ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
কাজের প্রলোভনে অপহরণ, টেকনাফের পাহাড়ি আস্তানা থেকে চার যুবক উদ্ধার গত ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষায় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ চেয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ বিশ্বের প্রথম ১৬ মেগাওয়াট টিএলপি ভাসমান বায়ু বিদ্যুৎ প্ল্যাটফর্ম দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ছাত্রশক্তির কর্মসূচি ধর্ম পরিবর্তন বিষয়ে যা বললেন উর্ফি জাভেদ ইকুয়েডরের বিপক্ষে নিখুঁত ফুটবল খেলতে হবে: আগুইরে বগুড়ায় কুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার রাজস্ব আদায়ের বাস্তবভিত্তিক টার্গেট নির্ধারণ জরুরি ডিবিএইচের সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দুই পা নেই, তবুও স্বপ্নের পথে অদম্য জান্নাতুল বাজেটে ঘাটতি ঘাটতির বাজেট বিশ্বকাপের আসল হিরো ২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি কাইলি জেনারের বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক মঞ্চে ইডকলের জয়জয়কার বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সন হিয়াং-মিন রান্নাঘরের তেল চিটচিটে ভাব দূর করতে চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী এক লাখ তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ দেয়ালের রঙে ফুটুক ঘরের ব্যক্তিত্ব রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘নেক্সট জেন’ দলের সাফল্য কমিউনিটি ক্লিনিক হবে ‘হেলথ হাব’ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড উদ্যোক্তা গড়তে ১০ প্রকল্প বাস্তবায়ন ও ৬টি নতুন প্রকল্প হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার সুইডেনের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলবে ফ্রান্স ফুটবল ও সাম্বার দেশ ব্রাজিলে ইসলামের অজানা অধ্যায়

তেঁতুলিয়ায় ইউএনওর সম্মানহানির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
তেঁতুলিয়ায় ইউএনওর সম্মানহানির প্রতিবাদে বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের তেতুঁলিয়ার ইউএনও আফরোজ শাহিন খসরুকে ঘুষ নেওয়ার মিথ্যা অপবাদ ও হয়রানি করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদের সামনে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। 

সমাবেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, ’এ রকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন অফিসারের বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে বিষয়টি খুব দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘উপজেলায় যেসব কর্মকর্তা ও কর্মচারী চাকরি করেন, তাদের মুখে এই উপজেলার মানুষের সুনাম আছে। গত পরশুর ঘটনা আমাদের আতঙ্কিত করেছে। উর্মি নামের এক নারী কারও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনওর বিরুদ্ধে  সামাজিক যোগাযোগমাধ্যমে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে, যা দুঃখজনক। আমরা কর্মস্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।’ 

২নং তিরনই হাট ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিগত দুবছর ধরে নানামুখী কাজ করেছি। কখনো খারাপ কিছু দেখিনি। কিন্তু একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কিভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেবার কথা তুলছে। আমার জানামতে, ছেলের জন্য কোনো দরখাস্ত উপজেলা পরিষদে করেনি। বিষয়টি বানোয়াট ও ভীত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সুষ্ঠু দাপ্তরিক কর্ম পরিবেশ নিশ্চিত দাবি করেন।

রনি মিয়াজী/খাদিজা রুমি/

কাজের প্রলোভনে অপহরণ, টেকনাফের পাহাড়ি আস্তানা থেকে চার যুবক উদ্ধার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
কাজের প্রলোভনে অপহরণ, টেকনাফের পাহাড়ি আস্তানা থেকে চার যুবক উদ্ধার
ছবি: খবরের কাগজ

কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ফেনী ও হবিগঞ্জের চার যুবককে অপহরণ করে কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় নিয়ে যায় একটি অপহরণকারী চক্র। পরে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে অপহরণকারীদের আস্তানায় অভিযান চালিয়ে চার যুবককে উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া যুবকরা হলেন, ফেনী জেলার গণিপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে এমাম হোসেন (১৮), একই এলাকার আব্দুল করিমের ছেলে এমাম হোসেন জিসান (২৩), ফেনী জেলার রামপুর গ্রামের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিমের ছেলে তৌহিদুল ইসলাম তামিম (১৯) এবং হবিগঞ্জ জেলার ফুটি ঝুড়ি উপজেলার বাসিন্দা জজ মিয়ার ছেলে সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর‌ ১২ টা থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া পাহাড় এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীদের আস্তানা থেকে ভিকটিমদের উদ্ধার করে টেকনাফ মডেল থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, অপহরণের সঙ্গে জড়িত রাসেল নামে এক ব্যক্তি টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা। ফেনীতে কাজ করার সুবাদে তিনি অপহৃত যুবকদের সঙ্গে পরিচিত হন। পরে কাজ দেওয়ার কথা বলে তাদের টেকনাফে ডেকে এনে পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন। গত ২৭ জুন তাদের টেকনাফে নিয়ে আসা হয়।

