ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
সমালোচনার জবাব দিলেন কোম্যান পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবক দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সিন্ধুর পানি না পেলে ‘হাত কেটে নেওয়া হবে’, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত স্বর্ণের দাম আরও ৩৩২৪ টাকা কমল বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিতরা টাইব্রেকারে মরক্কোর রেকর্ড ১৭ দিন পর বিদ্যালয়ে উত্তোলন হলো জাতীয় পতাকা মক্কা-মদিনায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ নেইমারের খোঁচার পরই ভেস্তে গেল ভবিষ্যদ্বাণী ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০ নাটোরে আইনজীবীর ওপর হামলা, যুবক গ্রেপ্তার চট্টগ্রামের মধুশিয়া গর্জন বন রক্ষায় জাবিতে মানববন্ধন ও পাপেট শো ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না মাকে দেখতে বের হয়ে নিখোঁজ এক মাদরাসাশিক্ষার্থী ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার জার্মানিতে এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত, গ্রেপ্তার ২ সুপ্রিম কোর্টের রায়ে নজিরবিহীনভাবে ক্ষমতা বাড়ল ট্রাম্পের শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে? জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার সালথায় প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ, স্ত্রী গ্রেপ্তার ঢাকায় অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত সাতকানিয়ায় ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে যুবককে গুলি ও কুপিয়ে জখম মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর জুতা মোবারক

টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:০৪ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১০:৩৩ এএম
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফুটবলপ্রেমীরা প্রত্যক্ষ করল এক চরম রোমাঞ্চকর মহাকাব্য। মেক্সিকোর মনটেরি স্টেডিয়ামে ডাচ দুর্গ গুঁড়িয়ে দিয়ে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ বা রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে ইসমাইল সাইবারির শট জালে জড়াতেই শেষ হয়ে গেল কমলাবাহিনীর স্বপ্ন। আরও এক বার টাইব্রেকারের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারল না নেদারল্যান্ডস। ২০১৪ ও ২০২২ সালের পর ২০২৬ সালের বিশ্বকাপেও টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো ডাচদের। এবার বিদায় নিতে হলো রাউন্ড অব ৩২ থেকেই। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত মরক্কোর কাছে হার মানলেন কোডি গাকপো, ভার্জিল ভ্যান ডাইকরা।

মরক্কোর জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক ইয়াসিন বোনো।

টাইব্রেকারের প্রথম শটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন টিউন কুপমেইনার্স। মরক্কোর হয়ে আল আয়নাউই প্রথম শটটি বারের ওপর মারেন। তবে দ্বিতীয় শটে জাস্টিন ক্লুইভার্ট পোস্টে বল মারায় সমতা ফেরানোর সুযোগ পায় মরক্কো, যা কাজে লাগান সৌফিয়ান রহিমি।

তৃতীয় শটে উট ভেগহর্স্ট গোল করে আবারও ডাচদের এগিয়ে দেন, কিন্তু মরক্কোর হয়ে তালবি গোল করে ব্যবধান সমান করেন।

চতুর্থ শটে কুইন্টেন টিম্বারের প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে নেদারল্যান্ডসকে শাস্তি দিতে পারেননি আশরাফ হাকিমিও; তার শটও লক্ষ্যে পৌঁছায়নি।

পঞ্চম শটে সি জে ইগান-রাইলির বদলি হিসেবে নামা ক্রেসওয়েল সামারভিলের শট দুর্দান্তভাবে রুখে দেন বোনো।

এরপর শেষ শটে ইসমাইল সাইবারি কোনো ভুল না করে বল জালে জড়িয়ে মরক্কোকে জয় এনে দেন এবং দলকে পরের রাউন্ডে তুলে দেন।

তবে এই হারের পেছনে নেদারল্যান্ডসের রক্ষণাত্মক কৌশলকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

গ্রুপ পর্বে যে দল আক্রমণাত্মক ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছিল, সেই দলই মরক্কোর বিপক্ষে শুরু থেকেই অকারণ রক্ষণাত্মক হয়ে পড়ে। এমন কৌশল কেন নেওয়া হয়েছিল, তার উত্তর হয়তো একমাত্র কোচ রোনাল্ড কোম্যানই দিতে পারবেন। শেষ পর্যন্ত তার পরিকল্পনারই খেসারত দিতে হলো ডাচদের।

আজহার/অমিয়/

সমালোচনার জবাব দিলেন কোম্যান

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
সমালোচনার জবাব দিলেন কোম্যান
ছবি: সংগৃহীত

