ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী বর্ষাকালে নারীদের সাধারণ স্বাস্থ্যঝুঁকি ও সচেতনতা সখীপুরে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন নারীর স্বাবলম্বিতা সময়ের অন্যতম দাবি পাঁচবিবিতে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে ইন্দোনেশিয়ায় ভ্যাপ নিষিদ্ধের প্রস্তাব বাঁশখালীতে আদম ব্যবসার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ‘জীবে দয়া করে যেই জন’,সেন্ট মার্টিনে ক্ষুধার্ত কুকুরের পাশে আরিজ অদম্য জান্নাতুল, থামাতে পারেনি প্রতিবন্ধকতাও, দুই হাতের ভরসায় উচ্চশিক্ষার স্বপ্ন জৈন্তাপুরে দুই ড্রেজার মেশিনসহ আটক ৩ ইংল্যান্ডের বিপক্ষে হারানোর কিছু নেই: দেসাবের চাঁদপুরে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ বজ্রপাতের শঙ্কায় থমকে যেতে পারে বিশ্বকাপের ম্যাচ রংপুরে ডেঙ্গুর প্রকোপ কম, আক্রান্তরা বহিরাগত শিশু নির্যাতন ‘খুনের চেয়েও জঘন্য’ বললেন মাদ্রাজ হাইকোর্ট রাজশাহীতে ডেঙ্গুর অশনিসংকেত হিলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল প্রতিহত করতে পুলিশের সর্তকতা বরগুনায় চোখ রাঙাচ্ছে গত বছরের হটস্পট গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ চট্টগ্রামে ৮ ওয়ার্ডে ডেঙ্গুর হটস্পট ঘোষণা সিরাজদিখানে আত্মীয়র রান্নাঘরে পুঁতে রাখা ছিল বৃদ্ধের মরদেহ পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত ময়মনসিংহে সন্ধ্যা নামতেই আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রান্তিক পর্যায়ে রেমিট্যান্স পৌঁছাতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি মিশরের বিপক্ষে ‘বাঁচো নয়তো মরো’ লড়াইয়ে অস্ট্রেলিয়া

ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৫৭ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:১৯ এএম
ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের সদরপুরে মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর কাশবন থেকে শাহাদাত হোসেন (৮) নামে এক মাদরাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী সন্দহজভাজন পাঁচজনকে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন।

সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের পাড়ের একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহাদাত হোসেন উপজেলার চন্দ্রপাড়া পুরাতন ঘাটের বাসিন্দা। সে স্থানীয় হানিফ হাজীর ডাংগী কওমি মাদরাসার ছাত্র ছিল।

আটকরা হলেন, মেলায় আসা দোলনার মালিক শরীয়তপুর জেলার জাজিরা থানার দেলোয়ার বেপারী, ঝিনাইদহ সদরের রিয়াজ, মাগুরার মোহাম্মাদপুরের তামিম মোল্যা, ঝিনাইদহের জিহাদ মাহমুদ ও শাকিল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবার এলাকায় মহরম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয় শাহাদাত। এরপর পরিবারের লোকজন তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে। সোমবার (২৯ জুন) দুপুরে মেলায় আগত দোলনার এক কর্মচারী ইয়াছিন (১৮) শাহাদাতের বোন রওশানারাকে মোবাইল করে শাহাদাতের মরদেহের অবস্থান জানায়। ইয়াছিনের দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের লোকজন কাশবনে গিয়ে শাহাদাতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে ইয়াছিন পলাতক। এ ঘটনার পর ওই দোলনার মালিকসহ অন্যান্য কর্মচারীদের স্থানীয়রা গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, ’খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 

এনকেবি নয়ন/খাদিজা রুমি/

সখীপুরে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
সখীপুরে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবিঃখবরের কাগজ

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে পারভীন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের হাসপাতাল গেটের দক্ষিণে বাসার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পারভীন ওই ওয়ার্ডের মৃত হুমায়ূন খানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে সাভারে চাকরিরত ছেলে ফাহাদের সঙ্গে মোবাইলে তার শেষ কথা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফাহাদসহ পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। একই দিন সন্ধ্যায় ফাহাদ ঢাকা থেকে ফিরে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল রাত থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এর একপর্যায়ে আজ বুধবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশীদ বলেন, সকালে ডোবা থেকে এক নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