ভিকটিমদের পরিবারের অভিযোগ, অপহরণের পর ফোন করে তাদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারলে ভিকটিমদের মারধর করার হুমকিও দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে এক পর্যায়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়া হয় বলে জানা গেছে।

অপহৃত হোসাইনের মা দিল বাহার বলেন, আমার ছেলে কখন বাড়ি থেকে বের হয়েছে জানতাম না। শনিবার ফোন করে জানানো হয়, আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলের সঙ্গে কথা বলার পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এত টাকা দিতে পারব না বললে ছেলেকে মারধর করা হয়। পরে প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার জানতে পারি, আমার ছেলেকে উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ফেনী ও সিলেটের হবিগঞ্জ এলাকার চার যুবককে কাজের কথা বলে ডেকে এনে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া পাহাড় এলাকায় জিম্মি করে রাখা হয়েছিল।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে আমার নেতৃত্বে উপপরিদর্শক মোর্শেদের সহযোগিতায় পুলিশের একটি দল এবং র‌্যাবের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণকারীদের আস্তানা থেকে চার ভিকটিমকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপহরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ শাহীন/এসএন

বগুড়ায় কুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:০৬ পিএম
বগুড়ায় কুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়া শহরে একটি পথ কুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত মোঃ স্বপন (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩০ জুন) রাতে বগুড়া শহরের বকসিবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাণী নির্যাতনের মামলার পাশাপাশি তার বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ আছে, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), বগুড়া সদর শাখার আহ্বায়ক মোঃ এমরান হোসেন (৩১)  সোমবার  দুপুরে খবর পান যে, বগুড়া মহানগরের কানছগাড়ী এলাকায় ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে একটি কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে।

এ ঘটনায় তিনি স্থানীয় বাসিন্দা এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় সাদা-কালো রঙের গুরুতর আহত কুকুরটিকে ড্রেন থেকে উদ্ধার করেন। পরে দ্রুত সেটিকে জলেশ্বরীতলার মহিলা ক্লাব মোড়ে অবস্থিত ডাঃ আকাশ পেটস কনসাল্টেন্সিতে নিয়ে যাওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, ভেটেরিনারি সার্জন ডাঃ লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আশরাফুল ইসলাম এবং ডাঃ আকাশের সমন্বয়ে একটি চিকিৎসক দল আহত প্রাণীটির চিকিৎসা দেন।

পরবর্তীতে বিভিন্ন সূত্রে অভিযোগ উঠে যে, কানছগাড়ী এলাকার বাসিন্দা মোঃ স্বপন (৪৫) কুকুরটির ওপর নির্মম হামলা চালিয়েছেন। এ ঘটনায় মোঃ এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগের পর মামলা দায়ের হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর দেহ তল্লাশি করে তার পকেট থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। পরে চাকুটি জব্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাণী নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনাতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিপন দাস/এসএন

দুই পা নেই, তবুও স্বপ্নের পথে অদম্য জান্নাতুল

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
দুই পা নেই, তবুও স্বপ্নের পথে অদম্য জান্নাতুল
স্বপ্নের পথে জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত

জন্ম থেকেই দুটি পা নেই। হাঁটতে পারেন না, ছুটতে পারেন না। দুই হাতের ওপর ভর করেই এগিয়ে চলতে হয় জীবনের প্রতিটি পথ। তবুও থেমে যায়নি তার স্বপ্ন। প্রতিকূলতাকে সঙ্গী করে উচ্চশিক্ষার স্বপ্ন বুকে লালন করে এগিয়ে চলেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৯ বছর বয়সি জান্নাতুল ফেরদৌস।

জানা যায়, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংরি গ্রামের রাজমিস্ত্রীর সহকারী দরিদ্র পরিবারের সন্তান জান্নাতুল। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ২০২৫ সালে ভেংরি দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫৬ অর্জনের পর বর্তমানে হামিদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগে পড়াশোনা করছেন। কিন্তু তার শিক্ষাজীবনের সবচেয়ে বড় বাধা এখন দারিদ্র্যতা।

প্রতিদিন কলেজে যেতে প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় তাকে। প্রতিদিন যাতায়াতে খরচ হয় প্রায় ১২০ টাকা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করা বাবা জাহাঙ্গীর হোসেনের পক্ষে প্রতিদিন এই খরচ বহন করা সম্ভব নয়। ফলে মাসে মাত্র পাঁচ থেকে ছয় দিন কলেজে যেতে পারেন জান্নাতুল। বাকি সময় ঘরে বসেই চালিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে।

