ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না মাকে দেখতে বের হয়ে নিখোঁজ এক মাদরাসাশিক্ষার্থী ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে? জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার সালথায় প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ, স্ত্রী গ্রেপ্তার ঢাকায় অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত সাতকানিয়ায় ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে যুবককে গুলি ও কুপিয়ে জখম মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর জুতা মোবারক রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি নতুন তিন উপজেলা, ১ থানা ও  ঢাকার সীমানা পুনর্গঠন প্রস্তাব ফেনীতে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি, যুবক আটক ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল সমর্থকদের শান্ত থাকার আহ্বান ফেলিক্সের ‘গলদে ভরা’ প্রকল্প ভিএআর বিতর্ক: জার্মানির বিশ্বকাপ থেকে বিদায়ের নেপথ্য কাহিনী দুই লেনে আটকে পদ্মা সেতুর সুফল শিল্প ও টেলিভিশনের এক অনন্য কারিগর মুস্তাফা মনোয়ার আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থীরা আমার তো বিশ্বকাপেই থাকার কথা ছিল না: লুকাকু চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী ছাউনির অভাবে ভোগান্তি তিস্তা প্রকল্প নিয়ে তৃতীয় পক্ষের নাক গলানো উচিত নয়: ভারতকে উদ্দেশ্য করে চীন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন মুস্তাফা মনোয়ার আমাদের জন্মই হয়েছে ডিফেন্স করার জন্য: আলফারো চীন-রাশিয়ার যৌথ বিমান টহল রংপুরে এমপির প্রকল্পের সভাপতি ভাগনে-ভগ্নিপতি! অন্তর্বর্তী সরকারের দুর্নীতি অনুসন্ধানে প্রস্তুত দুদক

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল সমর্থকদের শান্ত থাকার আহ্বান ফেলিক্সের

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৩২ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৯:৪১ এএম
ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল সমর্থকদের শান্ত থাকার আহ্বান ফেলিক্সের
জোয়াও ফেলিক্স। ছবি: সংগৃহীত

পর্তুগালের গ্রুপ পর্বে হতাশাজনক পারফরম্যান্সের পর দলের ফর্ম নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন থাকলেও, এই সপ্তাহে টরন্টোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচের আগে তাদের শান্ত থাকা উচিত।

সোমবার (২৯ জুন) পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স পর্তুগাল সমর্থকদের এ কথা বলেন।

ডিআর কঙ্গোর সঙ্গে ড্র এবং উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার পর শনিবার গ্রুপ ‘কে’ এর শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় ইউরোপের এই পরাশক্তি পথ হারিয়েছে বলে উদ্বেগ দেখা দেয়। এর ফলে দলটি দক্ষিণ আমেরিকানদের পেছনে দ্বিতীয় স্থান নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয়।

আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচের আগে সমর্থকদের জন্য কী বার্তা রয়েছে জিজ্ঞাসায় ফেলিক্স বলেন, ‘তাদের শান্ত থাকা উচিত। দুটো ম্যাচ ড্র করার মানে এই নয় যে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি বা লোকে আমাদের নিয়ে সন্দেহ করতে শুরু করবে।’

তিনি বলেন, ’সবাইকে শুধু শান্ত থাকতে হবে, ঠিক যেমন আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য শান্ত ও প্রস্তুত আছি। আমরা জেতার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী, এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমরা সবকিছু করব।’

তিনি আরও বলেন, ’আমরা তাদের খেলা দেখতে অভ্যস্ত। আমরা তাদের বিরুদ্ধে অগণিতবার খেলেছি, তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানি, এবং এখন বিষয় হলো তা বিশ্লেষণ করে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করা।’ 

থিওটোনিয়াস/

ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১৫ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:১৯ এএম
ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু
ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত সমান তালে লড়ে বিদায় নিতে হয়েছে জাপানকে। তবুও এই পরাজয়কে ইতিবাচকভাবেই দেখছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। তার মতে, ম্যাচটি প্রমাণ করেছে বিশ্ব ফুটবলের পরাশক্তিগুলোর সঙ্গে জাপানের ব্যবধান ক্রমেই কমে আসছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট ম্যাচে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারে জাপান। নির্ধারিত সময়ের শেষ দিকে ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফার-পোস্টে নেওয়া নিখুঁত শটে জয় নিশ্চিত করে সেলেকাওরা।

এই হারে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিত জাপানের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়। তবে পুরো ম্যাচে ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলার পারফরম্যান্সে সন্তুষ্ট মোরিয়াসু।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের মধ্যকার ব্যবধান এখন অনেকটাই কমে এসেছে। নিঃসন্দেহে ব্রাজিল বিশ্বমানের একটি দল, তবে আমরাও সেই পর্যায়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’

তবে ফলাফলে হতাশাও লুকাননি জাপানের কোচ। তার ভাষ্যে, ‘এই পরাজয় আমাদের হতাশ করেছে। আমাদের দক্ষতার জায়গায় এখনও কিছুটা ঘাটতি রয়েছে। সেই জায়গাগুলোতে উন্নতি করতে হবে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করাই আমাদের লক্ষ্য।’

মোরিয়াসুর বিশ্বাস, একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতেও বাকিদের দায়িত্বশীল পারফরম্যান্স ভবিষ্যতে দলের জন্য বড় সম্পদ হয়ে থাকবে।

তিনি বলেন, ‘এটাই আমাদের দলের অন্যতম শক্তি। আরও বেশি খেলোয়াড় এমন বড় ম্যাচের অভিজ্ঞতা অর্জন করছে, যা জাপানি ফুটবলের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দলের উন্নতির জায়গাও তুলে ধরেন জাপান কোচ। বিশেষ করে রক্ষণ থেকে দ্রুত আক্রমণে রূপান্তর এবং বল দখলে পারদর্শী দলের বিপক্ষে আরও কার্যকর ফুটবল খেলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি পুরো ম্যাচে শিষ্যদের লড়াকু মানসিকতার প্রশংসা করে মোরিয়াসু বলেন, জাপান যে কাউন্টার অ্যাটাকে বিশ্বের যেকোনো বড় দলের জন্যই হুমকি হয়ে উঠতে পারে, সেটি এই ম্যাচেই প্রমাণ হয়েছে।

পাপ্পু/অন্তরা

জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪৪ এএম
জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা
ছবি: সংগৃহীত

চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে নাটকীয় পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করেছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের পর দেশজুড়ে উচ্ছ্বাসের মধ্যে ৩০ জুন এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

ম্যাচের নায়ক ছিলেন ২৬ বছর বয়সী গোলরক্ষক অরল্যান্ডো গিল। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসে তিনি পেনাল্টি শুটআউটে জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে ছাপিয়ে যান। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে অসাধারণ পারফরম্যান্সের পর টাইব্রেকারে দুটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি।

ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল জার্মানির। গোলমুখে ২১টি শট নেয় তারা, যেখানে প্যারাগুয়ের শট ছিল মাত্র ৭টি। তবু দৃঢ় রক্ষণ ও গিলের অসাধারণ গোলকিপিংয়ে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারের শুরুতেই কাই হাভার্টজের শট রুখে দেন গিল। পরে নিক ভলটেমাডের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি। শেষ পর্যন্ত সাডেন ডেথে জার্মানির জোনাথান তাহের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হোসে কানাল গোল করে প্যারাগুয়ের স্মরণীয় জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে গিল বলেন, ‘এই জয় প্রমাণ করে, খেলা শুরুর আগে কোনো দলকে ছোট করে দেখা উচিত নয়। আমরা দেখিয়ে দিয়েছি, প্যারাগুয়েও বড় কিছু অর্জন করতে পারে।” জার্মানির প্রবল আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাচটা যেন একটি হরর মুভির মতো ছিল। মাঠের চারদিকে শুধু জার্মান ফুটবলারদেরই দেখছিলাম।’

প্রতিপক্ষ গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের প্রশংসা করে গিল বলেন, ‘নয়ার বিশ্বমানের গোলরক্ষক। তাঁর মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারা আমার জন্য গর্বের।’

জয়ের পর প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এক রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে ৩০ জুন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেন। ডিক্রিতে তিনি বলেন, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক জয়কে স্বীকৃতি জানিয়ে আজ দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হলো।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে এখন ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে।

টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:০৪ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১০:৩৩ এএম
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফুটবলপ্রেমীরা প্রত্যক্ষ করল এক চরম রোমাঞ্চকর মহাকাব্য। মেক্সিকোর মনটেরি স্টেডিয়ামে ডাচ দুর্গ গুঁড়িয়ে দিয়ে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ বা রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে ইসমাইল সাইবারির শট জালে জড়াতেই শেষ হয়ে গেল কমলাবাহিনীর স্বপ্ন। আরও এক বার টাইব্রেকারের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারল না নেদারল্যান্ডস। ২০১৪ ও ২০২২ সালের পর ২০২৬ সালের বিশ্বকাপেও টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো ডাচদের। এবার বিদায় নিতে হলো রাউন্ড অব ৩২ থেকেই। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত মরক্কোর কাছে হার মানলেন কোডি গাকপো, ভার্জিল ভ্যান ডাইকরা।