জুয়েল/হীরা/

পাঁচবিবিতে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:৪২ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম
পাঁচবিবিতে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন
ছবিঃ খবরের কাগজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মানে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। 

এ সময় বক্তব্য রাখেন জমির মালিক মুরাদ হোসেন, শহিদুল ইসলাম পাপ্পু, গোফফার হোসেন, শুভ হোসেন, শফিউল আলম চৌধুরী ও ফছির উদ্দীন। 

ভুক্তভোগীরা জানান, পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মাণে কৃষকদের জমি সরকার কর্তৃক অধিগ্রহণ করা হচ্ছে। কিন্তু অধিগ্রহণ করা জমির জন্য নির্ধারিত ক্ষতিপূরণের মূল্য প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম, যা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে। তাই প্রকৃত বাজারমূল্য অনুযায়ী জমির ন্যায্যমূল্যের দাবি জানান তারা।  

সাগর কুমার/অদিতি/

‘জীবে দয়া করে যেই জন’,সেন্ট মার্টিনে ক্ষুধার্ত কুকুরের পাশে আরিজ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০১:০২ পিএম
‘জীবে দয়া করে যেই জন’,সেন্ট মার্টিনে ক্ষুধার্ত কুকুরের পাশে আরিজ
সেন্ট মার্টিন দ্বীপে ক্ষুধার্ত কুকুরগুলোর খাবার দিচ্ছেন দুজন স্বেচ্ছাসেবী। ছবি: খবরের কাগজ

পর্যটন মৌসুম শেষ হলেই জনশূন্য সেন্ট মার্টিন দ্বীপে নেমে আসে হাহাকার। পর্যটকদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে যে কুকুরগুলো বেঁচে থাকে, মৌসুম শেষে সেগুলোই তীব্র খাদ্যসংকটে পড়ে। খাবারের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়ানো কুকুরগুলো অনেক সময় স্থানীয় মানুষকেও আক্রমণ করে। এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত এই প্রাণীদের পাশে দাঁড়িয়েছে ‘ফাইন্ডিং হোপ’ নামের একটি সংগঠন। সংগঠনটির চেয়ারম্যান আরিজ উল মুল্কের অর্থায়নে নিয়মিত খাদ্যসহায়তায় দ্বীপের কয়েক হাজার কুকুরের কষ্ট যেমন কমেছে, তেমনি কমেছে স্থানীয় মানুষের আতঙ্ক। তবে এই সংকটের স্থায়ী সমাধানে এবার কুকুরের নির্বীজকরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গকিলোমিটার। টেকনাফ শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপে প্রায় ১০ হাজার মানুষের বসবাস।

স্থানীয়রা জানান, পর্যটন মৌসুমে হোটেল-রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবারের ওপর নির্ভর করেই বেশির ভাগ কুকুর বেঁচে থাকে। কিন্তু পর্যটক কমে গেলে বা মৌসুম শেষ হলে তারা আবার খাদ্যসংকটে পড়ে।

সেন্ট মার্টিনের গলাচিপা এলাকার বাসিন্দা জুবায়ের বলেন, ‘আগে খাবারের অভাবে কুকুরগুলো ছোট ছোট শিশুদের কামড়ে দিত। এমনকি জেলেরা মাছ ধরতে গেলেও কুকুরগুলো তাদের পেছনে পেছনে ঘুরত এবং কাজে বাধা সৃষ্টি করত।’

তিনি জানান, কয়েক মাস ধরে একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে কুকুরদের নিয়মিত খাবার দেওয়া হচ্ছে। এতে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আগের মতো সমস্যা হচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে স্থায়ী উদ্যোগ নেওয়া হলে দ্বীপের মানুষ এই ভোগান্তি ও আতঙ্ক থেকে মুক্তি পাবেন না।
জানা যায়, সেন্ট মার্টিনের ক্ষুধার্ত কুকুরগুলোর খাবারের ব্যবস্থা করেন ফাইন্ডিং হোপের চেয়ারম্যান আরিজ উল মুল্ক। তার পাঠানো অর্থে প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার কুকুরকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে। এর ফলে কুকুরগুলো আগের তুলনায় শান্ত হয়েছে।

সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. এরশাদ জানান, দ্বীপে দিন দিন কুকুরের সংখ্যা বাড়ছে। এই সমস্যা নিয়ন্ত্রণে সরকার ও বিভিন্ন এনজিও নানা উদ্যোগ নিয়েছে। কুকুরদের টিকাও দেওয়া হয়েছে। তবুও তাদের সংখ্যা কমছে না, বরং বাড়ছেই। তিনি বলেন, ‘পর্যটন মৌসুমে কুকুরগুলো হোটেল-রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে। তাই তখন তারা সাধারণত স্থানীয় মানুষের কোনো ক্ষতি করে না। কিন্তু মৌসুম শেষ হলে খাবারের অভাবে তারা ক্ষুধার্ত হয়ে পড়ে এবং অনেক সময় মানুষের ওপর হামলা করে। আমার বাবা ও ভাইয়ের ছেলেও কুকুরের আক্রমণের শিকার হয়েছেন।’

ফাইন্ডিং হোপের পক্ষে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা সাইফুল ইসলাম বিসজ বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে সংগঠনটির উদ্যোগে ক্ষুধার্ত কুকুরগুলোর খাবার ও চিকিৎসার জন্য একটি দল সেন্ট মার্টিনে আসে। পরে বিভিন্ন সমস্যার কারণে তারা ফিরে গেলেও আরিজ উল মুল্ক বিকাশের মাধ্যমে নিয়মিত অর্থ পাঠিয়ে যাচ্ছে।’

তিনি জানান, প্রতি ৪৮ ঘণ্টা পরপর প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার কুকুরকে খাবার খাওয়ানো হয়। তার নেতৃত্বে চারজন স্বেচ্ছাসেবক এ কাজে অংশ নেন। প্রতিবার প্রায় সাড়ে পাঁচ বস্তা চাল, ডিম ও সবজি দিয়ে খিচুড়ির মতো খাবার রান্না করে কুকুরগুলোর মধ্যে বিতরণ করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘খাদ্যের অভাবে একসময় আড়াই হাজারেরও বেশি কুকুর মারা গিয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বেঁচে থাকার জন্য অনেক জীবিত কুকুর মৃত কুকুরের মাংস খেতে বাধ্য হয়েছিল।’

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা বৃদ্ধি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মো. অনীক চৌধুরী বলেন, ‘প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে শিগগিরই কুকুরের নির্বীজকরণ কার্যক্রম শুরু করা হবে।’ তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দ্বীপে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

অদম্য জান্নাতুল, থামাতে পারেনি প্রতিবন্ধকতাও, দুই হাতের ভরসায় উচ্চশিক্ষার স্বপ্ন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
অদম্য জান্নাতুল, থামাতে পারেনি প্রতিবন্ধকতাও, দুই হাতের ভরসায় উচ্চশিক্ষার স্বপ্ন
দুই হাতে ভর করে কলেজের সিঁড়ি দিয়ে নামছেন জান্নাতুল। ছবি: খবরের কাগজ

জন্ম থেকেই দুই পা নেই জান্নাতুল ফেরদৌসের। দুই হাতের ওপর ভর করেই চলতে হয় তাকে। তবুও উচ্চশিক্ষার স্বপ্ন ছাড়েননি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৯ বছর বয়সী এই তরুণী। দারিদ্র্য আর শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই তিনি চালিয়ে যাচ্ছেন কলেজে পড়াশোনা।

তবে প্রতিদিন প্রায় ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যাওয়া তার জন্য এখন বড় চ্যালেঞ্জ। যাতায়াতে প্রতিদিন খরচ হয় প্রায় ১২০ টাকা, যা দিনমজুর বাবার পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে মাসে মাত্র পাঁচ থেকে ছয় দিন কলেজে যেতে পারেন জান্নাতুল। বাকি সময়টুকু কাটে ঘরের চার দেওয়ালে একা একা পড়াশোনা করে।

উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংরি গ্রামের রাজমিস্ত্রীর সহকারী দরিদ্র পরিবারের সন্তান জান্নাতুল। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ২০২৫ সালে ভেংরি দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫৬ অর্জনের পর বর্তমানে হামিদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগে পড়াশোনা করছেন। কিন্তু তার শিক্ষাজীবনের সবচেয়ে বড় বাধা এখন দারিদ্র্য।

সাহসী জান্নাতুল বলেন, ‘আমি দুই হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করি। নিয়মিত কলেজে যেতে খুব কষ্ট হয়। বাবার পক্ষে প্রতিদিন যাতায়াতের খরচ দেওয়া সম্ভব নয়। তাই অনেক ক্লাস করতে পারি না। যদি একটি তিন চাকার স্কুটি পেতাম, তাহলে প্রতিদিন কলেজে যেতে পারতাম। আমি শুধু পড়াশোনা চালিয়ে যেতে চাই। ভবিষ্যতে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই।’

মেয়ের কষ্টের কথা বলতে গিয়ে চোখ ভিজে যায় মা সাহারা খাতুনের। তিনি বলেন, ‘মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। অর্থের অভাবে ওর জন্য কিছুই করতে পারছি না। একজন মা হিসেবে এরচেয়ে বড় কষ্ট আর কী হতে পারে!’

বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি দিনমজুর মানুষ। সংসার চালাতে হিমশিম খেতে হয়। মেয়েটা খুব মেধাবী। ওর ইচ্ছা অনেক বড়, কিন্তু অভাবের কাছে আমি অসহায়। যদি কেউ একটি স্কুটির ব্যবস্থা করে দিত, তাহলে আমার মেয়েটা নিয়মিত কলেজে যেতে পারত এবং পড়াশোনা চালিয়ে যেতে পারত।’

হামিদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জান্নাতুল অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী একজন শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই তার শেখার আগ্রহ কমাতে পারেনি। কলেজের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি।’

দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস বলেন, ‘এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের দায়িত্ব। একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থের অভাবে থেমে না যায়। সবাই মিলে পাশে দাঁড়ালে জান্নাতুলের মতো আরও অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ আলোকিত হবে।’

জান্নাতুলের গল্প শুধু একজন শিক্ষার্থীর সংগ্রামের গল্প নয়; এটি অদম্য ইচ্ছাশক্তি, সাহস আর স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। প্রতিদিন দুই হাতের ভরসায় এগিয়ে চলা এই তরুণী সমাজের কাছে খুব বেশি কিছু চান না- শুধু একটি তিন চাকার স্কুটি, যা তাকে নিয়মিত কলেজে পৌঁছে দেবে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।

জৈন্তাপুরে দুই ড্রেজার মেশিনসহ আটক ৩

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০১:০১ পিএম
জৈন্তাপুরে দুই ড্রেজার মেশিনসহ আটক ৩
ছবিঃ খবরের কাগজ

সিলেটের জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিনসহ তিনজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় অভিযান চালিয়ে কাশেম (২৫), রুহুল আমিন (২৪) ও ইয়াকুবকে (২৮) আটক করা হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় সবুড়ী নদীতে অভিযান চালান। এ সময় ঢুলটিরপাড় এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অবস্থায় দুটি নৌকাসহ তিনজনকে আটক করে। 

পরে ভ্রাম্যমাণ আদালতে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১৫ অনুযায়ী আটকরা তাদের দোষ স্বীকার করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

সুনন্দা রায় বলেন, জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী, সবুড়ী নদী, বড়গাং নদী, শ্রীপুর পাথর কোয়ারিসহ উপজেলা বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে এই তিনজনকে আটক করা হয়। তারা অপরাধ স্বীকার করায় এবং আগামী দিনে এরকম অপরাধ করবে না মর্মে অঙ্গীকার করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শাকিলা ববি/অদিতি/