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন নেদারল্যান্ডসের প্রধান রোনাল্ড কোম্যান। তবে দলের রক্ষণাত্মক কৌশল নিয়ে কোনো অনুশোচনা নেই তার। বরং পরিস্থিতি বিবেচনায় পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন এই ডাচ কোচ।

মঙ্গলবার (৩০ জুন) ম্যাচ শেষে কোম্যান বলেন, ‘প্রতিপক্ষকে ভয় পেয়ে নয়, বরং জয়ের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যেই তারা রক্ষণাত্মক পরিকল্পনা গ্রহণ করেছিলেন।’

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। এই পরাজয়ের পর সমালোচনা হবে, তা আগে থেকেই অনুমান করেছিলেন কোম্যান।

আক্রমণাত্মক ‘ডাচ স্কুল অব ফুটবল’-এর ঐতিহ্য থেকে সরে এসে পাঁচ ডিফেন্ডারের কৌশল নেওয়ায় আগেও সমালোচিত হয়েছিলেন তিনি। তবে মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এটিই ছিল সবচেয়ে কার্যকর পরিকল্পনা বলে দাবি করেন ডাচ কোচ।

কোম্যান বলেন, ‘এই রক্ষণাত্মক কৌশলের কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলোর তুলনায় আমরা প্রতিপক্ষকে অনেক কম সুযোগ দিয়েছি। সেটি ইতিবাচক দিক ছিল। তবে এর ফলে আমাদের আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘আপনারা এই কৌশল নিয়ে যা খুশি ভাবতে পারেন। কিন্তু সুইডেন কিংবা তিউনিসিয়ার তুলনায় অনেক শক্তিশালী দলের বিপক্ষে আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে দিইনি। যদি আমাকে আবারও এই ম্যাচ পরিচালনার সুযোগ দেওয়া হয়, আমি ঠিক একই কৌশলই বেছে নেব।’

শেষ মুহূর্তে গোল হজম করায় আক্ষেপও করেছেন কোম্যান। তিনি বলেন, ‘মরক্কো যদি শেষ মুহূর্তে সমতায় ফিরতে না পারত, তাহলে হয়তো আজ ডাচ কোচ হিসেবে প্রশংসায় ভাসতাম। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। সম্ভবত পাঁচজন ডিফেন্ডার খেলানোর জন্যই আমাকে সমালোচনার মুখে পড়তে হবে। তবু আমি বিশ্বাস করি, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তটি প্রয়োজনীয় ছিল।’

পাপ্পু/অন্তরা/

টাইব্রেকারে মরক্কোর রেকর্ড

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫০ এএম
টাইব্রেকারে মরক্কোর রেকর্ড
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ জাগছে। মনটেরিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে মরক্কো। ম্যাচের শুরুতে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। তবে ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে ইসা ডিওপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআটের ইতিহাসে মরক্কোর রেকর্ড মিশ্র হলেও সাম্প্রতিক সময়ে তারা অসাধারণ ধারাবাহিকতা দেখাচ্ছে। এখন পর্যন্ত আটটি টাইব্রেকারে অংশ নিয়ে চারটিতে জয় এবং চারটিতে পরাজয়ের মুখ দেখেছে আফ্রিকার দলটি। 

তবে সাম্প্রতিক সময়ে টাইব্রেকারে দুর্দান্ত ছন্দে রয়েছে মরক্কো। তারা শেষ তিনটি শুটআউটে জয় পেয়েছে। এই সময়ে তারা পরাজিত করেছে স্পেন (২০২২ ফিফা বিশ্বকাপ), নাইজেরিয়া (অ্যাফকন ২০২৫) এবং সেনেগালকে (আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ ২০২৫)।

পাপ্পু/অন্তরা/

ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১৫ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:১৯ এএম
ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু
ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত সমান তালে লড়ে বিদায় নিতে হয়েছে জাপানকে। তবুও এই পরাজয়কে ইতিবাচকভাবেই দেখছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। তার মতে, ম্যাচটি প্রমাণ করেছে বিশ্ব ফুটবলের পরাশক্তিগুলোর সঙ্গে জাপানের ব্যবধান ক্রমেই কমে আসছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট ম্যাচে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারে জাপান। নির্ধারিত সময়ের শেষ দিকে ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফার-পোস্টে নেওয়া নিখুঁত শটে জয় নিশ্চিত করে সেলেকাওরা।

এই হারে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিত জাপানের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়। তবে পুরো ম্যাচে ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলার পারফরম্যান্সে সন্তুষ্ট মোরিয়াসু।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের মধ্যকার ব্যবধান এখন অনেকটাই কমে এসেছে। নিঃসন্দেহে ব্রাজিল বিশ্বমানের একটি দল, তবে আমরাও সেই পর্যায়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’