মরক্কোর জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক ইয়াসিন বোনো।

টাইব্রেকারের প্রথম শটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন টিউন কুপমেইনার্স। মরক্কোর হয়ে আল আয়নাউই প্রথম শটটি বারের ওপর মারেন। তবে দ্বিতীয় শটে জাস্টিন ক্লুইভার্ট পোস্টে বল মারায় সমতা ফেরানোর সুযোগ পায় মরক্কো, যা কাজে লাগান সৌফিয়ান রহিমি।

তৃতীয় শটে উট ভেগহর্স্ট গোল করে আবারও ডাচদের এগিয়ে দেন, কিন্তু মরক্কোর হয়ে তালবি গোল করে ব্যবধান সমান করেন।

চতুর্থ শটে কুইন্টেন টিম্বারের প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে নেদারল্যান্ডসকে শাস্তি দিতে পারেননি আশরাফ হাকিমিও; তার শটও লক্ষ্যে পৌঁছায়নি।

পঞ্চম শটে সি জে ইগান-রাইলির বদলি হিসেবে নামা ক্রেসওয়েল সামারভিলের শট দুর্দান্তভাবে রুখে দেন বোনো।

এরপর শেষ শটে ইসমাইল সাইবারি কোনো ভুল না করে বল জালে জড়িয়ে মরক্কোকে জয় এনে দেন এবং দলকে পরের রাউন্ডে তুলে দেন।

তবে এই হারের পেছনে নেদারল্যান্ডসের রক্ষণাত্মক কৌশলকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

গ্রুপ পর্বে যে দল আক্রমণাত্মক ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছিল, সেই দলই মরক্কোর বিপক্ষে শুরু থেকেই অকারণ রক্ষণাত্মক হয়ে পড়ে। এমন কৌশল কেন নেওয়া হয়েছিল, তার উত্তর হয়তো একমাত্র কোচ রোনাল্ড কোম্যানই দিতে পারবেন। শেষ পর্যন্ত তার পরিকল্পনারই খেসারত দিতে হলো ডাচদের।

আজহার/অমিয়/

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল সমর্থকদের শান্ত থাকার আহ্বান ফেলিক্সের

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৩২ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৯:৪১ এএম
ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল সমর্থকদের শান্ত থাকার আহ্বান ফেলিক্সের
জোয়াও ফেলিক্স। ছবি: সংগৃহীত

পর্তুগালের গ্রুপ পর্বে হতাশাজনক পারফরম্যান্সের পর দলের ফর্ম নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন থাকলেও, এই সপ্তাহে টরন্টোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচের আগে তাদের শান্ত থাকা উচিত।

সোমবার (২৯ জুন) পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স পর্তুগাল সমর্থকদের এ কথা বলেন।

ডিআর কঙ্গোর সঙ্গে ড্র এবং উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার পর শনিবার গ্রুপ ‘কে’ এর শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় ইউরোপের এই পরাশক্তি পথ হারিয়েছে বলে উদ্বেগ দেখা দেয়। এর ফলে দলটি দক্ষিণ আমেরিকানদের পেছনে দ্বিতীয় স্থান নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয়।

আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচের আগে সমর্থকদের জন্য কী বার্তা রয়েছে জিজ্ঞাসায় ফেলিক্স বলেন, ‘তাদের শান্ত থাকা উচিত। দুটো ম্যাচ ড্র করার মানে এই নয় যে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি বা লোকে আমাদের নিয়ে সন্দেহ করতে শুরু করবে।’

তিনি বলেন, ’সবাইকে শুধু শান্ত থাকতে হবে, ঠিক যেমন আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য শান্ত ও প্রস্তুত আছি। আমরা জেতার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী, এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমরা সবকিছু করব।’

তিনি আরও বলেন, ’আমরা তাদের খেলা দেখতে অভ্যস্ত। আমরা তাদের বিরুদ্ধে অগণিতবার খেলেছি, তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানি, এবং এখন বিষয় হলো তা বিশ্লেষণ করে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করা।’ 

