ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
‘জীবে দয়া করে যেই জন’,সেন্ট মার্টিনে ক্ষুধার্ত কুকুরের পাশে আরিজ অদম্য জান্নাতুল, থামাতে পারেনি প্রতিবন্ধকতাও, দুই হাতের ভরসায় উচ্চশিক্ষার স্বপ্ন জৈন্তাপুরে দুই ড্রেজার মেশিনসহ আটক ৩ ইংল্যান্ডের বিপক্ষে হারানোর কিছু নেই: দেসাবের চাঁদপুরে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ বজ্রপাতের শঙ্কায় থমকে যেতে পারে বিশ্বকাপের ম্যাচ রংপুরে ডেঙ্গুর প্রকোপ কম, আক্রান্তরা বহিরাগত শিশু নির্যাতন ‘খুনের চেয়েও জঘন্য’ বললেন মাদ্রাজ হাইকোর্ট রাজশাহীতে ডেঙ্গুর অশনিসংকেত হিলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল প্রতিহত করতে পুলিশের সর্তকতা বরগুনায় চোখ রাঙাচ্ছে গত বছরের হটস্পট গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ চট্টগ্রামে ৮ ওয়ার্ডে ডেঙ্গুর হটস্পট ঘোষণা সিরাজদিখানে আত্মীয়র রান্নাঘরে পুঁতে রাখা ছিল বৃদ্ধের মরদেহ পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত ময়মনসিংহে সন্ধ্যা নামতেই আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রান্তিক পর্যায়ে রেমিট্যান্স পৌঁছাতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি মিশরের বিপক্ষে ‘বাঁচো নয়তো মরো’ লড়াইয়ে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় হিলি ইমিগ্রেশনে বাড়ছে যাত্রী পারাপার চকরিয়ায় ৩ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বালুদস্যু নাজিম কারাগারে ইউসিবিতে ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি নকআউটের আগে মেন্ডিকে পাচ্ছে না সেনেগাল জয়পুরহাটে ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি, ঋণ পরিশোধ ২৫১৬ কোটি ছাদের সুরক্ষায় বাজারে এলো রেইনবো রুফ কোট এইচএসসি-সমমান পরীক্ষা শুরু ২ জুলাই সময় অপচয় রোধে ফিফার নতুন নিয়ম দারুণ সফল: কোলিনা

পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস্ স্থাপনের জন্য সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে এ তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আইজিপি জানান, পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইন্স, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ছয় হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

আইজিপির মতে, পূর্বাচলে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।  একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অন্তরা/

পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস্ স্থাপনের জন্য সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে এ তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আইজিপি জানান, পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইন্স, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ছয় হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

আইজিপির মতে, পূর্বাচলে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।  একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অন্তরা/

পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি, ঋণ পরিশোধ ২৫১৬ কোটি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি, ঋণ পরিশোধ ২৫১৬ কোটি
ছবি: খবরের কাগজ

উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৯ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল বাবদ আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা। আদায় হওয়া টোল থেকে সরকারের ঋণের ১৬টি কিস্তিতে ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পরদিন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে সেতুটি দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এতে আরও বলা হয়, ২৯ জুন পর্যন্ত সেতু দিয়ে মোট ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। 

একই সময়ে আদায় করা টোল থেকে সরকারের কাছে ঋণের ১৬টি কিস্তিতে মোট ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বর্তমানে কোনো কিস্তি বকেয়া নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদে ৩৫ বছরের মধ্যে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। বছরে চারটি কিস্তিতে মোট ১৪০ কিস্তির মাধ্যমে এ অর্থ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।

এ ছাড়া টোল থেকে ভ্যাট বাবদ এখন পর্যন্ত ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়। ওই সময়ের সমীক্ষা, নকশা ও মাওয়া-জাজিরা অ্যালাইনমেন্ট অনুমোদনের ফলে পরবর্তী সময়ে প্রকল্প বাস্তবায়নের পথ সহজ হয়।’

তিনি বলেন, ‘বর্তমানে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হচ্ছে। পাশাপাশি আধুনিক, স্বয়ংক্রিয় ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার কাজও এগিয়ে চলছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, আর্থিক শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের সব ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি (ইউএনইএফ) ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। সূত্র: ইউএনবি

অমিয়/

দুপুরের মধ্যে ১৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
দুপুরের মধ্যে ১৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি: খবরের কাগজ

ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এজন্য ওই এলাকার নৌবন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। 

তাই ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ো হাওয়ার সময় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে এবং নদীবন্দরগুলোকে আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।

অন্তরা/

ময়মনসিংহে খাল পুনর্খনন কর্মসূচি: কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:১৯ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম
ময়মনসিংহে খাল পুনর্খনন কর্মসূচি: কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত

সরকারি প্রকল্পে শত শত দরিদ্র শ্রমিকের কাজ করার কথা। কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। শ্রমিকের বদলে চলছে ভেকু (এক্সক্যাভেটর) মেশিন। আর তালিকাভুক্ত শ্রমিকদের অভিযোগ, তাদের নামে ব্যাংক হিসাব খুলে ব্ল্যাংক চেকে আগাম সই নেওয়া হয়েছে। এমন অভিযোগ উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা-মলঙ্গী খাল পুনর্খনন প্রকল্পে। বিষয়টি তদন্তের দাবিতে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, খালের বিভিন্ন অংশে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। অথচ সরকারি হিসাব অনুযায়ী, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে ৫৯৫ জন শ্রমিকের কাজ করার কথা। কিন্তু মাঠে তাদের উপস্থিতি মেলেনি। খালের পাশে দেখা যায় মাত্র কয়েকজন তদারককারীকে। জানা গেছে, শ্রমিকদের কাছ থেকে ব্যাংকের চেকে অগ্রিম সই নিয়েছেন প্রকল্প কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। কাজের তদারকিতে থাকা মুন্না মিয়া বলেন, ‘আমরা তিনজন এখানে কাজ করি। প্রতিদিন ৮০০ টাকা করে পাই। সরকারি তালিকাভুক্ত শ্রমিক এখানে কাজ করেন না।’

