ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
অনলাইন জুয়া ও বেটিংয়ে কঠোর শাস্তির বিধানসহ সংসদে আইন পাস আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা রূপগঞ্জ ইউএনওর কাছে চাঁদা দাবির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন সংগীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের স্মরণ সংগীত সন্ধ্যা মায়ের জানাজায় অংশ নিলেন প্যারোলে মুক্তি পাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা শৈশবের সেই প্রথম মিছিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পাস, ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি কঙ্গোর বিপক্ষে মাইনোকে একাদশে চান রুনি টেকসই প্যাকেজিং ও ডিজিটাল প্রযুক্তিতে বদলে যাচ্ছে বৈশ্বিক খাদ্যশিল্প কাইলি জেনারের বিরুদ্ধে মামলা কাজের প্রলোভনে অপহরণ, টেকনাফের পাহাড়ি আস্তানা থেকে চার যুবক উদ্ধার গত ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষায় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ চেয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ বিশ্বের প্রথম ১৬ মেগাওয়াট টিএলপি ভাসমান বায়ু বিদ্যুৎ প্ল্যাটফর্ম দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ছাত্রশক্তির কর্মসূচি ধর্ম পরিবর্তন বিষয়ে যা বললেন উর্ফি জাভেদ ইকুয়েডরের বিপক্ষে নিখুঁত ফুটবল খেলতে হবে: আগুইরে বগুড়ায় কুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার রাজস্ব আদায়ের বাস্তবভিত্তিক টার্গেট নির্ধারণ জরুরি ডিবিএইচের সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দুই পা নেই, তবুও স্বপ্নের পথে অদম্য জান্নাতুল বাজেটে ঘাটতি ঘাটতির বাজেট বিশ্বকাপের আসল হিরো ২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে ইডকলের জয়জয়কার বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সন হিয়াং-মিন রান্নাঘরের তেল চিটচিটে ভাব দূর করতে চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী এক লাখ তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

গত ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
গত ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার সংসদ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিগত ১০ থেকে ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধের হার কমেছে- এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ধর্ষণের নিবন্ধিত মামলার সংখ্যা বেড়েছে বলে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, তা অপরাধ বৃদ্ধির একমাত্র নির্দেশক নয়; বরং ভুক্তভোগীদের আইনি সচেতনতা বৃদ্ধি, মামলা করতে সামাজিক ও রাজনৈতিক বাধা কমে যাওয়া এবং প্রশাসনের অভিযোগ গ্রহণে ইতিবাচক মনোভাবের প্রতিফলন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের ১৯তম দিনে বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। 

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা মঞ্জুরির দাবি উত্থাপন করা হলে বিরোধী দলের সদস্যরা তা কমিয়ে ১ টাকা করার প্রস্তাব দেন।

ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সাম্প্রতিক বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।

তিনি বলেন, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ১০টির বেশি খুন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের তুলনায় খুন, ডাকাতি এবং নারী-শিশু নির্যাতনের সার্বিক চিত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে ধর্ষণের নিবন্ধিত মামলার সংখ্যা বেড়েছে, কারণ আগে অনেক ভুক্তভোগী সামাজিক কিংবা রাজনৈতিক প্রভাবের কারণে থানায় যেতে পারতেন না। বর্তমানে থানায় কিংবা অনলাইনে অভিযোগ দাখিলে কোনো ধরনের বাধা নেই। ফলে নিবন্ধিত মামলার সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, "ধর্ষণের মামলা বৃদ্ধি মানেই অপরাধ বৃদ্ধি নয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনছে।"

মন্ত্রী আরও জানান, সরকার নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। ধর্ষণসহ প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের গতি বাড়ানো, ফরেনসিক সক্ষমতা উন্নয়ন, বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও চলমান রয়েছে।