তবে ফলাফলে হতাশাও লুকাননি জাপানের কোচ। তার ভাষ্যে, ‘এই পরাজয় আমাদের হতাশ করেছে। আমাদের দক্ষতার জায়গায় এখনও কিছুটা ঘাটতি রয়েছে। সেই জায়গাগুলোতে উন্নতি করতে হবে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করাই আমাদের লক্ষ্য।’

মোরিয়াসুর বিশ্বাস, একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতেও বাকিদের দায়িত্বশীল পারফরম্যান্স ভবিষ্যতে দলের জন্য বড় সম্পদ হয়ে থাকবে।

তিনি বলেন, ‘এটাই আমাদের দলের অন্যতম শক্তি। আরও বেশি খেলোয়াড় এমন বড় ম্যাচের অভিজ্ঞতা অর্জন করছে, যা জাপানি ফুটবলের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দলের উন্নতির জায়গাও তুলে ধরেন জাপান কোচ। বিশেষ করে রক্ষণ থেকে দ্রুত আক্রমণে রূপান্তর এবং বল দখলে পারদর্শী দলের বিপক্ষে আরও কার্যকর ফুটবল খেলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি পুরো ম্যাচে শিষ্যদের লড়াকু মানসিকতার প্রশংসা করে মোরিয়াসু বলেন, জাপান যে কাউন্টার অ্যাটাকে বিশ্বের যেকোনো বড় দলের জন্যই হুমকি হয়ে উঠতে পারে, সেটি এই ম্যাচেই প্রমাণ হয়েছে।

পাপ্পু/অন্তরা

শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে?

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:২৯ এএম
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন এক লড়াইয়ে জয় পেয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মরক্কো। মনটেরিতে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ম্যাচে পেনাল্টি শুটআউটে ডাচদের হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

ম্যাচের শুরুতে কোডি গাকপোর গোলে লিড নেয় নেদারল্যান্ডস। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে দুর্দান্ত এক গোল করে মরক্কোকে সমতায় ফেরান ইসা দিওপ। 

এরপর অতিরিক্ত সময়েও দুই দলের কেউই গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে স্তব্ধ করে জয় ছিনিয়ে নেয় মরক্কো, যেখানে দলটির হয়ে জয়সূচক শেষ শটটি নেন ইসমায়েল সাইবারি।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার কানাডার মুখোমুখি হবে মরক্কো। এর আগে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কানাডিয়ানরা।

আগামী ৪ জুলাই হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১১ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪৪ এএম
জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা
ছবি: সংগৃহীত

চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে নাটকীয় পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করেছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের পর দেশজুড়ে উচ্ছ্বাসের মধ্যে ৩০ জুন এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

ম্যাচের নায়ক ছিলেন ২৬ বছর বয়সী গোলরক্ষক অরল্যান্ডো গিল। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসে তিনি পেনাল্টি শুটআউটে জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে ছাপিয়ে যান। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে অসাধারণ পারফরম্যান্সের পর টাইব্রেকারে দুটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি।

ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল জার্মানির। গোলমুখে ২১টি শট নেয় তারা, যেখানে প্যারাগুয়ের শট ছিল মাত্র ৭টি। তবু দৃঢ় রক্ষণ ও গিলের অসাধারণ গোলকিপিংয়ে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারের শুরুতেই কাই হাভার্টজের শট রুখে দেন গিল। পরে নিক ভলটেমাডের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি। শেষ পর্যন্ত সাডেন ডেথে জার্মানির জোনাথান তাহের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হোসে কানাল গোল করে প্যারাগুয়ের স্মরণীয় জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে গিল বলেন, ‘এই জয় প্রমাণ করে, খেলা শুরুর আগে কোনো দলকে ছোট করে দেখা উচিত নয়। আমরা দেখিয়ে দিয়েছি, প্যারাগুয়েও বড় কিছু অর্জন করতে পারে।” জার্মানির প্রবল আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাচটা যেন একটি হরর মুভির মতো ছিল। মাঠের চারদিকে শুধু জার্মান ফুটবলারদেরই দেখছিলাম।’

প্রতিপক্ষ গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের প্রশংসা করে গিল বলেন, ‘নয়ার বিশ্বমানের গোলরক্ষক। তাঁর মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারা আমার জন্য গর্বের।’

জয়ের পর প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এক রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে ৩০ জুন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেন। ডিক্রিতে তিনি বলেন, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক জয়কে স্বীকৃতি জানিয়ে আজ দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হলো।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে এখন ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে।