ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না মাকে দেখতে বের হয়ে নিখোঁজ এক মাদরাসাশিক্ষার্থী ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার জার্মানিতে এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত, গ্রেপ্তার ২ সুপ্রিম কোর্টের রায়ে নজিরবিহীনভাবে ক্ষমতা বাড়ল ট্রাম্পের শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে? জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার সালথায় প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ, স্ত্রী গ্রেপ্তার ঢাকায় অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত সাতকানিয়ায় ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে যুবককে গুলি ও কুপিয়ে জখম মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর জুতা মোবারক রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি নতুন তিন উপজেলা, ১ থানা ও  ঢাকার সীমানা পুনর্গঠন প্রস্তাব ফেনীতে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি, যুবক আটক ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল সমর্থকদের শান্ত থাকার আহ্বান ফেলিক্সের ‘গলদে ভরা’ প্রকল্প ভিএআর বিতর্ক: জার্মানির বিশ্বকাপ থেকে বিদায়ের নেপথ্য কাহিনী দুই লেনে আটকে পদ্মা সেতুর সুফল শিল্প ও টেলিভিশনের এক অনন্য কারিগর মুস্তাফা মনোয়ার আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থীরা আমার তো বিশ্বকাপেই থাকার কথা ছিল না: লুকাকু চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী ছাউনির অভাবে ভোগান্তি তিস্তা প্রকল্প নিয়ে তৃতীয় পক্ষের নাক গলানো উচিত নয়: ভারতকে উদ্দেশ্য করে চীন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন মুস্তাফা মনোয়ার আমাদের জন্মই হয়েছে ডিফেন্স করার জন্য: আলফারো চীন-রাশিয়ার যৌথ বিমান টহল

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:০৯ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১০:১৩ এএম
মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা
বাজেট ঘোষণা

মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু।

ঘোষিত বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বনায়ন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য ডাম্পিং জোন স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য এনায়েত হোসেন নান্নু ও শাহানা নাসরীন রুবি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউর রহমান কাজল, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সচেতন নাগরিক কমিটির সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার আয়তন ১৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড ও ৩৪টি মৌজা নিয়ে গঠিত এ পৌরসভায় প্রায় ২৮ হাজার পরিবারের বসবাস এবং মোট জনসংখ্যা প্রায় সোয়া দুই লাখ।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/ 

মাকে দেখতে বের হয়ে নিখোঁজ এক মাদরাসাশিক্ষার্থী

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:১০ এএম
মাকে দেখতে বের হয়ে নিখোঁজ এক মাদরাসাশিক্ষার্থী
মির্জা আফজালুল বাশার। ছবি: খবরের কাগজ

রাজধানীর ডেমরা থানাধীন মাহমুদ নগরের জামিয়াতু ইব্রাহীম সাইনবোর্ড মাদরাসা থেকে মির্জা আফজালুল বাশার (২২) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছেন। 

শনিবার (২৭ জুন) ভোরবেলা আনুমানিক ৫টা ২০ এর দিকে তিনি নিখোঁজ হন।

বাশারের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন সিধুলী ইউনিয়নের রায়গঞ্জ বাজারের গুনের বাড়িতে। তার পিতা শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা ফজলুল ইসলাম বারী বেগ। বাশারের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার গায়ে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা।

জানা যায়, তার মা ঢাকার সিএমএইচ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তিনি তার মাকে দেখার উদ্দেশ্যে মাদরাসা থেকে বের হন। কিন্তু পরে তার কোনো খোজ পাওয়া যায়নি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী আশারী বিনতে আশরাফের খালাতো ভাই। 

বাশারের নিখোঁজের ঘটনায় তার চাচা মির্জা কুদরত-ই-খুদা বেগ ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়েছে, শনিবার (২৭ জুন) ভোর ৫টা ২০ এর দিকে মাদরাসা থেকে থেকে বের হন বাশার। এরপর তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

বাশারের খালাতো বোন আশারী বিনতে আশরাফ বলেন, বাশার ওই মাদরাসাতে থেকেই পড়াশোনা করতেন। আমার ভাই খুবই সহজ সরল। তার মা মানে আমার খালা অনেকদিন ধরে আইসিইউতে ভর্তি আছেন। বাশার হারিয়ে যাওয়াতে আমাদের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে।