সাহসী শিক্ষার্থী জান্নাতুল বলেন, আমি দুই হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করি। নিয়মিত কলেজে যেতে খুব কষ্ট হয়। বাবার পক্ষে প্রতিদিন যাতায়াতের খরচ দেওয়া সম্ভব নয়। তাই অনেক ক্লাসই করতে পারি না। যদি একটি তিন চাকার স্কুটি পেতাম, তাহলে প্রতিদিন কলেজে যেতে পারতাম। আমি শুধু পড়াশোনা চালিয়ে যেতে চাই।আমি ভবিষ্যতে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই।

মেয়ের কষ্টের কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে মা সাহারা খাতুনের। তিনি বলেন, মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। অর্থের অভাবে ওর জন্য কিছুই করতে পারছি না। একজন মা হিসেবে এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে! 

আবেগাপ্লুত বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি দিনমজুর মানুষ। সংসার চালাতেই হিমশিম খেতে হয়। মেয়েটা খুব মেধাবী। ওর ইচ্ছা অনেক বড়, কিন্তু অভাবের কাছে আমি অসহায়। যদি কেউ একটি স্কুটির ব্যবস্থা করে দিত, তাহলে আমার মেয়েটা নিয়মিত কলেজে যেতে পারতো ও পড়াশোনা চালিয়ে যেতে পারতো। 

হামিদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, জান্নাতুল অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী একজন শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই তার শেখার আগ্রহ কমাতে পারেনি। কলেজের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি।

দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস বলেন, এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের দায়িত্ব। একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থের অভাবে থেমে না যায়। সবাই মিলে পাশে দাঁড়ালে জান্নাতুলের মতো আরও অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ আলোকিত হবে। 

জান্নাতুলের গল্প শুধু একজন শিক্ষার্থীর সংগ্রামের গল্প নয়, এটি অদম্য ইচ্ছাশক্তি, সাহস আর স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। প্রতিদিন দুই হাতের ভরসায় এগিয়ে চলা এই তরুণী সমাজের কাছে খুব বেশি কিছু চান না। শুধু একটি তিন চাকার স্কুটি যা তাকে নিয়মিত কলেজে পৌঁছে দেবে, উচ্চশিক্ষার পথ সহজ করবে এবং একদিন নিজের স্বপ্ন পূরণের সুযোগ এনে দেবে। হয়তো একজন মানুষের ছোট্ট একটি সহায়তাই বদলে দিতে পারে জান্নাতুল ফেরদৌসের পুরো জীবন।

সিরাজুল ইসলাম শিশির/এসএন

সুনামগঞ্জে আবারও সড়ক অবরোধ মেডিকেল শিক্ষার্থীদের

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
সুনামগঞ্জে আবারও সড়ক অবরোধ মেডিকেল শিক্ষার্থীদের
ছবি: খবরের কাগজ

৫০০ শয্যার হাসপাতাল দ্রুত চালু করাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক আবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুন) সকালে ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর কলেজের সামনে সড়কে অবস্থান নিয়ে আবরোধ করেন তারা। অবরোধ কর্মসূচি চলে দুপুর পর্যন্ত।

বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন তৃতীয় ব্যাচের শিক্ষার্থী শাহপরান ভুঁইয়া ও তামিমা রহমান, দ্বিতীয় ব্যাচের পিয়াস চন্দ্র দাস, শামসিয়া তাবাসসুম মাইমা ও সাইদুল ইসলাম সাকিব প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা জানান, কলেজে হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে গত ১০দিন থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এই কলেজে ৫০০ শয্যার হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ। কিন্তু এক বছর ধরে হাসপাতাল চালু হচ্ছে না। এতে শিক্ষার্থীরা হাতেকলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। সব কিছু প্রস্তুত কিন্তু হাসপাতাল চালু করতে গড়িমসি করা হচ্ছে না। এতে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষার্থীরা আরও জানান, মেডিকেল কলেজের তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। কিন্তু কলেজে হাসপাতাল চালু না হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। কলেজে হাসপাতালের ১০তলা ভবন পড়ে আছে। গত বছরের জুনে হাসপাতালের কার্যক্রম চালুর আশ্বাস দেওয়া হয়েছিল। এত বছর চলে গেছে। এখনো হাসপাতাল চালুর কোনো উদ্যাগে দেখা যাচ্ছে না।

দেওয়ান গিয়াস/খাদিজা রুমি/