ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপের আসল হিরো ২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি কাইলি জেনারের বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক মঞ্চে ইডকলের জয়জয়কার বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সন হিয়াং-মিন রান্নাঘরের তেল চিটচিটে ভাব দূর করতে চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী এক লাখ তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ দেয়ালের রঙে ফুটুক ঘরের ব্যক্তিত্ব রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘নেক্সট জেন’ দলের সাফল্য কমিউনিটি ক্লিনিক হবে ‘হেলথ হাব’ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড উদ্যোক্তা গড়তে ১০ প্রকল্প বাস্তবায়ন ও ৬টি নতুন প্রকল্প হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার সুইডেনের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলবে ফ্রান্স ফুটবল ও সাম্বার দেশ ব্রাজিলে ইসলামের অজানা অধ্যায় ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯ জন সুনামগঞ্জে আবারও সড়ক অবরোধ মেডিকেল শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় হতে চাণক্যের নামে প্রচলিত ৮ নীতি ডাচদের বিদায়ে হেগে ভক্তদের হুলুস্থুল ‘আমরা সবার সম্মান অর্জন করেছি’ নরওয়ে ম্যাচের আগে সতর্ক আইভরি কোস্ট বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন মায়ানমারে পাথরের খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫ তেঁতুলিয়ায় ইউএনওর সম্মানহানির প্রতিবাদে বিক্ষোভ কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা ভেনেজুয়েলায় ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল

ডাচদের বিদায়ে হেগে ভক্তদের হুলুস্থুল

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:১০ পিএম
ডাচদের বিদায়ে হেগে ভক্তদের হুলুস্থুল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ নেদারল্যান্ডসের। রাউন্ড ৩২-এ মরক্কোর কাছে টাইব্রেকারে হেরেছে ডাচরা। এরপরই নেদারল্যান্ডসের দ্য হেগে ফুটবল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। অন্যদিকে মরক্কোর কাসাব্লাঙ্কায় ভোর পর্যন্ত চলে উদযাপন।

নেদারল্যান্ডসে বড় একটি মরক্কান সম্প্রদায় বসবাস করে। তাই আটলাস লায়ন্সের জয়ের পর দেশজুড়ে উল্লাসের দৃশ্য দেখা গেলেও, কিছু এলাকায় সেই উদযাপন সহিংসতায় রূপ নেয়।

দ্য হেগ পুলিশ জানায়, শিল্ডার্সওয়াইক এলাকায় ‘ভারী আতশবাজি ফোটানো হয়েছিল’। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে আতশবাজি ও পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ জনতার দিকে ধাওয়া করে এবং জলকামান ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করে। পুলিশ জানায়, প্রকাশ্যে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাঙ্কায় সমর্থকে পরিপূর্ণ একটি কফিশপে টানটান নীরবতা মুহূর্তেই বজ্রধ্বনির মতো উল্লাসে রূপ নেয়, যখন ইসমাইল সাইবারি জয়সূচক পেনাল্টি থেকে গোল করে আটলাস লায়ন্সকে শেষ ষোলোয় তুলে দেন।

এরপরই উদযাপন ছড়িয়ে পড়ে শহরের রাস্তায়। ফ্লেয়ার ও আতশবাজির আলোয় রাতের আকাশ রঙিন হয়ে ওঠে। চারদিকে গাড়ির হর্ন বেজে ওঠে, ইঞ্জিনের গর্জনে মুখর হয়ে ওঠে শহর।

ম্যাচ গভীর রাতে শেষ হলেও এবং পরদিন কর্মদিবস থাকা সত্ত্বেও, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে কাসাব্লাঙ্কার একটি প্রধান সড়কে কয়েক ডজন উচ্ছ্বসিত সমর্থক জড়ো হন। তারা নেচেছেন, মরক্কোর পতাকা উড়িয়েছেন এবং স্লোগান দিয়েছেন, ‘কানাডা, আমরা আসছি।’

আগামী শনিবার শেষ ষোলোয় সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে মরক্কো। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে আটলাস লায়ন্স কানাডাকে ২-১ গোলে হারিয়েছিল। ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে ওঠার চার বছর পর, এবারও আরেকটি ঐতিহাসিক অভিযানের স্বপ্নে বিভোর মরক্কো। দেশজুড়ে সমর্থকদের প্রত্যাশাও এখন আকাশছোঁয়া।

অনিক/

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সন হিয়াং-মিন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সন হিয়াং-মিন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর দেশটির অধিনায়ক সন হিয়াং-মিন ভক্তদের কাছে আন্তরিক ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা হতাশার এই সময়ে খেলোয়াড়দের কঠোর সমালোচনা না করে বরং পাশে থাকেন।

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বোর পদত্যাগের একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন সন। প্রত্যাশার তুলনায় হতাশাজনক পারফরম্যান্সের দায় স্বীকার করে তিনি বলেন, বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং ভক্তদের হতাশার জন্য তিনি গভীরভাবে দুঃখিত।

