমাপ্তি! শেষ হলো প্রথম ৪৫ মিনিটের লড়াই। কাইশু সানোর সেই দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল জাপান। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর নতুন ছক কষতে ড্রেসিংরুমের দিকে ছুটল ব্রাজিল।

একে একে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বক্সের ঠিক বাইরে থেকে নিলেন এক দুর্দান্ত কোণাকুণি শট! বল ব্রাজিলের রক্ষণ ভেঙে আশ্রয় নিল জালের বাঁ দিকের একদম নিচের কোণায়। আলিসনের মতো বিশ্বসেরা গোলকিপারেরও সাধ্য ছিল না সেই বুলেট গতির শট ঠেকানোর। স্তব্ধ ব্রাজিল শিবির, হিউস্টনে উল্লাসে মাতল ব্লু সামুরাইরা!

নাঈম/

২৯ মিনিটে জাপানের প্রথম গোল

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৩২ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১১:৪৮ পিএম
২৯ মিনিটে জাপানের প্রথম গোল
ছবি: সংগৃহীত

প্রথম ২৮ মিনিটে অবিশ্বাস্য গোল কাইশু সানোর! ব্রাজিলের ডিফেন্ডারদের নাচিয়ে ড্রিবলিংয়ের চমৎকার এক প্রদর্শনী দেখালেন এই জাপানি মিডফিল্ডার।

একে একে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বক্সের ঠিক বাইরে থেকে নিলেন এক দুর্দান্ত কোণাকুণি শট! বল ব্রাজিলের রক্ষণ ভেঙে আশ্রয় নিল জালের বাঁ দিকের একদম নিচের কোণায়। আলিসনের মতো বিশ্বসেরা গোলকিপারেরও সাধ্য ছিল না সেই বুলেট গতির শট ঠেকানোর। স্তব্ধ ব্রাজিল শিবির, হিউস্টনে উল্লাসে মাতল ব্লু সামুরাইরা!

তাইজুলের আলো ছড়ানো দিনেও জিম্বাবুয়ের বিশাল লিড

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:২০ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:২১ পিএম
তাইজুলের আলো ছড়ানো দিনেও জিম্বাবুয়ের বিশাল লিড

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে আছে সফরকারী বাংলাদেশ।

সোমবার (২৯ জুন) ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৪১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে প্রথম ইনিংসে ২৭০ রানের লিড পায় স্বাগতিকরা।

আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ১৪০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এদিন বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ৪০ রান করে দিন শেষ করেছে সফরকারীরা।

আগের দিনের ১ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ের বড় স্কোরের মূলে কাইয়া। ১৭ চারে ১৪০ রান করেছেন তিনি। এছাড়া এক বছর পর টেস্ট খেলতে নেমে ৭৭ রানে অপরাজিত থাকে ওয়েসলি মাধেভেরে। ফিফটি করেন তরুণ ব্রায়ান বেনেট ও অভিজ্ঞ ক্রেইগ আরভিনও।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার তাইজুল ইসলাম। ৪০.২ ওভার বল করে ১৩৮ রানে ৭ উইকেট নেন তিনি। ৬০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৯তম ও জিম্বাবুয়ের বিপক্ষে ষষ্ঠবারের মতো ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিলেন তাইজুল। তবে জিম্বাবুয়ের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেই ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন এই বাঁ-হাতি স্পিনার। 

এছাড়াও টেস্টে ১৯বার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেন তাইজুল। ৭১ টেস্টে ১৯বার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন সাকিবও। 

২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ২২ রানের সূচনা করে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৯ রান করে জিম্বাবুয়ের অধিনায়ক ও পেসার রিচার্ড এনগারাভার শিকার হন সাদমান ইসলাম।

এরপর দিনের বাকী ২৮ বল থেকে ১৮ রান তুলে অবিচ্ছিন্ন থেকে যান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। জয় ২১ ও মোমিনুল ৯ রানে অপরাজিত আছেন। 

ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:০০ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:০৮ পিএম
ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও এশিয়ার অন্যতম সেরা দল জাপান। 

বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই নকআউট ম্যাচ। এরই মধ্যে দুই দলের একাদশ ঘোষণা হয়েছে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামছে তাদের অন্যতম সেরা তারকা নেইমারকে বেঞ্চে রেখে।

নেইমারের শুরুর একাদশে না থাকাটা অবশ্য অনুমিতই ছিল। কারণ দলটির কোচ কার্লো আনচেলত্তি আগের এ বিষয়ে ধারনা দিয়েছিলেন। সব ঠিক থাকলে এ ম্যাচেও বদলি হিসেবে মাঠে নামবেন সান্তোস ফরোয়ার্ড।

নকআউট পর্ব হওয়ায় এই ম্যাচে কোনো দলই ভুলের সুযোগ পাবে না। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

ব্রাজিলের একাদশ:

অ্যালিসন, দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানের একাদশ:

জিয়ন সুজুকি, হিরোকি ইতো, তাকেহিরো তোমিয়াসু, কো ইতাকুরা, রিতসু দোয়ান, আউ তানাকা, কাইশু সানো, কাওরু মিতোমা, দাইচি কামাদা, তাকুমি মিনামিনো ও আয়াসে উয়েদা।

রিফাত/

তামিম ইকবাল এমসিসির আজীবন সদস্যপদ পাওয়ায় বেঙ্গল টাইগার্সের অভিনন্দন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম
তামিম ইকবাল এমসিসির আজীবন সদস্যপদ পাওয়ায় বেঙ্গল টাইগার্সের অভিনন্দন
ছবি: সংগৃহীত

এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়ায় বিসিবি সভাপতি ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে অভিনন্দন জানিয়েছে বেঙ্গল টাইগার্স।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল তামিম ইকবালকে অভিন্দন জানিয়ে বলেন, ‘ তামিম ইকবাল বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। সফল খেলোয়াড়ী জীবনের মতো তিনি বিসিবির সভাপতি হওয়ার পরও অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ সময় তার এমসিসির সদস্য হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় আনন্দ আর গর্বের বিষয়। তার এই অর্জনে বেঙ্গল টাইগারের পক্ষ থেকে আন্তরিক অভিন্দন জানানো হচ্ছে।’

উল্লেখ বাংলাদেশের তৃতীয় ব্যক্তি হিসেবে তামিম ইকবাল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্ত্বাধিকারী ও ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির এই আজীবন সম্মানসূচক সদস্য পদ পেয়েছেন। তার আগে এই সদস্য পদ পেয়েছিলেন বিসিবির সাবেক সহসভাপতি প্রায়ত রাইসউদ্দিন আহমেদ, বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রবিবার লর্ডসের অর্নাসের বোর্ডের  সামনে তামিম ইকবালে হাতে এই স্মারক তুলে দেয়া হয়। যে অর্নাস বোর্ডের সামনে তামিম ইকবালেল হাতে এই   সম্মাননা স্মারক তুলে দেয়া হয়,সেখানে ১৬ বছর আগে সেঞ্চুরি করে তামিম ইকবাল নিজেই অর্নাস বোর্ডে নাম লিখিয়েছিলেন। একই টেস্টে শাহাদাত হোসেনও ৫ উইকেট নিয়ে অর্নাস বোর্ডে নাম লিখিয়েছিলেন।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসির পক্ষ থেকে এবার তামিম ইকবালসহ ৫ জনকে এই সম্মানসূচক সদস্য পদ দেয়া হয়েছে। বাকিরা হলেন ভারতের চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার সুজি বেটস, সফি ডেভেন এবং অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেলানি জোন্স।