নিখোঁজের বিষয় জানতে জিডির তদন্ত কর্মকর্তা ও ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করে খবরের কাগজ। তিনি বলেন, জিডি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সেই মাদরাসায় খোঁজ নিতে ছুটে গিয়েছি। সেখানে গিয়ে জানতে পারি তার মা হাসপাতালে ভর্তি আছেন এবং তিনি ভোরবেলা মাদরাসা হতে বের হন। তার সঙ্গে কোনো মোবাইল ফোন নেই। এজন্য তার অবস্থান শনাক্ত করা সহজ হচ্ছে না। তাকে খুঁজে পেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।

তার পরিবার থেকে জানানো হয়, যদি কেউ তাকে খুজে পায় তাহলে ০১৭৫৯১৩১৪৬৩ নম্বরে যোগাযোগ করতে কিংবা নিকটস্থ থানায় জানাতে।

মো. তাসনিম হক/অন্তরা/

ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৫৭ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:১৯ এএম
ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের সদরপুরে মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর কাশবন থেকে শাহাদাত হোসেন (৮) নামে এক মাদরাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী সন্দহজভাজন পাঁচজনকে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন।

সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের পাড়ের একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহাদাত হোসেন উপজেলার চন্দ্রপাড়া পুরাতন ঘাটের বাসিন্দা। সে স্থানীয় হানিফ হাজীর ডাংগী কওমি মাদরাসার ছাত্র ছিল।

আটকরা হলেন, মেলায় আসা দোলনার মালিক শরীয়তপুর জেলার জাজিরা থানার দেলোয়ার বেপারী, ঝিনাইদহ সদরের রিয়াজ, মাগুরার মোহাম্মাদপুরের তামিম মোল্যা, ঝিনাইদহের জিহাদ মাহমুদ ও শাকিল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবার এলাকায় মহরম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয় শাহাদাত। এরপর পরিবারের লোকজন তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে। সোমবার (২৯ জুন) দুপুরে মেলায় আগত দোলনার এক কর্মচারী ইয়াছিন (১৮) শাহাদাতের বোন রওশানারাকে মোবাইল করে শাহাদাতের মরদেহের অবস্থান জানায়। ইয়াছিনের দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের লোকজন কাশবনে গিয়ে শাহাদাতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে ইয়াছিন পলাতক। এ ঘটনার পর ওই দোলনার মালিকসহ অন্যান্য কর্মচারীদের স্থানীয়রা গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, ’খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 

এনকেবি নয়ন/খাদিজা রুমি/

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪২ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:১২ এএম
নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৩ দিন পর তাসকিয়া আক্তার নামে সাত বছরের এক মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দির চরের ফাঁকা মাঠ হতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, তিন দিন আগে (২৫ জুন) বেলা ১১টার দিকে তাসকিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে থানায় জিডি করেন মেয়েটির পরিবার। পরিবারসহ পুলিশ এলাকার বিভিন্ন স্থানে মেয়েটির সন্ধান করেও পায়নি। সোমবার (২৯ জুন) দুপুরে বালুয়াকান্দির চরে অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শাওন খন্দকার শাহিন/তামান্না রুপা/

সালথায় প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ, স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১০:৪৯ এএম
সালথায় প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ, স্ত্রী গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের সালথায় প্রবাসী স্বামীর পাঠানো অর্থ আত্মসাৎ করে ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয়ের অভিযোগে রমিজা সুলতানা আন্না নামে প্রবাসীর এক স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) রাত ৩টার দিকে তার স্বামীর বাড়ি সালথার বিভাগদি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রমিজা সুলতানা আন্না (৩১) মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের বাসন্দি। তিনি দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের এক প্রবাসী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি স্ত্রী রমিজা সুলতানার ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত টাকা পাঠাতেন। অভিযোগ রয়েছে, ওই অর্থের একটি বড় অংশ ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয় করা হয়।

এ ছাড়া অভিযুক্ত নারীর বিরুদ্ধে এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখনো চলমান।

সম্প্রতি দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওই প্রবাসী সালথা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়ার পর রমিজা সুলতানা আন্নাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান তালুকদার বলেন, ’ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য বিষয়ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘গ্রেপ্তার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এনকেবি নয়ন/খাদিজা রুমি/

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:০৯ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১০:১৩ এএম
মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা
বাজেট ঘোষণা

মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু।

ঘোষিত বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বনায়ন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য ডাম্পিং জোন স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য এনায়েত হোসেন নান্নু ও শাহানা নাসরীন রুবি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউর রহমান কাজল, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সচেতন নাগরিক কমিটির সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার আয়তন ১৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড ও ৩৪টি মৌজা নিয়ে গঠিত এ পৌরসভায় প্রায় ২৮ হাজার পরিবারের বসবাস এবং মোট জনসংখ্যা প্রায় সোয়া দুই লাখ।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/