এবারের বিশ্বকাপে সন হিয়াং-মিন, লি কাং-ইন ও কিম মিন-জায়কে নিয়ে গড়া শক্তিশালী দক্ষিণ কোরিয়া দলকে ঘিরে ছিল ব্যাপক প্রত্যাশা। সহ-স্বাগতিক মেক্সিকো, চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে থাকায় সহজেই নকআউট পর্বে উঠবে বলেই ধারণা করা হচ্ছিল। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করলেও পরবর্তী দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় কোরিয়ানরা। ফলে অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করেও শেষ পর্যন্ত শেষ ৩২-এ জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা।

ইনস্টাগ্রাম পোস্টে সন লেখেন, ‘আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। যা ঘটেছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। সবার আগে দক্ষিণ কোরিয়ার জনগণ ও ফুটবলপ্রেমী সকল ভক্তের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একজন ফুটবলপ্রেমী হিসেবে আমি উপলব্ধি করতে পারি, এই ফল আপনাদের জন্য কতটা হতাশাজনক ও বেদনাদায়ক ছিল। একটি সাধারণ ‘দুঃখিত’ শব্দও আপনাদের কষ্টের গভীরতা প্রকাশের জন্য যথেষ্ট নয়।’

ভক্তদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের মুখে আবার হাসি ফোটাতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের প্রতি আমার যে প্রতিশ্রুতি, তা কখনো ভুলিনি। যতদিন আপনারা আমাকে ডাকবেন, যতদিন আমাকে প্রয়োজন হবে, ততদিন নিজেকে আরও উন্নত করতে সর্বশক্তি দিয়ে প্রস্তুতি নিয়ে যাব।’

পাপ্পু/অনিক/

সুইডেনের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলবে ফ্রান্স

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
সুইডেনের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলবে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে সুইডেনের মুখোমুখি হওয়ার আগে নিজেদের আক্রমণাত্মক ফুটবল থেকে সরে না যাওয়ার বার্তা দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের মূল শক্তি আক্রমণাত্মক খেলা, এটাই তারা ধরে রাখতে চান।

দেশম বলেন, ‘প্রতিপক্ষের জন্য ভয় তৈরি করার সক্ষমতা আমাদের আছে এবং আমি চাই এই ধারা বজায় থাকুক।’ তিনি আরও জানান, গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের পর ফ্রান্সকে অনেকেই ফেবারিট মনে করলেও এখন প্রতিটি ম্যাচই নতুন করে শুরু করতে হবে।

দেশম সতর্ক করে বলেন, ‘সুইডেন এমন একটি দল যাদের হারানোর কিছু নেই, তাই তারা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।’ তবে ফ্রান্স আত্মবিশ্বাসী হলেও অতি আত্মবিশ্বাসী নয় বলে মন্তব্য করেন তিনি।

গ্রুপ পর্বে ১০ গোল করা ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রক্ষণভাগে কিছু দুর্বলতার কথাও স্বীকার করেন দেশম। তার মতে, বল পায়ে থাকলে দল ভালো খেলছে, কিন্তু বল হারালে আরও সংগঠিত হতে হবে।

সম্প্রতি পারিবারিক শোক কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া নিয়েও কথা বলেন দেশম। তিনি জানান, খেলোয়াড় ও স্টাফদের সমর্থন তাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছে।

দলের অভিজ্ঞ মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও বলেন, পুরো দল কোচের পাশে আছে এবং তারা নিজেদের পারফরম্যান্স দিয়ে তাকে গর্বিত করতে চায়।

পাপ্পু/অনিক/

ডাচদের বিদায়ে হেগে ভক্তদের হুলুস্থুল

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:১০ পিএম
ডাচদের বিদায়ে হেগে ভক্তদের হুলুস্থুল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ নেদারল্যান্ডসের। রাউন্ড ৩২-এ মরক্কোর কাছে টাইব্রেকারে হেরেছে ডাচরা। এরপরই নেদারল্যান্ডসের দ্য হেগে ফুটবল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। অন্যদিকে মরক্কোর কাসাব্লাঙ্কায় ভোর পর্যন্ত চলে উদযাপন।

নেদারল্যান্ডসে বড় একটি মরক্কান সম্প্রদায় বসবাস করে। তাই আটলাস লায়ন্সের জয়ের পর দেশজুড়ে উল্লাসের দৃশ্য দেখা গেলেও, কিছু এলাকায় সেই উদযাপন সহিংসতায় রূপ নেয়।

দ্য হেগ পুলিশ জানায়, শিল্ডার্সওয়াইক এলাকায় ‘ভারী আতশবাজি ফোটানো হয়েছিল’। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে আতশবাজি ও পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ জনতার দিকে ধাওয়া করে এবং জলকামান ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করে। পুলিশ জানায়, প্রকাশ্যে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাঙ্কায় সমর্থকে পরিপূর্ণ একটি কফিশপে টানটান নীরবতা মুহূর্তেই বজ্রধ্বনির মতো উল্লাসে রূপ নেয়, যখন ইসমাইল সাইবারি জয়সূচক পেনাল্টি থেকে গোল করে আটলাস লায়ন্সকে শেষ ষোলোয় তুলে দেন।