থিওটোনিয়াস/

ভিএআর বিতর্ক: জার্মানির বিশ্বকাপ থেকে বিদায়ের নেপথ্য কাহিনী

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:২০ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৯:২২ এএম
ভিএআর বিতর্ক: জার্মানির বিশ্বকাপ থেকে বিদায়ের নেপথ্য কাহিনী
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর হস্তক্ষেপের পর জোনাথান তাহের হেড থেকে আসা গোলটি বাতিল ঘোষণা করা হয়।

ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ঐতিহাসিক পরাজয়ের পেছনে এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু 'ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি' বা ভিএআর (VAR)। অতিরিক্ত সময়ে জার্মানির নিশ্চিত জয়সূচক একটি গোল ভিএআর প্রযুক্তির মাধ্যমে বিতর্কিতভাবে বাতিল হওয়ায় ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের ধাক্কা সামলাতে না পেরে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেয় হুলিয়ান নাগেলসম্যানের দল।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৫তম মিনিটে (অতিরিক্ত সময়ের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে) নাথানিয়েল ব্রাউনের কর্নার কিক থেকে চমৎকার হেডে গোল করে জার্মানিকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার জোনাথান তাহ। কিন্তু মরক্কোর রেফারি জালাল জায়েদ ভিএআর রিভিউয়ের পর গোলটি বাতিল ঘোষণা করেন।

রেফারিকে প্রতারিত করেছেন প্যারাগুয়ে কিপার?

ভিএআর-এর সিদ্ধান্ত অনুযায়ী, কর্নার থেকে বল আসার সময় জার্মান ডিফেন্ডার ভালদেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে ধাক্কা দিয়ে বাধাগ্রস্ত করেছিলেন। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, সংস্পর্শটি অত্যন্ত মৃদু ছিল এবং গোলরক্ষক বেশ নাটকীয়ভাবেই মাটিতে লুটিয়ে পড়েন।

এই সিদ্ধান্তকে 'সম্পূর্ণ স্ক্যান্ডাল' বলে আখ্যা দিয়েছেন জার্মানির প্রধান কোচ হুলিয়ান নাগেলসম্যান। ম্যাচ শেষে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'এটি একটি পরিষ্কার স্ক্যান্ডাল। প্যারাগুয়ের গোলরক্ষক রেফারি এবং ভিএআর কর্মকর্তাদের ধোঁকা দিয়েছে। আমরা নোংরাভাবে হলেও ম্যাচটি জিতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের সেই জয় কেড়ে নেওয়া হয়েছে।'

আন্তর্জাতিক ফুটবল পণ্ডিত এবং সাবেক তারকারাও রেফারির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়ারার বিবিসি-তে বলেন, 'আমি এই সিদ্ধান্তের সাথে মোটেও একমত নই। বক্সের ভেতর ফুটবলারদের গায়ে গা লাগবেই। প্যারাগুয়ের কিপার অরল্যান্ডো গিল বড্ড সহজে মাটিতে পড়ে গেছেন।' সাবেক মার্কিন গোলরক্ষক ব্র্যাড ফ্রিডেল সরাসরি অভিযোগ করে বলেন, 'গোলরক্ষক যখন দেখলেন তাহ হেডে গোল করতে যাচ্ছেন, তিনি মাটিতে পড়ে যাওয়ার নাটক শুরু করেন এবং সফলভাবে পার পেয়ে যান।' এছাড়া পিটার স্মাইকেলও একে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।

অতিরিক্ত সময়ের সেই গোল বাতিলের মানসিক ধাক্কা পেনাল্টি শুটআউটে স্পষ্ট ফুটে ওঠে জার্মানির পারফরম্যান্সে। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো পেনাল্টি শুটআউটে না হারা জার্মানি এবার তিনটি স্পট-কিক মিস করে বসে। আর্সেনাল তারকা কাই হাভার্টজ এবং নিউক্যাসলের নিক ভোল্টমেডের শট রুখে দিয়ে প্যারাগুয়ের নায়ক বনে যান সেই বিতর্কিত গোলরক্ষক অরল্যান্ডো গিল।

শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে গোল বাতিল হওয়া জোনাথান তাহ তার পেনাল্টি শটটি বারের ওপর দিয়ে উড়িয়ে মারলে জার্মানির ভাগ্য নির্ধারণ হয়ে যায়। প্যারাগুয়ের হোসে কানালে শেষ পেনাল্টিতে লক্ষ্যভেদ করতেই উল্লাসে ফেটে পড়ে লাতিন আমেরিকার দেশটি, আর চরম এক ক্ষোভ ও হতাশা নিয়ে মার্কিন মুলুক ছাড়তে হচ্ছে জার্মানিকে।

আজহার/