মাদক নিয়ন্ত্রণে গ্রাম পুলিশকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সম্ভব নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে গত বছরের তুলনায় প্রায় ৫০০ থেকে ৭০০ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পর প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দ চাওয়া হবে বলেও তিনি সংসদকে জানান।

এলিস/নাঈম

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পাস, ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:১১ পিএম
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পাস, ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। এই বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতির প্রাক্কলন করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশের সমপরিমাণ। একই সঙ্গে আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকারি ব্যয়ের অনুমোদন চেয়ে ২০২৬ সালের নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ 'জাতীয় সংসদ অর্থ বিল, ২০২৬'ও পাস করা হয়।

অর্থমন্ত্রী বাজেটকে একটি 'মানবিক অর্থনীতি' গঠনের সমন্বিত রূপরেখা হিসেবে উল্লেখ করেন। তিনি অর্থনৈতিক পুনরুদ্ধারে 'থ্রিআর (রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন)' কৌশল ঘোষণা করেন। এক থেকে পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে এই কৌশল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার মূল বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার প্রায় ১৯ শতাংশ বেশি। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

এদিকে বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে নির্দিষ্টকরণ বিলের মাধ্যমে মোট ১৫ লাখ ১৫ হাজার ৪৩৯ কোটি টাকা সরকারি ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। অর্থ বিলে করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং বিনিয়োগের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা বিলুপ্ত করার মতো গুরুত্বপূর্ণ সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট পাসের আগে সংশ্লিষ্ট মন্ত্রীরা ৫৯টি মঞ্জুরি দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। বিরোধী দলের সদস্যরা এসব দাবির বিপরীতে ১ হাজার ৩৪৩টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করলেও জাতীয় সংসদ কণ্ঠভোটে সেগুলো নাকচ করে দেয়। পরে স্পিকার গিলোটিন পদ্ধতিতে অবশিষ্ট মঞ্জুরি দাবিগুলো একযোগে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেন।

নির্দিষ্টকরণ বিল পাসের সময় বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা সংসদে উপস্থিত থাকলেও বিলটি গৃহীত হওয়ার বিষয়ে কোনো আপত্তি জানাননি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি সরকারের প্রথম বাজেট। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ বাজেট উপস্থাপিত হয়েছিল ২০০৬-০৭ অর্থবছরে, তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মাধ্যমে।

এলিস/এসএন

গত ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
গত ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার সংসদ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিগত ১০ থেকে ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধের হার কমেছে- এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ধর্ষণের নিবন্ধিত মামলার সংখ্যা বেড়েছে বলে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, তা অপরাধ বৃদ্ধির একমাত্র নির্দেশক নয়; বরং ভুক্তভোগীদের আইনি সচেতনতা বৃদ্ধি, মামলা করতে সামাজিক ও রাজনৈতিক বাধা কমে যাওয়া এবং প্রশাসনের অভিযোগ গ্রহণে ইতিবাচক মনোভাবের প্রতিফলন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের ১৯তম দিনে বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। 

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা মঞ্জুরির দাবি উত্থাপন করা হলে বিরোধী দলের সদস্যরা তা কমিয়ে ১ টাকা করার প্রস্তাব দেন।

ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সাম্প্রতিক বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।

তিনি বলেন, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ১০টির বেশি খুন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের তুলনায় খুন, ডাকাতি এবং নারী-শিশু নির্যাতনের সার্বিক চিত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে ধর্ষণের নিবন্ধিত মামলার সংখ্যা বেড়েছে, কারণ আগে অনেক ভুক্তভোগী সামাজিক কিংবা রাজনৈতিক প্রভাবের কারণে থানায় যেতে পারতেন না। বর্তমানে থানায় কিংবা অনলাইনে অভিযোগ দাখিলে কোনো ধরনের বাধা নেই। ফলে নিবন্ধিত মামলার সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, "ধর্ষণের মামলা বৃদ্ধি মানেই অপরাধ বৃদ্ধি নয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনছে।"