এরপরই উদযাপন ছড়িয়ে পড়ে শহরের রাস্তায়। ফ্লেয়ার ও আতশবাজির আলোয় রাতের আকাশ রঙিন হয়ে ওঠে। চারদিকে গাড়ির হর্ন বেজে ওঠে, ইঞ্জিনের গর্জনে মুখর হয়ে ওঠে শহর।

ম্যাচ গভীর রাতে শেষ হলেও এবং পরদিন কর্মদিবস থাকা সত্ত্বেও, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে কাসাব্লাঙ্কার একটি প্রধান সড়কে কয়েক ডজন উচ্ছ্বসিত সমর্থক জড়ো হন। তারা নেচেছেন, মরক্কোর পতাকা উড়িয়েছেন এবং স্লোগান দিয়েছেন, ‘কানাডা, আমরা আসছি।’

আগামী শনিবার শেষ ষোলোয় সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে মরক্কো। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে আটলাস লায়ন্স কানাডাকে ২-১ গোলে হারিয়েছিল। ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে ওঠার চার বছর পর, এবারও আরেকটি ঐতিহাসিক অভিযানের স্বপ্নে বিভোর মরক্কো। দেশজুড়ে সমর্থকদের প্রত্যাশাও এখন আকাশছোঁয়া।

অনিক/

‘আমরা সবার সম্মান অর্জন করেছি’

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
‘আমরা সবার সম্মান অর্জন করেছি’
ছবি: সংগৃহীত

শক্তিশালী নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, যেখানে মরক্কো ৩-২ ব্যবধানে জয় পায়।

ম্যাচের নায়ক হিসেবে উঠে আসেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। তিনি নেদারল্যান্ডসের একটি পেনাল্টি রুখে দেন। এরপর ইসমায়েল সাইবারির জয়সূচক শটে ইতিহাস গড়ে মরক্কো। ম্যাচ শেষে ওয়াহবি বলেন, ‘মরক্কো এখন সবার সম্মান আদায় করে নিয়েছে। এটা শুধু আমাদের মুখের কথা নয়, আমরা মাঠের পারফরম্যান্স দিয়ে তা প্রমাণ করে দেখিয়েছি।’

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘খেলোয়াড়রা জানে তাদের পেছনে কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে। যখন ম্যাচটি চলছিল, তখন মরক্কোতে রাত দুটো। কিন্তু আমরা নিশ্চিত, দেশের সিংহভাগ মানুষ সেদিন ঘুমাননি, খেলা দেখার জন্য জেগে ছিলেন। এই ভালোবাসাটাই আপনাকে হাল না ছাড়ার, এগিয়ে যাওয়ার এবং নিজের ওপর বিশ্বাস রাখার শক্তি জোগায়।’

ম্যাচটি টাইব্রেকারে গড়ালেও মরক্কো পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে বলে দাবি করেন ওয়াহবি। তার কথায়, ‘আমরা নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখেছি। আমাদের বল পজিশন ছিল ৭০ শতাংশ, শট এবং এক্সপেক্টেড গোলের দিক থেকেও আমরা এগিয়ে ছিলাম। এক কথায়, পুরো ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল।’

পাপ্পু/অনিক/

নরওয়ে ম্যাচের আগে সতর্ক আইভরি কোস্ট

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
নরওয়ে ম্যাচের আগে সতর্ক আইভরি কোস্ট
ছবি: সংগৃহীত

ইতিহাস গড়েই ‘ই’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। তবে সাফল্যের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় দলটি। চোটের কারণে মূল ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গোকে হারিয়েছে তারা। অন্যদিকে গ্রুপ পর্বে বিশ্রামে থাকা ইভান এনডিকা ফিরছেন দলে।

আজ (৩০ জুন) নরওয়ের বিপক্ষে মাঠে নামবে আইভরি কোস্ট। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। তার আগে প্রতিপক্ষ নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে। তিনি বলেন, ‘নরওয়ে দলগতভাবে অত্যন্ত সংগঠিত এবং সুযোগ কম পেলেও তা কাজে লাগাতে পারদর্শী। একই সঙ্গে নিজেদের শক্তির কথাও মনে করিয়ে দিয়ে ফায়ে জানান, শারীরিক লড়াইয়ে তারা প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে চায়।’

নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের প্রশংসাও করেন আইভরি কোস্ট কোচ। তার মতে, হালান্ড বিশ্বমানের ফরোয়ার্ড, যিনি যেকোনো পরিস্থিতি থেকে গোল করতে সক্ষম এবং সতীর্থদেরও অনুপ্রাণিত করেন। ফায়ে বলেন, এমন একজন খেলোয়াড় দলে থাকা নরওয়ের জন্য বড় সুবিধা।

পাপ্পু/অনিক/