স্থানীয় কৃষিশ্রমিক মোফাজ্জল হোসেনের অভিযোগ, এলাকার শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তাদের নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে। পরে চেক বইয়ের খালি পাতায় সই করিয়ে সেই চেক নিজেদের কাছে রেখে দিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা। একই অভিযোগ করেন প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিক হাফিজুল ইসলাম। তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তারা পরিদর্শনে এলে শুধু সেদিন আমাদের ডাকা হয়। দুই-তিন দিনের বেশি কাজ করিনি। আমার কাছ থেকে খালি চেকে সই নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মাত্র এক হাজার টাকা পেয়েছি।’ স্থানীয়দের দাবি, প্রায় দেড় মাস ধরে অধিকাংশ খননকাজ ভেকু মেশিনেই করা হচ্ছে। খালের বিভিন্ন স্থানে এখনো পানি জমে থাকায় প্রকৃত তলদেশ কতটা খনন হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সারা দেশে খাল খনন, পুনর্খনন ও সংস্কারকাজে ৪২০ কোটি ৮৮ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় ৬৩ জেলার ২৪৯ উপজেলায় ৩৭৬টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ফুলবাড়িয়ার দবরদস্তা-মলঙ্গী খাল পুনর্খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা। ১০ কিলোমিটার খাল পুনর্খননের পাশাপাশি বৃক্ষরোপণ, বক্স কালভার্ট ও আরসিসি পাইপ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

গত ১৮ এপ্রিল প্রকল্পটির উদ্বোধনের সময় জানানো হয়েছিল, খাল পুনর্খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং শত শত অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু বাস্তবে সেই কর্মসংস্থানের বদলে মেশিননির্ভর কাজ চলায় প্রকল্পের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ৫৯৫ জন শ্রমিকের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন কাজ করেন। তবে শ্রমিকদের ব্যাংক চেকে আগাম সই নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইদুল হক বলেন, নিয়ম মেনেই ভেকু মেশিন ব্যবহার করা হচ্ছে। শ্রমিকসংক্রান্ত অভিযোগ রয়েছে। বিল দেওয়ার আগে সব তথ্য যাচাই-বাছাই করা হবে। অন্যদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজ এখনো চলমান।

সরকারের উদ্দেশ্য ছিল দরিদ্র মানুষের হাতে কাজ তুলে দেওয়া। কিন্তু যদি শ্রমিকের জায়গা দখল করে নেয় মেশিন, আর শ্রমিকদের নামে ব্ল্যাংক চেকে সই নেওয়ার অভিযোগ ওঠে, তাহলে শুধু একটি প্রকল্প নয়, সরকারি কর্মসংস্থান কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিও বড় প্রশ্নের মুখে পড়ে। তাই স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৩১ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১০:৩২ পিএম
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় সংঘটিত দুর্নীতির অভিযোগ তদন্তে (দুদক) সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ, যার কোনো তামাদি নেই। তাই অভিযোগ পাওয়া গেলে বর্তমান বা অতীত সব সরকারের সময়কার দুর্নীতির অভিযোগই দুদক নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত করতে পারবে এবং সরকার এতে কোনো ধরনের বাধা দেবে না।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনে এক বছরে বিভিন্ন সেবা খাতে ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুষ লেনদেনের তথ্য উঠে আসার প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, এ দুর্নীতির জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়ী নন। দুর্নীতি তৃণমূল পর্যন্ত বিস্তৃত এবং এটি কমিয়ে আনতে সরকার কাজ করছে। আগামী বছরে দুর্নীতির পরিমাণ কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও অতীতে অভিযোগ উঠেছিল উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, দুদক তখনো কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল। তাই আওয়ামী লীগ সরকারের সময়ের অভিযোগ হোক বা বর্তমান সরকারের সময়ের অভিযোগ সব ক্ষেত্রেই স্বাধীনভাবে তদন্ত করার দায়িত্ব দুদকের।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ থাকবে। দলটি ‘রিফাইন্ড আওয়ামী লীগ’, ‘তৃণমূল আওয়ামী লীগ’ বা অন্য যে নামেই আত্মপ্রকাশের চেষ্টা করুক না কেন, কোনো নামেই রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। সরকারের অবস্থান এ বিষয়ে কঠোর বলেও তিনি জানান। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য জারি করা অধ্যাদেশ সরকার আইনে পরিণত করেছে। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষেই সরকার রয়েছে।

ব্রিফিংয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও গণমাধ্যমকে সতর্ক করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা আদালতের নির্দেশনার পরিপন্থি। গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ প্রবণতা অব্যাহত থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চীন-বাংলাদেশ করিডর প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান বিশ্বে কানেক্টিভিটির গুরুত্ব বেড়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ নিশ্চিত করা গেলে যেকোনো ধরনের আঞ্চলিক বা আন্তর্জাতিক কানেকটিভিটির বিষয়ে সরকার ইতিবাচক। তবে মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা, অর্থনৈতিক সম্ভাবনা ও অন্যান্য বাস্তবতা বিবেচনায় নিয়ে সম্ভাব্য করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, প্রকল্পটি নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে। এতে নদী শাসনের পাশাপাশি পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদীভাঙন প্রতিরোধ এবং নতুন ব্যারাজ নির্মাণের বিষয়ও যুক্ত করা হয়েছে। কারিগরি সমীক্ষায় চীন সহযোগিতা করলেও অর্থায়নের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।