মন্ত্রী আরও জানান, সরকার নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। ধর্ষণসহ প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের গতি বাড়ানো, ফরেনসিক সক্ষমতা উন্নয়ন, বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও চলমান রয়েছে।

মাদক নিয়ন্ত্রণে গ্রাম পুলিশকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সম্ভব নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে গত বছরের তুলনায় প্রায় ৫০০ থেকে ৭০০ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পর প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দ চাওয়া হবে বলেও তিনি সংসদকে জানান।

এলিস/নাঈম

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান
এনবিআরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব । ছবি: সংগৃহীত

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, সবাইকে সঙ্গে নিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে এনবিআরের বিদায়ী চেয়ারম্যান ও নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে অর্থ বিভাগের কর্মকতাদের মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আশবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘সবাই সহযোগিতা করলে ও দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে।

এ সময় বিদায়ী চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘রাজস্ব আদায় চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয়।’

তামান্না রুপা/

কমিউনিটি ক্লিনিক হবে ‘হেলথ হাব’

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
কমিউনিটি ক্লিনিক হবে ‘হেলথ হাব’
কমিউনিটি ক্লিনিক । ছবি: সংগৃহীত

কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘হেলথ হাব’ হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর বিএমএই সুপারস্পেশালাইজড হাসপাতালে বিশ্ব ছানি সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে হেলথ হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষে স্বাস্থ্য অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর এবং কমিউনিটি ক্লিনিককে একই অধিদপ্তরের অধীনে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ’দেশে এখন সাড়ে ছয় লাখ মানুষ ছানিজনিত অন্ধত্বে ভুগছেন। এসব মানুষ ধীরে ধীরে জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে৷ এ বোঝা কমাতে স্কুল পর্যায়ে চক্ষু স্ক্রিনিং করা হবে বলে জানান ডা. জিয়াউদ্দিন।’

তামান্না রুপা/

উদ্যোক্তা গড়তে ১০ প্রকল্প বাস্তবায়ন ও ৬টি নতুন প্রকল্প হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম
উদ্যোক্তা গড়তে ১০ প্রকল্প বাস্তবায়ন ও ৬টি নতুন প্রকল্প হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: বাসস

দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের (ডিওয়াইডি) আওতায় বর্তমানে ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং ছয়টি নতুন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, ’চলমান প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হলো দেশের বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং নতুন উদ্যোক্তা তৈরি করা।’

তিনি জানান, বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য 'টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস' (দ্বিতীয় পর্যায়), 'দারিদ্র্য বিমোচনে আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা' (তৃতীয় পর্যায়), যুব প্রশিক্ষণ কেন্দ্রে জীবনদক্ষতা শিক্ষা ও জাতীয় যুব প্ল্যাটর্ফম শক্তিশালীকরণ (লাইফ স্কিলস প্রকল্প), শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (এনইইটি) যুবকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য ইএআরএন প্রকল্প, কক্সবাজারে নারী ও যুবকদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির আইএসইসি প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সম্প্রসারণ ও আধুনিকায়ন, ৬৪ জেলায় আইসিটি প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি (দ্বিতীয় পর্যায়), ৬৪ জেলায় শিক্ষিত চাকরিপ্রত্যাশী যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং আইসিটি-দক্ষ যুবকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রকল্প।

প্রতিমন্ত্রী বলেন, ’এসব প্রকল্পের পাশাপাশি বেকার যুবকদের দ্রুত কর্মসংস্থানের আওতায় আনতে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে আরও ছয়টি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা পর্যায়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ (দ্বিতীয় পর্যায়), যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নাগরিকদের সেবাদানে কেয়ারগিভার উন্নয়ন প্রকল্প, সব মহানগরে বেকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মহানগর এলাকার বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং ও ভাষা প্রশিক্ষণ প্রকল্প।

তিনি বলেন, ’এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।’ সূত্র: বাসস

আজহার/